আজ আমার মনের মানুষটি চলেগেছে।
তাকে ফেরাতে চাইনি বলে, সে খুব মাইন্ড করেছে।
আসলে আমি কেন যেন ভালোবাসার মানুষকে একদমই বোঝাতে পারি না আমার মনের কথা। ইচ্ছেও করে না, হ্যাংলার মতো প্রমাণ করে দেই। এই দেখো আমি তোমাকে কতো ভালোবাসি।
অথচ বেশিরভাগ মানুষই চায় এই কথাটি শুনতে, বুঝতে।
সে চলে যাচ্ছে, আমার বুকটা ভেঙে যাচ্ছে, অথচ বলতে পারছি না, বাধাও দিতে পারছি না। অবশ্য তার যাওয়াই উচিৎ! সে যে ভীষণ অনুস্থ!
বাড়ি গিয়ে ফোন দিয়েছে, রাতে কোথায় খাবো জানতে চায়। আমি জানি এতো সহসাই রান্নাঘরে ফিরতে আমি পারবো না। তারমানে খাওয়ায় এলোমেলো হবেই।
দুদিন না খেয়ে রোজা রেখেছি, যতোটা কষ্ট না আমার হয়েছে তারচে বেশি কষ্ট যেন হলো তার।...
সে কবে আসবে জানি না। আর আদৌ আসবে কি না, কে জানে। সঙ্গে নিয়েগেছে বাবুটাকে। তাকে গতরাতে ধমক দিয়েছিলাম।...
আমি জানি আজ আমাকে অনেক কাঁদতে হবে। বাসায় গিয়ে দরজা খোলা পাবো না। খাবার পাবো না। তবু তাকে আটকাবার অধিকারতো আমার নেই...
অধিকার! যা না থাকলে আর কিছুই থাকে না মানুষের। অধিকার! যা থাকলেও যায় না বোঝা, না থাকলেই তাকে চেনা যায়।...
সে হয়ত আসবে ফিরে, হয়ত ততদিনে আমি আবার ফেরার হবো। যেমনি ফেরার হই প্রতিবার।
হয়ত সে আসবে বুকে শুন্যতা নিয়ে, অশ্রু নিয়ে, আশা নিয়ে...
আমি তখন ডেরা পাতবো অন্য কোথাও?
এমনই বেদুঈনী মানুষ আমরা?
ছাপোষা কিছু অতিথি অন্যের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

