প্রতিটি ধর্মেই নিহিত আছে পুন্যের জন্য মানুষ পাবে বেহেশত বা স্বর্গ আর মন্দের জন্য দোজক বা নরক।প্রাচীন সভ্যতায় ভিন্ন ভিন্ন ভাবে দেখান হয়েছে এই দুটির ভিন্ন ভিন্ন রুপ।চলুন বেরিয়ে আসি প্রাচীন সভ্যতার কিছু দোজক বা নরক থেকে
The House of Lies
প্রাচীন পার্সিয়ানরা Zoroastrianism ধর্মে বিশ্বাসী ছিল।তারা বিশ্বাস করত মানুষ মারা গেলে তাদের আত্মা একটি ব্রিজ পার হয়ে একজন তরুণীর দেখা পাবে যে মৃতদের পাপ পুন্যের বিচার করবে।যদি মৃত ব্যক্তি পৃথিবীতে ভাল কাজ করে আসে তাহলে তরুণীকে দেখবে সুন্দর আর খারাপ কাজ করলে কদাকার রুপে।খারাপ কাজ করা লোকদের পাঠান হবে The House of Lies নামক নরকে।যেটা পরিপূর্ণ মানুষ সহ অন্যান্য পশুপাখির বিষ্ঠায়,ঘুটঘুটে অন্ধকারে গাদাগাদি করে থাকতে হবে অনন্তকাল আর খেতে হবে ঐসকল পচা বিষ্ঠা।
Irkalla
ব্যাবিলনিয়ান মিথ অনুযায়ী মৃতরা সাতটি গেট অতিক্রম করবে আর এই গেট পার হওয়ার সময় গেটের দ্বাররক্ষীরা এক এক জন মৃতদের হাতে ধরিয়ে দিবে একটি করে কাপড় বা জুয়েলারি।তারপর তারা চলে যাবে অন্ধকারাচ্ছন্ন গুমট একস্থানে যেখানে তাদের জোর করে খাওয়ান হবে ধুলা-ময়লা।
সবথেকে মজার বিষয় হল ব্যাবিলনিয়ান মিথ অনুযায়ী এই Irkalla নামক শাস্তির জায়গায় কিছু ভাল লোক ছাড়া আর সবাইকে গণহারে পাঠান হবে।
Hellheim
Hellheim হল যেসব ভাইকিংস(Vikings)রা দুর্ভাগ্যজনক ভাবে মৃত্যু বরন করবে অর্থাৎ যাদের কোন স্মরণীয় মৃত্যু হবেনা তাদের শেষ স্থান।এটি বরফে ভরা খুবই ঠাণ্ডা একটি জায়গা,যেখানে ৪ চোখ বিশিষ্ট রক্ত পিপাসু Garmr নামক হাউন্ড আর corpse-eater নামক বরফের পাখা যুক্ত বিশাল ঈগল পাহারা দিবে।আর ঠাণ্ডায় জমিয়ে বরফ বানিয়ে শাস্তি দেওয়া হবে এখানে।
Kasyrgan
মোংগলিয়ান মিথ অনুযায়ী মৃতদের বিচার করবে আন্ডার ওয়ার্ল্ড এর প্রিন্স Erkil Khan।যাদের ভাল কাজের থেকে খারাপ কাজের সংখ্য বেশী তাদের পাঠান হবে Kasyrgan নামক নরকে যেখানে থাকবে এক বিশাল কড়ই জাতীয় পাত্র।সেই পাত্রে আগুনে সিদ্ধ করা হবে খারাপ লোকদের।আর যারা খারাপ কাজের সাথে সাথে কিছু ভাল কাজও করবে তাদের মাথা থাকবে পাত্রের উপরের দিকে।যারা ভাল কাজের জন্য স্বর্গে যাবে তারা ইচ্ছা করলে কম শাস্তি পাওয়া মাথা উপরের দিকে থাকা পাপীদের টেনে স্বর্গে নিয়ে আসতে পারবে।
Mictlan
Aztecs রা বিশ্বাস করত খারাপ মানুষের আত্মা প্রথমে ৪ বছরের এক লম্বা পথে যাত্রা শুরু করবে যেখানে পথে পথে বড় বড় পাহাড় তাদের পিষে ফেলবে,দৈত্য দানবেরা ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করবে। অবশেষে তারা পৌঁছাবে Mictlantecuhtli নামক দেবতার শাসন করা Mictlan নামক নরকে।Mictlantecuhtli হল গলা ছাড়া বিশাল একটি চোখ বিশিষ্ট দেবতা যার চারিদিকে বাদুর,মাকড়সা আর পেচায় ভরা।আর এখানেই অনন্তকাল শাস্তি হবে পাপি Aztecs দের।
Tartarus
প্রাচীন গ্রীকরা বিশ্বাস করত খারাপ লোকদের স্থান হবে Tartarus নামক নরকে।এখানে পাপীদের জন্য কঠোর কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।কিন্তু যাদের পাপের পরিমাণ কম বা যারা কোন মানুষকে কষ্ট দিয়েছে তাদের পাঠান হবে এক নদিতে,যেখানে তারা ডুবতে ডুবতে যেয়ে পড়বে Akheronian লেকে।আর এই লেকের পাড়ে হাজির করা হবে কষ্ট পাওয়া লোকদের, পাপিরা তাদের হাতে কষ্ট পাওয়া লোকদের কাছে মাফ চাইবে,যদি মাফ পায় তাহলে লেক থেকে উঠে আসতে পারবে আর যদি মাফ না পায় তাহলে ঐ লেকেই ডুবিয়ে শাস্তি দেওয়া হবে যতখখন না তারা মাফ পায়।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১১ রাত ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



