আমার প্রিয় পোস্ট

টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।

ইন্টারনেট এক্সপ্লোরার এর জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস্

৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:১২

শেয়ারঃ
0 0 0

কঃ একাধিক ট্যাব খুলে দ্রুত ব্রাউজ নিশ্চিত করা
আমরা যখন কোন সাইট ব্রাউজ করার চেস্টা করি বা এক কথায় ওপেন করি তখন কি হয়? একদম সহজ ভাবে বললে, আমরা যে ব্রাউজার ব্যবহার করি সে ঐ সাইটের সার্ভারে কানেক্ট হবার চেস্টা করে, সাইটের কন্টেন্ট আমাদের জন্য এনে হাজির করে ইত্যাদি। এখন ব্রাউজার সার্ভারে যত বেশি কানেকশন তৈরি করতে পারবে তত তাড়াতাড়ি বেশি বেশি তথ্য এনে হাজির করতে পারবে। অনেকটা একটা মানুষের দুই হাত এর চেয়ে দশ হাত থাকলে আর তা যদি একই সাথে কাজে লাগানো যায় তাহলে কাজ অনেক দ্রুত ও বেশি পরিমানে শেষ করা যায়

ইন্টারনেট এক্সপ্লোরার(Internet explorer) এর ডিফল্ট সেটিংস যা থাকে তাতে সে একবারে ২ বা ৪ টা কানেকশন তৈরি করতে পারে কোন ওয়েব পেজের জন্য। এখন যদি এটা আমরা কোন ভাবে পরিবর্তন করে দিতে পারি মানে সংখ্যা বাড়াতে পারি তাহলে আরো দ্রুত পেজ এসে হাজির হওয়া উচিৎ। এই কাজটা করার জন্য দরকার রেজিস্ট্রি এডিট করা আর সেটা অনেকের জন্য বেশ ভয়ংকর মনে হতে পারে। একটা টেক্স ফাইলে(নোট প্যাড হতে পারে) নিচের কোড টুকু লিখুন আর সেইভ করুন যেমনঃ
test.txt নামে। এখন ফাইলের নাম রিনেম করে test.reg লিখুন। এখন ডাবল ক্লিক করুন। বেশ হয়ে গেল আপনার রেজিস্ট্রি পরিবর্তন। এটা যা করে তা হলো কানেকশন ২বা ৪ থেকে ১৬ তে উন্নিত করে। ফলে ইন্টারনেট এক্সপ্লোরার আরো দ্রুত হয়।


Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Internet Settings]
“MaxConnectionsPerServer”=dword:00000010
“MaxConnectionsPer1_0Server”=dword:0000010

যদি ফাইলে লেখার ঝামেলায় যেতে না চান তাহলে [wjsk=http://reliancepc.com/reliancepc/menu/tips/Downloads/setuserIEmaxconnections.reg]এই ফাইলটি [/wjsk]ডাউনলোড করে ডাবলক্লিক করুন।

উভয় ক্ষেত্রে এই ছবির মতো একটা উইন্ডো আসবে, এখানে yes চাপুন।

খঃ স্বয়ংক্রিয় বা এটোমেটিক ফিশিং ফিল্টার বন্ধ করে রাখা

ফিশিং ফিল্টার উপকারি কিন্তু এটা অনেক সময় স্লো হবার একটা কারন। এই অপশনটি বন্ধ করা থাকলে কিছুটা ভালো দ্রুত হবার সম্ভাবনা থাকে।
টুলস-> ফিশিংফিল্টার->টার্ন অফ এটমেটিক ওয়েব সাইট চেকিং
এই ছবির মতো আসবে। Turn Off Automatic fishing filter সিলেক্ট করে ওকে চাপুন।

গঃ এটোমেটিক আর.এস.এস(RSS) চেকিং বন্ধ করা

Tools->Internet Options->Content->Feeds->Settings এ গেলে এই ছবির মতো পাবেন। ছবি অনুসারে টিক গুলো তুলে দিন এর পরে ওকে করুন।

ঘঃ ক্লিয়ার টাইপ তুলে দিন

Tools->Internet Options->Advanced গেলে নিচের ছবির মতো উইন্ডো আসবে , সেখানে নিচের দিকে খুঁজলে পেয়ে যাবে-
Always use Clear Type for HTML । টিক তুলে দিয়ে ওকে করুন অথবা মতো অনুসরন করুন।
এই ছবির

ঙঃ SSVHelper Class plugin ডিসেবল করে রাখা

SSVHelper Class plugin> বন্ধ করে রাখলে জাভা স্ক্রিপ্ট রান করতে কোন সমস্যা হয় না। বরং দেখা গেছে এটা থাকলে স্লো আসে।
Tools->Manage Add-ons->Enable or Disable Add-ons

Select the SSVHelper Class line, click the Disable button, and then click OK।

এই ছবি
আপনাকে সাহায্য করবে।


আশা করা যায় এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার ইন্টানেট এক্সপ্লোরার(Internet explorer- IE5,6,7 এ ওয়েব সাইট ব্রাউজ করার গতি বৃদ্ধি পাবে।

ধন্যবাদ, মানচুমাহারা

বিঃ দ্রঃ এই লেখাটি প্রথম প্রকাশ করা হয়েছে আমাদের প্রযুক্তি ফোরামে । এখানে ছবি লেখার ভেতর দেখানো সম্ভব নয়। তাই কেউ যদি লেখার ভেতরে ছবি সরাসরি দেখতে চান তাহলে এই লিংক
অনুসরন করতে পারেন।

 

প্রকাশ করা হয়েছে: প্রযুক্তি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:১৪
মানচুমাহারা বলেছেন: ঠিক মতো লিংক ও ইংলিশ আসছিলো না বলে পোস্টটি একাধিক বার মুছে আবার দিয়েছি। এডিট করতে গেলে দেখি সব উলটাপাল্টা চলে আসে। সম্ভভত কেউ কেউ এর ভেতর কমেন্ট করেছিলেন যা মুছে গেছে।
২. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:১০
নাজিরুল হক বলেছেন: আপনাকে ধন্যবাদ। টেষ্ট করে দেখবো।
৩. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৩৬
বিষাক্ত মানুষ বলেছেন: এটাতো মনে হচ্ছে ভিস্তার জন্য।
ভাই এক্সপির জন্য কেমনে কি !
৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:১০
গন্ডার বলেছেন: খাজনার চে বাজনা বেশী , এত কিচু কইরা খালি সিসটেম আনএসটেবল আর সোলো হইব, আর কিচুনা
৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:২৮
আদনান™ বলেছেন: এই সাইটে ইংরেজি লেখার ভিতর '[' বা ']' সিম্বল থাকলেই এর মাথা খারাপ হলে যায়...

ইনপুট চেকিং করার সময় Regular Expression টা ঠিকমত হ্যান্ডেলিং করা হয় নাই বা মাত্রাতিরিক্ত সিকিউরিটির জন্য এই অবস্থা :(

এতবার কষ্ট করেছেন, তাই পাঁচাইলাম ও ফেভারিট এ রাখিলাম
৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫৬
মানচুমাহারা বলেছেন: @বিষাক্ত মানুষ

আই ই বা ইন্টারনেট এক্সপ্লোরার এর বেশির ভাগ ফিচার এর ৫,৬,৭ ভার্সনের সাথে মিলে। এটা এক্সপি বা ভিস্তার সাথে কোন সম্পর্ক নাই। ছবি গুলো ভিস্তার পিসি থেকে কিন্তু আইই এর ৬ থাকে এক্সপির সাথে আর ৭ ভার্সন নিজে পাইরেটেড কপি জোগাড় করে ইনস্টল করে নিতে হয়। এই অপশন গুলো এক্সপি বা ভিস্তা নির্ভর নয়, এটা আইই এর ৬,৭ ভার্সনে কাজ করবে আশা করি।
৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫৮
মানচুমাহারা বলেছেন: @গন্ডার

আমাদের এক স্যার পড়াতে পড়াতে যখন আর বুঝাতে পারতেন না আর এইটা নিয়ে চেচামেচি শুধু করতো পোলাপান তখন তিনি বলতেন এতো কঠিন জিনিস পরীক্ষায় আসবে না।
১০. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:০৫
আহমাদ মুজতবা বলেছেন: ভাই আপনার নামের রহস্য কইলেন না?
১১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩১
মানচুমাহারা বলেছেন: ভাই আমি নামটা কিভাবে প্রথম পেয়েছিলাম জানি না। তবে এই শব্দটা আমার নিজের তৈরি নয়। বাংলা ভাষার কোন শব্দ নয়। তবে সামনে মনে হয় আমার কারনে হয়ে যাবে। এটা আমার অনলাইনের নিক। এখন যারা পারসোনালি চেনে তারা অনেকেই পথে ঘাটে মানচু ভাই বলে ডাকেন(শুনতে খারাপ লাগে না)। তবে মা বাবার দেওয়া নাম এখন অনেকেই ভুলে যেতে বসেছে। শব্দটা আমার কাছে আরো একটু অন্য রকম। আমার ভেতরের আমিটাই হলো এই মানচুমাহারা। একে আমি নিজে ডিফাইন করেছি। এই মানচুমাহারা আমার দুঃখের সাথী, সুখের সাথী। আমার নিজের একটা কবিতার সাইট আছে(http://mkabya.page.tl)

এই সব হাবিজাবি লেখা ঐ মানচুমাহারা। আমি শুধু ওয়েবে প্রকাশ করি। খাতায় লেখি। কিন্তু মনের খাতায় মানচুমাহারা প্লট করে। আমি আর মানচুমাহারা এক ও অভিন্ন কিন্তু আমি আমার এই ২য় আমিকে মাঝে মাঝে ফিল করি। পাগল টাইপ কিছুটা খামখেয়ালি বা আত্মভোলা আমি। মাঝে মাঝে আবেগ প্রবন। এর সব কিছুই আসে আমার ভেতর থেকে।

মানচু নামে চিনে একটা (উপ)জাতি আছে। যাদের ভাষার শব্দকেও মানচু বলে। নেট এ ঘেটে দেখছি।


আমার নিজের নাম মানচুমাহারা নয়। এটা আমার ভেতরের এক আমি।
১৩. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫৭
আশফাকুর রহমান বলেছেন: ধন্যবাদ মানচু ভাই
১৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪৩
মো: খায়রুল বাসার বলেছেন: মানচুমাহারা ভাইকে চিনা চিনা লাগে ।
১৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৬
মো: খায়রুল বাসার বলেছেন: আষ্ট্রেলিয়ায় আছেন । যাবার সময় দেখা করলেন না !
১৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৯
মানচুমাহারা বলেছেন: আপনি ১০০% ভুল। আমি কোন দিন ঐখানে যাই না। আমি দেশে লেখাপড়া করি। শেষ হয় নাই, তবে খুব শীঘ্রই হবে। হা হা হা
১৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৭
মানচুমাহারা বলেছেন: মনে পড়েছে মানচুমাহারা শব্দটা প্রথম দেখেছিলাম সোহেল আফগানি রানা কর্তৃক বানানো একটা এনিমেশনে।
১৯. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৯
আন্ধার রাত বলেছেন: মানচুমাহারা ধন্যবাদ সুন্দর একটা জিনিস প্রসবের জন্য। সেটা পরে চাহিয়া দেখিব।
আপনার কাছে একটা সুপরামর্শ চাই যে ইন্টারনেট ব্যবহারকারীর জন্য কোন এন্টিভাইরাস নির্ভরযোগ্য? আমি পিসিসিলিন ২০০৭ আপডেট করেও জীবানূর আক্রমণ থেকে রক্ষা পাইনি। কি করবো দয়া করে বলবেন কি?
২০. ০২ রা অক্টোবর, ২০০৭ ভোর ৫:৩৮
মানচুমাহারা বলেছেন: আন্ধাররাত আমি সিমান্টেক এর করপোরেট এডিশন(ফুল ভার্সন ১০) ব্যবহার করি, তবে এটা আনার কেনা নয়। আমি যে আই এস পি র কাছ থেকে লাইন নিয়েছি ওরা দিছে।

আসলে কোন এন্টিভাইরাস ব্যবহার করেই আপনি জীবানু মুক্ত থাকতে পারবেন না কারন এর জন্য কিছু সচেতনতা দরকার। যেমন পেন ড্রাইভের সতর্ক ব্যবহার। আমি আমার পরবর্তী ব্লগটা আশা করি এর উপর লিখবো। আপনি খেয়াল রাখলে আশা করি কিছু টিপস পাবেন এর উপর।
২১. ২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৫
রোকসানা লেইস বলেছেন: উইনডজ-৭ এ বিজয় কি ভাবে ডাইনলড করব ধারনা দিতে পারবেন কি? তাহলে উপকৃত হই। ধন্যবাদ তথ্যবহুল পোস্টের জন্য।
০৪ ঠা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: অনুগ্রহ করে আপনি বিজয়ের কর্ণধার মোস্তফা জব্বার এর সাথে যোগাযোগ করুন। পারলে বিজয় ব্যবহার বাদ দিয়ে অভ্র বা ইউনিকোড সাপোর্টেড কিছু ব্যবহার করুন।

ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৯৯৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বিকাল আর সন্ধ্যার মাঝামাঝি সময়ে হাতে একটা ন্যাংটো আইসক্রিম নিয়ে রাস্তা হাঁটতে ভাল লাগে ...ভালো লাগে খুব গান...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ