somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Guerrillero Heroico - ক্যামেরার পেছনের মানুষটি

৩১ শে জুলাই, ২০১০ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি কি এই ছবির লোকটিকে চেনেন? এই পৃথিবীতে অনেক কম মানুষ খুঁজে পাওয়া যাবে যে কিনা ছবির লোকটিকে চেনে না, এটি বিখ্যাত কিউবান বিপ্লবী চে’ গুয়েভারা, এই ছবিটির নাম Guerrillero Heroico(Heroic Guerrilla) । কিন্তু যদি বলা হয় যে যিনি ছবিটি ধরে আছেন তাকে কি চেনেন? তাহলে আপনাকে হয়ত একটু হলেও ভাবতে হতে পারে।

ওনার নাম আলবার্টো কর্ডা(১৯২৮ - ২০০১)। এই বিখ্যাত ছবিটির ফোটোগ্রাফার তিনি। ছবিটি তিনি তুলেছিলেন ১৯৬০ সালের ৫ই মার্চ হাভানাতে, চে’র ৩১ বছর বয়সে, লা কোব্রে বিস্ফোরণে নিহতদের স্মরণ সভায়।

এই ছবিটি তুলতে কর্ডা ব্যাবহার করেছিলেন লেইকা এম টু ক্যামেরা, ৯০ মি.মি. লেন্স এবং কোডাক প্লাস-এক্স প্যান ফিল্ম। এই ছবিটির ব্যাপারে কর্ডা বলেন ‘এটা কোন জ্ঞান বা টেকনিক এর ফসল হয়, এটা একান্তই কাকতালীয়, সৌভাগ্য।

উঠতি ফোটোগ্রাফারদের জন্য কর্ডা সুন্দর একটি কথা বলেছেন - "Forget the camera, forget the lens, forget all of that. With any four-dollar camera, you can capture the best picture."

ছবিটি অনেক ভাবে প্রকাশ করা হলেও কর্ডা কখনোই তার এই ছবির স্বত্ব চাননি। তার মতে, চে’র ছবি প্রকাশ করে তার বিপ্লবী চিন্তাধারা, তাই এই ছবি যত ছড়িয়ে পড়বে, তার চিন্তাধারাও একই সাথে ব্যাপ্ত হবে। যদিও কর্ডা পরে এলকোহল জাতীয় দ্রব্যে এই ছবিটির ব্যাবহার মামলা করে রোধ করেছিলেন।

টাইম ম্যাগাজিন এই ছবিটিকে ‘বিশ্বের সবচেয়ে বিখ্যাত ছবি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ম্যারীল্যান্ড ইনস্টিটিউট কলেজ অফ আর্ট এটাকে ঘোষণা দিয়েছে বিশ শতকের প্রতীক হিসেবে।

এই ছবিটিকে নিয়ে ২০০৮ সালে তৈরি হয়েছে Chevolution নামে একটি তথ্যচিত্র। টরেন্ট থেকে ডাউনলোড করতে চাইলে করতে পারেন এখান থেকে

মূল ছবি


জনপ্রিয় ক্রপড্‌ ভার্সন

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১০ রাত ১০:২৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×