আমার প্রিয় পোস্ট

ক্যান্ডেল ইন দ্যা উইন্ড...

১২ ই জুন, ২০০৭ সকাল ১০:০৩

শেয়ারঃ
0 0 0

ভারতীয় বন্ধু, গোপাল গনেশন ৬ ফুট এর এক জন প্রানবন্ত মানুষ। একটি আর্ন্তজাতিক টেলিকম্যুনিকেশন কম্পানির প্রোগ্রামার। ৩০ বছরের জিবনের প্রতিটি মুহুর্ত, প্রতিটি নিঃশ্বাস উপভোগ করা ওর উদ্দেশ্য। যে কোন এ্যাডভেন্চার অন্তত এক বার এক্সপেরিয়েন্স করার প্রবল আগ্রহ। স্কিইং, হাইকিং, ডাইভিং, সার্ফিং সব কিছুর স্বাদ নিয়ে শেষ পর্যন্ত বুঝতে পেরেছে র‌্যাফ্টিং ওর জন্য সব চেয়ে উপযোগী। পাহাড়ি নদীর খরস্রোতের বিপরিতে ছোট্ট একটি ভেলা ভাসিয়ে চলায় ওর যত আনন্দ। প্রচন্ড উৎসাহ এই কাজে, কতোবার যে বুঝাতে চেষ্টা করেছে এক বারের জন্য হলেও যেন এই অভিজ্ঞতা নিয়ে আসি।

খুব ভালো বন্ধু। যে কোন কাজে, যে কোন বিপদে গোপাল উপস্থিত। বন্ধুর জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে রাজি, কতদিন অফিস কামাই করেছে বা দেরি করেছে অসুস্থ কোন বন্ধু কে হাসপাতালে নিবে, অসুস্থ বন্ধুর সেবা প্রয়োজন, কারো রাইড প্রয়োজন এয়ারপোর্টে যাবে, কেউ মন্দিরে যাবে বিশেষ কোন উপলক্ষ্যে পুজো দিতে। সদ্য ভারত থেকে আসা মানুষদের সাহায্যেও ওর ক্লান্তি নেই।

অন্য সব স্মার্ট মানুষের মতো সেও আত্মসমালোচনায় মুখর। বুঝতে পারেনা তার পরিচিত কিছু মানুষের কেন এতো কার্পন্য,কেন যথেষ্ট ভালো বেতনের আকর্ষনীয় হাইটেক জব সত্বেও ৩/৪জন মানুষ কষ্ট করে একটি ২ বেডরুমের এপার্টমেন্টে বাস করে! গোপাল অন্যদের চেয়ে একটু বেশিই উদার। ছোট্ট একটি উদাহরন, নতুন জব পেয়ে এটল্যান্টা ছাড়বে, নিজের এপার্টমেন্ট সাজানো আসবাব আর প্রয়োজনীয় ইলেকট্রনিক্সে। এসব ক্ষেত্রে সাধারনত সাথে নিয়ে যাওয়া সম্ভব না হলে অনেকেই সল্পমুল্যে বিক্রি করে যেতে চেষ্টা করেন। গোপাল যেহেতু সবার মতো নয়, সে সদ্য ভারত হতে আগত এক জন কে তার এপার্টমেন্ট এর চাবি দিয়ে বলেছে "আগামি ২১ দিনের জন্য এই বাসা তোমার, পছন্দ হলে লিজ নিজের নামের করে নিবে না হলে যেখানে ভালো লাগে। এই বাসার সব কিছুর মালিক তুমি"।

নতুন শহরে এসে এক সময় লক্ষ্য করেছে কেবল টিভির প্রতি প্রবল আকর্ষনের কারনে ভোরে জাগতে সমস্যা হচ্ছে। বেশ কষ্ট করে আছে এমন এক জন পরিচিত ভারতীয় কে ডেকে তার ৪২" টিভি ধরিয়ে দিলো, টিভি সেট ছাড়া কেবল এর লাইনটির জন্য খরচ করছে কারন তার ফোন সংযোগটি কেবল এর মাধ্যমে। ভারতীয়দের মাঝে গোপালের মতো উদাহরন খুব বেশি নেই।

বাংলাদেশের প্রতি পরম শ্রদ্ধা গোপালের, অনেক খবরই নিয়মিত পড়ে। বর্তমান সরকারের দুর্নিতী বিরোধী কার্জকলাপে সে মুগ্ধ! কিছুতেই ভেবে পায়না মাত্র ৩৭ বছরের বাংলাদেশ তত্বাবধায়ক সরকারের মতো একটি কার্যকর আইডিয়া বের করে প্রয়োগ করেছে অথচ ভারত এতো বছরের পুরোনো একটি দেশ হয়েও এমন চমৎকার একটি কাজ আজ ও করেনি। আমি তাকে স্মরন করিয়ে দিয়েছি ৩৭ বছরে নয়, ১৯ বছর বয়সী বাংলাদেশ এই সরকারের প্রচলন করে। তবে ভারতের রাজনিতীর ও অনেক ভালো দিক আছে যা বাংলাদেশে এখনো নেই।

আমি জিবন অথবা মানুষ, কাউকেই ফরগ্র‌্যান্টেড হিসেবে ধরে নেয়ার দলে নই। বাবাকে হারানোর পর সাবধান হয়েছি, পরিচিত যে কেউ যে কোন সময় ছেড়ে যেতে পারেন মনে করি, চেষ্টা করি কারো সাথে আমার শেষ আলাপ যেন মন খারাপ করা বা কষ্টের না হয়। তারপর ও...

গতকাল দুপুরে একটি ফোন আসে, গোপালের বড় ভাই করেছেন। গোপাল ভাই এর চাকুরীর ব্যবস্থা করে কয়েক মাস আগে ইন্ডিয়া থেকে এনেছে সদ্যবিবাহিত ভাই ভাবীকে। উনি বেশ স্বাভাবিক কন্ঠে জানালেন " আপনাদের জন্য একটি দুৎসংবাদ আছে, গোপাল আমাদের মাঝে আর নেই"। গোপালের সাথে আমার শেষ কথা হয়েছে শুক্রবার সন্ধ্যায়। ওনার কন্ঠের স্বাভাবিকতা আর আর খবরের আকস্বিকতায় ধরে নেই উনি ঠাট্টা করছেন। উনি অসহায় এর মতো বললেন "বিশ্বাস করুন, ঠাট্টা নয়।"

গোপাল শনিবার সন্ধ্যায় ফিরছিলো র‌্যাফ্টিং শেষে, খারাপ আবহাওয়ায় একটি সার্প টার্নিং মিস করেছিলো বোধহয়, গাড়ি ছিটকে পড়ে গেছে পথের বাইরে খাদে, স্পট ডেথ। গোপালের নিষ্প্রান দেহের সাথে ওর ব্যক্তিগত জিনিষ ও মোবাইল পুলিশের হেফাজতে থাকায় ওর ভাই ফোন নাম্বার খুঁজে পাননি, অনেক ঝামেলা করে প্রায় ২৪ ঘন্টা পর পেয়ে জানালেন। ছুটে গেলাম ওনার বাসায়, গোপাল কে দেখার অনুমতি মেলেনি কারো, মুখে আঘাত পেয়েছে সব চেয়ে বেশি। পরিবার, বন্ধু কারো অনুমতি নেই ওকে দেখার।

বিদেশে বিভিন্ন ঝামেলা, যে কোন লিগ্যাল বেপারে হাজার রকম কাগজ পত্র দিয়ে প্রমান করতে হয় রক্তের সম্পর্ক। এমন সব খেলার মাঝেও বাস্তবতা কখনও ভুলে যেতো না, তাই কোন এডভেন্চারে যাবার আগে ভাইয়ের নামে সব কিছু লিখে দিয়ে যেতো, তার কিছু হলে এই প্রবাসে তার পরিবারের যেন সমস্যা না হয়। এই নিয়ে বন্ধু মহলে অনেক হাসাহাসি করেছি আমরা।

বাংলাদেশের বাইরে কিছু দেশ দেখার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন তবে প্রতিবেশি সুন্দর দেশ ভারতে যাওয়া হয়ে উঠেনি। কথা ছিলো গোপালের বিয়ে উপলক্ষ্যে যাবো আমরা। ওর বাবা মা খুব জোর করছিলেন বিয়ের জন্য। যে ছেলের উদ্দেশ্য ৩-৪ বছর পর ভারতের প্রত্যন্ত গ্রামে গিয়ে গরীব বাচ্চাদের পড়াবে কয়েক বছর, তার পক্ষে মনের মতো মেয়ে পাওয়া একটু কষ্টের।

অনর্গল কথা বলতো গোপাল,এখন মনে হয় চলে যাবার খুব বেশি তাড়া ছিলো, তাই এতো সব জমা কথা বলে যেতে হবে বিদায় নেয়ার আগে। গত উইকেন্ডে আসতে চেয়েছিলো, সময় দিতে পারিনি বলে মন খারাপ করেছিলো। শনিবার একটি ওরিয়েন্টাল গ্রোসারিস্টোরে লিচু পেয়েছি, ভেবেছিলাম সামনের উইকেন্ডে নিয়ে যাবো ওকে। প্রচন্ড ধার্মিক গোপাল ছিলো নিরামিষভোজি।

আজ গোপালের আর্ন্তজাতিকখ্যাতিসম্পন্ন অফিসটিতে ওর টিমের ২১ জন মানুষ কোন কাজ করতে পারেননি। সবাই গোপালের কথা আলোচনা করেছেন, সহর্মমিতা ছিলো সবার মাঝে, দুপুরে সবাই গেছেন গোপালের প্রিয় রেস্টুরেন্টে লান্চে। ওর বস খাইয়েছেন নিজের টিমকে। অফিসে ফিরে সবার গ্রিফ কাউন্সিলিং। তাড়াতাড়ি অফিস ছুটি ওদের, এক দল এসেছে আমার বাসায়।



নিজেকে এক জন ধার্মিক মুসলিম বলে বিশ্বাস করি, কারো মৃত্যুতে জায়নামাজের বসে আল্লাহ্র র কাছে দোয়া করি। গতকাল খুব অসহায় মনে হয়েছে নিজেকে।



আগামিকাল একটি তীব্র কষ্টের দিন। গোপালের নিথর শরীরটিকে ভস্মীভুত করা হবে, তার পরেই ভস্ম নিয়ে যাওয়া হবে ভারত। শশ্মান বা চিতায় জ্বালানোর কথা শুনেছি, দেখা হয়নি। কাল প্রথম দেখবো তাও এমন একজন বন্ধুকে ছাই হয়ে যেতে। পেশাগত জিবনে কতো মৃত্যুই তো আমরা দেখি, তবু পরিচিত কারো মৃত্যু কে স্বাভাবিক ভাবে নিতে পারিনা।

মনে করতে চেষ্টা করছি শেষ কথা কি ছিলো ওর সাথে... নাহ্ তেমন কোন কথা নয়। মৃত্যুর ঠিক ২৪ ঘন্টা আগে কথা হয়, কথা শেষে ফোনটি পাশে বন্ধুর হাতে দেবার আগে হাসছিলো। ওর হাসির শব্দ ছিলো শেষ শোনা কন্ঠ।

এসব এলোমেলো কথা যখন লিখছি তখন গোপালের নিষ্প্রান দেহটি মর্গে বরফ করে রাখা। এতো এতো কথা নয়, ওকে মনে করে দু'টি লাইন লিখেছি জানলেও কি যে খুশি হতো! তবে থাক এই লেখা। জানিনা আমার আয়ু কতোদিন, কাল না হলে পরশু থেকে পৃথিবী আবার নিজের নিয়মে চলবে, সময়ের আবর্তে, কাজের ভিড়ে হয়তো হারিয়ে যাবে আমার এই বন্ধুটির শোক। তবু মাঝে মাঝে এসে ব্লগের পাতা খুলে দেখে যাবো আজকের এই দিনটির কথা, এই অসাধারন বন্ধুটির কথা।

যেখানেই আছো, তুমি ভালো থেকো।

 

সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৯ সকাল ৭:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই জুন, ২০০৭ রাত ৯:২১
ফ্রুলিংক্স বলেছেন: সরি।
হয়তো ভালো মানুষগুলোর প্রয়োজন এই পৃথিবীতে কম তাই তাড়াতাড়ি চলে যাবার এতো কম্পিটিশন।

যেখানেই আছো, তুমি ভালো থেকো।
৩. ১৪ ই জুন, ২০০৭ দুপুর ২:০৩
মানবী বলেছেন: লেখাটি খুব এলো মেলো কিছু প্রলাপের মতো, জনসন্মুখ থেকে দুরে রাখবো বলে প্রথম পাতায় প্রকাশ করিনি। তবে আমার বন্ধু'র উদ্দেশ্যে আপনাদের জানানো শুভচ্ছা পড়ে ভালো লেগেছে।

ধন্যবাদ ফ্রুলিংক্স
ধন্যবাদ অন্যমনস্ক শরৎ
৪. ১৪ ই জুন, ২০০৭ দুপুর ২:১৬
অনন্তমৈথুন বলেছেন: অনেক অনেক ভাল থাকো গোপাল..
৫. ১৪ ই জুন, ২০০৭ দুপুর ২:৫৩
বিপ্লব রহমান বলেছেন: আপনার বন্ধু গোপালকে শ্রদ্ধা।
৬. ১৪ ই জুন, ২০০৭ রাত ৯:৫৭
দেশী ক্যাঙ্গারু বলেছেন: ভালো মানুষগুলো কেন জানি বেশি দিন আমাদের মাঝে থাকে না। আপনি ঠিকই বলেছেন, হয়তো তাড়া ছিল, তাই অনর্গল কথা বলতো।

ভগবান, ওনার ভাইকে এ শোক সহ্য করার মত শক্তি আর সাহস দিক, ওনার আত্বা স্বর্গবাসী হোক, এমন মানুষ নিশ্চয় স্বর্গবাসী হবে।
৭. ১৫ ই জুন, ২০০৭ সকাল ৭:০৬
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: খুব খারাপ লাগলো পড়ে ...
...
লেখাটা খুব ভাল হয়েছে, কিন্তু সেটা বলাটাও কেমন অর্থহীন শোনাচ্ছে ...
...
ভাল থাকুক গোপাল ... ভাল থাকুন আপনি ...
৯. ১৫ ই জুন, ২০০৭ সকাল ৯:৩৮
মানবী বলেছেন: "বন্ধু বিদায়" শব্দগুলো মন খারাপ করে দিচ্ছে, তাই নিজের স্বার্থে শিরোনাম পরিবর্তন করেছি।

আমার বন্ধুর প্রতি শুভকামনা ও শ্রদ্ধার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।

ধন্যবাদ অনন্তমৈথুন
ধন্যবাদ বিপ্লব রহমান
ধন্যবাদ দেশী ক্যাঙ্গারু
ধন্যবাদ কিংকর্তব্যবিমূঢ়
ধন্যবাদ কেমিকেল আলী
১০. ১৫ ই জুন, ২০০৭ সকাল ৯:৫৫
জ্বিনের বাদশা বলেছেন: লেখাটা আগে চোখে পড়েনি।
মনটাই খারাপ হয়ে গেল ... ভাল থেকো, গোপাল, এই দোয়া করি।
১১. ১৬ ই জুন, ২০০৭ রাত ১২:৪৬
মাহবুব সুমন বলেছেন: মানবী, মন খারাপ করে দেবার জন্য রাগ করলাম আপনার প্রতি
১২. ১৬ ই জুন, ২০০৭ বিকাল ৩:০৩
মানবী বলেছেন: শুভেচ্ছার জন্য ধন্যবাদ জ্বিনের বাদশা।

দুঃখিত মাহবুব সুমন।
১৩. ১৬ ই জুন, ২০০৭ রাত ৯:২১
ফয়সল বলেছেন: আমাদের অনেকেরই ভেতরে একজন করে গোপাল আছে.. আসুন তাকে জিইয়ে রাখি..
১৫. ২২ শে জুন, ২০০৭ সকাল ৯:৫০
কালপুরুষ বলেছেন: মানবী,
আমি দুঃখিত। আপনার এমন মর্মস্পর্শী আর হৃদয়ের এক কোণে ব্যথা জমানোর মত লেখাটা আগে পড়া হয়নি বলে। গোপাল স্বর্গবাসী হোক। তাঁর ভাল দিকগুলো অন্য মানুষকে প্রভাবিত করুক যাতে আমাদের এই স্বার্থপর সমাজে আরো দুই এক গোপালের মত হতে পারে। আপনার মাধ্যমে গোপালকে জানলাম। শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় এমন মানুষের জন্য। গোপাল সবার হৃদয়ে অমর হয়ে থাকুক। আপনার ব্যথায় আমিও সমব্যথী।
১৬. ২২ শে জুন, ২০০৭ দুপুর ১২:১৫
মানবী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কালপুরুষ।
১৭. ২২ শে জুন, ২০০৭ দুপুর ১২:৫৪
কালপুরুষ বলেছেন: আপনার প্রিয় পোষ্টে আমার কবিতাটা ঠাঁই পাওয়ায় গর্ব অনুভব করছি। আমি প্রিয় পোষ্টে লেখা সেট করতে পারছিনা। কীভাবে করে বুঝতে পারছিন না।
১৮. ২২ শে জুন, ২০০৭ দুপুর ১:১৮
মানবী বলেছেন: "প্রনমী তোমায়" বার বার পড়ার মতো কবিতা!

যে কোন পোস্টের শেষে, যেখানে
কতোবার পঠিত, মন্তব্য সংখ্যা ইত্যাদি উল্লখ করা, সেখানে সব শেষে একটি নীল চিহ্ন(সম্ভবত মাউসের ছবি) আছে, সেই (!)মাউসটিতে ক্লিক করলে প্রিয় পোস্টে যোগ হয়।

১৯. ২৩ শে জুন, ২০০৭ দুপুর ১২:৪০
কালপুরুষ বলেছেন: ধন্যবাদ। পেরেছি। আপনার এই পোষ্ট দিয়েই শুরু।
২০. ১২ ই জুলাই, ২০০৭ রাত ৩:১৭
মানবী বলেছেন: তারই রথ নিত্যই উধাও
জাগাইছে অন্তরীক্ষে হৃদয় স্পন্দন
চক্রে পিষ্ঠ আঁধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন

একটি মাস চলে গেছে অথচ মনে হয় গতকালের কথা..

Last week in Babylon,
Last night in Rome,
Morning, and in the crush
Under Paul's dome;
Under Pauls' dial
You tighten your rein --
Only a moment,
And off once again;
Off to some city
Now blind in the womb,
Off to another
Ere that's in the tomb.

Time, you old gipsy man,
Will you not stay,
Put up your caravan
Just for one day?


২১. ২৭ শে আগস্ট, ২০০৭ ভোর ৪:২৫
মাহবুবা আখতার বলেছেন: ভালো মানুষরা বেশিদিন বাঁচে না।
২২. ২৮ শে আগস্ট, ২০০৭ সকাল ৮:১৮
মানবী বলেছেন: ধন্যবাদ মাহবুবা আখতার।
২৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪৬
জুবুথুবু বলেছেন: মন জাগানিয়া লেখা।
২৫. ০৫ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫০
মানবী বলেছেন: ধন্যবাদ মৃন্ময় আহমেদ।

ধন্যবাদ জুবুথুবু।
২৬. ১৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১৬
বিভাস চাকী বলেছেন: ভীষন,ভীষন মন খারাপ করে দিলেন আপনি গোপালের কথা বলে।
কোন রেটিং দিলাম না।কেন জানিনা দিতে পারলামনা।
২৭. ২৯ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:২৯
রাশেদ বলেছেন: ধুর! মন খারাপ করিয়ে দিলেন। পৃথিবী আসলে বেশি ভালো মানুষদের সহ্য করতে পারে না মনে হয়।
২৮. ২৯ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:০৩
মানবী বলেছেন: বিভাস চাকী, মন খারাপ করে দেবার জন্য দুঃখিত। পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

রাশেদ, মন খারাপ করে দেবার জন্য দুঃখিত। ভালোই বলেছেন, ধন্যবাদ।
২৯. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৪৪
সুখী মানুষ বলেছেন: ভাইয়া, আপনি এত ভালো, এত হৃদয়স্পর্সী লেখা কিভাবে লেখেন!! আপনার বন্ধু হতে গিয়ে যদি গোপালও হতে হয়, তবু আমি রাজি।

আমার মতে স্বর্গ শুধু মুসলমানদের জন্য নয়, গোপালর মত অতিমানুষগুলোর জন্য।
৩০. ১০ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:১০
মানবী বলেছেন: মোহাম্মদ অরুন, ভাইয়া আমার লেখার মান অতি সাধারন। এই লেখা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। বন্ধুর উদ্দেশে চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৩১. ২৯ শে নভেম্বর, ২০০৭ ভোর ৪:৩৫
রাশেদ বলেছেন: নতুন পোস্ট দিবেন না?
৩২. ২৯ শে নভেম্বর, ২০০৭ ভোর ৪:৩৭
রাশেদ বলেছেন: একি! এইটা প্রথম পাতায় দেন নাই!
৩৩. ১৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১১
মানবী বলেছেন: নতুন পোস্ট দিবো আশা করি।

জ্বিনা, এই পোস্টটি কোনদিন প্রথম পাতায় দেয়া হয়নি। ধন্যবাদ রাশেদ।
৩৪. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২০
মানবী বলেছেন: Jane woh kaun sa des
Jaha tum chale gaye...
৩৫. ২২ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৬
অণৃণ্য বলেছেন: 'তুই নেই বলে ওরে উন্মাদ
পাণ্ডুর হলো আকাশের চাঁদ'

গোপাল মৃত্যুর অভিজ্ঞতা নিতে গেছে!ওদিকটা ভালো লেগেছে বলে আর ফেরেনি বন্ধুদের কাছে।

স্বার্থপররা এরকমই হয়!
১০ ই মে, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: স্বার্থপরতা কখনও গোপালকে স্পর্শ করতে পারেনা।

৩৬. ১০ ই মে, ২০০৮ রাত ১১:৫০
মানবী বলেছেন: কেমন আছো গোপাল?

অনেক অনেক ভালো থেকো...
৩৭. ১৪ ই মে, ২০০৮ দুপুর ২:০৯
সারিয়া তাসনিম বলেছেন:
অনেক পরে লেখাটা পড়লাম , কেমন শূন্য লাগছে !
২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:১১

লেখক বলেছেন: আমার ব্লগের সব মন খারাপ করা লেখা আজ পড়ছেন!


অনেক ভালো থাকুন আপনি।

 

মোট সময় লেগেছে ১.৮৮৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই