"পড়া মনে রাখার টিপস্‌"

২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:০২

শেয়ারঃ
0 12 0

অনেক সহজে সবকিছু মনে রাখার ইচ্ছে আমাদের সবারই আছে । কিন্তু জানিনা কিভাবে তা সম্ভব । আসুন, জেনে নিই ।

আমাদের মস্তিস্ক এক বিচিত্র তথা জটিল কারখানা । এবং এর কাজ করার ক্ষমতা অপরিসীম । একে কাজে লাগাতে হ'লে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে । খুব সহজ; তবে নিয়মিত চর্চার প্রয়োজন রয়েছে ।

আমরা আমাদের মস্তিস্কের অতি সামান্য অংশই মাত্র ব্যবহার করে থাকি । শতকরা হিসেবে মাত্র ৫% থেকে ৭% । বিশ্বের বড় বড় বিজ্ঞানী তথা মেধাবী ব্যক্তিগণ সর্বোচ্চ ১৫% থেকে ১৮% মস্তিস্ককে কাজে লাগাতে পেরেছেন । বাকি বিশাল অংশ অলস বসে থাকে । এই বিশাল অলস মস্তিস্ককে কাজে লাগাতে পারলে মানুষ কি অসাধ্যই না সাধন করতে পারবে; একবার ভেবে দেখুন ।

যাক, এবার আসল কথায় আসি ।

মনে রাখার টিপস্----

১) নিজের উপর বিশ্বাস রাখুন । সহজ কথায়, "আমি পারব, আমাকে পারতেই হবে" ।
২) এখনই কাজ শুরু করুন, এখনই ।
৩) ঘুমের সময় নির্ধারণ করতে হবে । এবং তা করতে হবে আপনার "বায়োলজিক্যাল ক্লক" অনুযায়ী । নিয়মিত ও যথেস্ট ।
৪) সকাল হচ্ছে উত্তম সময় পড়ালেখা মনে রাখার । আরও অধিক উত্তম সময় হচ্ছে, সূর্যোদয়ের এক ঘন্টা পূর্বে ।
৫) প্রথমে শব্দ করে পড়তে হবে । এরপর ইচ্ছে হ'লে শব্দহীন ভাবে পড়তে পারেন ।
৬) প্রথমে সম্পূর্ণ বিষয়টি একবার/দু'বার মনযোগ সহকারে পড়ে তারপর দু'তিন লাইন করে মুখস্ত করুন ।
৭) একটানা অনেকক্ষণ পড়তে হ'লে মাঝখানে বিরতি দেয়া উত্তম । এক কিংবা দু'ঘন্টা পর পর অন্ততঃ পাঁচ মিনিট বিরতি দিতে হবে । এ সময় একটা গান শুনতে পারেন কিংবা সটান শুয়ে পড়তে পারেন ।
আর যদি আপনি ধর্মে বিশ্বাসী হন তাহলে আপনার ধর্ম নিয়ে ভাবুন এবং মুসলমান হলে আল্লাহর "জিকির" করুন ।
৮) পছন্দের তালিকায় মিস্টি জাতীয় খাবার রাখুন । চিনির শরবত, সাথে লেবু । কিংবা শুধু লেবুর শরবত । গ্লুকোজ পানিও পান করতে পরেন । সাবধান ! ডায়াবেটিক থাকলে অবশ্যই এসব পরিহার করুন । "স্যালাইন" কখনোই খাবেন না । খাবার তালিকায় সবুজ শাকসব্জি, ফলফলাদি রাখুন । স্বাভাবিক পুস্টিকর খাবার খেতে চেস্টা করুন । ধূমপান পরিহার করুন ।
৯) অল্প হলেও প্রতিদিন কিছু না কিছু পড়ুন ।
১০) কম হলেও প্রতিদিন অন্ততঃ ৩০ মিনিট হালকা শরীরচর্চা করুন ।
১১) প্রতিদিন অন্ততঃ ৫/৭ মিনিট মন খুলে হাসুন ।
১২) অযথা কথা পরিহার করুন ।
১৩) অতিরিক্ত রাত করে ঘুমোতে যাবেন না ।
১৪) পড়াতে মন না বসলেও প্রথম প্রথম অনিচ্ছা সত্ত্বেও পড়তে বসুন ।

একমাস চেস্টা করে দেখুন । কাজে না আসলে ঐ একমাসের পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখুন কোথাও কোন প্রকার ফাঁকি আছে কিনা ? নিজকে ফাঁকি দেবেন না ।

সূত্রঃ "মেডিকেল জার্ণাল" এবং প্রবন্ধ ।



 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পড়া মনে রাখা ;
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:০৫
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: আমার যে গভীর রাত ছাড়া পড়া হয় না....... সকালে ঘুম থেকে উঠতে পারি না, বেশিক্ষণ কথা না বলে থাকতে পারি না আমি করবো?????
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন: আপনার ঘুমের "বায়োলজিক্যাল ক্লক" পালটে ফেলুন ।
সফল হবেন আশা করছি ।
ধন্যবাদ ।

২. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:০৫
নস্যরাজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
১ তারিখ থেকে আমার ফাইনাল পরীক্ষা। এখনই চিনি কিনতে যাই।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: আশা করছি ডায়াবেটিক নেই ।
ধন্যবাদ ।

৩. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১২
নকীবুল বারী বলেছেন: চেষ্টা করিবো..............ধূমপান পরিহার করুন, এইটা পারুম না.....
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: চেস্টা করলে পারবেন নাঃ এটা আমি বিশ্বাস করি না ।
ধন্যবাদ ।।

৪. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১৩
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: মনে হয় না সম্ভব হবে, তার চেয়ে রাত জেগে পড়লে মনে থাকবে এ ব্যাপারে কোন টিপস দিতে পারলে দেন....
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: তা হলে রাত জাগুন এবং অনান্য টিপসগুলো ট্রাই করতে পারেন । লেবুর শরবত উপকারী । ধন্যবাদ ।।

২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৬

লেখক বলেছেন: ভবিষ্যতে আরও একটি লেখা আসবে । অপেক্ষায় থাকুন ।
ধন্যবাদ ।।

৫. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১৬
...অসমাপ্ত বলেছেন: এতগুলো টিপস কেমনে মনে রাখব ...সেটা আগে বলেন।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৪

লেখক বলেছেন: মনে রাখার চেস্টা না করলেই মনে থাকবে ।
ধন্যবাদ ।।

৬. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৮
নিঃসঙ্গ বলেছেন: টিপস্ গুলো ভালো কাজের।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
কাজে লাগলে ভাল লাগবে ।।

৭. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪১
"নিরব" বলেছেন: অনেক আগে জানলে কাজে আসত। এখন আর তেমন লাগবে না। তবুও প্রিয়ত রেখে দিলাম।
৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ ।।

৮. ৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:০১
নিবিড় বলেছেন: লাবু ভাই একটা দরকারি পোস্ট দিয়েছেন/...।
প্রিয়তে রাখলাম

আমার সমস্যা হল প্রেসার ছাড়া পড়তে বসি না....সব একসাথে জগাখিচুড়ি পাকিয়ে যায়।

যাই হোক ।আমার ব্লগেও আপনাকে স্বাগতম।সময় পেলে ঢু দিয়েন
৩০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ ।।
ঢু দিলাম ।।

১১. ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১:১৬
এম এস জুলহাস বলেছেন:
পড়তেই যে মন চায়না কী করি বলুনতো ! ! !
১২. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১৫
ঘরকাতুরে বলেছেন: পড়া শুনার ব্যাপারে আমার নিজের উপর বিশ্বাস নেই। তাই পাঠ্য বই পড়ি না। ধন্যবাদ। প্রিয়তে।
১৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১০
শপথ বলেছেন: চিনির কথা ঠিক আছে তবে স্যালাইনের ব্যাপারটা বুঝলাম না...স্যালাইন electrolyte imbalance থেকে বাচায়..জার্নালটার নাম জানতে পারলে ভালো হতো।
১৪. ০৮ ই জুলাই, ২০১০ দুপুর ১:২৯
শেখ মিনহাজ হোসেন বলেছেন: আমি তো যা পড়াশোনা করলাম, রাত জেগেই করলাম।

রাতে পুরো পরিবেশ নিরিবিলি থাকে। তাই পড়াতে মনোযোগ আসে বেশি। (অন্তত আমার কাছে)।
১৬. ২৮ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩১
নতুনমানুষ বলেছেন: হেলো ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ এই জন্য আপনার যুক্তি মোটামোটি ভাল।
১৭. ২৫ শে মার্চ, ২০১১ রাত ৮:৪৯
ওমর হাসান আল জাহিদ বলেছেন: স্যালাইন খাবো না কেন? একটু ব্যাখ্যা প্রয়োজন বোধ হয়। যাই হোক, পরামর্শগুলো ভালোই।
২১. ২৮ শে মে, ২০১১ দুপুর ১:২১
রৌদ্রবালিকা বলেছেন: রেখে দিলাম,মাঝে মাঝে পড়তে হবে,তারপর নতুন উদ্যমে আবার পড়া শুরু :D
২২. ২১ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩২
মনোয়ার বলেছেন: ভালো লাগলো অনেক।

ধন্যবাদ !!
২৩. ০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৩৮
যোগিনী বলেছেন: "১২) অযথা কথা পরিহার করুন ।"
কথা ছাড়া বাঁচব কি করে??

 

মোট সময় লেগেছে ০.৯৫১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সুন্দর স্বপ্নে বিভোর । মানুষ তার স্বপ্নের চেয়ে বড় ।
আলোকিত হ'তে চাই ।আলোকিত হ'তে চাই মহান আল্লাহ তালার নির্দেশিত পথে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই