আমার প্রিয় পোস্ট

টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।

ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস......

২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২২

শেয়ারঃ
0 11 1

জনপ্রিয় ওপেন-সোর্স ব্রাউজার মোজিলা ফায়ারফক্স সাধারণ অবস্থাতেই অতুলনীয়। এর সাথে বিনামূল্যে প্রাপ্ত কিছু এ্যাড-অন যোগ করে একে আরো উন্নত ও বিভিন্ন কাজের উপযোগী করে গড়ে তোলা যায়।

ফায়ারফক্স এর অভ্যন্তরে খুঁজে দেখলে এমন অনেক সুবিধা পাওয়া সম্ভব যা একে আরো দ্রুতগতিসম্পন্ন, আকর্ষণীয় ও সুবিধাজনক করে তুলবে। নিচে এমন কিছু সুবিধা তুলে ধরা হল...
১)পৃষ্ঠা দেখার জন্য অধিক স্থানঃ ফায়ারফক্স এর আইকনসমূহকে(হোম, রিফ্রেশ ইত্যাদি) ক্ষুদ্রতর করলে ওয়েব পেজ দেখবার জন্যে অধিক জায়গা পাওয়া যায়। এ জন্যে ভিউ মেনু থেকে টুলবার সাবমেনুতে যান। এরপর কাস্টোমাইজ অপশনে ক্লিক করে “Use small icons” এর পাশের চেকবক্সে টিকচিহ্ন দিয়ে Ok করুন।

২)কীবোর্ড শর্টকাটঃ ফায়ারফক্স এর কিছু কীবোর্ড শর্টকাট ব্যবহারের মাধ্যমে আপনার ব্রাউজিংকে অনেক গতিশীল এবং সাচ্ছ্যন্দময় করে তোলা সম্ভব। এখানে কিছু জনপ্রিয় কী-বোর্ড শর্টকাট এবং এদের কাজ উল্লেখ করা হলঃ
Spacebar (পৃষ্ঠার নিচে গমন) (page down)
Shift-Spacebar (পৃষ্ঠার উপরে গমন) (page up)
Ctrl+F (খোঁজা) (find)
Alt-N (পরবর্তী মিল খোঁজা) (find next)
Ctrl+D (পৃষ্ঠা চিহ্নিত করা) (bookmark)
Ctrl+T (নতুন ট্যাব খোলা) (new tab)
Ctrl+K (সন্ধান বাক্সে গমন) (go to search box)
Ctrl+L (এ্যাড্রেস বারে গমন) (go to address bar)
Ctrl+= (লেখার আকার বড় করা) (increase text size)
Ctrl+- (লেখার আকার ছোট করা) (decrease text size)
Ctrl-W (ট্যাব বন্ধ করা) (close tab)
F5 (রিলোড) (reload)
Alt-Home (হোম পেইজে গমন) (go to home page)

৩)এ্যাড্রেসবারে স্বয়ংক্রিয়ভাবে ডোমেইন নাম পূরণঃ এটি আরেকটি কী-বোর্ড শর্টকাট। এটি সার্বিকভাবে তেমন পরিচিত নয় কিন্তু খুবই কার্যকরী। প্রথমে আপনার এ্যাড্রেস বারে যেকোন সাইটের মাঝের অংশটি টাইপ করুন(“www” এবং ”.com” বাদ দিয়ে)। এবার Ctrl চেপে ধরে রেখে enter চাপুন। দেখবেন যে “www” এবং “.com” স্বয়ংক্রিয় ভাবে বসে গিয়েছে এবং পেজ লোড শুরু হয়েছে! :thumb: একইভাবে “.net” ডোমেইনের ঠিকানার ক্ষেত্রে Shift+enter এবং “.org” ডোমেইনের ঠিকানার ক্ষেত্রে Ctrl+Shift+Enter চাপতে হবে।

৪)ট্যাব পরিবর্তনঃ ট্যাব পরিবর্তনে মাউস দিয়ে সিলেক্ট করার বিকল্প হিসাবে কিছু কী-বোর্ড শর্টকাট ব্যবহার করা যায়। শর্টকাটগুলো হলঃ
Ctrl+Tab (পরবর্তী ট্যাবে গমন) (rotate forward among tabs)
Ctrl+Shft+Tab (পূর্ববর্তী ট্যাবে গমন) (rotate to the previous tab)
Ctrl+1-9 (একটি অংকের সাহায্যে নির্দিষ্ট ট্যাবে গমন) (choose a number to jump to a specific tab)

৫)মাউস শর্টকাটঃ আধুনিক কম্পিউটিং এর জগতে মাউস একটি অপরিহার্য উপাদান। কীবোর্ডের পাশাপাশি মাউসের বিভিন্ন ক্লিক, স্ক্রল বাটন, মিডল মাউজ বাটন ইত্যাদির সাথে অত্যন্ত সহজে প্রয়োজনীয় কমান্ড প্রদান করা যায়। এতে সময় যেমন অনেক কম লাগে তেমনি কাজের গতিও অনেক দ্রুততর হয়। এখানে ফায়ারফক্সে মাউস শর্টকাটের কিছু প্রয়োগ তুলে ধরা হলঃ
Middle click on link (লিঙ্কটি নতুন ট্যাবে খোলা) (opens in new tab)
Shift-scroll down (পূর্ববর্তী পৃষ্ঠা) (previous page)
Shift-scroll up (পরবর্তী পৃষ্ঠা) (next page)
Ctrl-scroll up (লেখার আকৃতি ছোট করা) (decrease text size)
Ctrl-scroll down (লেখার আকৃতি বড় করা) (increase text size)
Middle click on a tab (ট্যাব বন্ধ করা) (closes tab)

৬)ইউজার ক্রোম(User chrome): আপনি যদি ফায়ারফক্সে উচ্চস্তরের সম্পাদনা করতে চান তাহলে ইউজারক্রোম ফাইলের সাহায্য নিতে পারেন। এটি করতে হবে একটি UserChrome.css ফাইল তৈরীর মাধ্যমে। এটি কিছুটা জটিল প্রক্রিয়া। বিস্তারিত জানতে চাইলে এই টিউটোরিয়ালটির সাহায্য নিন... ।

৭)ইউজার.জেএস ফাইল তৈরীঃ এটি ফায়ারফক্সকে সাজানোর আরেকটি উপায়। একটি user.js ফাইল তৈরীর মাধ্যমে আপনার ব্রাউজিং এ প্রচুর গতি নিয়ে আসা সম্ভব। এর জন্য আপনাকে আপনার প্রোফাইল ফোল্ডারে user.js নামক একটি টেক্সট ফাইল তৈরী করে নিতে হবে। (প্রোফাইল ফোল্ডারের অবস্থান জানার জন্য এই লিঙ্কটি দেখুন.. এবং user.js ফাইলসম্পর্কে জানার জন্যে এই নমুনা user.js ফাইলটি দেখুন ।
এই নমুনার কমেন্টগুলো পড়লে ইউজার.জেএস ফাইলের কার্যকারীতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

৮)এ্যাবাউট.কনফিগ(about.config): এটি অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য অত্যন্ত শক্তিশালী একটি টুল। পর্যাপ্ত অভিজ্ঞতা ব্যতীত এই টুল ব্যবহার করা উচিৎ নয়, কারণ এই টুলের ভুল ব্যবহার আপনার নেট সংযোগ ও ব্রাউজারের ক্ষতি করতে পারে। ফায়ারফক্স এর এ্যাড্রেস বারে “about:config” টাইপ করে এন্টার চাপলে এবাউট.কনফিগ স্ক্রিনটি প্রদর্শিত হবে। বিস্তারিত জানতে মোজিলাযাইনের এবাউট.কনফিগ টিপ্‌স এবং স্ক্রিনশট দেখুন... ।


৯)বুকমার্কে কী-ওয়ার্ড সংযোজনঃ বুকমার্কের সাথে কী-ওয়ার্ড সংযোজনের মাধ্যমে অধিক দ্রুততার সাথে বুকমার্ককৃত সাইটসমূহ পরিদর্শন করা সম্ভব। যেকোন বুকমার্কে রাইট ক্লিক করে প্রোপারটিজ –এ ক্লিক করুন। এরপর কী-ওয়ার্ড বক্সে একটি ছোট কী-ওয়ার্ড বসিয়ে সংরক্ষণ করুন। এখন এ্যাড্রেস বারে ওই কী-ওয়ার্ডটি টাইপ করে এন্টার চাপলেই বুকমার্ককৃত সাইটটি প্রদর্শিত হবে।

১০)দ্রুততর ফায়ারফক্সঃ আপনি যদি ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করেন তাহলে পাইপলাইনিং এর সাহায্যে পেজ লোড টাইম কমিয়ে আনা সম্ভব। এর সাহায্যে ফায়ারফক্স-এ একই সাথে একাধিক উপাদান(ছবি,শব্দ ইত্যাদি) লোড করা যায়। ব্রডব্যান্ড কানেকশনের জন্য এভাবে পাইলাইনিং সেটিং ঠিক করে নিনঃ
*এ্যাড্রেস বারে about:config টাইপ করুন এবং এন্টার চাপুন।
ফিল্টার বক্সে “network.http” টাইপ করুন, এবং নিচের সেটিংসমূহ পরিবর্তন করুন(কোন সেটিং পরিবর্তনের জন্য সেটিতে ডাবল ক্লিক করুন)......
*”network.http.pipelining” এর সেটিং দিন “true”
*network.http.proxy.pipelining” এর সেটিং দিন “true”
*”network.http.pipelining.maxrequest” এ ডাবল ক্লিক করে “30” সেট করুন
*সেইসাথে, যেকোন স্থানে রাইট ক্লিক করে New- > Integer.Name নির্বাচন করুন। এর নাম দিন “nglayout.initialpaint.delay” এবং এর ভ্যালু সেট করুন “0” এই ভ্যালু হচ্ছে যতটুকু সময় পর্যন্ত ব্রাউজার প্রাপ্ত কোন তথ্য প্রদর্শনের জন্য অপেক্ষা করে।

১১)র‌্যামের ব্যবহার সীমিতকরণঃফায়ারফক্স যদি মাত্রাধিক পরিমাণে আপনার কম্পিউটারের র‌্যাম ব্যবহার করে তাহলে আপনি এর র‌্যামের ব্যবহার সীমিত করে দিতে পারেন। এর জন্যে পুনরায় about:config এ যান। ফিল্টার বাক্সে “browser.cache” টাইপ করুন এবং “browser.cache.disk.capacity” নির্বাচন করুন। এতে ডিফল্ট হিসাবে ৫০০০০কিলোবাইট(৫০ মেগাবাইট) ডিস্ক স্পেস ব্যবহারের অনুমতি দেওয়া থাকে। আপনার র‌্যামের পরিমাণ যদি ৫১২ মেগাবাইট থেকে ১ গিগাবাইট পর্যন্ত হয় তাহলে “15000” বসিয়ে Ok করে বের হয়ে আসুন।

১২)মিনিমাইজ্‌ড অবস্থায় র‌্যামের ব্যবহার সীমিতকরণঃ এই সেটিং এর ফলে মিনিমাইজ্‌ড অবস্থায় ফায়ারফক্সের উপাদানগুলো ফিজিক্যাল র‌্যাম থেকে হার্ডড্রাইভের ভার্চুয়াল মেমোরীতে চলে যাবে। পরবর্তীতে ফায়ারফক্স উইন্ডো রিস্টোরের পরও পারফরমেন্সের কোন পরিবর্তন পরিলক্ষিত হবে না। ফলে ফায়ারফক্স চালু থাকা অবস্থায় আপনি অন্যান্য বড় ধরনের সফ্‌টওয়্যার চালাতে পারবেন কম্পিউটারের পারফরমেন্সে কোন রকম ব্যাঘাত ছাড়াই।
এই সেটিংটি আনার জন্যে পুনরায় about:config স্ক্রিনে যান। এরপর যেকোন স্থানে রাইট ক্লিক করে সিলেক্ট করুন New-> Boolean. এর নাম দিন “config.trim_on_minimize” এবং এটি সেট করুন “true”
এই সেটিংটি কার্যকরী করতে হলে ফায়ারফক্স রিস্টার্ট করতে হবে। :idea


বিঃদ্রঃ এই লেখাটি আমাদের প্রযুক্তি ফোরামের সৌজন্যে তৈরি করেছেন ইন্টারনেটে আমার পরিচিত খুব আদরের ছোট ভাই আলোকিত (অনলাইন নিক)। তাকে প্রয়োজনীয় লিংক দিয়ে আমি সাহায্য করেছি। উল্লেখ্য, আলোকিত এখানে রেজি করেছিলো ঐ সেই গালাগালির প্রিরিয়ডে তাই ভয়তে এখানে আসে না। সে বলে এটা তো বড়দের সাইট।

ধন্যবাদ

 

প্রকাশ করা হয়েছে: প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৪
তানভীর মুস্তাফিজ খান বলেছেন: আহেম! গালাগালির ভয়ে আসি নাই এইটা ঠিক না :-P
আমি ব্লগ খুব একটা লিখি না এইজন্যে আসি নাই, যা লিখার মাল্টিপ্লাই এই লিখি...
২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪১
চতুরভূজ বলেছেন: ৫
ধন্যবাদ,মানচুমাহারা।
৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৭
গন্ডার বলেছেন: এত কিচু যেণে কি হবে???????
৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৭
মানচুমাহারা বলেছেন: কিছু হবে না @গন্ডার
ধন্যবাদ@চতুভূজ
৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০২
মানচুমাহারা বলেছেন: ওহ তানভীরকে ধন্যবাদ দিতে ভুলে গেছি
৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২৩
তানভীর মুস্তাফিজ খান বলেছেন: কয়েকটি ট্রিক সত্যিই খুব কাজের, বিশেষ করে about.config এর সেটিংগুলি।
আমি অনুবাদ শেষ করার পর আমার ফায়ারফক্স এ প্রয়োগ করে দেখলাম, এখন আগের চাইতে প্রায় ৫-৬ গুণ বেশি স্পিড পাচ্ছি 8-)
তবে ডায়াল-আপ কানেকশন হলে সেটিংগুলি ব্যবহার না করাই ভাল, এতে স্পিড বাড়ার চাইতে বরং কমে যেতে পারে।
৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:২৮
আদনান™ বলেছেন: যারা ওয়েব ডেভলপিং এর কাজ করেন তারা একবাক্যে বলবেন "ফায়ারফক্স ইজ দ্য বেস্ট এ্যন্ড আই ই ইজ দ্য মোস্ট ফাউল ব্রাউজার"। সবাইকে ফায়ারফক্স ব্যাবহার করতে আহবান জানাচ্ছি। এটা আই ই থেকে অনেক ফাস্ট তবে RAM একটু বেশি ইউজ করে।

Many many thanks dear মানচুমাহারা...
৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৩৩
আদনান™ বলেছেন: ৫
@মানচুমাহারা, ফায়ারফক্স এ এত সুবিধা তার পরও কেন যে দুনিয়ার ৯০% মানুষই আই ই ইউজ করে :( :@
৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪২
মানচুমাহারা বলেছেন: আদনান ভাই দিন বদলের সময় আসছে, এসে গেছে।। ধন্যবাদ
১০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১১
ব্রাত্য রাইসু বলেছেন: টিপসের জন্য ধন্যবাদ। ১০ নাম্বারে আপনি লিখেছেন netword.http। আসলে হবে network.http। ঠিক কইরা দিয়েন।
১১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪০
মানচুমাহারা বলেছেন: ধন্যবাদ ব্রাত্য রাইসু। ভুল ঠিক করে দিলাম।
১২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৬
আদনান™ বলেছেন: ওহ! মজার জিনিসটাই তো বলেন নাই, এটাতে পেজের যেকোন অংশ সিলেক্ট করে View selection source দিয়ে শুধুমাত্র ঐ অংশের DOM Source দেখা যায়। এটা খুবই কাজে লাগে যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে পেজের কনটেন্ট ডাইনামিক্যালি চেঞ্জ হয়।
১৩. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৩৪
এক পশলা বৃষ্টি বলেছেন: কাজের পোষ্ট । ধন্যবাদ
১৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৩৪
মানচুমাহারা বলেছেন: দারুন !! @ আদনান ভাই। এটা আগে ব্যবহার করি নাই।

১৫. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:১৪
চিলে কোঠার সেপাই বলেছেন: আমার চোখ ত খুইল্লা দিছেন মিঞা...
ধন্যবাদ ।
আদ্দান ভাই কে ও...THANX
১৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:২১
আশফাকুর রহমান বলেছেন: ধন্যবাদ মানচু ভাইয়া
১৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:২৮
মানচুমাহারা বলেছেন: সবাইকে পুনরায় ধন্যবাদ।
১৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১৫
আদনান™ বলেছেন: ধন্যবাদ যখন দিলেন তখন আরো বলি।

যখন জাভাস্ক্রিপ্ট এরর হয়, IE তে সেই এরর দেখানোর ভাব দেখলে মেজাজ খারাপ হয়ে যায়... Object expected বা Error at Line: 50 যা দেখে আসলে এররটা কোথায় হয়েছে এক্সপার্ট ডেভলপারদেরও
কারো সাধ্যি নেই বোঝার। কারন যখন একাধিক জাভাস্ক্রিপ্ট আলাদা js ফাইল থেকে ইনক্লুড করা হয় তখন সবগুলো ফাইল জোড়া দিয়ে লাইন নং খুঁজে বের করার মত ফালতু বিষয় আর কী হতে পারে !

ফায়ারফক্স এ Tools > Error Console থেকে খুবই সহজেই আপনি এরর গুলো দেখতে পারবেন এবং শুধু তাই না এরা অনেক কষ্ট করে ASCI তীর চিহ্ন দিয়ে লাইনটির কোন পজিশনে সমস্যা তাও দেখিয়ে দেয়! আর এখানে ডাবল ক্লিক করলেই ঐ ফাইলটি(It may be an external js file or dynamically generated js or DOM) ওপেন হয় এবং যে লাইনে এরর সেটা সিলেক্টেড অবস্থায় থাকে...
১৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২৪
মানচুমাহারা বলেছেন: আদনান ভাই মেইন পোস্টের সাথে এইগুলোও পরে যোগ করে দেবো। তাহলে সবএক জায়গায় থাকবে। আসলে অনেকের জানা জ্ঞান এক জায়গায় করলে অনেক কিছু নতুন অজানা বের হয়ে আসে।
২০. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩২
আদনান™ বলেছেন: হ, ঠিক কথা, এটা তো চিরন্তন সত্য, এই জন্যেই তো মাইক্রোসফট ওপেনসোর্স জিনিসটা দেখতে পারে না আবার নিজেদের প্রডাক্ট যা বানায় তাতে গাদা গাদা অপশন দেয়ার বৃথা চেষ্টা করে যার বেশিরভাগই বাগ ভর্তি...

Visual Studio .NET এ ওয়েব ডেভলপ করতে যেয়ে হাড়ে হাড়ে বুঝছি! তোরা পারিস না এইটা স্বীকার করে নিলেই হয়... "হাগেও না আবার পথও ছাড়তে চায় না"
২১. ১১ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৬
কানা বাবা বলেছেন: হ, তাই আমিও ফায়ারফক্স।
তয় মইধ্যে মইধ্যে ফ্ল্যাশ মিডিয়া দেহনের সুম ক্যারফা অইলে চিরতা খাওনের মতোন IE ইউজ করতাম। অহন IE ট্যাব ইনস্টল করাতে হেই কাহিনীও খতম।
...বস্, আপনারা সময় কইরা যদি অ্যাড অন গুলানের তেলেসমাতি লইয়া কিছু ল্যাহেন, ভালা অয়। ফক্সিটিউনস, ক্লিপমার্ক এইগুলানের মইধ্যে কুনু ভেলকি আছে নিশ্চয়ই?
২৩. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:০৬
প্রচেত্য বলেছেন: ধন্যবাদ উপকারী পোষ্টের জন্য
প্রসঙ্গের বাহিরে একটি বিষয় জানতে চাই,
http://creep.ru/ - একটি ওয়েবসাইট খুব সম্ভবত রাশিয়ান ভাষায়, আমি কিভাবে ইংলিশে কনভার্ট করে ওয়েব সাইটটি দেখতে পাব ?
এজন্য কি কোন translator সফটওয়ার ব্যবহার করতে হবে কি না !
পরামর্শ দিলে উপকৃত হব
২৪. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২৩
মানচুমাহারা বলেছেন: !@!42725

এই সাইটে যাবেন প্রথমে। ট্রানশ্লেট দিস ওয়েব পেজ লেখার নিচে যে ওয়েব সাইট ট্রানশ্লেট করতে চান তার এড্রেস দিন এবং এর নিচে লিস্ট থেকে কোন ভাষা থেকে কোন ভাষাতে ট্রানশ্লেট করবেন সিলক্ট করে ট্রানশ্লেট বাটনে ক্লিক করলেই পুরা ওয়েব পেজটা যথা সম্ভব ট্রানশ্লেট করে দেবে। আপনার দেয়া লিংকটা রাশিয়ান ভাষায়। আমি চেক করে দেখেছি রাশিয়ান থেকে ইংলিশ এ নিলে পরিস্কার ইংলিশ দেখা যায়।

যদি আপনার কাজ হয় তো আমাকে ধন্যবাদ দিতে ভুল করবেন না। মানে একটু জানাবেন যে আপনার পোস্টটা চোখে পড়েছে কিনা আরকি।

ধন্যবাদ,
মানচুমাহারা

২৫. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৭
মিরাজ বলেছেন: আপনার কিছু ট্রিকস কাজে লাগালাম। কাজ হচ্ছে মনে হচ্ছে।

প্রিয় পোষ্টে যোগ করলাম।
২৬. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:১৮
প্রচেত্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ, মানচুমাহারা ভাই
আমিও এর আগে Click This Link এই লিংকের সাহায্যে কনভার্ট করতম, অর্থাত এই লিংকের শেষে রাশিয়ান ওয়েবের এড্রেসটি পেষ্ট করে দিলেই কনভার্ট হয়ে যেত, অনেক সময় দেখা যেত ওয়েবের ফ্রন্ট পেইজটি কনভার্ট হয় ঠিকই কিন্তু কোন ক্যাটাগরীতে গেলে তা আর হয়না, সেজন্যই বাড়তি সুবিধা কিভাবে পাওয়া যায় তাই আপনাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আপনারটি বেটার কারণ সে সাব পেইজগুলোও কনভার্ট করতে পারে
আবারো অনেক অনেক ধন্যবাদ রিপ্লাইয়ের জন্য
যেহেতু একবার সাকসেস রিপ্লাই পেয়েছি তখন কথা দিচ্ছি এ বান্দা আপনাকে বিরক্ত করবে কিন্তু।
২৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯
ৃৃমম বলেছেন: ভাই একবার শিখেছিলাম, অব্যবহারে ভুলে গেছি। ধরুন একটা সিরিজ লিখছি, আগের পর্বের লিন্কটা কিভাবে দেবো লেখার মধ্যে, কিম্বা অন্য কোন প্রাসংগিক ওয়েব লিংক? আর প্রফাইলে লিংক এ্যাড করার ধাপগুলো লিখে জানালে খুব কাজে লাগবে আমার। আগাম ধন্যবাদ।
২৮. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৩৫
মানচুমাহারা বলেছেন: ভাই/বোন তার আগে আমার একখান প্রশ্ন, কিছু মনে করলে করবেন। আপনার নিক এই রকম ক্যান ? আমার নিকের কোন মানে নাই তাও তো খারাপ দেখা যায় না।

যাই হোক এই সাইটে লিংক দেওয়ার নিয়ম দেখে আমার হাসি পেয়ে যায় কারণ এখানে বাংলা ব্লগ মানে শুধু বাংলা। ইংলিশ লিখতে হলে আবার ট্যাগ দিতে হয়। কিভাবে লিঙ্ক দেবেন এটা এখানে সরাসরি লিখে বুঝানো যাবে না কারণ এই সাইটের অতি পাকনামি।

ধরেন আপনি কোন কিছু লিংক দেবেন। আপনার কাছে নিশ্চ্য় আগের লেখার লিংক বা অন্য কোন লিঙ্ক আছে মানে এড্রেসটা।

===========================
[লিংক=এড্রেস]লিংকের নাম[/লিংক]
==============================
উপরে লিংক যেখানে লেখা সেখানে wjsK এটা লিখবেন।
এড্রেস এর জায়গায় যে এড্রেস বা কোন লিংক কপি করে দেবেন(টাইপ করতে গেলে পারবেন না, কারণ বাংলায় চলে আসবে) আর লিংকের নাম যা দিতে চান দিন।
২৯. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৭
ৃৃমম বলেছেন: ধন্যবাদ, ভাই/বোন মানচুমানহারা। আমার নিক আসলে ফোনেটিকের কথা মাথায় রেখে নিকটা বানিয়েছিলাম বা type করেছিলাম। কিন্তু এখানে Default font হলো ইউনিজয়, তাই এটা দেখতে এরকম। আবার কে কষ্ট করে নতুন প্রফাইল বানাবে, দু/একটা লেখা এখানে পোস্ট করা হয়ে গ্যাছে। আর সবচে বড় কথা গোলাপ কে যে নামেই ডাকি...., তাই না?
৩০. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৯
মানচুমাহারা বলেছেন: হা হা হা। আমাকে মানচু ভাই বললে হবে। ব্যাপার না যে নামেই থাকুন।
৩২. ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ১০:১১
নাঈম বলেছেন: এই পোষ্ট টি খুবই কার্যকরী একটি পোষ্ট....আমার প্রায়ই দরকার হয়....
৩৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫২
সমকালের গান বলেছেন: ধন্যবাদ। উপকারী পোষ্ট...
৩৫. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৫
অজানা অচেনা বলেছেন: amar lekha engraji ashtese ken?? :((

tricks gula khub kajer. prothom ta shathe shathe kaje lagaisi. koyekta aste dhire lagabo.

dhonnobad.
৩৬. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৫
একান্ত কথা বলেছেন: many many thanks for help me and to know some essential about firefox ......
৩৮. ০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪১
সেলিম,কুতুবদিয়া বলেছেন: যারা গ্রামীন নেট ব্যবহার করে তাদের স্প্রীড বাডানোর কোন ট্রীক্স আছে?
৩৯. ২০ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:৩৩
অলস ছেলে বলেছেন: তথ্যগুলোর জন্য অনেক ধন্যবাদ।
৪০. ১৩ ই জুন, ২০০৯ সকাল ১০:৫৫
শরীফ উদ্দীন বলেছেন: মানচু ভাই, খুব কাজের পোষ্ট। আপনাকে ধন্যবাদ। আমার ব্রাউজিং স্পিডতো কয়েকগুনে বেড়ে গেছে।
৪১. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
নির্জন রহমান বলেছেন: টিপস খুবই পছন্দ হইচে।
ধন্যবাদ ও + দিলাম ।

 

মোট সময় লেগেছে ০.৯২২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বিকাল আর সন্ধ্যার মাঝামাঝি সময়ে হাতে একটা ন্যাংটো আইসক্রিম নিয়ে রাস্তা হাঁটতে ভাল লাগে ...ভালো লাগে খুব গান...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ