somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুটবলে নতুন চমক সৃষ্টি করল ফেনী সকার ক্লাব

০৩ রা জুন, ২০১০ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবদুল্লাহ আল-মামুন, ফেনী
বাংলাদেশের ফুটবলে খুব অল্প সময়ের মধ্যে ইতিহাস গড়েছে ফেনী সকার ক্লাব । বসুন্ধরা কাব কাপে রানার্স আপ হয়ে বাংলাদেশ লীগে প্রথম খেলার সুুযোগ পেয়ে চমক সৃষ্টি করেছে। নবাগত দলটি দেশের ফুটবল টীমের মধ্যে শীর্ষ পর্যায়ে স্থান করে নেয়ায় শুধু সকার ক্লাবই নয় পুরো ফেনীবাসীই গর্বিত। সেই সাথে দেশবাসীকেও ফুটবলে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখালো সকার ক্লাব। গত বুধবার সিটিসেল বাংলাদেশ লীগের ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়াম মাঠে শেষ খেলার মধ্য দিয়ে মৌসুমের সকার কাবের খেলা শেষ হলো। দীর্ঘ প্রায় ১০ মাস ধরে প্রাণপণ লড়াই করে তাবিথ বাহিনী প্রত্যাশার চেয়ে ফেনীবাসীকে অনেক বেশী সাফল্য এনে দিয়েছে। প্রথম বছরেই বি লীগের সুযোগ পেয়ে পুরনোদের পেছনে ফেলে শীর্ষ ৪ এ স্থান পাওয়া মোটেই সহজ কথা নয়। এ দু:সাধ্য অর্জনে ফেনীবাসীর প থেকে সকার কাবের অধিনায়ক, সকল খেলোয়াড, কর্মকর্তা, প্রশিক, পৃষ্ঠপোষক সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
কাব’র সভাপতি মুজিবুল হক জানান, ১৯৮৭ সালের ডিসেম্বর মাসে জন্ম হয় ফেনী সকার কাবের। ১৯৮৮ সালে ১ম বারের মত অংশ নিয়ে ফেনী ২য় বিভাগ ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়ে ১ম বিভাগ ফুটবল লীগে উত্তীর্ণ হয় কাবটি। এরপর থেকে ২০০৫ সাল পর্যন্ত অনুষ্ঠিত লীগে মোট ১১ বার চ্যাম্পিয়ন ও একবার রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে ফেনী সকার কাব। ফেনী ১ম বিভাগ ফুটবল লীগ এর বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ২০০৯ এ বসুন্ধরা কাব কাপ চ্যাম্পিয়নশীপ এ অংশগ্রহন করে রানার্সআপ হয় এই কাব। এরপর পরই সিটিসেল ফেডারেশন কাপে প্রথমবারের মত অংশগ্রহণ করে ৩য় স্থান অধিকারী হয়। এতসব পারফরমেন্সের ভিত্তিতে দেশের সেরা আসর পেশাদার লীগ বলে পরিচিত চলতি বাংলাদেশ লীগে খেলার সুযোগ পায় সকার কাব। এখানেও বেশ দাপটের সাথে খেলে দেশব্যাপী সুনাম অর্জন করেছে এ দলটি।
কাবের কোষাধ্য নিজাম উদ্দিন জানান, আর্থিক অনটনসহ নানা সমস্যা থাকলেও দলীয় অধিনায়ক এর দায়িত্ব নিয়ে তাবিথ মোঃ আউয়াল দলকে এগিয়ে নিতে আপ্রাণ সহযোগীতা করেন। তিনি বলেন, সকার কাবের বর্তমান অবস্থানে আসার পেছনে তাবিথ’র অবদান ফেনীবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, ফেনীতে বি লীগ’র ভেন্যু হওয়ার সুবাধে সারাদেশের সেরা দলগুলো ফেনীতে আসতে হয়। এতে ফেনীবাসী যেমন সম্মানিত হয়েছে, তেমনি ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক ভূমিকা রাখে।
জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এ্যাসোসিয়েশন এর কোষাধ্য কাউন্সিলর আমির হোসেন বাহার বলেন, ফেনীর প্রতিনিধিত্বকারী সকার কাব সারাদেশে ফেনীর সুনাম বাড়িয়েছে। তিনি জানান, এর আগে সকার কাব ২০০১ ও ২০০৫ সালে নিটল টাটা জাতীয় ফুটবল প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলোয়াড়রা হলেন ঃ অধিনায়ক- তাবিথ মো: আউয়াল, গোলরক- পিরু, তুয়ান ও সুজন, ডিফেন্স- মনু, শিপন, মিন্টু, মোস্তফা কাবা (গিনি), পিন্টু, জাহিদ, শাহীন, বিপুল, জাহাঙ্গীর ও লিটন। মধ্যমাঠ- আমিরুল, আসিফ, রাজু, ইমরুল, সোহেল রানা। স্টাইকার- আনোয়ার, তাবিথ, মঞ্জু, ইকবাল, মাসুদ ও আশরাফুল।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×