কতোটা সুন্দর হতে পারে একটি রাত, আমি জানি না
আমি বুঝি না রাত কীভাবে এতো সুন্দর করে সাজে...কোথায় পায়
এত ঐশ্বর্য! খুব ছোটবেলায় ভাবতাম যদি একটি রাত জেগে কাটাতে পারতাম!
কেন যে রাত্রির নি:স্বঙ্গতা এভাবে টানে আমাকে...রাত্রির আঁধার আর ঝিমঝিশ শব্দ
সবকিছুই এক মাতাল উন্মাদনার হাতছানী। শুধু কল্পনায় যারা যুগ যুগ জিয়ে, তারাই
হয়ত রাত্রির এ নি:স্বঙ্গতাকে ভালো বেসে ফেলবেন আমার মতো।...
চাঁদ থাকলে ভালো, না থাকলে আফসোস নেই...কল্পনায় চাঁদ এঁকে নেয়া যায়
কল্পনাই পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ অবলম্বন। আমাকে যখনই একা পায়, চেপে বসে
উড়িয়ে নেয় গহীনে, ভেসে যেতে যেতে আমি শুনতে পাই আরও আরও প্রতিধ্বনি।
মানুষগুলোয় ঘুমায় কতো সুন্দর করে, কতো অবুঝ বোধ আর নিশ্চয়তা নিয়ে।
মানুষগুলো ঘুমায় বড় অবহেলা আর অবচেতনে। বালিশ কিংবা পোষাক
কেউ থাকে না তথাস্থু, তবু মানুষ ঘুমায়। আমি শুধু জেগে থাকতে চাই।
যদি এমন হতো আমার প্রতিটি দিনের বিনিময়ে কেউ পাল্টে দিত রাত...আমি একা
নি:সীম একা ভোগ করতাম তাকে..লুটেপুটে আর চেটেপুটে।
একটি রাত যেন তিনটি দিনের সমান। পড়াশুনা গবেষণা কল্পনা
যাই বলো, রাতের গতিই অনন্য, অদম্য। শুধু দূরের কিছু বন্ধু জেগে থাকে
তাদের প্রবাসী বলে আদর করে ডাকি...আহ কী আনন্দ! ওরা জেগে থাকে আর
আমি। আর আমি জাগি নেশায় হয়ত কোনও অপূর্ণ কাজের আশায়।
গানগুলো এমন মধুর হয়ে ওঠে কেন রাতে? মনটাই বা কেন এত আদ্র হয়?
স্রষ্টার প্রতিও জাগে অনুরাগ, জাগে ভীতি অনুশোচনা আর অপরাধ বোধ।
সবমিলে একটি রাত যেন আমার তিনটি দিন...
অথচ ঘুমের রাত্রি জেগে থাকার আনন্দে ভরে উঠলেও, দিনের ঘুমে নেই কোনও স্বস্তি
বিরক্তি আর বিরক্তি! আজকের দিনটা এমনি বিরক্তিতেই কাটবে সারাক্ষণ।
তাই হে রাত্রি তুমিই সাথি হও আমার প্রতিক্ষণ.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



