১।
শিক্ষক বাচ্চাদের ক্লাসে তিমি সম্পর্কে পড়াচ্ছেন-
শিক্ষকঃ তিমির পক্ষে একটি মানুষ গিলে ফেলা অসম্ভব। কারণ এটি অনেক বড় প্রানী হলেও এর চোয়াল খুব ই সরু।
তমা, এক বাচ্চা, দাঁড়িয়ে বললো- স্যার আমার বন্ধু জনা কে গত মাসে তিমি গিলে ফেলেছে।
শিক্ষকঃ অসম্ভব, এটা কিছুতেই হয় না।
তমাঃ তাহলে আমি স্বর্গে গিয়ে জনা কে জিজ্ঞেস করে আসব।
শিক্ষকঃ যদি সে নরকে যায়...?
তমাঃ তাহলে স্যার আপনিই জিজ্ঞেস কইরেন।
২। এক বাচ্চা মেয়ে একদিন বারান্দায় বসে বসে তার মায়ের থালা বাসন ধোয়া দেখছিল
হঠাত সে দেখল তার মায়ের মাথায় কিছু চুল সাদা।
-মা, তোমার মাথায় কিছু চুল সাদা কেন?
-তুমি যখন একটা খারাপ কাজ কর তখন আমি অনেক রেগে যাই, আমার কান্না পায় আর একটা চুল সাদা হয়ে যায়।
-আচ্ছা মা তাহলে নানির মাথার সব চুল সাদা কেন?
৩। স্কুলে এক অনুষ্ঠানে ক্লাস টু এর সব ছাত্রছাত্রীর একটা গ্রুপ ছবি তোলা হল, মিস সবাই কে অনুরোধ করছেন একটা করে ছবি নেবার জন্য।
-তোমরা সবাই যখন অনেক বড় হয়ে যাবে তখন ছবি দেখে বলবে, ঐ যে আমার বন্ধু মোনা, একসাথে কত মারা মারি করেছি, ও এখন ডাক্তার। ঐ যে আশিক, ও ইঞ্জিনিয়ার............
সাথে সাথে এক পিচ্চি বলে উঠলো , আর ঐ আমাদের মিস, উনি মরে গেছেন।
৪। ক্লাসে মিস একদিন রক্ত সঞ্চালন সম্পর্কে পড়াচ্ছেন-
-আমি যদি মাথা নিচে দিয়ে, পা উপরে দিয়ে উলটা হয়ে যাই তাহলে সব রক্ত মাথায় চলে যাবে আর মুখ লালা হয়ে যাবে, তাহলে বলতো আমি যখন স্বাভাবিক ভাবে দাঁড়িয়ে থাকি তখন সব রক্ত কেনো পায়ে চলে আসে না?
-কারণ আপনার পা empty না।
৫। এক মিসনারি স্কুলে কিছু বাচ্চা টিফিন নেবার জন্য লাইনয়ে দাঁড়িয়ে আছে। আপেলের পাত্রে মিস একটা ট্যাগ লাগিয়ে দিলেন "সবাই একটা করে আপেল নেবে, বেশি নেবার চেষ্টা করবে না, কারণ ইশ্বর দেখছেন।"
এটা দেখে এক বাচ্চা চকলেটের পাত্রে ট্যাগ লিখল- "যত খুশি নাও কারণ ইশ্বর আপেল পাহারা দিচ্ছেন।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



