আমার প্রিয় পোস্ট

ফুলটাইম ক্রুয়েল জোকার, পার্ট টাইম সিরিয়াস

X(( X(( ডেসটিনি প্যাচাল !!!!!! মেজাজ বিলা হইয়া গেলোরে ... আরো কিছু এড কইরা দিলাম X(( X( X(

০৫ ই জুন, ২০১০ রাত ২:৩৬

শেয়ারঃ
0 11 0

আমার এক বন্ধু - ্ওমর ফারুক নাম। ডেস্টিনির অনেকেই তারে চিনবে। আমার রুমমেট ছিল। সে ডেসটিনির জন্য তার পড়ালেখা টাই ছেড়ে দিল। বুঝলাম না সে কি পাইল। লেভেল-০১, সেমিস্টার-০১ ফাইনাল পরীক্ষার আগে তার কি যে হল। তিনটা পরীক্ষা দিছিলো। সয়েল সাইন্স পরীক্ষার জন্য পড়তে বসল। হঠাত, সব গুছিয়ে ফেলল, শিট-বই-খাতা। সে বলল পরীক্ষা দিবে না আর। আজব। তারপর, দিনরাত পাগলের মতো খাটাখাটনি করে (সেটা যদি অন্য কিছুতে লাগাতো, নিজেই কিছু একটা হয়ে যেত আজক) ... এখন ডেস্টিনির কি এক পদে আছে .. ম্যালাদিন যোগাযোগ নাই । পড়ালেখা বন্ধ। বাড়িতে কেউ জানে না।

সে বলছিল এক বছরের মধ্যে গাড়ি-ল্যাপটপ এইসব কিনে ফেলবে। তিন বছর হতে চলল। এসবের কিছুই দেখি নাই। দু একজন নাকি ম্যালা কিছু করে ফেলছে ডেসটিনি তে ... হাহ্ ।


কিছুদিন আগে আমার এক আঙ্কেল গেছিল আমাদের বাসায়। আম্মুকে কি সব আবোল-তাবোল বুঝাচ্ছিল ডেসটিনি নিয়ে। আম্মুকে রাজী করাতে না পেরে আমাকে ফোন দিয়ে আম্মুর সাথে কথা বলতে বলল। আম্মুকে ফোন দিয়ে বললাম ভুলেও ওই ফাঁদে পা দিও না। অ্যাতো মানুষের অভিশাপ কামাবা, যে বাকি জীবন তোমার আর মানুষ হিসেবে কোন ছোট খাট পাপ না করলে্ও হবে। মানুষকে লোভ দেখিয়ে তাকে ক্রমাগত চুষে খায় এই কোম্পানী। দুষ্টচক্র।

আমার বাড়ি বগুড়া। ঢাকায় পড়াশুনা করছি। আমাদের ্ওইদিকে, এরা মানুষের সাথে বেইমানী করে পিটুনি খেয়েছে। এরপর আর ্ওদিকে যায় নাই। ডেস্টিনির নাম শুনল্ওে এখন (সারিয়াকান্দি) বগুড়ার মানুষ পিটুনী দিবে। আর আমার ভার্সিটিতে ম্যালা ছেলেদের তারা নিয়ে গিয়েছিল। অনেকেই সেমিস্টার লস দিয়েছে। এবার অনেকেই ফিরে আসছে।

তা্ও তাদের চাপার সাথে পারা যায় না। একটা মানুষের জীবনে পজিটিভ - নেগেটিভ সব মিলিয়েই সে মানুষ। শিব খেরা আর ডেল কার্নেগির বই কে এরা যেভাবে মিসইউজ করছে (( আমি শিব খেরা হইলে এতোদিন মামলা ঠুকে দিতাম)) ।

এদের কথার উত্তর দিছি ম্যালাদিন। তারপর থেকে আমারে ঘাটায় না্। ইদানীং দেখি ব্লগ্ওে উতপাত শুরু করেছে।

এদের আর সাইফুরস এর বিজ্ঞাপন আমার কাছে এক ই রকম লাগে। মনে করেন আপনার ঘরে বন্যার পানি ঢুকল, আপনি খাটে চড়লেন। খাট ডুবল, আপনি চালে উঠলেন। আর চাল ডুবতেছে, এই সময় ডেসটিনি বা সাইফুরস এলো হেলিকপ্টার নিয়ে। তারা দড়ি ফেলল। আপনি ধরলেন না। তাতে করে ডুবে মরলেন। ্ওদের ভাবটা এমন, যারা এদের দড়ি ধরল তারা বাচল। ডেসটিনি ছাড়া মনে হয় দেশের মানুষ আর কোনো কাজ করতেছে না। দেশে কোনো চাকুরী নাই , ব্যবসা নাই খালি ডেসটিনি আছে। না করলে বিপদ হবে। ক্যারিয়ার ক্ষতম। হাহ...যত্তসব ফাউল। X( X( X(

কিছু ব্যক্তিত্বরে এরা গছাইছে, এদের বানিজ্যের জন্য। ইলিয়াস কাঞ্চন, ঢাবির প্রাক্তন ভি.সি. জনাব ফায়েজ, তারপর আমাদের ভার্সিটির (শেকৃবি) ভি.সি. রেও তারা টানছে। অনেক শিক্ষক আর কিছু মিডিয়া ম্যান (বৈশাখী টিভি ) এরা ইউজ করে। মানুষ রে এতো বোকা ভাবে।কাঞ্চন কিমবা ভিসি গুলা কি এতোই গরীব হইয়া গেল যে, প্যাট চালানোর জন্য তাদের ডেসটিনি করা লাগে?? সারাজীবনে তারা কম টাকা অর্জন করছে যে ডেস্টিনি করা লাগে? নাকি তারা ২০১২ সালে দেশে একটা বিরাট অর্থনৈতিক বিপ্লব ঘটাবে??? বোঝায় তো যায়, নিজেদের ভেজালের প্রসারের জন্য তারা এদের ব্যবহার করেতেছে। X(X(

প্রভা্ও তো বিজ্ঞাপনে মেরিল স্প্ল্যাশ সাবান মাখে। তাই কি আমার্ ্ও মাখতে হবে। ক্যাটরিনা বোতলজাত আমের অ্যাড মারে। তাই বলে কি আমি আমার গাছের আম থুয়ে, বোতলের আম খামু। গাছের আমের চেয়ে বোতলের আম ১০০% পিউর হয়ে গেল। শেন ্ওয়াটসন আর ডেকান চার্জাস সেট ্ওয়েট (ভেরি ভেরি সেক্সি কিমবা হট) এর এড মারে। তো কি? এগুলা মাখি নাই। তাই বলে কি আমার গার্ল ফ্রেন্ড হয় নাই :D :D । এগুলা মাখি না দেখে কি আমি তারে বা সে আমারে কম ভালোবাসে???

তো ডেস্টিনি যদি এদের দিয়া্ও প্রভাবিত করে, তাই কি মানুষ বোকার মতো যাবে নাকি ডেস্টিনির দিকে??? এরা মানুষকে এতো পেইন দিতে পারে রে ভাই। /:) /:) /:)

যত্তসব অপ্রচলিত পণ্য যেগুলোর কোন দরকার নাই (নাইজেলা, ফুট মাসাজার, লম্বা হ্ওয়ার জুতা X((X(( ) সেগুলারে তারা গুরুত্বপূর্ণ করে ব্যবসা করার চেষ্টা চালায়। জোচ্চোরগুলা। ভাই আপনেরা কোনোদিন দেখছেন, চাইলের আড়তদারের টিভিতে বিজ্ঞাপন দেয়া লাগে?? ডেটল এসে আপনার হাত পায়ে ধরে বলে যে, ভাই আমাদের সাবান কিনেন? পণ্যের গুণগত মান দেখলে ক্রেতা তো সেটা এমনিই কেনে।

আপনারা এদরে কথায় কান দিয়েন না। নিজের প্রতিভা অন্য দিকে কাজে লাগান। এদরে দ্বারা প্রভাবিত হয়ে নিজের আর প্রিয়জনদের সর্বনাশ ডেকে আনবেন না। ভবিষ্যতে এদরে কিছু কাজ কারবারের উপর আরো বিস্তারিত পোস্ট দেওয়ার ইচ্ছা আছে ।

ব্লগে ডেসটিনি সংক্রান্ত (এরা কেমনে লোক ঠকায়) যেসব পোস্ট আছে, সেগুলোর সবগুলো লিঙ্ক একজায়গায় দিলাম।

আরো জানা থাকলে আমাকে জানাবেন। অ্যাড করে দেব। ভালো থাকুন সবাই। সবাই সিটি বাস-২ নাটক টি দেখতে পারেন। হেগো কাহিনী ভালো মতো টেইর পাইবেন। আর মজা্ও পাবেন। পাক্কা কথা দিলাম।


১. ডেসটিনি একটি চোর-বাটপারদের কারখানা

২. ডেস্টিনিওয়ালাদের এতো ধৈর্য্যের কারণ কি? - মহাজাতক

৩. ডেসটিনি রোগী

৪. আমার চোখে ডেস্টিনি

৫. ডেস্টিনি ভাইরাস সামুতে

৬. ডেস্টিনি ভাগ্য, ভাগ্যের ডেসটিনি !!!!

৭. ডেস্টিনি মোবারক নিয়া ব্যক্তিগতপর্যবেক্ষণমূলক লেখা

৮. মাল্টিলেভেল মার্কেটিং এ প্রতারণা নিয়ে একটি পিডিএফ সংকলন

৯. সাবধান। ডেসটিনি থেকে ১২ লক্ষ টাকা নিয়ে ডিস্ট্রিবিউটর উধা্ও - মো: মঈনউদ্দিন

১,২,৬ নং লিঙ্ক মহাজাগতিক ভাই; ৩,৪,৫ যথাক্রমে সুমন আহমেদ, হাম্বা, এবং আশরাফুল ইসলাম দূর্জয় ভাই ,৭ নম্বর লিঙ্ক হোপফুলফরএভারএবং ৮ নম্বর টি ফিউশন ফা্ইভ এর এর ব্লগ থেকে এড করা হয়েছে। আপনাদের কাছে খুব ই কৃতজ্ঞ ভাইয়া। অনেক ব্যাপারে ক্লিয়ার হয়েছি আপনাদের পোস্ট পড়ে। ভালো থাকবেন সবাই ।

আরো কিছু লিঙ্ক আপডেট করলাম (২৩.০৭.২০১০)
১০. ডেসটিনির গাছে সোনার কাঁঠাল এবং আবুল ভাইয়ের তৈলাক্ত গোঁফ্ - স্তব্ধতা

১১. ব্যতিক্রমী একটি এমএলএম ধারণাঃ আত্নিক শুদ্ধতার প্রথম পদক্ষেপ!- মাহমুদ হাসান

১২. সাবধান!!! Destiny থেকে দূরে থাকুন...নিরাপদ থাকুন - আধারের আলো

১৩. আপনার জানামতে বাংলাদেশের এমএলএম কোম্পানি গুলোর নাম কী কী?- মাহমুদ হাসান

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ডেসটিনিপ্রতারকডেসটিনির প্যাচাল ;
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১০ রাত ৮:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই জুন, ২০১০ রাত ৩:০৫
বিডি গ্লাডিওটোর বলেছেন: কি আর বুলব ভাই .....আমার এক বন্ধুও তো এই মাদের্চোদ Destany-2000 limited এর ফাদে পা দিয়াছে ।
০৫ ই জুন, ২০১০ সকাল ৯:০৬

লেখক বলেছেন: আল্লাহ তাকে পরবর্তী শোক বইবার শক্তি দিন :) মানুষ এতা বোকা হয় কেমনে???

২. ০৫ ই জুন, ২০১০ রাত ৩:২০
অলস ছেলে বলেছেন: সবাই দেখি চ্রম খেপা। আবুল কালাম ভাই মাথা ঠান্ডা করে মুচকি মুচকি হাসতেছেন।
০৫ ই জুন, ২০১০ সকাল ৯:১৪

লেখক বলেছেন: ওদের নীতি জানেন তো? রেগে গেলেন তো হেরে গেলেন। তার মানে হল একটা স্বাভাবিক মানুষ যে ঘটনা ঘটলে ক্ষেপে যায়, এরা সেখানে খেপবে না । আজব!!!!! এদরে পাছায় যদি কেউ কষে কষে কিছু গদ্দাম লাথি দেয়, তা্ও এরা পজিটিভ, রাগবে না।
আল্লাহ নাহ করুক। এদের কারো বউরে যদি কোন মাথা খারাপ পোলা যাইয়া যদি চুম্মা দিয়া বসে, তা্ও হেরা রাগব না। পজিটিভ থাকব। মানুষ কতোবড় আবাল হইলে সব কিছুতে পজিটিভ পজিটিভ করতে পারে। মানুষের মদ্যে যে খুশি হ্ওয়া ছাড়া্ও , পজিটিভ হ্ওয়া ছাড়া্ও অন্য কোন অনুভূতি কাজ করে, তারা বোধহয় হেইডা জানে না। যারা কিছু পারে না, তারা যোগ দেয় ডেস্টিনি তে, পরে তারা আর খেপে না, রাগে না। আবাল গুলার পাছায় গুনে গুনে সকাল বিকাল পাচ ্ওয়াক্তে পচিশ বার লাথ্থি দিয়া দেখেন ... হেরা রাগে কিনা। বিজনেস পলিষি শিকায় এক এক জন, দেশের সব বিজনেস এই আবালগুলা নাকি কিনা নিছে। য্ত্তসব

৩. ০৫ ই জুন, ২০১০ ভোর ৪:৪৯
মো : সোহেল রানা বলেছেন: কুয়েতেও ইদানিং ডেসটিনি ভাইরাস ছড়াচ্ছে সরল প্রবাসীদের সর্বনাশ করার জন্য।
০৫ ই জুন, ২০১০ সকাল ৯:১৬

লেখক বলেছেন: কন কি? এরা তো ইন্টারন্যাশনাল ফ্রড। হায়রে হায় । দেশের মানুষের লাথ্থি গুতা খাইছে। ভালা লাগে নাই। ্ওহন বিদেশের লাথ্থি গুতা খা্ওনের শখ হইছে।

৪. ০৫ ই জুন, ২০১০ বিকাল ৩:৩৯
অলস ছেলে বলেছেন: হাহাহহাহহাহহাহা। তা যা বলেছেন।
২২ শে জুলাই, ২০১০ রাত ৯:১৬

লেখক বলেছেন: কইয়েন না ভাই। কয়েকদিন যা উৎপাত করছে!!! এর পর কইছি-আর যদি কান পচাইতে আইছোস, আগে জুতার বাড়ি দিমু। তারপর কথা। তারপর থামছে।

২২ শে জুলাই, ২০১০ রাত ৯:১৯

লেখক বলেছেন: দেখলাম । সুন্দর লিখছে। এখনো হাসি পাচ্ছে। কমেন্ট করছি।

২২ শে জুলাই, ২০১০ রাত ৯:১৬

লেখক বলেছেন: থ্যাংকু ভাই।

৭. ২২ শে জুলাই, ২০১০ রাত ৯:২৪
বিডি আইডল বলেছেন: এইডা বালা হইছে (কপিরাইট-চিকনমিয়া)
২২ শে জুলাই, ২০১০ রাত ১১:৪২

লেখক বলেছেন: থেংখু । ;)

৮. ২২ শে জুলাই, ২০১০ রাত ৯:৩৭
রিজভী বলেছেন: পোস্ট প্রিয়তে নিলাম :)
২২ শে জুলাই, ২০১০ রাত ১১:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য

৯. ২৬ শে জুলাই, ২০১০ রাত ২:০২
মুক্ত মানব বলেছেন: ভাই, এখানে আমার ২ ঘন্টা অভিজ্ঞতা আছে।
ডেসটিনিতে ৫ ঘন্টা।
১০. ২৬ শে জুলাই, ২০১০ রাত ২:০৪
মুক্ত মানব বলেছেন: মিসটেক। ৫ লিখতে ২ লিখে ফেলেছি।
১১. ৩১ শে জুলাই, ২০১০ সকাল ৭:১৩
অজগর বলেছেন: আমারে ও ধরছিল। সে অভিজ্ঞতা এখানে
৩১ শে জুলাই, ২০১০ দুপুর ১:১০

লেখক বলেছেন: এই পোস্টটা আপডেট করা হইছে ভাই। এখানে

ডেসটিনি বাশ সমগ্র। আপডেট

১২. ১৮ ই আগস্ট, ২০১০ রাত ২:৫১
মাহমুদহাসান বলেছেন: আমার লেখাও আছে দেখন যায় !!!!
নতুন একখান পুস্টাইসিলাম ডেস্টিনি লইয়া, হৈডা আপডেট হৈব নি? নাইলে কিন্তু আমি ডেস্টিনিতে জয়েন কইরা বৃক্ষ রুপন করতে করতে দ্যাশটারে আফ্রিকার জঙ্গল বানায়া ফালামু.................. B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-)
১৮ ই আগস্ট, ২০১০ রাত ৮:১১

লেখক বলেছেন: হুমম। অবশ্যই হইব ভাই। ডেস্টিনিতে জয়েন কইরা দেশটারে কালাহারি মরু বানানোর কোনো দরকার নাই ভাই :) :) :)

১৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৩
বুড়া বলেছেন: এগুলা মাখি নাই। তাই বলে কি আমার গার্ল ফ্রেন্ড হয় নাই :D :D
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৯

লেখক বলেছেন: এতো কিছু থাকতে ঐদিকে নজর দেন ক্যালা। /:) /:) :P :P

১৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৫
কবিরাজ শরীফুল ইসলাম বলেছেন: ডেসটিনি করি নাই, একক্ষান সোয়াবের কাম করছি
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২১

লেখক বলেছেন: ঠিক কইছেন। সম্ভবত এইডা না করার কারণে আমার ম্যালা গুনাহ মাফ হইয়া গেছে।

১৫. ১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩০
মোঃ আবুল কালাম আজাদ বলেছেন: চমৎকার পোষ্ট। আপনার মতো কিছু বুদ্ধিজীবির দরকার আমাদের দেশে। আপনি পারলে একটা এন্টি ডেসটিনি পরামর্শ কোম্পানী খুলুন। অবশ্যই বাপের পকেটের টাকায় না, নিজের টাকায়। পারলে এইটা কইরা দেখান। :-B :-B
১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৭

লেখক বলেছেন: নাহ । আপনেরাই সব । আর দেশের সব পাবলিক বলদ। নাইলে কেউ জাইনা শুইনা এমন ধরা খায়। হুদাই এইহানে বক বকাইয়েন না । সাহস থাকলে ব্লগে ডেস্টিনি নিয়া ব্লগে একটা পোস্ট দেন । জবাবটা ঐখানেই পাবেন । মাইনেষর ঘৃণা নিয়া মরেন । যান মিয়া

 

মোট সময় লেগেছে ১.৯৮৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যখন শান্তি বর্ষিত হচ্ছিল সৃষ্টিকুলের উপর, তখন আমার জন্মই হয়নি। যখন শান্তি কি জিনিস বুঝতে পারলাম, তখন আমি শান্তির পথ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই