আমার প্রিয় পোস্ট
কম্পু নতুন সেটআপ দিলে এই পোস্টটা আপনার কাজে আসতে পারে
একটি হি হি টেকি পোস্ট 

- আহমেদ আরিফ
- ই-বুক : হিমু বনাম মিশির আলি - অন্ধকারের রাজপুএ
- আপনি কি মুভি পাগল? আরে এই পোস্ট আপনারই জন্যে।২৪টি ফাটাফাটি সাইট+150-250মেগা মুভি(আপডেট হচ্ছে) - স্বপ্নবাজ জুয়েল
- আসুন শিখে নেই হরেক রকম জুতার ফিতার বাধন - কুঁড়ের বাদশা
- আপনার দেখা সেরা একটি মুভির নাম দিন (ব্লগীয় জরিপ) - বিডি আইডল
- ট্রাভেল গাইড::বান্দরবান:: কি ভাবে যাবেন,কি দেখবেন? কত খরচ? - মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
- বিশ্বকাপ ক্রিকেটের সিডিউল - পাঠ পক্রিয়া
- আমার মালয়েশিয়া ভ্রমন (১ম পর্ব) রোমাঞ্চকর
- ফজলুল করিম
- ঘুরে এলাম মালয়েশিয়া-০১ - আন্ধার রাত
- সৈয়দ মুজতবা আলীর কয়েকটি গল্প আজ আবার পড়লাম প্রতিবারের মতো পেটে হাত দিয়ে হাসলাম। - কাক ফ্রাই
- আমার দেখা কিছু সিরিয়াল কিলার মুভি+দুই লাইনের শর্ট রিভিউ+ডাউনলোড লিংক - পুশকিন
- ডাউনলোড করুন Nero Burning Rom 9.4.13.2 Portable ,""হাইলী কমপ্রেশড""!! ইন্সটল/ক্রাক করার ঝামেলা নাই। মাত্র ৪১ মেগাবাইট!!!! - দা ডার্ক নাইট
- কিবোর্ড টিপস্ - শামুক
- জ্যাকি চ্যান মুভি সমগ্র ফ্রি ডাউনলোড -১ - কুঁড়ের বাদশা
- যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার - হাসান জোবায়ের
- মুরগীর কাটা মাংসের রোস্ট - ভূলু
- মজার লেখাগুলো... - আহাসান
- নিজের কম্পিউটারে ওয়েব ফাইল হোস্টিং - এম. মাসুদ আলম.
- সহজেই মুছে ফেলুন উইন্ডোজের যেকোন ভার্শনের ভুলে যাওয়া এ্যাকাউন্ট পাসওয়ার্ড (ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে) - নাফিস ইফতেখার
- বানাবেন নাকি একটা নিজেস্ব অনলাইন রেডিও স্টেশন? - চাচামিঞা
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- "শিশুদের উপযোগী টিউটোরিয়াল: C - programming Language. " ভূমিকা - ই য়া দ
- শাহ আব্দুল করিমের একটি সাক্ষাৎকার - সৈয়দ আফসার__১৯৭৯
- একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা - এস. এম. মেহেদী আকরাম
- Psychological Movies (দ্বিতীয় পর্ব ) - পাভেল আহমেদ
- অপারেশন : টরেন্ট - এইবার কই যাইবি। আমার মতো যারা টরেন্ট বুজেন না, কিন্তু ব্যবহারের করতে চান তারা আসেন
- নূর-ই-আল-মামুন
- কম্পিউটারে ফোল্ডার হাইড করুন সবচেয়ে সহজ উপায়ে - শুভ আমিন
- শেয়ার বাজার সমন্ধে সাহায্য চাই (রিপোষ্ট) - নজরুল ফরাজী
- রান্না বান্না- (চাইনিজ মিক্সড ভেজিটেবল) - পুরাতন
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ১) - মাহমুদ সিএসই
- অভ্র এবং অভ্র ৫ - কোর আই সেভেন
- তিয়া নেইভা এবং তাঁর ভোরের উপত্যকা বা Vale do Amanhecer - ইমন জুবায়ের
- বিশ্বের সেরা ১০টি অদ্ভুত স্থান - দুরের মেঘ
- আমার প্রিয় হেমন্তের কিছু বাংলা গান - এস. এম. রায়হান
- একটি গোপন যাদুমন্ত্র - লেখাজোকা শামীম
- আদ্যোপান্ত নচিকেতাঃ একটি তথ্যমূলক পোষ্ট। - জয় সরকার
- গাঁজা-বন্দনা - সাইমুম
- ওয়েবসাইট ব্লক করতে চাই : কীভাবে সম্ভব??? - দামাল ছেলে
- হরেক রকম ভর্তা - নীল_পরী
- ব্লগার সত্যচারী কে নিবেদিত - লুৎফুরমুকুল
- ২০১০ এর এই পর্যন্ত ব্যবসায় সেরা চলচ্চিত্রগুলো - মইন
- নোটপ্যাড তুমি এত কামের জিনিস!!!-১(টেক্কি পুস্ট)
- প্রিন্স_হাইয়ান
- আমার দেখা সেরা গ্যাংস্টার মুভিগুলো - অপরিচিত_আবির
- মরিশাস ভ্রমণের বিস্তারিত - অর্ফিয়াস
- গুগল সার্চ ব্যবহার করে খুজে বের করুন যে কোন সফটয়্যার'রে সিরিয়াল কী !!! (টিপস্ এন্ড টিকস্)
- না বি ল
- সহজে ব্লকড সাইটগুলো ভিজিট করুন (প্রক্সি সাইট ব্যবহার না করে) - স্বপ্নকর
- হ্যাক ইয়োরসেলফ – জীবনে সুখী হোন! - বিলাশ বিডি
- নাটক ও সিনেমা সংক্রান্ত কিছু নির্বাচিত বইয়ের তালিকা (ডাউনলোড লিংকসহ) - লেখাজোকা শামীম
- যেভাবে হাজারো মূল্যবান বই একদম ফ্রীতে ডাউনলোড করবেন (আপডেটেড) - স্স্পরসের বাহিরে
- জাফর ইকবাল স্যারের যত বই, প্রায় ৬৪টি বই ডাউনলোড করুন এদম ফ্রী - বখতিয়ার হোসেন
- যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর সাথে যুক্ত তাদের জন্য কতগুলো প্রয়োজনীয় সাইটের ঠিকানা - বাপ্পী
মালয়েশিয়া ভ্রমণ গাইড- ০০২
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ২:০৮
প্রথম পর্ব
ভিসা তো পেয়ে গেলেন, টিকেট ও কাটা শেষ। এবার শুরু করুন ব্যাগ-পাতি গোছানো, আর দিবা-স্বপ্ন দেখতে থাকেন মালয়েশিয়ার। যারা পেশাদার পর্যটক তাদের এয়ারপোর্ট এবং ইমিগ্রেশন সম্পর্কে ভাল ধারনা আছে, যারা একেবারে নতুন, তাদের জন্য হালকা কিছু টিপস, এয়ারপোর্ট গিয়ে প্রথমেই চেকিং শেষ করে বোর্ডিং পাস নিয়ে নিন, এরপর ইমিগ্রেশন অফিসার আপনাকে হালকা কিছু প্রশ্ন করবে, বাংলাদেশ এবং মালয়েশিয়া দুই এয়ারপোর্টেই আপনাকে সমস্যা করতে পারে, বাংলাদেশ এয়ারপোর্টে সমস্যা করার কারন আপনি নতুন মক্কেল, যদি কিছু ধান্দা করা যায় আপনার কাছ থেকে? আর মালয়েশিয়া এয়ারপোর্টে সমস্যা করবে, কারন অনেক বাংলাদেশী ট্যুরিষ্ট ভিসায় মালয়েশিয়া গিয়ে অবৈধ ভাবে কাজ করে, সেটা প্রতিরোধেই মূলত তারা কিছু সমস্যা করে,
তবে আমার এই পোষ্ট ফলো করলে আশা করি বাংলাদেশ আর মালয়েশিয়া কোথাও হয়রানি হবার সম্ভাবনা নেই
আপনি যদি ফ্যমেলি সহ বেড়াতে যান তবে তেমন কোন সমস্যা নেই, (বাংলাদেশ এয়ারপোর্টে করলেও কিছু ঝামেলা করতে পারে), আর যদি একা যান তবে বাংলাদেশ এয়ারপোর্টে একটু স্মার্টলি কথা বলুন, পারলে ফটাফট দু-একটা র্যাপ স্টাইলের ইংরেজী ছেড়ে দিন, দেখবেন ব্যাটা ঘাবড়ে গিয়ে পাস দিয়েছে (ব্যক্তিগত অভিগ্গতা), তবে ভুলেও ত্যড়ামি করবেন না, তাইলে খবর আছে। আর মালয়েশিয়া এয়ারপোর্টে এধরনের ফালতু সমস্যাগুলো পোহাতে হবেনা, সেখানে যা দেখবে তা হল আপনার সাথে পর্যাপ্ত ডলার রয়েছে কিনা? এক্ষেত্রে আমি বলব আপনারা যদিও এক মাসের ভিসা পাবেন, তবে টিকিট করবেন এক সপ্তাহের, মানে রিটার্ন ডেট ফ্লাই ডেটের এক সপ্তাহের বেশী যেন না হয়, আপনি যদি এক সপ্তাহের বেশী বেড়াতে চান তবে ফ্লাই ডেট চেন্জ করা যাবে, আর ভিসা তো এক মাসের পাচ্ছেনই। এরপর মালয়েশিয়া এয়ারপোর্টে ইমিগ্রেশন আপনার ডলার দেখতে চাইলে ফট করে ডলারগুলো দেখিয়ে দিন আর বেরিয়ে চলে আসুন
(কারো কাছ থেকে হাওলাত করে হলেও ৫০০ ডলার ম্যনেজ করার চেষ্টা করুন, আপনার যা দরকার তা খরচ করে বাকীটা ফেরত নিয়ে যাবেন, আর যদি মনে করেন থাকলে খরচ হয়ে যাবে, তবে বাড়তি টাকা ব্যাংক বা হুন্ডির মাধ্যমে দেশে পাঠিয়ে দিবেন,)। তবে ডলারের চেয়ে ভাল হয় যদি মালয়েশিয়ান রিংগিত বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসেন, কারন দেশ থেকে ডলার কিনে সেই ডলার আবার রিংগিতে বিক্রী করলে বেশ কয়েক টাকা লোকসান হয়ে যাবে।
ইমিগ্রশনে ১ ঘন্টা সময় লাগতে পারে, এর চেয়ে বেশী বা কম ও হতে পারে, অনেক সময় সবকিছু ঠিকঠাক থাকলে দশ মিনিটেও ক্লিয়ারেন্স পেতে পারেন,
আহহহহহ........... ঝামেলা যা সব শেষ, এবার শুধু দেখার আর উপভোগের পালা। যেহেতু প্লেনে তেমন কিছু খেতে পারেননি, খেয়ে নিতে পারেন হালকা কিছু, মালয়েশিয়ার খাবার বাংগালীদের খেতে ভালোই লাগে, স্বাদে বাংলা রান্নার কাছাকাছি, শুধু ঝাল কিন্চিৎ কম এই আর কি। তবে পেটে ক্ষুধা নিয়ে রিস্ক নেবার দরকার নেই, অন্য কিছু খেতে পারেন, আমার অভিগ্গতায় দেখেছি দেশ থেকে যারা আসে বেশীর ভাগই পছন্দ
ম্যকডি / কে.এফ.সি
। ৭-১০ রিংগিত দাম দিয়ে খেয়ে নিতে পারেন পেট পুরে। খাওয়ার পর্ব শেষ, পেট পুরে খাওয়ার পর সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে বাইরে আসুন, আর অভ্যাস না থাকলে ভেতরটা একটু ঘুরে দেখুন, দুয়েকটা ছবি তুলুন,
এবার এয়ারপোর্ট থেকে রাজধানী কে.এল চলে আসুন(এয়ারপোর্ট রাজধানী হতে খানিক দুরে অবস্থিত, আমাদের দেশের মত ভাবলে ভুল করবেন)। নতুন ভ্রমনকারী অনেকেই দৌড় দেয় ট্যক্সি নিতে, আপনি চাইলে বাসেই আসতে পারেন এক্ষেত্রে ভাড়া ১০ ভাগের এক ভাগ পড়বে, (ট্যক্সি=৫০-৭০ রিংগিত, বাস=৭-৮ রিংগিত)
। চোখের সামনে বাস না দেখলে একটু ঘুরে হলেও খোজ নিন, আসেপাশেই পাবেন।
বাসে উঠে পড়ুন আর বেরিয়ে আসুন মালয়েশিয়ার রাজপথে।![]()
আস্তে আস্তে এগিয়ে যান আর দেখতে থাকুন নয়নাভিরাম পাহাড় আর পাম বাগানের অপুর্ব দৃশ্য, ধীরে ধীরে প্রবেশ করুন রাজধানী কে.এল এর দিকে
আসল মজা আইতাসে.................
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ২:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ জ্বীন ভাই, আড়র দেখি-টেখি নাই, অবশ্যই আসবেন, বাংালীর কাছে ৩০ হাজার এখন কোন ব্যপারি না, বিনা ভিসায় কক্সবাজার ঘুরতে গেলেও ১৫-২০ হাজার খরচ হয়ে যায়, সেখানে মালয়েশিয়া অনেক কম না?
আমি মালএশিয়ার ভিষার জন্য কায়রোস্থ মালয়েশিয়ান এ্যাম্বাসিতে গেলে তারা বলে ভিষা লাগবে না। যা লাগবে তা হলো, পি.পি. + রিটার্নটিকিট+ যতদিন থাকা হবে তত দিনের জন্য প্রত্যেকদিনের জন্য ৫০ ডলার ক্যাশ ইমেগ্রেশনে দেখাতে হবে। কোন ভিসা টিসা লাগবে না।
আর কি জেন জিগাইতে চাইলাম.........ভুইল্লা গেছি।
লেখক বলেছেন: কায়রোর ঘটনা তো তেমন জানিনা ভাই, ভয় পাবার কিছু নেই, অনেক দেশের জন্য মালয়েশিয়ায় অন এরাইভাল ভিসা নিতে হয়, মনে হয় আপনার কাহিনিও তেমন, আপনি ৭ দিনের একটা রিটার্ন টিকেট কাটুন আর ৫০ x ৭=৩৫০ ডলার নিয়ে মালয়েশিয়া ঢুকে পড়ুন, একবার ট্রাই করেই দেখুন না কি হয়, সাথে রিটার্ন টিকিট থাকলে ৯০% সমস্যা সমাধান
মোঃমোজাম হক বলেছেন:
ভাল কাজ । অনেক কিছু জানলাম,ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও
স্বপ্নশিকারী বলেছেন:
কেন রে ভাই মালায়শিয়ার কথা মনে করায় দেন?
লেখক বলেছেন: কেন রে ভাই স্বপ্নশিকারী? শিকার ই যদি করবেন, মালয়েশিয়া আসেন, বস্তায় বস্তায় স্বপ্ন পাবেন, গ্যারান্টি
স্বপ্নশিকারী বলেছেন:
ভাই আমার তো সব নিয়া ১২০০০০/= টাকা লাগলো।
লেখক বলেছেন: ইস................... এইবার না বুঝলুম.....................
আসেন দুভাই মিল্লা স্লোগান দেই :
"রক্ত(টাকা) যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এদেশের মানুষকে আর মালয়েশি গিয়ে লস খেতে দেবনা"
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যাই বলেন না কেন ভাই, অনেক টাকার দরকার।
বিদেশ ভ্রমণ তো আর সবার কর্ম নয়।
দেশের মানুষের ভাত জুটে না।
১৬ কোটি মানুষের কত % কক্সবাজার দেখেছে বলুন?
মালয়েশিয়া তো স্বপ্ন!
লেখক বলেছেন: ১৬ কোটি মানুষের কথা বলছেন ভাই? বাংলাদেশে এমন মানুষ আছে যারা এখনো ঢাকা টাউন ভ্রমন করার সৌভাগ্য হয়নি, আমিও সেটা বলিনি, অনেকেই মালয়েশিয়া ঘুরতে আসেন, যথাযথ ইনফরমেশনের অভাবে ২ বা ৩ গুন খরচ করে যান। তাদের সাহাযার্থে এই অধমের ছোট্র চেষ্টা।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে
আরিফ থেকে আনা বলেছেন:
ভাইজান সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যেতে কি ভিসা নিতে হবে? আমি শুনেছি বর্ডারে অন এরাইভেল ভিসা দেয়। কোন ঝামেলা হয় অন এরাইভেল ভিসা নিতে? আর সিঙ্গাপুর - মালয়েশিয়া বাস ভাড়া কিরকম বলতে পারেন?
লেখক বলেছেন: জ্বি ভাইজান, সিংগাপুর থেকে মালয়েশিয়া অন-এরাইভালে ঢোকা যায়। তবে আমি যতদুর জানি সেটা বাংলাদেশীদের জন্য নয়, বাংলাদেশীদের হাইকমিশন থেকে ভিসা নিতে হয়, সিংগাপুর থেকে মালয়েশিয়ার ভিসা পেতে তেমন কোন সমস্যা হয়না, সিংগাপুর থেকে মালয়েশিয়া বাস বা ট্রেন যে কোন একটাতে করে আসতে পারেন, ট্রেনে ১ ওয়ে ভাড়া পড়বে ১০০০-১১০০ টাকার মত, বাসে একটু বেশী, ১৩০০-১৪০০ টাকার মত। তবে আপনি যদি বাংলাদেশ থেকে বেড়াতে গিয়ে সিংগাপুর ঘুরে মালয়েশিয়া ঢুকতে চান তবে পুরো সিস্টেম বদলাতে হবে, এক্ষেত্রে ভিসা বাংলাদেশ থেকে নেয়াটাই শ্রেয়
আরিফ থেকে আনা বলেছেন:
বাংলাদেশীদের হাইকমিশন থেকে নিতে হয় বলতে সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাস থেকে? কোন ডকুমেন্টস লাগে? আর ট্রেন ভাড়া ১০০০ টাকা মানে ২০ ডলার! আপনি শিউর? কারণ এখানে ট্যাক্সি করে ঘন্টাখানেক ঘুরলেও ২০ ডলার উঠে।
বিরক্ত করতেসি কিছু মনে করবেন না
লেখক বলেছেন: সিংগাপুরস্থ মালয়েশিয়ান হাইকমিশন থেকে ভিসা নেয়া লাগে, আর ডকুমেন্টস কি লাগে তা সঠিক করে বলতে পারছিনা, আপনি সিংগাপুরস্থ মালয়েশিয়ান হাইকমিশনে ফোন করে অথবা নেট থেকে জেনে নিতে পারেন, তবে এটুকু জানি পর্যাপ্ত টাকা থাকলে ভিসা পেয়ে যাবেন। এডিশনাল হয়ত কোন ,মালশিয়ান সিটিজেনের ইনভাইট লেটার লাগতে পারে(প্লেনের টিকেট কাটলে এই ঝামেলা নেই, বাসে ভ্রমন করলে লাগতে পারে),
ট্রেনে ভাড়া ১০০০-১১০০ টাকা, ২০-২৩ ডলার, বাসেই ১৩০০-১৪০০ টাকা, অবিশ্বাস্য মনে হলে একবার খোঝ নিয়ে দেখতে পারেন, তবে আমার মনে হয় মোটামুটি এই রকমই ভাড়া পড়বে,
আর বিরক্ত হব কেন? আপনে মালয়েশিয়া ভ্রমনে যে কোন সাহায্য লাহলে জানাতে পারেন, আমি মালয়সিয়াতেই আছি
সুবিদ্ বলেছেন:
যাক মালয়েশিয়ায় ঢুকে গেলামআর ইনশাআল্লাহ শিঘ্রি একসময় সত্যি সত্যি মালয়েশিয়ায় সশরীরেও হাজির হবো
লেখক বলেছেন: ইনশাল্লাহ পাবেন, তবে আমার এই ধারাবাহিক ভ্রমন কাহিনি নয়, ভ্রমন গাইড।
আর চলে আসুন না, ভালোই লাগবে
পাখা বলেছেন:
ভাইরে তারা -তারি বাকী ভ্রমন পোস্টান ...এখন পর্যন্ত আপনার সাথে মালে এয়ার পোটে পোছলাম ,,,
এখন বাকি -থাকার হোটেল ও ঘুরা-ফিরা...
তারাতারি বাকি গুলা পোস্টান,,,,,,,
পোস্ট প্রিয়তে এবং +++
লেখক বলেছেন: ইনশাল্লাহ দিতাছি, সবই আইতাছে, পাবেন।
ধন্যবাদ সাথে থাকার জন্য
লেখক বলেছেন: মালয়েশিয়া মোটামুটি এক ঋতুর দেশ, বছরের যে কোন সময় আসবেন, মোটামুটি আভাওয়া একি রকম, তবে মার্চ এপ্রিল মাসের দিকে প্রচুর সাদা চামড়ার আনাগোনা (যদিও পুরো বছরটাই তাদের পায়চারী), জুন-জুলাই-অগাষ্ট এি মাসগুলোতে এরাবিয়ান দেশ গুলোর মানুষ,
যেহেতু ঝড়-বৃষ্টি বা সুনামির আশন্কা কম, তাই যখ আপনার সুবিধে তখনি আসতে পারেন
এমদাদ হোসেন জাবেদ বলেছেন:
আরো বিস্তারিত জানালে উপকৃত হবো, একবার যাবার চিন্তা আছে। বিশেষ করে মালেশিয়ান এগ্রোবেজ ডেভেলপম্যান্ড দেখার জন্য। আর যদি কিছু মনে না করেন আমাকে মেইল করবেন তাহলে হয়েতো আপনার কাছ থেকে আরো বেশী কিছু জানতে পারবো। আমার মেইল -
লেখক বলেছেন: ইনশাল্লাহ মেইলে যোগাযোগ হবে, তবে পুরো ধারাবাহিকটা পড়লে আরো অনেক বেশী জানতে পারবেন, কেবল তো মাত্র শুরু,
বৃহস্পতি বলেছেন:
খাওয়ার পর্ব শেষ, পেট পুরে খাওয়ার পর সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে বাইরে আসুনভাইজান সিগারেট খাইতে বাইরে আসার দরকার নাই।এয়ারপোর্টের ভিতরেই আলাদা রছে সিগারেট খাওয়ার।ওইটা মনে হয় টার্মিনাল সি তে
লেখক বলেছেন: আপনি কি কে.এল.আই.এ নাকি এল.সি.সি.টি কোনটার কথা বলছেন বুঝতে পারলাম না, আমি যতদুর জানি, বিশ্বের প্রায় সব এয়ারপোর্টেই স্মোকিং রুম থাকে, তবে সেটা ভেতরে, ইমিগ্রেশন পাস করে বাইরে আসার পর কেউ সিগারেট খাওয়ার জন্য স্মোকিং রুম খুজতে আমি দেখিনি, কারন রেস্টুরেন্ট এরিয়া থেকে মেইন গেট ১০-২০ হাত দুরত্ব।
আর ভাইজান, যারা অরিজিনাল স্মোকার, তারা পেট পুরে খাওয়ার পর মেইন গেট দিয়ে বেরুনোর কথা ভাববে, নাকি টার্মিনাল সি খুজতে থাকবে?
মন্তব্যের জন্য ধন্যবাদ
তন্দ্রাহারা বলেছেন:
ভুলেও ত্যড়ামি করবেন না, তাইলে খবর আছে। হা হা হা। আমি কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে ত্যড়ামিই করসিলাম, কিন্তু কোন সমস্যা হয় নাই। ভালো পো্স্ট। ++ আর প্রিয়তে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ,
তবে আপনার ভাগ্য বোধ হয় ভাল ছিল, সবদিনতো আর সমান যায়না, একবার আমার সামনে এক লোককে কি হয়রানিই না করল, ত্যড়ামির কারনে, আমি বলছিলাম যারা একেবারে প্রথম বিদেশ ভ্রমনে বের হয়েছেন তাদের, এমনিতেই তারা একটু পর্যবেক্ষনের উপর থাকে, তার উপর ত্যড়ামি করলে কি হবে ভাবুন,
যাই হোক আবারো ধন্যবাদ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
ম. রহমান বলেছেন:
সিংগাপুর থেকে মালয়েশিয়া যেতে চাইলে আপনি ২/৩ ডলার দিয়ে লারকিনে (জোহর বাহারুর বাস স্ট্যান্ড) চলে যান । ঐখান থেকে কে.এল যাবার টিকিট ৩০/৪০ রিংগিতের মতো হবে । এটা হচ্ছে সবচেয়ে সস্তা । আর হ্যা, আপনাকে সিংগাপুরস্হ মালয়েশিয়ার হাইকমিশনে গিয়ে ভিসা নিয়ে যেতে হবে । অবশ্য আমি নিশ্চিত না অন এরাইভেল ভিসা সর্ম্পকে । @ আরিফ থেকে আনা
লেখক বলেছেন: ম.রহমান, একেবারে উত্তম প্রস্তাব, তবে লারকিনে নতুন হলে হয়রানি হবার সম্ভাবনা আছে, গুলিস্থানের মত ঐখানে দালালে ভর্তি, (আমার অভিগ্গতা মতে) সেখানে ৫০ রিংগিত দেয়ে ধরা খাওয়ার সম্বভাবনা আছে, তবে একটু ঘহুরে-ফিরে দু-একটা কাউন্টারে দেখে টিকেট কিনলে সমস্যা নাই।
এখন কি করবো বাসের জন্য অপেক্ষা না ক্যাবে উঠে পড়বো বলোতো!
ভীষন টায়ার্ড ঘুম পাচ্ছে।
ঈসসস আমরা যাবার আগে তোমার লেখাটা পেলে কাজ হতো।
যদিও কোনো হয়রানির শিকার হইনি তারপর ও।
খুব সুন্দর লিখছো কিন্ত ভ্রমন গাইড।
প্লা+++++স
লেখক বলেছেন: সকাল সকাল প্লাস তো দেন নাই, মনে হয় ভিটামিন ট্যবলেট দিলেন, হাহাহা
যাই হোক সিগারেট তো খাওয়া শেষ, এবার সোজা গিয়ে ডাইনে মোড় নেন, দেখবেন অনেকগুলা বাস লাইনে দাড়ায়া আছে, টিকিট কেটে উঠে যান, তারপর ঘন্টা খানেক ভালমত ঘুমান, আর যদি টাকা বেশী থাকে আমারে ৫০ টাকা দিয়া যান, তবুও ট্যক্সিতে উইঠা টাকা নষ্ট কইরেন না।
লেখক বলেছেন: হ্যা পড়েছিলাম, পর্যটক হিসেবে আপনি নিচুমানের..........
কিন্তু ভ্রমন করেই বলছেন একের পর এক
মুহিব বলেছেন:
আসল মজার আশায় এখনও আছি। বর্ননা অনেক ক্লিয়ার। আমাদের কাজে লাগবে।
লেখক বলেছেন: আইতাসে মজা সামনে
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
খুব উপকারী পোষ্ট। চালিয়ে যান। শুধু প্রকৃত তথ্য না জানার জন্য অনেককে বেশি ঠাকা খরচ করতে হয়। হয়রান হতে হয়। আপনার এই লেখা অনেকের জন্য কাজের। কেএলআইএ থেকে ট্রেন ট্রানজিটের বিষয়টাও নিশ্চয়ই আসবে।
লেখক বলেছেন: আমি মূলত এয়ার এশিয়া বেজ করে পোষ্ট লিখছি (কারন এয়ার এশিয়া কম মুল্যে টিকেট) তাই কেএলআইএ এর কথা উল্লেখ করিনি, এয়ার এশিয়া এলসিসিটিতে ল্যন্ড করে, ওখানে ট্রেন ট্রানজিট নেই।
অসংখ্য ধন্যবাদ
লেখক বলেছেন: আরে তাই নাকি???? একটু ঝামেলায় আছি, খুব শীঘ্রই দিতাছি
ডলুপূত্র বলেছেন:
good
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















আপনার লেখার স্টাইল সুন্দর ।
দেখি খরচ কম হলে একবার যাওয়া ইচ্ছা আছে ।