ইংরেজিতে marriedied শব্দটা আমার ডিকশনারিতে অ্যাড করলাম আজ।
মাঝে মাঝে নিজেকে মৃত বলে ভাবতে ভালো লাগে, যখন মনে হয় আমার একটা বউ আছে। পৃথিবীতে বউদানব থাকার চে বিড়ম্বনাকর কিছু আর নেই। যার আছে সেই কেবল বুঝতে পারে এর মর্ম! তাই সবার জন্য উপদেশ যথাশীঘ্র বিবাহ করো।
আমার স্ত্রীর বড় ভাই আমার ২বছরের জুনিয়র। সে বিয়ে করেছে পালিয়ে, কাউকে কিছু না জানিয়ে। বিয়ের পর হানিমুনে গেছে পার্টনারশীপের টাকা চুরি করে। তার ছোটটা আমার ৬বছরের জুনিয়র ঘরে খাবার নাই ল্যাপটপ নিয়া মাঠে ঘাটে ঘোরে, ফুটানী মারে। মেয়েবন্ধুর সংখ্যাই বেশি। কোন বড়লোকের মেয়ে নাকি তাকে অফার করেছে; মাকে এসে তাই বলে পটাবার চেষ্টা করে।...মা ভাবে বড়ছেলের মতো বিধবাকে বিয়ে না করলেই হয়। তবে তাও চলবে যদি না বউর সঙ্গে১১/১২ বছরের মেয়ে না থাকে। এছাড়া আর কীইবা করার আছে বেচারীর। যার মাথা গোঁজার মতো এক খানা ঘর অব্দি নেই, তাকে কি অহঙ্কার করলে চলে?....
এতো গেলো আমার স্ত্রীর বাপের বাড়ির গল্প! এবার তার কিছু গল্প না বললে তার উপর বেজায় অবিচার করা হয়। সে প্রতিদিনই দুই তিনবার আত্মহত্যা করে। আইমিন আমাকে আত্মহত্যার ভয় দেখায়। তার এই ব্লাকমেইলিঙ এর কৌশলটি তার বিয়ের আগ থেকেই শেখা।বেবেছিলাম একটা মেয়ে আমাকে ভালোবেসে মরবে, থাকনা একটু সেকরিফাইস করে তাকে নিয়েই সুখি হই! কিন্তু দিনদিন সে তার ফ্যামিলির সব গুণগুলো এমনভাবে অর্জন করতে শুরু করেছে মানেপ্রকাশ করতে শুরু করেছে আর কিছুদিন গেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, আমার স্থলে পাওয়া যাবে একটা গা ছোলা নেড়ি কুত্তাকে।
আমি মাইনে পাই ১৫হাজার টাকা মাত্র। আর সে প্রতিমাসে খরচ করে ২১-২২ হাজার টাকা।অথচ আমাকে কিছু খেতে দিতে গেলে তার সে কি হিসাব! একেবারে মায়ের রোগ! ওর মা একবার আমার আসার সময় একটা মুরগী কাটে, খাওয়ার সময় দেখি মুরগীর আসল গোশতগুলো নেই, কিচু হাড় পাখনা বাটিতে, ভাবলাম ভুল করেছে বোধয়। নেড়ে চেড়ে দেখি না এতো জামাইকে দেয়া কাবার নয়, নিশ্চিত হতে বউকে ডাকলাম; দেখোতো বাটিকি ভুলে এইটা চলে এলো কি না? সে বলে কী আছে এতে? ও! তোমারে সিনা দিছে, পাখ দিছে? আর আমারে দিছে খালি গিলা একটুকরা? বরে সে গপাস করে মুকে পুড়ে নিল....তারপর আমার হতভম্ব ভাব দেখে বলে আর কিছু নেই পাতিলে, আমি চেক করে দেখেছি....ভাইয়ারা এসছিল ওরা খেয়ে গেছে...(ফুপাতো ভাই দু'জন) যে মহিলার এই বোধটুকু নাই যে তার মেয়েজামাই কি খাবে, তার মেয়ের জ্ঞান কী করে হবে? আমি ভার্সিটিতে যাওয়ার সময় প্রতিদিন না খেয়ে যাই, সে সকালে উঠতে পারে না। বলে পাউরুটি আছে দুই পিস খেয়ে যাও।
দুইপিস কেন?
আর নাই বাবু খাবে না?
ও আচ্ছা! বাবুর কথা বলা মানে সবরকম ছাড়!
আমার প্যান্টা পাচ্ছি না,
কোনটা?
পাতলাটা
ওটা মনে হয় বাবু ফেলে দিছে, কালকে রোদে দেওয়ার পর আর পাইনি।
আমার গেঞ্জি?
দেখোতো বারান্দায় আছে কি না?
দেখছি নাতো?
ও তাইলে মনেহয় পাজিটা গেঞ্জিটাও ফেলে দিয়েছে।
রুটিকি জেলি দিয়ে খাবো?
খাও!
জেলি কই
ভিতরে
কই? দেখছিনাতো!
ভিতরেইতো ছিল...
এইটা? এইটাতো খালি...
ও এইটুকুই আছে ওরা কাল হাত দিয়ে খাইছেতো....
২দিনে শেষ!
আমার শার্টের বোতাম কই রাখছ? বগলের ক্রিম?
ড্রয়ারে
সবতো ড্রয়ারে রাখো, খুঁজে পাওয়া যায়?
ভালোকরে দেখো...
থাক হইছে আর দেখতে হবে না,
জুতা আরেকটা কই?
দেখোতো খাটেরনীচে কিনা? বাবু রাতে গাড়ি গাড়ি খেলছে....
অফিসটাইমে বিশাল সিরিয়াল ধরে গাড়িতে উঠি, যথারীতি সিট নাই।...মিরপুর থেকে উত্তরা যাই দাঁড়িয়ে। তবে বিশ্বরোডের দিকে কিছু খালি হয়।
দুইটা অফিস করে রাত সোয়া-সাড়ে বারোটায় বাসায় ফিরি....
মাসের আজ কয় তারিখ?
কেন?
টাকা তুলতে হবে।
বাহ! এতো টাকা কী করলা?
হিসাব লেখা আছে, এতো কৈফিয়ত দিতে পারবো না। সব জিনিসের দাম বাড়ছে...
ফারুক খান বলে বাজার স্থির! সত্যিই তাই বাজার স্থির না হলে মিরপুর ৬এর বাজার পরদিন সকালে গিয়ে দেখতাম মিরপুর ১এ চলে গেছে। চলমান নয় স্থির। কথা ঠিক।
হাসিনাকে গালি দেয়া সহজ তাই যা তা বলি বউএর ঝাল তার উপর মিটাই, শালির বেটি কইছিল দ্রব্যমূল্যের দাম কমাইবো...কথার কোন্ও দাম নাই।....ইত্যাদি
তোমার মুখ দিনদিন এতো কারাপ হয়ে যাচ্ছে!......
বউর ভৎসনায় বাইরে চলে যেতে ইচ্ছে করে, কোথায় যাবো যেখানেই যাবো পয়সা খরচ। ১০টাকার নীচে কোনও রিক্সাভাড়া নেই....১০টাকার গাড়িভাড়া সেইযে ১৬টাকা হলো আর নামল না।.....
রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি....
ফোনে কথা বলি লোকদের সাথে বিরক্ত হতাশা আর ঝাঁঝ নিয়ে....তারা নাখোশ হয়...ভাবে ভালো আছি তাই তাদের সাথে এমন ব্যবহার করছি....ইচ্ছে করে বলতে তুই একবার এসে দেখে যা নিখিলেশ...কী ভয়াবহ সুখে বেঁচে আছি আমি....
সিভিতে ম্যারিড এর সঙ্গে আইইডি যোগকরেছি, ভুলটা কারও চোখে পড়েনি, নাকি সবাই বোঝে বিয়ে মানে বিবাহম্মৃত?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


