শুন্য গোয়াল, শুন্য জোয়াল,প্রানহীন মরুভূমি হাহাকার
বিবর্ণ অনুভূতির সাথে অপুষ্টিতে ভুগে সামহোয়ার
একাকার।
আমজনতা-গরু-ছাগল-ডাক্তার-মুক্তিযোদ্ধা কিংবা রাজাকার
সবাইকেই নিতে হবে এই সুন্দর বাগান নষ্ট করার
দায়ভার।
আমাদের অশুভ এই গদ্য চর্চা বিবেকের ধর্ষনে একদিন-
পুড়ে হবে ছাড়খার
সেদিন নিষ্পাপ অক্ষরের অভিসম্পাতে ক্রশফায়ারই হবে
একমাত্র উপসংহার ।।
============================
'আমজনতা-গরু-ছাগল-ডাক্তার-মুক্তিযোদ্ধা কিংবা রাজাকার' সভ্যতা বিবর্জিত একজন মানচুমাহারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

