মূল লেখাটি এখানে। ঐখানে কেন জানি কমেন্ট করলে ব্লাংক কমেন্ট হয়ে যাচ্ছে। তাই আলাদা পোস্টে দিলাম।
@ হাসান
সামহোয়ার সোস্যাল না পারসোনাল ব্লগ সেটা বুঝার মতো বুদ্ধি আমার আছে বলেই মনে করি। আপনাকে আমি আমার পোস্টে
কমেন্ট করতে নিষেধ করেছি এর পেছনে আপনার অন্য নিক গুলো(এতো গুলো নিক কেন দরকার হয় এক জন ব্লগারের!!!) থেকে
যেসব কমেন্ট করেছেন তা সব গুলোই দেখেছি সব সময় নেতিবাচক।
সবাই ভয়েস চ্যাট করতে চায় না, সবাই ফাইল ট্রানস্ফার করতে চায় না মেসেঞ্জার দিয়ে, আমার মতো অনেকেই আছেন যারা লাইট
কিছু পছন্দ করে। আর সেই দিক দিয়ে পিজিন অনেক লাইট। আর এতার উইন্ডোজ ভার্সনে বেশ বাগ আছে তবে এটাতো ক্রমাগত
ফিক্স করা হচ্ছে। ওপেন সোর্সর কাজ একটু ধীরেই হয় বলে আমার বিশ্বাস।
এমএস এন,ইয়াহু যে পরিমান ব্যান্ডউইড টানে তার চেয়ে জেইম বা পিজিন অনেক কম ব্যান্ড উইডে ভালো চলে, অন্তত সার্বক্ষনিক
যোগাযোগ রাখা যায়। সবাই কিন্তু মেসেঞ্জার শুধু চ্যাট(আজাইরা প্যাচাল পারার জন্য) করার জন্য ব্যবহার করে না। অনেকেই ঘরে
বসে বা অফিসে মেসেঞ্জার ব্যবহার করেন দেশের বাইরের ক্লায়েন্টেদের সাথে যোগাযোগ রাখার জন্য।
বিরুদ্ধ মত সহ্য করতে পারি না...। হতে পারে... নিজেকে নিজে পরখ করা বা পরিমাপ করা কঠিন তবে আমি অন্তত যৌক্তিক
বিষয়টা খুঁজে দেখি সব সময়। আমার কোন পোস্ট আপনি পজেটিভ কোন কমেন্ট করেন নাই। ১০টা কমেন্টের ভেতর ৯ জন ভালো
বললে আপনি খারাপ বলেন। হতে পারে যে আপনার নিজস্ব মতামত আছে। কিন্তু সেটা সব সময় অন্যদের থেকে আলাদা হবে(যা
স্বাভাবিকতার লক্ষন না)?
আপনি জব্বার সাহেব কে খুব সম্মানিত লোক মনে করছেন। করতে পারেন, সেটাও আপনার নিজস্ব মতামত। কে বা কারা সম্মান
করছে সেইটা দেখার বিষয়। একটা ছোট্ট উদাহরণ দেয়ঃ জামায়াত ইসলামীর গোলাম আযমকে অনেকে প্রচন্ড সম্মান করে আবার
অনেকে প্রচন্ড ঘৃনা করে।
মোস্তফা জব্বার আমার সাথে ও আমাদের প্রযুক্তি টিমের অন্য সদস্যের সাথে ফনে কেমন ব্যবহার করেছেন সেটাতো আপনি জানেন
না, জানার কথা না। উনি বিজয় এর সাথে ইউনিজয় স্ক্রিপ্টের নিয়ে যে প্রতিবাদ করেছেন তার জন্য উনাকে বলেছিলাম আমরা
এখন ঢাকাতে নাই, নেট ব্যবহার করা সুযোগ পাচ্ছি না, আমরা দুই এক দিন পর আপনাকে আমাদের সিদ্ধান্ত জানাবো। যদিও উনার
অভিযোগ নাকচ করে দিয়েছিলাম। কিন্তু এরপর উনি ফোরামে রেজি করে সরাসরি সাইট বন্ধ করে দেওয়া হুমকি দিলেন, র্যা ব দিয়ে
ধরিয়ে দেওয়ার হুমকি দিলেন...এগুলো বুঝি ভদ্র লোকের কাজ, সম্মানিত লোকের কাজ ?
জব্বার সাহেব বিভিন্ন প্রত্রিকায় নিয়মিত কলাম লেখেন..উনার লেখা পড়লে মনে হয় যে, উনি এমনই কাবিল যে উনার চেয়ে আর
কেউ কিছু ভালো বুঝেন না...
উনি কিছু দিন আগে বিজয় এর প্যাটেন্ট প্লাস সফটওয়্যার পাইরেসি নিয়ে একটা লেখা দিলে বিডিনিউজের টেক সেকশনে...।
ওখানে উনি বাংলাদেশিদের ‘সফটওয়্যার তস্কর’ বলে উল্লেখ করলেন, আজকে প্রথম আলোতে খোলাকলাম,১১ পাতা পড়ে দেখবেন
মুনির হাসানের লেখা। বুঝতে পারবেন মানুষের চিন্তা ভাবনা ও ধ্যান ধরনা প্রকার ভেদ। কেউ দেশকে পজিটিভলি এগয়ে নিতে চান
কেউ পিছিয়ে দিতে চান।
বাংলা কম্পিউটিং শুরুর দিকে মোস্তফা জব্বার ছিলেন কিন্তু এরপর উনি কি করেছেন নিজের প্রচার, নিজের ছেলে মেয়েদের প্রচার
...ছাড়া আর কি করেছেন ????
উনি এক সময় বাংলা উইনিকোডের বিপক্ষ ছিলেন(!)। বলেছিলেন এটা আমাদের বাংলা না , আসামী বাংলা। এটা আমরা গ্রহণ
করবো না...। উনার কথা ঠিক ছিলো। কিন্তু উনি তো চেস্টা করেননি আমাদের বাংলার জন্য ইউনিকোড প্রচলন করতে। উনিতো
চেস্টা করেননি সেই ক্যারেক্টার গুলো ইউনিকোডে যোগ করতে যে গুলো আমাদের বাংলাতে ছিলো কিন্তু আসামীতে ছিলো না। উনি
আইটি বিশেষঙ্গ ??(হাস্যকর)। উনাকে সম্মানিত লোক বলতে আমার বাধে, কেউ বললে হাসি পায়...
সামহোয়ার সোস্যাল ব্লগ।, ঠিক আছে। কিন্তু সোস্যাল ব্লগ মানে কি যা ইচ্ছা তাই লেখা যাবে, যে ইচ্ছা তাই কমেন্ট করা যাবে।
এখানে কি পরিমান হাবিজাবি পোস্ট হয় তার খেয়াল আছে...
কেউ হয়তো পোস্ট করলো, “আমার ভালো লাগছে না...”। এটার কমেন্টে কেউ হয়তো লিখবেন “এটি একটি বলদীয় পোস্ট”।
এখানে সবাই খেজুরে আলাপ করতে নিশ্চ্য় আসে না, আসে না দৈনিক নিক পরিবর্তন করতে।
আরো অনেক কিছু লেখার ইচ্ছা ছিলো কিন্তু আপনাকে বুঝানো সম্ভব হবে বলে মনে হয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


