---------------------------------------
---------------------------------
-----------------------------------------
----------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
নীলান্জনা।নচিকেতার প্রথম এ্যালবামের একটি গান।যখন প্রথম শুনি তখন নাইন/টেন এ পড়ি।গানটি খুব ভাল লাগত,কিন্তু একটি লাইনে এসে থমকে যেতাম "তখন অবুঝ মন,ভুলে মনরন্জন দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায় "
বুঝতে পারতামনা দাম দিয়র যন্ত্রনা কিভাবে কেনা যায়।
তারপর আর মাথায় ছিলনা বিষয়টা।দিন চলে যাচ্ছিল তার নিজের নিয়মে।পড়লাম ভালবাসার মায়ার জালে।ভালই ছিলাম।তারপর পৃথিবীর সেই কঠিন বাস্তবতা।নামের শেষে জুড়ে গেল হতভাগা নামটি।
অনেক অনেক দিন পর হলেও আজ বুঝি "তখন অবুঝ মন ভুলে মনরন্জন দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায়" কথাটির আসল মানে কি।কারন এখন প্রায়ই
দাম দিয়ে যন্ত্রনা কিনতে যাই ।
এখন আপনারা বলেন আপনাদের কাছে কথাটার অর্থটা কি??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



