........................
..........................................
পড়াশুনা করতে গেলে কান্ধে চাপে ভুত।
বই পড়তে ভাল্লাগেনা, বইয়ে ধরি খুত।
পেজের পরে পেজ উল্টাই, মুখেও বলি ধুত।
আমি বিরাট গিয়ানি।
তালগাছটা আমার
আমি সব সময়েই মানি।
বুদ্ধি বেশি বয়স কম
আমি হইলাম ক্লাসের ডন
পরীক্ষায় যাই কোপাতে
উত্তর লেখি হাপাতে হাপাতে
ফিরা আসি কাপতে কাপতে /
আমার বিরাট গুণ
হাইড্রোজেন আর অক্সিজেনে বানায়া ফেলি চুন
স্যার আমারে ধরব পড়া
হেসেই আমি খুন
ক্লাসমেটের চুলের খোপা,
নইতো আমি শামসু কোপা,
দেইনি আমি কাউরে ধোকা
মানুষ ভালো অতি...
পড়াশুনা না করলেই
কি বা এমন ক্ষতি???
এমনটাই বর্তমানে
আমার মতি গতি ।।।
সিলেবাস টা দেখে ভাবি, সিন্দাবাদের ভুত
এর চে ভালো হলের পাশের ঐ এ.টি.এম. বুথ ।
পরীক্ষা আইলে, মেজাজ খারাপ, মুখস্ত হয়না পড়া
আতেল গুলা ভয় দেখায়, খাইলাম নাকি ধরা।
স্যাররা দেন বিরাট সিলেবাস
আমি কি আর বোকা.......
সিলেবাসটা এডিট করে
আবার খাই ধোকা।
নিজে নিজেই কমাই পড়া
কোয়েশ্চন পাইয়া, খাইতো ধরা
পড়ার চোটে ঘুম আসে না !!!!
এই সমস্যা আমার হয় না।
শরীর টা ঠিক রাখতে হবে
তা না হলে কেমনে হপেএএএ ।।।।।
(তাই)
পরীক্ষার আগে উচ্চস্বরে,
রুমমেটের ঘুম নষ্ট করে
খুশি মনে গায়ের জোরে
উচ্চে ডাকি নাক।
ঘুম ভাঙে না কানের কাছে
যত্ত বাজাও ঢাক।
খোলাই আমার দুটি কর্ণ..
দেখলে পড়া, কুম্ভকর্ণ।।।।
সকাল বেলায়ও হয় না পড়া
কাইন্দা ডাকি বাপ।
পরীক্ষার হল কাপাতে গিয়া
নিজেই আসি কেপে।
স্যাররা গিয়ে ক্ষেপে
নম্বর দেন মেপে।
স্যার কয়..
মনু মিয়া, পাচ্ছ কেন ভয়
দেখচি আমি নিশ্চয়
লজ্জা যদি নাই পাস
শাস্তি স্বরূপ করমু আমি
কিছু নম্বর মাইনাচ।:-*:-*
লুকাইয়া দেখছ অন্যের খাতা, যেন আমি ছাগু
৫ নাম্বার, দিছে মাইনাচ, যামু কনে কাগু।
৫ নাম্বার গ্রেস দিলেই করুম আমি পাশ।
এই সেমিস..টার রে দিমু জন্মের মতোন বাশ। B
আমি চাই পিলাচ,
খাতা পইড়া স্যার কয়
আবাল উত্তর পত্রে দিলাম
কইষ্যা কইষ্যা মাইনাচ।
রেজাল্ট দিলে মনডা খারাপ,
নিজেরে দেই বুজ,
চিন্তা বাদ দে, ধুস।
তারপরতেও দিন কেটে যায়
হয়না আমার হুশ।
রাঘব আমি, বোয়াল আমি,
ফাটা বেলুন ফুসসসস ।
পেরতিগ্গা করছি ভাই,
এই সেমিস্টার, যদি আমি,
পার হইয়া যাই,
এমন পড়া পড়মু আমি..
জুড়ি কোথাও নাই।
আরো করি পণ……
পড়াশুনা কইরা হমু, আতেলগোরে ডন।
নতুন সেমিস্টার আসে;
প্রতিজ্ঞা ভুলি , কম্ম সাবার...
নতুন ক্লাসে উঠে....
সবই চলে আগের মতোন
দিন চলে যায়, আসে ....
এমনি করে আবার হঠাৎ
সেমিস্টার ফাইনাল আসে.. :-*:-*
সেমিস্টার ফাইনাল এক্সাম আসলে
নয়া ফন্দি খুজি,
পড়াটা আমি বুঝি!!!!!!!!!
আমি কিন্তু ফাকিবাজ না,
ছাত্র কিন্তু খারাপ না
ইজি কাজে বিজি থাকি না।
পড়তে আমার ভাল্লাগে না
এমন মিথ্যা আমি বলি না ..
আসলে আমি পড়তে চাই না । /
এই লেখাটাতে মাঝে মাঝেই বাগে ধরে । সামু বাগ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


