আমার প্রিয় পোস্ট

ফিনিক্সের জীবন!

১৫ ই জুন, ২০০৭ সকাল ৯:২৫

শেয়ারঃ
0 0

মিশরীয় পৌরাণিক কাহিনীর পাখি "ফিনিক্স" এর মতো জীবন মানুষের নয়। ফিনিক্স জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তার পর নিজের ভস্ম থেকে জন্ম নেয় নতুন প্রান, শুরু হয় নতুন ফিনিক্স এর জীবন।

মানুষের জীবন এমন নয়। মৃত্যুতেই আমাদের সমাপ্তি। কেউ কেউ হয়তো খুব ভালো কিছু কাজ করেন অথবা খুব খারাপ কিছু, তার কথা বেঁচে থাকে যুগের পর যুগ। তবে শারিরিক পূর্নজন্ম ঘটে না ফিনিক্সের মতো।

গতকাল আমার বন্ধুর মৃত দেহকে ভস্মীভূত করা হয়, এক নিমেষেই মিলিয়ে যায় প্রানোচ্ছল একজন মানুযের অস্তিত্ব। আসলেই কি তাই হয়েছে! যে মানুষ জীবনকে এতো ভালো বাসতো, সে কি ভাবে সহজেই ছেড়ে যাবে এই পৃথিবী।

অসাধারন মানুষ এই বন্ধুটি তার শরীরের প্রতিটি অরগ্যান ডোনেট করে গেছে। তার নিথর শরীর থেকে একটি একটি করে খুলে নেয়া হয়েছে অরগ্যানগুলো। ও ছিলো নিরামিষভোজি, তার উপর জিবনে কখনও মদ, সিগারেট, মাদক ছুঁয়ে দেখেনি। নিঃসন্দেহে এক জন আর্দশ ডোনার।

আমার বন্ধুর হাসি মুখ আমরা আর কখনও দেখবো না, কখনও শুনবোনা ওর ছেলেমানুষি কথাগুলো। তবে এই পৃথিবীতে কারো শরীরে স্পন্দিত হচ্ছে ওর হৃৎপিন্ড, ওর ফুস্ ফুস্ নিঃশ্বাস নিচ্ছে কারো বুক ভরে, ওর অক্ষত র্কনিয়া টি কারো চোখের আলো ফিরিয়ে দিয়েছে। ওর কিডনী, লিভার অন্যকারো শরীরে সন্চালিত করছে নতুন প্রানের স্পন্দন। মিথ আছে কাল্পনিক পাখি ফিনিক্সের অশ্রু নিরাময়কারি। ওর মতো মানুষের জন্য মৃত্যু একরকম কান্না, ওর অশ্রু মৃত্যুর রূপ নিয়ে নিরাময়ে সাহায্য করেছে কতো অজানা অচেনা মানুষকে।

নিজের ভস্ম থেকে বেঁচে না উঠলেও, ভস্মীভূত হবার আগে ফিনিক্সের জিবনের মতো কিছু ঘটেছে আমার বন্ধুর জীবনে।

 

সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৯ সকাল ৭:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জুন, ২০০৭ সকাল ৯:২৯
মানবী বলেছেন: এই লেখাটি আজ প্রথম পাতায় প্রকাশ করবো ভেবে এসেছি। ৩১ বার পঠিত লেখাটি মুছতে হলো সেই সাথে ২টি সুন্দর মন্তব্য। দুঃখিত কিংকর্তব্যবিমূঢ় ও কেমিকেল আলী। আপনাদের সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ..

কিংকর্তব্যবিমূঢ় বলেছেন :
স্যালুট গোপাল...


কেমিকেল আলী বলেছেন :
হাজার হাজর স্যালুট গোপাল।
২. ১৫ ই জুন, ২০০৭ সকাল ১০:০৫
পথিক!!!!!!! বলেছেন: মানুষ ফিনিক্স হলে কষ্ট আরো্বাড়ত
৩. ১৫ ই জুন, ২০০৭ সকাল ১১:২৯
কালপুরুষ বলেছেন: আমিও ভালো ডোনার হতে পারবো কী। আমি পান, সিগারেট, মদ, বিয়ার এমনকি কোল্ড ড্রিংকস পর্যন্ত পান করি না। তবে নিজে রিচ না হলেও রিচ ফুড খাই। এতে কী আমার কোন অরগান দিয়ে কাউকে এনরিচ করতে অসুবিধা হবে?
৪. ১৫ ই জুন, ২০০৭ দুপুর ১২:৩৪
দেশী ক্যাঙ্গারু বলেছেন: একটা অনুরোধ করছি, বানানটা খুব সম্ববত: ফিনিক্সের 'জীবন' হবে।

কেমিক্যাল আলী আর কিংকতব্যবিমুঢ় এর সাথে কন্ঠ মিলিয়ে বলতে চাই, হাজার হাজার স্যালুট।
৫. ১৫ ই জুন, ২০০৭ দুপুর ১২:৫৪
মাহবুব সুমন বলেছেন: মানবী ,
বানানের সমস্যা দেখি আমার মতো আপনারো আছে !! হাহাহা...
পড়েছি.........এটুকুই আপাততো
৬. ১৬ ই জুন, ২০০৭ রাত ১:১৩
ধুসর গোধূলি বলেছেন: একদিক থেকে ভাবা যায় আপনার বন্ধু আপাত: অমরত্ব লাভ না করলেও দ্বিতীয় জীবন ধারণ করছেন নিজের অঙ্গের মাধ্যমে।


আপনার বন্ধুর মঙ্গল হোক।
৭. ১৬ ই জুন, ২০০৭ বিকাল ৩:০১
মানবী বলেছেন: ঠিক বলেছেন পথিক।

লাইফস্টাইল আর্দশ ডোনারের কাছাকাছি, তবে যদি সিরিয়াসলি ডোনেট করার ইচ্ছে থাকে, দয়া করে স্থানীয় সন্ধানির সাথে যোগাযোগ করুন। প্রয়োজনীয় পরীক্ষা না করে বলা যাবে না, আদর্শ ডোনার কিনা @ কালপুরুষ।

ভুলের জন্য দুঃখিত। সংশোধন করে জীবন করা হলো। ধন্যবাদ @ দেশী ক্যাঙ্গারু

জ্বি, বানানে সমস্যা আছে @ মাহবুব সুমন

সুন্দর মন্তব্য আর বন্ধুর মঙ্গল কামনার জন্য ধন্যবাদ ধুসর গোধূলি

৮. ১৬ ই জুন, ২০০৭ বিকাল ৩:১০
মাহবুব সুমন বলেছেন: আপনার আগের লেখা ও এই লেখা, ২ টা পড়ে মন টা এতো খারাপ হয়ে যায় যে , কিছুই বলতে পারি না। নিষ্ঠুর বাস্তবতা থেকে দূরে থাকতে চাওয়া থেকেই আপনার বন্ধুর কথা ইচ্ছে করেই এড়িয়া যাওয়া। সুখি হোক সে পরজন্মে।
৯. ১৮ ই জুন, ২০০৭ রাত ২:৫০
ত্রিভুজ বলেছেন: জীবনে একটা সখ আছে.. এরকম অসাধারন একজন মানুষের সাথে পরিচিত হবো। পুরন হবে কিনা জানি না.....


স্যালুট!
১০. ১৮ ই জুন, ২০০৭ রাত ২:৫৮
মানবী বলেছেন: আপনার মন করে দেয়ার জন্য দুঃখিত। সুন্দর মন্তব্য আর শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ মাহবুব সুমন।

ধন্যবাদ ত্রিভুজ। আমার এই বন্ধু সত্যি অসাধারন! অনেক অনেক ভালো এক জন মানুষ।
১১. ১৫ ই জুলাই, ২০০৭ সকাল ১১:০৮
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: আহ, খুব ভালো লাগলো।

প্রার্থনা করি আপনার বন্ধুর চিরশান্তির জন্য। অসাধারন মানুষ কোন সন্দেহ নেই।

প্রার্থনা করি আমরাও প্রত্যেকে যেন হয়ে উঠতে পারি পৌরাণিক ফিনিক্স পাখির মতো। মৃত্যুর ঘুম যেন না হয় অন্তিম নিথর হয়ে যাওয়া। কারো স্মৃতিতে, কারো দেহে, কারো মনে অথবা অন্য ভূবনে যেন আমরা জেগে উঠি নতুন করে।
১২. ১৬ ই জুলাই, ২০০৭ সকাল ১১:০৫
কালপুরুষ বলেছেন: আবারো পড়লাম। আবেদনটা তেমনই আছে ঠিক প্রথমদিন পড়ার মতই। বর্ণনা ও বক্তব্য খুবই সাবলীল ও চমত্কার।
১৩. ১৬ ই জুলাই, ২০০৭ সকাল ১১:৫৯
মানবী বলেছেন: চমৎকার মন্তব্য ও শুভকামনার জন্য ধন্যবাদ সাদিক মোহাম্মদ আলম।

সুন্দর মন্তব্য ও উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ কালপুরুষ।
১৪. ২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:৪৫
মোসতাকিম রাহী বলেছেন: আপনার বন্ধুর আত্মার শান্তি কামনা করি....শ্রদ্ধা জানাই তাঁকে।
প্রার্থনা করি, যাতে আমরাও একদিন নির্ভেজাল 'মানুষ' হয়ে উঠতে পারি, আর মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করে অমরত্ব লাভ করতে পারি...
১৬. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৪
মানবী বলেছেন: চমৎকার মন্তব্য আর বন্ধুর আত্মার প্রতি শুভকামনার জন্য ধন্যবাদ মোসতাকীম রাহী।

পড়ার জন্য ধন্যবাদ মৃন্ময় আহমেদ।
১৭. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৪
কালপুরুষ বলেছেন: আহা হতাম যদি অমন আমি,
আমায় নিয়েও লিখতে তুমি।
কলমে নয়- কীবোর্ড চেপে,
মনের কথা মেপে মেপে;
লিখতে তুমি নিজের মতো,
জীবনটা যদি আমার হতো!
১৮. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:১১
মাহবুবা আখতার বলেছেন: দেরিতে পড়লাম?
আপনার বন্ধু মহৎ মানুষ, সন্দেহ নেই।
১৯. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:১৭
রাশেদ বলেছেন: আমিও স্যালুট জানাই।
২০. ১০ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৩
মুকুল বলেছেন: দূঃখিত লেখাটি অনেক দেরিতে পড়লাম।
আপনার বন্ধুকে সালাম! তাঁর প্রতি শ্রদ্ধা!
২১. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৭:৫৬
ধুসর গোধূলি বলেছেন: কেনো জানি না, গতকাল থেকে আপনার এই বন্ধুটির কথা খুব মনে হচ্ছিলো। এতোদিন পরেও দেখলাম নামটা আড়াল হয়নি।
তার আত্মার মঙ্গল হোক।
২২. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৮:২৫
মানবী বলেছেন: কালপুরুষ, ধন্যবাদ চমৎকার কবিতার জন্য।

মাহবুবা আখতার, পড়ার জন্য ধন্যবাদ।

রাশেদ, ধন্যবাদ ভাইয়া।

মুকুল, বন্ধুর উদ্দেশ্যে শ্রদ্ধার ধন্যবাদ।

ধুসর গোধূলি, এতোদিন পরও গোপালকে মনে রেখেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ মঙ্গলকামনার জন্য।


২৩. ২৫ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৮
ফয়সল নোই বলেছেন:
আমাকে চেনে তাকেও চেনে
সেই মাছিটি কই
নাকেও নেই মুখেও নেই
চোখের জলে ওই
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৬

লেখক বলেছেন: খুব অদ্ভুত কবিতা/ছড়া!! :-*


গোপালকে মনে করে পুরনো লেখাটি পড়েছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ ফয়সল নোই।।

২৪. ২২ শে জুন, ২০০৯ রাত ২:৩১
আকাশ অম্বর বলেছেন:

ফিনিক্সের জীবন! এইরকম স্বপ্নের মত মৃত্যু খারাপ না।

লেখাটা চমৎকার।
০১ লা জুলাই, ২০০৯ রাত ২:২৯

লেখক বলেছেন: পুরনো লেখাটি পড়ার জন্য এবং মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।


"আকাশ অম্বর " নিকটি সুন্দর! :-)

২৫. ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১২
সুরঞ্জনা বলেছেন: লেখাটি অনেক ভালো লাগলো। প্রিয়তে নিয়ে গেলাম।
২৬. ২০ শে এপ্রিল, ২০১১ রাত ১:৩৯
আসমান বলেছেন: আমি একবার পড়েছিলাম, একজন অসুস্থ ব্যক্তির (মনে করি তিনি জনাব ক) শরীরে অন্যের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার পর- যার কিডনি জনাব ক এর শরীরে স্থাপন করা হয়, ্জনাব ক এর মধ্যে তার কিছু কিছু স্বভাব পরিলক্ষিত হয়, যা এর আগে তার মধ্যে ছিল না।

 

মোট সময় লেগেছে ২.৭৯১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই