somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্নমগ্ন শয়তানের মুকাভিনয় ((ইমোবিহীন পোস্ট ।।। শয়তানের ইমো থাকে না ।। শয়তানির ইমো থাকে ))

০২ রা ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১. আমাকে দিয়ে কিচ্ছু হবে না ।। সবাই বলে ।। যারা বলে তারা সবাই চলে গেছে ।। তাদের অনেক কিছু হয়েছে ।। আর, আসলেই আমার কিচ্ছু হয় নি



২. রিকশাওয়ালা বা বাসের কন্ডাকটর দু টাকা বেশি চাইলে দিই না ।। তার কারণ দুটাকা বেশি নিলে হয়ত সবারটা মিলিয়ে এক কেজি চাল বেশি কিনতে পারবে।। কি দরকার তাকে দুটো টাকা বেশি দেবার ।। কেউ যদি বুকে ছুরি ঠেকায় তাহলে যা আছে সব দিয়ে দিই ।। তার কারণ, এগুলো বেচে সে নেশা করবে ।।

উপকারিকে সাহায্য করতে বিবেক (!!!) সায় দেয় না ।।। তার কারণ সে উপকারি ।। অপকারিতে দিয়ে দিতে বাধে না।। কারণ, সে সব কেড়ে নিতে জানে ।।।



৩. আমরা কি সুন্দর সুন্দর পরিকল্পনা করি, আর উপরে বসে একজন মিটিমিটি হাসে ।।



৪. কথা দিয়ে কথা না রাখাটা আমার কাছে আর অন্যায় মনে হয় না ।। তোমরা এর থেকে ভালো কিছু করার ক্ষমতা রাখোনা।



৫. আমি ভুক্তভোগী নই ।। জাস্ট তোমাকে একটা সুযোগ দিয়েছি , আমার সাথে নির্ভেজাল অভিনয় করে যাবার জন্য বন্ধু ।। এজন্যই লোকে জানে তুমি সফল ।। আর আমি শান্ত ।।



৬. আমার প্রিয় ফুটবল টাকে মনে হয় একটা সুদর্শন/সুদর্শনা বেইমানের মুখমন্ডল ।।। তাই আমি সারাদিনের বেশিরভাগ সময়টা ফুটবলে কিক দিয়েই কাটাই ।।



৭. শয়তানের পদাংক অনুসরণ করতে পারিনি ।।। আর স্রষ্ঠার কথাতেও কান দেইনি ।। তাতে আমার বা তাদের কখনো কোনো সমস্যা দেখা দেয় নি ।।।



৮. মন না থাকলে কাউকে মানষিক আঘাত দেয়া সম্ভব না ।।। মাঝে মধ্যে মানষিক ক্ষত গুলো আমি এখনো মানুষ আছি - এই ব্যপারটা স্মরণ করিয়ে দেয় ।। ক্ষতগুলো পুরো শুকিয়ে গেলে, আমি আমার পশুত্বের পুজা শুরু করব ।।



৯. ঘরে ফেরার জন্য পথে নামি নি ।। একবার যখন নেমেই গেছি, তখন পথটাই ঘর ।। আর ঘরটা পর ।।



১০. স্বপ্ন দেখলে ঝিমুনি লাগে ।। বাস্তবতা নেশা ধরিয়ে দেয় ।। আমি তার কোনোটার জন্যই নিজেকে দায়ী ভাবি না ।।



১১. মাফ করলে মাফ কর ।। না পারলে ঘৃণা তো কর ।। আমার নিজের দায়ভার ই যখন আমার না ।। তখন কারো জন্য আমার কোনো দায়ভার নেই ।। ...



১২. আমি আমার পায়ের শেকল ছেড়ার চেষ্টা করিনি ।।। শেকলের অপর প্রান্তটা ছিড়ে নিয়ে চলে গিয়েছি ।। আমিই শেকলের প্রভু।। যাকে ইচ্ছা বাধি , যার ইচ্ছা আমাকে ছাড়ে ।।



১৪. সময় কারো জন্য অপেক্ষা করে না ।। আমিও সময়ের জন্য অপেক্ষা করি না ।। সময়ের সাথে আমার চিরবৈরিতা



১৫. বিপদ যখন আসে, তখন আমার ধ্বংসপ্রার্থীর জন্য সুসংবাদ নিয়েই আসে ।। তারা আমাকে দেখে ।। আর আমি মজা দেখি ।।

সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০৯
১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×