somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বরের কিংবা অঈশ্বরের কাছাকাছি-পথে পথে মানচুমাহারা-৩

২৭ শে জুন, ২০০৭ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈশ্বর কোন মন্দিরে থাকেন আমি জানি না। মানুষের হৃদয় কিংবা ইট-বালি-পাথরের তৈরি মন্দিরে...।
আমি কখনও ঈশ্বরের খোঁজে মন্দিরে যাইনি, যেতে চাইও না।মানুষের মাঝে ,পথের মাঝে ঈশ্বরের খোঁজে মাঝে মাঝেই বের হই। আমার পথের গল্প গুলোর আজ তৃতীয় পর্ব। বেশি সময় নষ্ট করবো না আপনাদের।।

আমাদের হলের (বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল) সামনের রাস্তায় এক বৃদ্ধা মহিলা প্রতিদিন বসে থাকেন, সারাদিন। কেউ পাশ দিয়ে গেলে তার দিকে একটা থালার মতো পাত্র বাড়িয়ে দেন। কেউ কেউ দেয়, কেউ দেয় না। আমি মাঝে মাঝে খুচরা পয়সা থাকলে কোন কোন দিন দিই। আমি আমার প্রশংসা করতে লিখতে বসিনি। আজ দুপুরে যখন ক্লাস থেকে হলে ফিরছিলাম তখন খেয়াল করলাম সেই বৃদ্ধাকে ঘিরে কিছু ছোট ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। আমি একটু আগ্রহ নিয়ে লক্ষ্য করলাম। ওরা মনে হয় প্রাইমারী স্কুলে পরে। স্কুল শেষে বাড়ি ফিরছে। যে জন্য লেখা তা হচ্ছে, ৩/৪ জনের ভেতর একজন তার টিফিন থেকে কয়েকটা রুটি ঐ বৃদ্ধা মহিলাকে দিয়ে বলছে দাদী এখনি খেয়ে ফেল, এখনি খান......... দাদী যাই....... ।।

বিকালে অনেক পথ হাঁটাহাঁটির পর পলাশী বাজার হয়ে হলে ফিরছিলাম। এক মুড়িওয়ালার কাছে ঝাল মুড়ি খাব বলে দাঁড়ালাম। মুড়িওয়ালা মুড়ি বানাতে বানাতে বললো একটা ছেলে একটু আগে মুড়ি নিল কিন্তু টাকা না দিয়ে ঝারি দিয়ে চলে গেল। তার আগে সে একটা রিক্সায় করে ঐখানে নেমেছে কিন্তু রিক্সাওয়ালাকে টাকা দেয় নাই। বলছে মাপ করো........।।

হুমম ঈশ্বরের দেখা রাস্তায় মেলে সত্যি। কখনও তিনি হাসি মুখে ভিখারী বৃদ্ধা মহিলাকে রুটি দিয়ে যান, আবার কখনও রিক্সাওয়ালা, মুড়িওয়ালার টাকা ফাঁকি দেন। তাঁকে বোঝা এতো সহজ কি?তবে এটুকু বুঝি যে ঈশ্বরের খোঁজে বের হলে শয়তানের দেখাও মিলে যায় মনে হয়।

আমার পথের গল্প আজ এইটুকুই।।

বিঃদ্রঃ এখানে আমি আমার কল্পনার ঈশ্বরের কথা বলেছি
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×