জার্সি উৎসবে গালায় জাতীয় ক্রিকেটারদের জন্য একে একে সেরা পাঁচটি ডিজাইন উপস্থাপন করছিলেন মডেলরা। কিন্তু ডিজাইন ‘ডি’ প্রদর্শন হতেই হাততালি এলো খেলোয়াড়দের থেকে। দর্শক সারিতেও আলোড়ন তুললো সেটা।
জার্সিটি ডিজাইন করেছেন শান্ত মারিয়াম ইন্সটিটিউটের ফ্যাশন ডিজাইনের ছাত্র সেজান লিংকন। বিচারকদের রায়ও যায় ঐ জার্সিটির পক্ষে। প্রথম পুরস্কার হিসেবে তিন লক্ষ টাকা জিতে নেন তিনি।
শনিবার রাজধানীর হোটেল র্যাডিসনে জার্সি উৎসবের গ্র্যান্ড ফিন্যালে অনুষ্ঠিত হয়। এ উৎসবে যোগ দিয়েছিলেন জাতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল, ক্রিকেট অ্যাকাডেমীর খেলোয়াড়রা, জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ ও কর্মকর্তারা।
উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের কর্মকর্তা কর্মচারি এবং সাবেক ক্রিকেটাররা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়েছিলেন সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দলের কর্মকর্তারাও। উৎসবে সামিল হয়েছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদালও।
গ্রামীণফোনের চিফ কমুন্যিকেশন অফিসার কাজী মনিরুল কবির জানান, ‘‘গত ১৯ অক্টোবর থেকে জার্সি উৎসবের যাত্রা শুরু হয়েছিল। দারুণ সাড়া পাই আমরা। মোট ৪২৩৮টি জার্সি ডিজাইন জমা পড়ে। সেগুলো থেকে প্রথমে ১০০টি জার্সি বেছে নেওয়া হয়। সেখান থেকে বিচারক এবং দর্শকদের এসএমএস রায়ে শীর্ষ পাঁচটি জার্সি চূড়ান্ত মনোনয়ন পায়।”
দ্বিতীয় সেরা ডিজাইনার হিসেবে দুই লক্ষ টাকা পুরস্কার পান নারায়ণগঞ্জের সৌরভ দাস মিথুন। তৃতীয় সেরা ডিজাইনার হয়েছেন কিশোরগঞ্জের মশিউর রহমান খালেদ। পুরস্কার হিসেবে একলক্ষ টাকা দেওয়া হয়েছে তাকে।
সেরা জার্সি নিবার্চন অনুষ্ঠানের বিচারক ছিলেন, বিসিবি পরিচালক গাজী আশরাফ লিপু, সাবেক ক্রিকেটার আতাহার আলী খান, হাবিবুল বাশার, ডিজাইনার ইমদাদুল হক ও ফারহা আলম বাবলী ও বিউটিশিয়ান ফারজানা শাকিল এবং গ্রামীণফোন কর্মকর্তা তাহমিদ আজিজুল হক।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।