আমার প্রিয় পোস্ট

আমেরিকার চামচামি এবং আমাদের মানসিকতা!

২৫ শে জুন, ২০০৭ সকাল ৯:৫৮

শেয়ারঃ
0 0 0

তর্ক করা বা ইচ্ছাকৃত ভাবে বিতর্কিত হওয়া অপছন্দ করি। কিছু সাম্প্রতিক পোস্ট ও মন্তব্যের অবস্থা দেখে কিছু কথা..

'আমেরিকায় বসে যেসব সেকুলার মুসলিম আমেরিকার চামচামি করছেন', তাদের উদ্দেশ্য করে কিছু উপদেশ বানী পড়েছি, আমি যেহেতু আমেরিকায় বসে আছি এবং একজন মুসলিম তবে চামচামি করছি কিনা তা বুঝতে পারছিনা, কারন চামচামি বলতে কি বুঝানো হয়েছে নিশ্চিত নই! শুধু আমেরিকা কেন পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যারা প্রবাসী তাদের অধিকাংশকেই সেই দেশের সরকার হাতে পায়ে ধরে আনেননি, আগ্রহ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কর্মক্ষেত্রে আবেদন করে, নিজের পকেটের পয়সা খরচ করে ভিসা নিয়ে, আরো কিছু পয়সা খরচ করে টিকেট কেটে আসতে হয়েছে। আর বড় একটি অংশ ডিভি অথবা কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের বহুপ্রতিক্ষিত ইমিগ্রেশনটি পেয়ে এসেছেন। যেসব দেশে আমরা এতো সখ করে এসেছি, সে যেটুকু সময়ের জন্যই হোক, সেসব দেশে বসে তাদের বিরুদ্ধে বিদ্বেষ অথবা বিতৃষ্না ছড়াবো এমন শিক্ষা পরিবার,আমার দেশ, আমার ধর্ম আমাকে দেয়নি।

যারা একটি দেশের মাটিতে বসে সেই দেশের বিরোধিতা করে তাদের কি নামে ডাকা হয় সবাই জানেন!

আমরা যারা প্রবাসী তারা যার যার সাধ্যমতো নিজেদের উপার্জিত ভীন দেশের অর্থ নিজের দেশে পৌঁছে দিচ্ছি। সেই হিসেবে বলা যায় আমরা অন্যদেশের খেয়ে নিজের দেশের চামচামি করছি।

এখন প্রসংগ আমেরিকা... এই দেশের কিছু সাম্রাজ্যবাদী আগ্রাসনমুখী ভূমিকা অবশ্যই নিন্দনীয়, তবে বাংলা ব্লগে বসে সেই নিন্দা প্রকাশ করা কতোটুকু যৌক্তিক! তাদের কাছে কি এই বানী পৌঁছাবে? দ্বিতীয়ত এরশাদ, খালেদা জিয়া বা শেখ হাসিনা সরকারের চরম দুর্নিতীর জন্য অন্যদেশের মানুষ যদি আমাদের সবাইকে ঘৃণা করে কেমন হবে? আমেরিকানদের ঘৃণা করতে হবে কেন?

আজ যিনি অথবা যারা আমেরিকায় বসে চামচামির কথা বলছেন, আমেরিকার যুদ্ধের বিরোধিতায় তারা কি ভূমিকা রেখেছেন জানিনা, তবে আমেরিকার অগুনিত মানুষকে দেখেছি নিজের খেয়ে, নিজের পয়সা খরচ করে, ঝুঁকি নিয়ে রাষ্ট্রপতির কার্যালয় আর বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন, হেনস্থা হয়েছেন, নিপিড়িত হয়েছেন, জেলে গেছেন, সম্পূর্ণ অজানা অচেনা ভীন্নধর্মী কিছু মানুষের জন্য। সেই মিছিলে বাংলাদেশী দুরের কথা, আরব অন্চল বা ইরাকের কজন ছিলেন জানিনা কারন অধিকাংশই আমেরিকান, শ্বেতাঙ্গ আমেরিকান।

নিক বার্গ নামের হতভাগ্য যুবককে যখন পাশবিক ভাবে জবাই করে হত্যা করা হয়, সেই দুর্ভাগা মানুষটির পিতা এক বারের জন্য মুসলিম বা ইরাকি অথবা তালেবানদের দায়ী করেননি। হতভাগ্য সেই পিতা বার বার শুধু বলেছেন," আমার ছেলের মৃত্যুর জন্য যুদ্ধ দায়ী, আমার দেশের সরকার দায়ী"। সেই ভদ্রলোক কিন্তু কোন মুসলিম নন, খ্রীস্টানও নন, তিনি একজন ধর্মপ্রান ইহূদী। ছেলেকে হারানোর পরও ছুটে গেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, যুদ্ধবিরোধী কার্যক্রম, মিছিলে বা সভায় অংশ নিতে। সেই খবর পৌঁছে গেছে, এই দেশের সরকারের কাছে।


এই দেশে দেখেছি, এক জন শিশু বা নারী নির্যাতিত হলে কিভাবে সমগ্র এলাকার মানুষ ঝাঁপিয়ে পড়েন অপরাধী কে ধরিয়ে দিতে, আজানা অচেনা মানুষের জন্য অসংখ্য মানুষ পুলিশের সাথে হাত মিলিয়ে দিনের পর দিনের দিন কাজ করে যায় সুবিচারের জন্য। আমাদের দেশে প্রতিদিন কজন মানুষ, শিশু, নারী অন্যায় ভাবে নির্যাতিত হচ্ছেন? অমরা কজন এগিয়ে গিয়েছি তাঁদের সুবিচার পাইয়ে দিতে। অন্যদের কথা না হয় বাদ ই দিলাম, এই যে কিছুদিন আগে একটি বাচ্চা মেয়ে আত্মহত্যা করেছে বখাটেদের অত্যাচারে, তার অপরাধ ছিলো "বোরখা" পড়া। এই যে আমাদের জিহাদী ভাই আছেন, কজন এগিয়ে গিয়েছিলেন মেয়েটিকে সাহায্য করতে? মেয়েটির বাবা সমাজের কাছে অনেক ভাবে সাহায্য চেয়েছিলেন বলে শুনেছি। ঠিকাছে বুঝলাম আপনি ব্যক্তিগত ভাবে তখন জানতেন না, এখন বলুন, মেয়েটির পিতা মাতা কি সুবিচার পাচ্ছেন? বখাটেরা ধরা পড়েছে? খোঁজ নিয়েছেন?

৯/১১'র ঘটনার পর, ২০০৩সালে ঈদের নামাযে গিয়ে যখন খবর পেলাম সেই এলাকার এফ.বি.আই প্রধান এসেছেন, আমাদে সবার ভ্রু কুন্চিত হলো, "অনেকে বললেন শান্তিতে ঈদের নামায ও পড়তে পারবোনা!" নামায শেষে আমাদের অবাক করে সেই এফ.বি.আই. কর্মকর্তা বললেন," আমি এসেছি আমার নাম, পরিচয় ও ঠিকানা আপনাদের জানাতে। এই আমার ফোন নাম্বার, কখনও, কোথাও কেউ যদি আপনাদের মুসলিম হিসেবে উপেক্ষা অথবা কটাক্ষ করে, আমাকে জানাবেন, কথা দিচ্ছি আপনারা সুবিচার পাবেন।" আমাদের দেশে যখন কিছু দিন আগে আহমেদিয়ারা নির্যাতিত হয়েছেন, কেউ তাঁদের দিয়েছেন এমন আশ্বাস?

ইসলাম আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মে নারী পেয়েছে সর্বশ্রেষ্ঠ অধিকার, এই ব্যপারে আমার কোন সন্দেহ নেই। তবে আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার দেশ শ্রেষ্ঠ তা প্রমান করতে আমাকে আরেকজনের ধর্ম, আরেকজনের দেশের গলা কাটতে হবে এই মনোভাবে আমি বিশ্বাসী নই। আমরা যে শ্রেয়তর তা নিজের অবস্থানে বসেই আরেক জনকে আঘাত না করে প্রমান করা যায়। ইসলামে নারীর অধিকারের প্রশংসায় অন্য ধর্ম বা জাতি কে আঘাত না করেই অধিকারগুলো সুন্দর ভাবে ব্যাখ্যা করা যায়। আমাদের পুরুষশাসিত সমাজের কোন কোন হুজুর(সবাই নন) খুব কৌশলে ব্যাপারগুলো এড়িয়ে যান, মোহরানার ব্যাপার উল্লেখ হয়না, স্ত্রীর উপার্জনে যে স্বামীর কোন দাবী নেই সেই কথাগুলো উল্লেখ নেই, অনুল্লেখ থেকে যায় তালাকে নারীর অধিকার।

আমি মনে করিনা, ভীনধর্মি মানুষদের দিকে তরবারী নিয়ে এগিয়ে গিয়ে তাদের ইসলামে আকৃষ্ট করা সম্ভব, তাদের সাথে ভদ্র ব্যবহার করেই প্রমান করা যায় ইসলামের সৌন্দর্য্য। মনে রাখতে হবে আমি মুসলিম হিসেবে আমার ধর্ম যেমন ভালোবাসি, একজন হিন্দু, খ্রীস্টান, ইহুদী নিজের ধর্মকেও তেমন ভালোবাসেন। রেড্ডিং নামের এক জন ভদ্রমহিলা যখন জীবনের ৫৫টি বছর একটি ধর্ম পালনকরে, ১৯ বছর সেই ধর্ম অন্যদের শিক্ষা দিয়ে ইসলাম ধর্মে খুঁজে পেলেন ঈশ্বরের সান্নিধ্য লাভের শ্রেয়তর পথ, অবাক হলাম দেখে যে কিছু মুসলিম ব্যাপারটি ভালো চোখে দেখলেন না, কারন তিনি নিজেকে একই সময় খ্রীস্টান বলেও মানলেন! যিনি ২০ বছর একটি ধর্মের জাযকের কাজ করেছেন, তাঁর তো কিছুটা সময় প্রয়োজন আগের ধর্মটিকে পুরোপুরি ত্যাগ করতে, তিনি যদি দুটোই মেনে চলেন, আমাদের কারো কিছু বলার অধিকার নেই। চার্চের বিশপ ব্যাপারটি অনুধাবন করে মুসলিম রেড্ডিং কে মেনে নিলেন জাযক হিসেবে, তিনি যদি মারমুখি হয়ে রেড্ডিং কে বরখাস্ত করতেন, হয়তো রেড্ডিং পরদিনই খ্রীস্টধর্ম থেকে নিজেকে সরিয়ে নিতেন। আমার মনে হয়েছে, নম্রতা আর সহনশিলতা দিয়ে বিশপ খ্রীস্ট ধর্মের ভালো দিকটি তুলে ধরলেন রেড্ডিং এর সামনে যা খ্রীস্ট ধর্ম ত্যাগে রেড্ডিং কে আরেকটু ভাবিয়ে তুললো।। আগামীকাল যদি শোনা যায়, বায়তুলমোকাররম মসজিদের ইমাম সাহেব গত ১৫ মাস ধরে ইসলাম এবং খ্রীস্ট দুটো ধর্মই পালন করে এসেছেন, মারমুখি হয়ে কারা ছুটে যাবেন? "ধর্ম গেলো" রব কারা তুলবেন? মুসলিম না খ্রীস্টানরা? আমাদের মানসিকতা বড়ই অদ্ভুত!!!

সেকুলার না রক্ষনশীল জানিনা, আমি একজন মুসলিম। আমি অর্থসহ কুরান পড়েছি, আমার কখনও মনে হয়নি আমার ধর্ম আমাকে কোন ভাবে অন্য ধর্মাবলম্বীদের ঘৃণা করতে বলেছে! মানুষের মৃত্যুর পরও যে তিনটি কর্মের সুফল তার কাছে পৌঁছে, তার একটি হলো সদকায়ে জারিয়াহ। আল্লাহর পথে আর্থিক বা বৈষয়িক দান ছাড়াও গাছ বা বৃক্ষরোপন সদকায়ে জারিয়ার অর্ন্তভুক্ত। কারন, মৃত্যুর পরও সেই গাছের ফল, ফুল থেকে মানুষ, পশুপাখি, পোকামাকড় উপকৃত হবে। পশু পাখি, পোকামাকড়ের না হয় ধর্ম নেই, মানুষের আছে, কোথাওতো উল্লখ দেখিনি যে, সেই ফল/ফুল শুধুমাত্র মুমিনদের কাজে এলেই সদকায়ে জারিয়া হয়!!!! এই থেকে কি প্রমান হয়না আল্লাহ্ তাঁর সৃষ্টিকে কতো ভালোবাসেন? তাহলে আমি কিভাবে ইসলামের দোহাই দিয়ে অন্য ধর্মের মানুষদের হেয় করবো? অন্য দেশের, অন্য ধর্মের মানুষদের ঘৃণা করবো? মুসলিম হিসেবে যেহেতু আল্লাহ এক বলে বিশ্বাস করি, মানুষ সে যেই ধর্মেরই হোক আল্লাহ্ র সৃষ্টি বলে মানতে হবে। ব্যাখ্যা সহ কুরান পড়ে জেনেছি হযরত মুহম্মদ (সঃ) অমুসলিমদের সাথে অত্যন্ত বিনয়ী ও নম্র ব্যবহার করতেন, অন্য ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহার করলে সেকুলার হতে হয়!!!!!

পক্ষ গ্রহনের প্রশ্নও উঠেছে! মজার ব্যাপার হলো, এই যে সাম্রাজ্যবাদী যুদ্ধবাজ দেশটি, এদের এই দোর্দন্ডপতাপের কারন যে অর্থনৈতিক অবস্থা তা বলা যায় অন্য একটি দেশের বিশাল লগ্নির উপর দাঁড়িয়ে। সেই একটি মাত্র দেশ যদি তাদের ট্রিলিয়ন ডলার লগ্নি ফিরিয়ে নেন, প্রায় ধ্বসে পড়বে আমেরিকা নামের এই প্রতাপশালী দেশটির মেরুদন্ড! যিনি এই পক্ষগ্রহনের প্রশ্ন এনেছেন, তাঁকে বলছি, বলুনতো সেই দেশটির নাম কি?

সম্ভব হলে এসব দেশে এসে দেখুন, যে সব আরব দেশের মানুষদের জন্য প্রান কাঁদছে, আপনার দেশের মানুষদের প্রতি, অন্যান্য মুসলিম দরিদ্র দেশের মানুষের প্রতি তাদের আচরন আর আমেরিকান, কানাডিয়ান আর ব্রিটিশদের আচরন। দাসপ্রথা এসব দেশ থেকে উঠে গেছে, তবে আরব অন্চলের কিছু মানুষ মনে হয় বেশ যত্ন করে সেই মনোভাব পুষে রেখেছেন! আমাদের দেশের প্রচুর মানুষ যেহেতু সেসব দেশে মজুরের কাজে যান, সেসব দেশের মানুষ অনেকেই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষদের প্রতি হীন মনোভাব পোষন করে। আমার সৌভাগ্য হয়েছে কিছু ভালো ভদ্র আরবকে দেখার, দুজন ভালো বান্ধবী আছেন ঐ আন্চলের, তারা এমন নন তবে অধিকাংশ আরবের মাঝে বৈষম্য মনোভাব আছে।

ধর্ম, বর্ণ বা জাতি দেখে নয়, মানুষ দেখে মানুষকে সমর্থন দিবো। হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করার জন্য যেমন সাদ্দাম কে সমর্থন করিনা, সেই অপরাধের নাম ভাঙ্গিয়ে আরো হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা, একটি দেশ অন্যায় ভাবে দখল ও নির্যাতন তেমন সমর্থন করিনা। একটি অন্যায় এর বিরোধিতা করতে আরেকটি অন্যায়কে সমর্থন করতে হবে কেন??



শুধুমাত্র যিনি/যারা আমেরিকা বিদ্বেষী মনোভাব নিয়ে আমেরিকা প্রবাসীদের চামচা বলছেন, তাদের বলছি.......

কোন তর্ক বা দোষারোপ উদ্দেশ্য নয়।

যদি এই উক্তি কোন হীনমন্যতা থেকে না হয়ে থাকে তাহলে নিজের কাছে তা প্রমান করুন। দেখুন আপনি কোনভাবে এই আমেরিকার অতিভারী পকেটটিকে আরো ভরে দিচ্ছেন কিনা। মানলাম আপনি আমেরিকান কসমেটিকস, ঔষধ, খাবার, বই বা অন্যান্য পণ্য ব্যবহার করেননা।ভেবে দেখুন, আপনি Yahoo, Google, Internet explorer, Microsoft, Intel, Dell কোন ভাবে ব্যবহার করছেন না তো? Windows media player অথবা Real player? Hotmail, Gmail বা Yahoo mail এ আপনার Account নেইতো? কারন, এসব যত ব্যবহার করছেন, এসব লিংক বা এ্যাকাউন্টে যতোবার ক্লিক করছেন ততবার কিছু বাড়তি পয়সা চলে যাচ্ছে আমেরিকা নামের এই সাম্রাজ্যবাদী দেশটির পকেটে, যা ট্যাক্সের মাধ্যমে পৌঁছে যাচ্ছে সেই দেশের যুদ্ধবাজ সরকারের হাতে, কে জানে আপনার দেয়া পয়সা দিয়েই হয়তো ইরাকের শিশুর বুকে গেঁথে দেয়া বুলেটটি কেনা হয়েছে। আর, তাই যদি হয়, আমেরিকায় বসে আমি আর এই দেশের বাইরে বসে আপনি.. সবাই একই ভাবে এদের চামচামি করছি।


বি:দ্র: কোন আক্রমন, পাল্টা আক্রমন বা ঝগড়ার জন্য এই পোস্ট নয়।





আমাদের সময়

 

সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৭ সকাল ১১:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে জুন, ২০০৭ সকাল ১০:০৫
অচেনা বাঙালী বলেছেন: অসাধারণ!
মানবী, আপনাকে সালাম।
২. ২৫ শে জুন, ২০০৭ সকাল ১০:০৭
কেমিকেল আলী বলেছেন: আপনি যার পোষ্ট পড়ে এই কথাগুলো লিখলেন সেই সৌদির খাদেমের মাথায় এসব ঢুকবে না। দুনিয়ার সব চাইতে বাজে জাতি হল এ্যারাবিয়ানরা। অন্য দেশের মানুষকে তারা সবসময় মিসকিন বলে গালি দেয়। ২২ বছরের ছেলে কোন ভিনদেশীর গায়ে পাথর মারলেও ঐ ছেলে নাবালক বলে বিচার হয় না।
সেই খাদেম সৌদি বসে আমেরিকা/কানাডার অনেক খারাপ বিষয় চোখে দেখলেও, শেখদের কোন খারাপ সে জানে না।


অনেক সুন্দর করে লিখার জন্য ধন্যবাদ।
৩. ২৫ শে জুন, ২০০৭ সকাল ১০:১১
মানবী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ অচেনা বাঙালী, ধন্যবাদ কেমিকেল আলী।

সবার কাছে অনুরোধ, কাউকে আক্রমন করে কিছু বলবেন না প্লিজ, যাঁর মন্তব্য পড়ে এই পোস্ট, ওনাকেও না!

৪. ২৫ শে জুন, ২০০৭ সকাল ১০:১৩
ভাস্কর চৌধুরী বলেছেন: চমৎকার লিখেছেন। মানবী আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৫. ২৫ শে জুন, ২০০৭ সকাল ১০:১৯
এস্কিমো বলেছেন: @মানবী - বোধ হয় লক্ষ্য করেছেন আমি চেষ্টা করেছি সেই গুনবান ব্লগারের সাথে কিছুক্ষন কথা বলতে।

উনার নিকটাই বলে দেবে সে আসলে কি চিন্তা করে।

আপনার লেখাটা বেশ ভাল লেগেছে।
ধন্যবাদ...
৬. ২৫ শে জুন, ২০০৭ সকাল ১০:২২
উদাসী স্বপ্ন বলেছেন: বস হাজার স্যলুট হাজার স্যলুট হাজার স্যলুট হাজার স্যলুট হাজার স্যলুট হাজার স্যলুট হাজার স্যলুট হাজার স্যলুট হাজার স্যলুট হাজার স্যলুট হাজার স্যলুট হাজার স্যলুটহাজার স্যলুট হাজার স্যলুট হাজার স্যলুট হাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুটহাজার স্যলুট

বুশ লাদেনরে মারো লাথি অফ বুট!
৭. ২৫ শে জুন, ২০০৭ সকাল ১০:২৩
উদাসী স্বপ্ন বলেছেন: রেটিং ৫ নিতান্তই নগন্য এই ফাটাফটি পোষ্টের জন্য!
৮. ২৫ শে জুন, ২০০৭ সকাল ১০:২৬
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: খুব ভালো প্রকাশ মানবী। ভালো লাগলো।
৯. ২৫ শে জুন, ২০০৭ সকাল ১০:৩০
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: এরকম কিছু অসাধারণ পোস্টের জন্যই সামহোয়্যারে এখনও ঢু মারি .. ... (চামুচ)।
১০. ২৫ শে জুন, ২০০৭ সকাল ১০:৩২
কালপুরুষ বলেছেন: অসাধারণ একটা পোষ্ট। আপনার লেখা পড়ে মাথা নত হয়ে গেল নিজের বোধ আর ভাবনার দৈন্যতার কাছে। জয়তু মানবী। মানবিকতার কথা আপনার মুখেই সাজে। নিজেকে মানব ভাবার আগে ভাবছি কতটুকু মানবতা আমার মধ্যে আছে? সত্যিই আছে কী? এখনো ভাবছি।
১১. ২৫ শে জুন, ২০০৭ সকাল ১০:৩৮
রাগিব বলেছেন: +৫।

মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা চমৎকার। আমি আমার উচ্চ শিক্ষার জন্য অবশ্যই এই দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষাব্যবস্থার সুনাম করবো।
১৩. ২৫ শে জুন, ২০০৭ সকাল ১১:১৭
মানবী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাস্কর চৌধুরী, এস্কিমো, উদাসী স্বপ্ন, সাদিক মোহাম্মদ আলম, মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান, কালপুরুষ, রাগিব।

যাঁরা বাংলাদেশে বসে আমার মতের সাথে সহমত প্রকাশ করেছেন তাঁদের প্রতি বিশেষ শ্রদ্ধা।
১৪. ২৫ শে জুন, ২০০৭ সকাল ১১:৩৬
উদাসী স্বপ্ন বলেছেন: বসের কোনো জেন্ডার লাগে না।

আর থাকলেও জানিনা!

কাইন্ডিলি জানাইয়েন!
১৫. ২৫ শে জুন, ২০০৭ সকাল ১১:৪৪
পথহারা বলেছেন: মানবী,
আপনি যেহেতু তর্ক পছন্দ করেন না, তাই বেশি কথা বলবো না। আপনার পোস্টের সাথে আমিও অনেকাংশে একমত। আমার কমেন্ট আপনার মত ভালো মনের মানুষদের জন্য নয়। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আপনার লিখা খুব সুন্দর।
১৭. ২৫ শে জুন, ২০০৭ দুপুর ১২:৩৬
মানবী বলেছেন: উদাসী স্বপ্ন, মানবী শব্দটি কি কোন জেন্ডার প্রকাশ করেনা? :-)

লেখা ভালো লাগার জন্য ধন্যবাদ পথহারা। ভালো মনের কিনা জানিনা তবে আমি মানুষ, মুসলিম, বাংলাদেশী নারী।
১৮. ২৫ শে জুন, ২০০৭ দুপুর ১:০৪
মাহবুব সুমন বলেছেন: বিশাল লেখা, সুন্দর প্রকাশ, কিছুটা বুঝতে পেরেছি। আবার পড়ে ফাইনাল কমেন্ট করবো।
১৯. ২৫ শে জুন, ২০০৭ দুপুর ১:২৩
তীরন্দাজ বলেছেন: 'ইসলাম আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মে নারী পেয়েছে সর্বশ্রেষ্ঠ অধিকার, এই ব্যপারে আমার কোন সন্দেহ নেই। তবে আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার দেশ শ্রেষ্ঠ তা প্রমান করতে আমাকে আরেকজনের ধর্ম, আরেকজনের দেশের গলা কাটতে হবে এই মনোভাবে আমি বিশ্বাসী নই। আমরা যে শ্রেয়তর তা নিজের অবস্থানে বসেই আরেক জনকে আঘাত না করে প্রমান করা যায়।'


'আমি মনে করিনা, ভীনধর্মি মানুষদের দিকে তরবারী নিয়ে এগিয়ে গিয়ে তাদের ইসলামে আকৃষ্ট করা সম্ভব, তাদের সাথে ভদ্র ব্যবহার করেই প্রমান করা যায় ইসলামের সৌন্দর্য্য। মনে রাখতে হবে আমি মুসলিম হিসেবে আমার ধর্ম যেমন ভালোবাসি, একজন হিন্দু, খ্রীস্টান, ইহুদী নিজের ধর্মকেও তেমন ভালোবাসেন।'

খুব সময়োপযোগী লেখা মানবী। আমাদের দরকার সাদা কালো চশমা বাদ দিয়ে, এদিক ওদিক চোখ মেলে তাকানো। আমরা তা করিনা, নিজের অন্ধকার কুয়োকেই আলোর ঝলকানী ভেবে আত্মতৃপ্তি পাই, নিজের উচ্চতাকে শ্রেষ্ঠত্ব ভেবে অন্যের উপর চড়াও হই।
২০. ২৫ শে জুন, ২০০৭ দুপুর ১:৪২
উদাসী স্বপ্ন বলেছেন: মানবী থোড় বেশী বুঝলেন। বস এর কোনো জেন্ডার আছে কি না আমার জানা নাই। তয় আপনার লেখ পইড়া একটা কথাই মনে পড়তাছে যেইটা এটিএন বাংলায় সর্বাধিক উচ্চারিত: মন ছুয়ে যায় (ইভা রহমান)।
২১. ২৫ শে জুন, ২০০৭ দুপুর ১:৪৩
উদাসী স্বপ্ন বলেছেন: মানবী থোড়া বেশী বুঝলেন। বস এর কোনো জেন্ডার আছে কি না আমার জানা নাই। তয় আপনার লেখ পইড়া একটা কথাই মনে পড়তাছে যেইটা এটিএন বাংলায় সর্বাধিক উচ্চারিত: মন ছুয়ে যায় (ইভা রহমান)।
২২. ২৫ শে জুন, ২০০৭ দুপুর ১:৫৩
সন্ধ্যাবাতি বলেছেন: বেশ ভালো লেগেছে মানবী। আমেরিকার সরকার আর আমেরিকান মানুষ এক নয়। আমেরিকার সরকারের প্রচুর হিপোক্রেসী। প
২৩. ২৫ শে জুন, ২০০৭ দুপুর ২:০২
নৈয়ায়িক বলেছেন: এই লেখাটি যে পশ্চিমা চাকচিক্য ও শিক্ষার প্রভাবে মগজ ধোলাই হয়ে যাওয়া কোনো মানুষের লেখা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আরবরা কোনভাবেই একজন আদর্শ মুসলমান এর প্রতিনিধিত্ব(রিপ্রেজেন্ট) করেনা।
২৪. ২৫ শে জুন, ২০০৭ দুপুর ২:২১
আশরাফ রহমান বলেছেন: মানবী : নিঃসন্দেহে ভাল লিখেছেন তবে দুটি বিষয়ে দ্বিমত রয়েছে । আপনি লিখেছেন-
[... এই দেশের কিছু সাম্রাজ্যবাদী আগ্রাসনমুখী ভূমিকা অবশ্যই নিন্দনীয়, তবে বাংলা ব্লগে বসে সেই নিন্দা প্রকাশ করা কতোটুকু যৌক্তিক! তাদের কাছে কি এই বানী পৌঁছাবে?]

আমেরিকা, ইসরাইল কিংবা পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী শক্তিগুলোর বিরুদ্ধে ব্লগে কিছু বললে তাদের কাছে তা পৌছবে না তা সত্য। তবে এর মাধ্যমে তাদের অপকর্মের বিরুদ্ধে জনমত গড়ে ওঠতে পারে। এটাই কম কি?

[ ৯/১১'র ঘটনার পর, ২০০২ সালে ঈদের নামাযে গিয়ে যখন খবর পেলাম সেই এলাকার এফ.বি.আই প্রধান এসেছেন, আমাদে সবার ভ্রু কুন্চিত হলো, "অনেকে বললেন শান্তিতে ঈদের নামায ও পড়তে পারবোনা!" নামায শেষে আমাদের অবাক করে সেই এফ.বি.আই. কর্মকর্তা বললেন," আমি এসেছি আমার নাম, পরিচয় ও ঠিকানা আপনাদের জানাতে। এই আমার ফোন নাম্বার, কখনও, কোথাও কেউ যদি আপনাদের মুসলিম হিসেবে উপেক্ষা অথবা কটাক্ষ করে, আমাকে জানাবেন, কথা দিচ্ছি আপনারা সুবিচার পাবেন।"]

মার্কিনীরা বলে এক করে আরেক। তাদের উপরের রূপ আর ভেতরের রূপ এক নয়। ৯/১১ এর পর মুসলমানদের বিরুদ্ধে মার্কিন সরকারের ভূমিকা সম্পর্কে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরের জুমার নামাজের ইমাম মোহাম্মাদ আল আসি জানিয়েছেন,হোয়াইট হাউজ কর্মকর্তারা দাবি করেছেন, এফ.বি.আই.- এর কর্মকর্তারা রেডিও একটিভ বা বিস্ফোরক পদার্থ উদ্ধারের জন্য মুসলিম কেন্দ্রগুলো নিয়ন্ত্রন করেছেন ৷ দুঃখজনকভাবে মার্কিন সরকার তার অনেক অন্যায় ও অন্যায্য কার্যকলাপকে জনগণের সামনে গ্রহনযোগ্য করে তোলার জন্য অধিকাংশ ক্ষেত্রে জাতীয় স্বার্থের কথা বলে থাকেন ৷ মসজিদসহ মুসলিম কেন্দ্রগুলোর ওপর গোপন নজরদারির ব্যাপারেও মার্কিন সরকার বলছে যে, ঐসব কেন্দ্র থেকে আমেরিকায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা হতে পারে ভেবে তারা এসব নজরদারি করেছে ৷ এমনকি মুসলিম কেন্দ্রগুলির টেলিফোনেও গোপনে আড়ি পাতা হয়েছে এবং ঐ কেন্দ্রের ইমেইল বার্তাগুলিও নিয়ন্ত্রন করা হয়েছে ৷ তবে আমি মনে করি, মুসলমানদের অবমাননা এবং ইসলামের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য মার্কিন সরকার এ কাজ করেছে ৷১১ই সেপ্টেম্বরের ঘটনার পর মার্কিন সরকার বিতর্কিত প্যাট্রিয়টিক ল পাশ করে মুসলমানদের বিরুদ্ধে যে গুপ্তচরবৃত্তি শুরু করে। তাই আমি বলতে চাচ্ছি, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহারের জন্য প্যাট্রিয়টিক আইন প্রণয়ন করা হয়েছে ৷ তবে মার্কিন সরকার ও গণমাধ্যমগুলোর ব্যাপক প্রচারণা সত্ত্বেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোন সন্ত্রাসী কর্মকান্ডে মুসলমানদের জড়িত থাকার কথা প্রমাণ করা যায়নি *

সুতরাং- এই মার্কিনীদের কাছে সুবিচার পাওয়ার চিন্তা করা কতটুকু যৌক্তিক!
২৬. ২৫ শে জুন, ২০০৭ বিকাল ৩:০৩
মানবী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মাহবুব সুমন, তীরন্দাজ কে।

উদাসী স্বপ্ন, ভুলে বুঝে থাকলে দুঃখিত।

সন্ধ্যাবাতি, আমরিকান সরকারের ফরেন পলিসি নিয়ে শুধু আমি আপনি নই এই দেশের অসংখ্য মানুষ বিরক্ত। এই সরকারের কাছে গনতন্ত্র নিয়ে আপনার প্রত্যাশা থাকতে পারে, আমার নেই। আমি বরাবর এদেশীদের বলেছি, আমেরিকার গনতন্ত্র আমাদের মতো দেশগুলোর চেয়ে খুব উন্নত কিছু নয়, ইরাকের যুদ্ধ এর বড় প্রমান। তবে, মনে মনে এই সরকারের উপর বমি এনে, বাস্তবে আমরা আমেরিকান সরকারের পকেটে রৌপ্যমুদ্রা পৌঁছে দিচ্ছি কিনা তা ভেবে দেখার বিষয়।
বিশ্বের আরো অনেক মুসলিম দেশের মতো বহু বছর ধরে "প্যালেস্টাইন" আমাদের জন্য ও একটি সংবেদনশীল স্থান। তবে এই দেশে এসে জেনেছি, কি প্রচন্ড ধনাঢ্য সেখানের কিছু নাগরিক, মসজিদের জন্য একটি ফান্ড রেইজিং ডিনারে, আমার টেবিলে বসেই এক জন লিখে দিলেন ২০০ হাজার ডলারের একটি চেক! প্যালেস্টাইনিয়ান এক ডাক্তারের সাথে আলাপ ছিলো, ওর কাছে জেনেছি কি প্রচন্ড বিলাসিতায় আছেন সেখানে কিছু মানুষ(সেও সেই বিলাসী দলের) আর কি ভয়ংকর অর্থ কষ্টেই না আছে রিফিউজি ক্যাম্পের কিছু মানুষ। মেয়েটির ভিসার মেয়াদ শেষে যখন দেশে ফেরার সময় হলো, গাড়ী না থাকায় অনলাইনেই সব বাজার করছে(হাজার হাজার ডলারের) জানালো। যেদিন কথা হলো সেদিন সে ২০০/৩০০ ডলারের পারফিউম ও কিছু কসমেটিক্স কিনেছে Estee Lauder, Lancom, Clinique ইত্যাদি কোম্পানীর। যখন জানালাম, শুধুমাত্র তাদের উপর অন্যায়ের প্রতিবাদে আমার দেশ সহ বেশ কিছু দেশের মুসলিম এসব কোম্পানীর পণ্য বর্জন করেছে ইসরাইলকে মদদ দানের প্রতিবাদে, তখন ওর প্রতিক্রিয়া কি হয়েছিলো তা নাই বা জানালাম।

নৈয়ায়িক, "আরবরা কোনভাবেই একজন আদর্শ মুসলমান এর প্রতিনিধিত্ব(রিপ্রেজেন্ট) করেনা" এই ব্যাপারে আমার কোন দ্বিমত নেই। তবে বলতে বাধ্য হচ্ছি এই পোস্ট কি উদ্দেশ্যে, কেনো আরবদের প্রসঙ্গ এসেছে তা না বুঝেই আপনি এমন মন্তব্য করেছেন। তবে পাশ্চাত্য দেখার অনেক আগেই, বাংলাদেশের (!)চাকচিক্য আর শিক্ষায় আমার মগজ এমন ভাবে ধোলাই হয়ে আছে, পাশ্চাত্য কেন? ভিন্ন গ্রহ থেকে কেউ চেষ্টা করেও তা আবার ধোলাই করতে পারবেনা বলেই বিশ্বাস।

২৭. ২৫ শে জুন, ২০০৭ বিকাল ৩:০৮
শাওন বলেছেন: কঠিন লেখার হাত রে বাবা । :|
খুবই কঠিন ।
লেখার মান নিয়ে মন্তব্য শাওন করতে পারবেনা । শুধু ৫
২৮. ২৫ শে জুন, ২০০৭ বিকাল ৩:১০
অনন্তমৈথুন বলেছেন: কঠিন লেখার হাত রে বাবা । :|
খুবই কঠিন ।
লেখার মান নিয়ে মন্তব্য শাওন করতে পারবেনা । শুধু ৫

২৯. ২৫ শে জুন, ২০০৭ বিকাল ৩:১৪
মানবী বলেছেন: ধন্যবাদ অশরাফ রহমান।
১) বাংলা ব্লগে এসব ব্যাপারে কাদের মাঝে জনমত গড়ে তুলবেন, আপনার আমার মতো আরো যারা আছেন তাঁরা সবাই এই ব্যাপারে অবগত। জনমত গড়তে হলে এই দেশীদের মাঝেই গড়তে হবে।

২) আপনার এই মন্তব্যের জবাব কিছুটা সন্ধ্যাবাতির মন্তব্যের জবাবে দিয়েছি। মার্কিন সরকারের কার্যকলাপ নিয়ে আমার কিছু বলার নেই, শুধু বলবো "ফারেনহাইট ৯-১১" ডকুমেন্টারী টা দেখেছেন কিনা জানিনা, দেখলে জানবেন, শুধু মুসলিম নয়... সরকারের এসব নিতীর কারনে এই দেশের খ্রীস্টান, ইহুদী সাধারন নাগরিকরাও হেনস্থা হচ্ছেন।আমাদের দেশের সরকার ই কোন কালে আমাদের কথা ভাবলোনা, অন্য দেশের সরকারের কথা আমি কি বলবো? তবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি,"তবে মার্কিন সরকার ও গণমাধ্যমগুলোর ব্যাপক প্রচারণা সত্ত্বেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোন সন্ত্রাসী কর্মকান্ডে মুসলমানদের জড়িত থাকার কথা প্রমাণ করা যায়নি" আপনার এই বক্তব্য সঠিক নয়।


ধন্যবাদ হেজাব।
৩১. ২৫ শে জুন, ২০০৭ বিকাল ৩:১৭
শাওন বলেছেন: এইগুলার হৈছে টা কি ? কপি পেস্ট করে কেনো ? :(
৩২. ২৫ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:০৪
জানালা বলেছেন: মানবী - আপনি তো চমতকার লেখেন
৩৩. ২৫ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:১৫
আশরাফ রহমান বলেছেন: ,"তবে মার্কিন সরকার ও গণমাধ্যমগুলোর ব্যাপক প্রচারণা সত্ত্বেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোন সন্ত্রাসী কর্মকান্ডে মুসলমানদের জড়িত থাকার কথা প্রমাণ করা যায়নি" আপনার এই বক্তব্য সঠিক নয়।*

মানবী- উপেরাক্ত বক্তব্যটি আমার নয়। ওয়াশিংটন ডিসি শহরের জুমার নামাজের ইমাম মোহাম্মাদ আল আসি এ দাবী করেছেন । আপনি আমার কমান্টটি ভাল করে পড়লে ধরতে পারবেন।

তবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে মুসলমানরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে তবে প্রকৃত কোন মুসলিম সংগঠন কোন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত নয়।
৩৪. ২৫ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:২২
ফয়সল বলেছেন: মানবী আপু আপনার এই লেখাটা একটু ফিচার আঙ্গিকে ৫০০-৬০০ শব্দের মধ্যে আমার কাছে মেইল করে পাঠিয়ে দেন.. (কড়া আবদার!! দিতেই হবে..‍!! সঙ্গে সামান্য লেখক পরিচিতিটাও..)
৩৫. ২৫ শে জুন, ২০০৭ রাত ৮:৪৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: চমত্কার বিশ্লেষন মানবী !

আরবদের ব্যাপারে দু`একটা শব্দ লিখার লোভ সংবরণ করতে পারছিনা,ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি,-
আরবদের জগত্টা সত্যিই খুব ছোট । ছোট এজন্য যে,ওরা নিজেদের বাইরে অন্য দেশ বা সংস্কৃতি সম্পর্কে খুব বেশী ধারণা রাখেনা । ধারণা রাখার প্রয়াস পায়না তারা ভোগবাদীতার জন্য ।
নৈতীকতা ব্যাপারটি তাদের মাঝে একেবারেই অবিদ্যমান ! ব্যাতিক্রম ছাড়া । নিজের জন্য যেটি হালাল সেটিই অন্যের বেলায় হারাম ।

একজন বাংলাদেশী পতিতার দালাল বলে তাকে আরবরা ঘৃণা করে,তার বিচার হয়,কিন্তু তারা যে পতিতার খদ্দের বা ওই দালালের শেল্টার যে তাদেরই একজন দেয়,অথবা মেয়েগুলোকে যে তাদেরই কোনো আরব ভাই বিপথগামী করেছে, জেনেবুঝে তারা সেটা স্বীকার করে না । তার প্রতি ঘৃণা প্রকাশ করেনা । এরকম অজস্র দ্বৈত নীতি তারা লালন করে ।

সবচে` বড় কথা হলো,নিজেদেরকে তারা এতো বড় হিসেবে দেখে যে,অন্যদের মানুষ বলেই মানতে চায়না যেন !
৩৬. ২৫ শে জুন, ২০০৭ রাত ৯:০৩
রাগ ইমন বলেছেন: ব্লগের আবর্জনার ভিড়ে ( আমি নিজেও এখন লিখতে বাধ্য হচ্ছি ) এই একটা লেখা পড়ে দারুন ভালো লাগলো ।

আমরা যে কি ভাবে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছি ,পৃথিবীর প্রতিটা অর্থনৈতিক সিস্টেম ( এক দেশের সাথে আরেক দেশেরটা ) তাহলে অনেক জেহাদীর হার্ট এটাক হয়ে যেত ।

আদতে আমরা সকলেই একটা সিম্বায়োটিক সম্পর্কের উপরে অস্তিত্বকে টিকিয়ে রাখছি । আর এই টিকে থাকাটার লড়াইয়ে কেউ বেশিটার দখল ধরে রাখতে চাইছে , আর বঞচিতরা করছে আন্দোলন।

ব্যাপারটা মানব , তথা , জীবের ইতিহাসের প্রথম থেকেই পাওয়া যাবে ।

পৃথিবীর সব কয়টা যুদ্ধ হয়েছে ," রিসোর্স বা সম্পদের বন্টন" নিয়ে । এখনো তাই ।খালি শোষন আর প্রতিবাদ - দুটোর রুপই বদলে গেছে । যেমন যায় যুগে যুগে ।

চাই , না চাই, কেউ আমরা আলাদা নই । সবাই সবার সাথে যুক্ত ।
৩৭. ২৬ শে জুন, ২০০৭ রাত ১:২৮
ক্রিকেট ফ্যান বলেছেন: ওরে বাবা। অর্ধেক পড়েছি। বেশী কঠিন কথা বার্তা। কিন্তু আপনি ঠিক বলেছেন আপু।
৩৯. ২৬ শে জুন, ২০০৭ সকাল ১০:৪৯
জ্বিনের বাদশা বলেছেন: ভাল লেখা ... চমৎকার সাজিয়েছেন ... পড়ে মনে হলো সম্ভবত এই 'আমেরিকায় বসে যেসব সেকুলার মুসলিম আমেরিকার চামচামি করছেন' কথাটার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া লিখেছেন। পুরোটার সাথেই একমত, শুধু একটা জায়গায় খটকা লেগেছে।

'এখন প্রসংগ আমেরিকা... এই দেশের কিছু সাম্রাজ্যবাদী আগ্রাসনমুখী ভূমিকা অবশ্যই নিন্দনীয়, তবে বাংলা ব্লগে বসে সেই নিন্দা প্রকাশ করা কতোটুকু যৌক্তিক! '
এই জায়গাটাতে একমত না ... কোথায় নিন্দা করলে কতটুকু ফল হবে তা ভাবলে আসলে নিন্দা করার স্কোপই থাকবেনা ... আমার মতে যেখানে যতদূর হাত পৌঁছায় ততদূর প্রতিবাদ/প্রশংসা করা উচিত।
৪০. ২৬ শে জুন, ২০০৭ দুপুর ১২:০২
মানবী বলেছেন: কয়েকটি ব্যাপার জানানোর এবং মনে করিয়ে দেয়ার প্রয়োজন অনুভব করছি।

*এই পোস্টটি একটি মন্তব্যের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় লেখা হলেও পুরো বক্তব্য সেই ব্লগার বা তাঁর মন্তব্যের জবাবে নয়। গত কয়েকদিন ব্লগে কিছু পোস্ট ও মন্তব্য পড়ে যা মনে হয়েছে, অনেক ক্ষেত্রে সেখানে প্রকাশ করতে চেয়েও সংগত কারনে এড়িয়ে গিয়েছি সেসব এখানে আছে।

* এই পোস্ট যেমন আমেরিকার সরকারের প্রতি বিদ্বেষ পোষন করে নয়, তেমন তাদের সিদ্ধান্ত বা কাজের সমর্থনেও নয়।

সংশোধন:
*২০০২ নয় ২০০৩।
*Lancom নয় Lancome
ভুলের জন্য দুঃখিত!
৪১. ২৬ শে জুন, ২০০৭ দুপুর ১২:০৭
মানবী বলেছেন: ধন্যবাদ জানালা।

ভুলবশতঃ "আপনার" শব্দটি লেখার জন্য আন্তরিক ভাবে দুঃখিত আশরাফ রহমান। ইমাম সাহেব কবে বলেছিলেন জানিনা, তিনি তাঁর অভিজ্ঞতার আলোকে বলেছেন, আমি বর্তমানে বসে আমার জানা তথ্য থেকে আবারো বলছি এই বক্তব্য সঠিক নয়। "প্রকৃত কোন মুসলিম সংগঠন" বলতে কি বুঝিয়েছেন বুঝতে পারছিনা।

ফয়সল, কেন লেখাটি চাইছেন নিশ্চিত নই, মেইল এ্যাড্রেস না জানলে মেইল করা যায়? :-)
তবে কড়া আব্দার যখন ফিচার আঙ্গিকে আপনি সাজিয়ে নিন। কি কারনে চাইছেন জানালে ভালো লাগবে।

মন্তব্য এবং নিজের ভাবনা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আব্দুর রাজ্জাক শিপন, রাগ ইমন, ক্রিকেট ফ্যান ও আসল ট্র্যাপ কে।

ধন্যবাদ জ্বিনের বাদশা। কথাগুলো তাৎক্ষনিক প্রতিক্রিয়া হলেও সব কথা শুধু ঐ মন্তব্যের জবাব নয়।
অবশ্যই আপনার দ্বিমত থাকতে পারে, ধন্যবাদ শেয়ার করার জন্য।
৪২. ২৬ শে জুন, ২০০৭ দুপুর ১২:১২
উদাসী স্বপ্ন বলেছেন: আমার মনে হয় পুরা পৃথিবী ধর্মীয় বিদ্বেষ পোষণে ব্যালেন্সিং পজিশনে আছে। পাশ্চাত্য দেশগুলান মুসলমানগো পাইলেই শয়তানি করে। আমাগো এদিকে সরকার চেন্জ্ঞ হলেই সংখ্যালঘু মাইরা সাফ। পাকিস্তানে অবশ্য সবার মাথা গরম। ঐ খানে সুন্নী-শিয়া-কাদিয়ানী তিনদিকে মারামারি। ইনডিয়ায় হিন্দু-মুসলিম-শিখ আরও অন্যান্য। সবকিছুই মোটামোটি ব্যালেন্সিং। তয় এইডা মুসলমানরা একটু বেশীই ধ্যাতানী খাইতাছে।

আমি অবশ্য একটা কারণ আবিস্কার করছি সেইটা হইলো: মুসলমান গো মধ্যে বডিবিল্ডার কম!

কুদ্দুস ১৩কেজির ডাম্বেলডা আন তো!
৪৩. ২৬ শে জুন, ২০০৭ দুপুর ১২:২৩
মানবী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ উদাসী স্বপ্ন :-)
৪৫. ২৬ শে জুন, ২০০৭ দুপুর ২:২৯
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: দারুন পোস্টের জন্য অভিনন্দন।
৪৬. ২৭ শে জুন, ২০০৭ রাত ১২:১৬
ফয়সল বলেছেন: মানবী আপু... লেখাটা একটা দৈনিকে প্রকাশের জন্য চেয়েছি.. তবে আপনার অনুমতি সাপেক্ষে.. আর যেহেতু মৌলিক রচনা তাই কাটছাটের কাজটা আপনি করলেই ভাল হয়... আপনি লেখাটা মেইল করে দিন.. আর আপনার পুরো নামটাও দেবেন প্লিজ..
৪৭. ২৭ শে জুন, ২০০৭ রাত ১২:২৮
মানবী বলেছেন: একটি বক্তব্য নিয়ে অনেকেই ভুল বুঝেছেন। আশরাফ রহমান বলতে চেষ্টা করেছেন, চেরাগ থেকে বেরিয়ে জ্বিনের বাদশাও যখন জানালেন, তার জবাব দিয়ে বেরিয়ে যাবার পরে সমস্যাটি ধরতে পেরেছি! কম্পিউটার অন করে তখন আরা আসা হয়নি।

"'এখন প্রসংগ আমেরিকা... এই দেশের কিছু সাম্রাজ্যবাদী আগ্রাসনমুখী ভূমিকা অবশ্যই নিন্দনীয়, তবে বাংলা ব্লগে বসে সেই নিন্দা প্রকাশ করা কতোটুকু যৌক্তিক! '"

এই বক্তব্যটি আমি শুধু মাত্র আমার নিজের সম্পর্কে বলেছি, সাম্রাজ্যবাদের বিরোধী হয়েও আমার ব্লগে কেন সে সম্পর্কে লেখা নেই তার কারন হিসেবেই লিখেছি।

এই ব্লগে কতো কিছু নিয়েই লেখা হচ্ছে, স্বাভাবিক ভাবেই তার অনেক কিছুর সাথেই আমি এক মত নই, সেখানে সব ছেড়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লেখা নিয়ে আমি প্রতিবাদ করবো এমন কেই ভাবতে পারেন আমি বুঝতে পারিনি। যাঁরা আমার সাধারন মানের অন্যান্য লেখা কষ্ট করে পড়েছেন, তাঁরা বুঝেছেন তবে কেউ কেউ হয়তো ভুল বুঝেছেন। এক জন তাঁর ব্লগে কি লিখবেন না লিখবেন তা নির্ধারন করে দেবার মতো অধিকার, বা এমন ধৃষ্টতা দেখাবার মানসিকতা আমার নেই। নিজের এই বক্তব্য অস্পষ্ট রাখার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত!

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমার অবস্থান সম্পর্কে এটুকুই বলবো, যেখানে কড়া নাড়লে বা প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট মহলে পৌছোঁবে সেখানে, মানবীর আড়ালে নয়, স্বনামে প্রতিবাদ জানিয়ে আসি।

আশরাফ রহমান এবং জ্বিনের বাদশা কে অনেক ধন্যবাদ ব্যাপারটির প্রতি দৃষ্টি আকর্ষন করার জন্য।

৪৮. ২৭ শে জুন, ২০০৭ রাত ১২:৩৪
মানবী বলেছেন: ধন্যবাদ এস এম মাহবুব মুর্শেদ।

এই মানের লেখা প্রকাশ করবেন! যাই হোক, মানবী নামে লেখা সেই লেখিকা। খুব দুঃখিত ফয়সল, কাট ছাত করার মতো ক্ষমতা, ধৈর্য এবং সময়ের অভাব। আপনার যদি একান্ত ইচ্ছে হয়, আপনাকে অনুমতি দিলাম ফীচার আকারে করে নিতে পারে, তবে বক্তব্য যেন কোন ভাবে বিকৃত না হয় এই অনুরোধ। এই লেখাটির, একটি শব্দ এদিক ওদিক হলে সম্পূর্ণ ভিন্ন অর্থ হয়ে যেতে পারে।
আবারো বলছি পত্রিকায় ছাপানোর মানের লেখা মনে হয়না। ধন্যবাদ।
৪৯. ২৭ শে জুন, ২০০৭ রাত ১২:৩৮
ফয়সল বলেছেন: হুম.. লেখার বিষয়বস্তুটা লোভনীয়.. যাই হোক.. আমি এতোবড় রিস্ক নিতে পারবোনা..সাহস নেই.. এর পর যদি.. যদি সময় হয়.. মেইল এড্রেসটা তো রইলোই... এই তো... ভাল থাকবেন.. ভাল ভাল পোস্ট দেবেন.. (মৃদু আবদার)
৫০. ২৭ শে জুন, ২০০৭ রাত ১২:৪১
জ্বিনের বাদশা বলেছেন: ওহ, তাই বলুন। তাহলে ১০০ ভাগ সহমত ... কারণ, অবশ্যই যেকারো এটা নির্ধারন করার ক্ষমতা আছে যে কোথায় তিনি কি নিয়ে এপ্রোচ করবেন।

"যেখানে কড়া নাড়লে বা প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট মহলে পৌছোঁবে সেখানে, মানবীর আড়ালে নয়, স্বনামে প্রতিবাদ জানিয়ে আসি।"
আপনাকে অভিনন্দন।
একটা কথা বলি, যারা আমেরকানদের গালাগাল করে মুখে ফেনা তুলে ফেলে তাদেরকে 'গোল্ডেন গেট ব্রিজ' থেকে লাফ দিয়ে মরে গিয়ে প্রতিবাদ করা ছেলেটির কথা শুনিয়ে দেবেন একদিন; এই দেখুন আমি নিজেও ওঁর নাম ভুলে গেছি, তবে তাঁর কাজটি কখনও ভুলবনা, নেভার!
আমি যদি কই, উপজাতি নিপীড়নের বিরুদ্ধে এর কাছাকাছি লেভেলেরও কোন প্রতিবাদ কর, তারপর আমেরিকানদের বয়াশিং করো, তখন কিন্তু অনেক আমেরিকান-ব্যাশারের মুখে কুলুপ এঁটে যাবে।

৫১. ২৭ শে জুন, ২০০৭ রাত ১২:৪৯
মানবী বলেছেন: ভুল আসলে আমরই ছিলো, এই বক্তব্য ভুল বুঝে অন্য কারো অনুভূতি আহত হতে পারে তা আমার বিবেচনা করা উচিৎ ছিলো।
দেশের জন্য বা অন্য কোন আদর্শে বিশ্বাসী হয়ে কি করেছি, কতটুকু করেছি তা ব্লগের পাতায় প্রকাশ করার আগ্রহ আমার নেই।

যে যার মতো করে প্রতিবাদ জানাবেন, আন্দোলন করবেন, প্রত্যকেরই একটি নিজস্ব স্টাইল আছে তিনি তা প্রকাশে স্বাধীন। আমার ব্লগ আমি আমার মতো করে সাজাবো বা মেইনটেইন করবো, এ পর্যন্তই। ধন্যবাদ জ্বিনের বাদশা।
৫২. ২৭ শে জুন, ২০০৭ রাত ১২:৫৭
অন্যমনস্ক শরৎ বলেছেন: চমৎকার, অনবদ্য পোষ্ট। ডায়াস্পোরা, আত্মপরিচয় , নারীর অবস্থান, প্রবাসী সংকট...ইত্যাদি নানা বিষয় সৎভাবে উপস্থিত।
৫৩. ২৭ শে জুন, ২০০৭ রাত ১:২৩
ফ্রুলিংক্স বলেছেন: অসাধারন এবং কঠিন হইছে :)
আমার মাঝে মাঝে চিন্তা হয় এই যে বিলিয়ন, বিলিয়ন ডলার সাহায্য পায় ফিলিস্তিন, এতো সাহায্য যায় কোথায়?? এখানে কিছু ফিলিস্তিনিকে দেখে আমার মনে হয়েছে ওরা খুবই বাজে প্রকৃতির।
৫৪. ২৭ শে জুন, ২০০৭ দুপুর ১:৩৪
আশেক ইব্রাহীম বলেছেন: যারা সাম্রাজ্যবাদের উদ্দেশ্য এবং পরিনতি সম্পর্কে জানেন তারা তার বিপক্ষে প্রতিবাদ করবে। প্রতিবাদ করে কি হলো না হলো সেটা বড় কথা নয়। তবে সবারই আশাবাদ থাকে এ ব্যাবস্থার অবসান হোক।

ইদানিং দেখছি সাম্রাজ্যবাদের বিপক্ষে কিছু বলতে গেলে যেন তার ধর্মিয় আইডেনটিটি মুখ্য হয়ে পড়ছে। লেখক যে একজন পাক্কা মুসলমান সেটা প্রমান করে বা ধর্মিয় আনুগত্য প্রকাশ করে সাম্রাজ্যবাদ বিরোধিতাকে জায়েজ করাতে চাচ্ছেন।
এটা কেন হচ্ছে বুঝতে পারছি না।

ইদানিংকালে মুসলিমরা বেশী ক্ষতিগ্রস্থ ঠিক আছে, কিন্তু সাম্রাজ্যবাদ কি ধর্ম মেনে চলে? সাম্রাজ্যবাদ কি খৃষ্টান ধর্মাবলম্বি? ইহুদি? মুসলিম?
বুশ কথিত ধর্মযুদ্ধ কি আসলেই ধর্মযুদ্ধ?

ইতিহাসের সমস্ত যুদ্ধ এমনই কোন একটা মতাতর্শিক আশ্রয়ে নিজেকে লিগালাইজ করেছে। জনগনকে ধোঁকা দিয়েছে। আর সাম্রাজ্যবাদ সবসময়ই উপরিকাঠামোর ভেতর এমন কিছু মতাদর্শিক গোলকধাঁধাঁর সাহায্যে তার মুল উদ্দেশ্যকে আড়াল করে।
৫৫. ২৭ শে জুন, ২০০৭ বিকাল ৪:০৩
ঝরা পাতা বলেছেন: মন্তব্যগুলি পড়িনি। লেখাটা অসাধারণ মনে হয়েছে। আর রবি ঠাকুরের গানটাও মনে পড়ে গেলো-
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই।
৫৬. ২৮ শে জুন, ২০০৭ সকাল ১০:৫৯
উদাসী স্বপ্ন বলেছেন: তাইলে মানবী আফা দোষ আমাগেও তো কম না। আর পিঠ পাইতা দিছি বইলাই ডুগডুগি বাজানোর মওকা পাইছে। আমাগো ওআইছি তো দেখি একটা পিকনিকের জায়গা। ভুড়ির সাইজ আমার মতো দুইটা জোওয়ান বিল্ডারের চেস্টের সমান।

আপনিই কন দোষটা কাগো? আমার না জরিনার মার? থুক্কু কি বলতে কি বইলা ফালাইলাম! বৃদ্ধকাল চলেতো!
৫৭. ২৮ শে জুন, ২০০৭ সকাল ১১:৩৪
মানবী বলেছেন: সততার সাথে পড়ার জন্য ধন্যবাদ অন্যমনস্ক শরৎ। না পড়ে মন্তব্য করার দলে নন জেনে ভালো লেগেছে!

মন্তব্যের জন্য ধন্যবাদ ফ্রুলিংক্স। ফিলিস্তিনিরা খিটখিটে মেজাজের হলে অযৌক্তিক মনে হয়না, নিজের দেশ থেকে ওরা নির্বাসিত।

ব্লগ ভিজিটের জন্য ধন্যবাদ আশেক ইব্রাহীম।

মন্তব্যের জন্য ধন্যবাদ ঝরা পাতা।

৫৮. ২৮ শে জুন, ২০০৭ দুপুর ১:২৪
আশেক ইব্রাহীম বলেছেন:
আমার ব্লগে আমন্ত্রন রইল।
৫৯. ২৮ শে জুন, ২০০৭ দুপুর ১:৩১
মানবী বলেছেন: আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি "সুশিক্ষিত কারা"য় মন্তব্য করারা পর আমি আপনার ব্লগের নিয়মিত পাঠক। প্রথম কয়েকটি পোস্টের সম্পূর্ণ লেখাএকটি মাত্র প্যারায় , ছোট ছোট প্যারায় ভেঙ্গে লেখার অনুরোধ করতে চেয়েছিলাম, ভুল বুঝবেন ভেবে মন্তব্য করিনি। এখন মনে হচ্ছে, সত্যি ভুল বুঝতেন।ধন্যবাদ আমন্ত্রনের জন্য।
৬০. ২৮ শে জুন, ২০০৭ দুপুর ১:৪৬
আশেক ইব্রাহীম বলেছেন: কেন মনে হলো 'সত্যি ভুল বুঝতাম'?
৬১. ২৮ শে জুন, ২০০৭ দুপুর ২:০৩
মানবী বলেছেন: কারন, এই লেখায় আমার বক্তব্য আপনি পুরোপুরি ভুল বুঝেছেন!
৬২. ২৮ শে জুন, ২০০৭ দুপুর ২:৫৭
আশেক ইব্রাহীম বলেছেন: আমার মনে হয় না আমি ভুল বুঝেছি। আপনি আমার মন্তব্যটা আবার একটু পড়ে দেখবেন।
সময়ের অভাবে আজ লিখতে পারলাম না......পরে লিখব আশা করছি।
৬৩. ২৮ শে জুন, ২০০৭ বিকাল ৩:০০
আশেক ইব্রাহীম বলেছেন: দুঃখিত। ২ টি মন্তব্য মুছে ফেলবেন প্লিজ...
৬৬. ২৯ শে জুন, ২০০৭ দুপুর ১২:৩১
মানবী বলেছেন: আমি ৩ লাইন লিখে ৪ বার এডিট করার পর ও প্রচুর ভুল থাকে, এখন এডিট করা প্রায় ছেড়েই দিয়েছি। সেই লেখার মুল্যায়ন আপনি এভাবে করেছেন! ধন্যবাদ প্প্বপ্প্বেষপ্প্ব্ত্রপ্প্বুপ্প্ম্লপ্প্ম্ম.......

কি ঠিক বুঝতে পারছিনা, তবো মন্তব্যের জন্য ধন্যবাদ ঘোড়ার ডিম :-)
৬৭. ৩০ শে জুন, ২০০৭ ভোর ৫:৪৯
আরশাদ রহমান বলেছেন: ধন্যবাদ সুন্দর একটি লেখার জন্য।
৬৮. ৩০ শে জুন, ২০০৭ দুপুর ১২:১১
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ হে শুভাকাঙ্খী!
৬৯. ৩০ শে জুন, ২০০৭ দুপুর ১:১৭
মানবী বলেছেন: ধন্যবাদ আরশাদ রহমান।

আপনাকেও ধন্যবাদ সাইফ সামির।
৭০. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১:৫৭
আশেক ইব্রাহীম বলেছেন: মানবী,
আপনার লেখা অসাধারণ। বিশেষত শেষ প্যারাটা।

আমার মন্তব্য আপনি ভুল বুঝেছেন। আমি বলতে চেয়েছিলাম ধর্মীয় আইডেনটিটির কারণে যারা আমেরিকান সাম্রাজ্যবাদের বিপক্ষে সাম্প্রতিককালে অবস্থান নিয়েছে তাদের উদ্দেশ্যে।

আমার মনে হয় বাংলাদেশে এমন একটা অবস্থা চলছে যে আমেরিকার সমালোচনা করলে এক শ্রেনী তাদের মৌলবাদীদের কাতারে ফেলছে। আবার অন্য এক শ্রেনী বিপক্ষদের আমেরিকার দালাল বলে গাল দিচ্ছে। এ অবস্থায় কথা বলাই বিপদ হয়ে পড়েছে। একথা ঠিক মধ্যপ্রাচ্যে আমেরিকার দখলদারির কারণে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগন আমেরিকার সমালোচনা করছে। কারণ প্রথমত তারা সাম্রাজ্যবাদের কুফল সম্পর্কে অনবহিত দ্বিতীয়ত তাদের ধর্মিয় পরিচয়ের কারণে।

আমেরিকা এবং তার অর্থনৈতিক আগ্রাসনের কথা অনুল্লেখিতই রয়ে যাচ্ছে।

আশা করি আমার লেখাগুলো আপনি পড়েছেন।
৭১. ১৬ ই জুলাই, ২০০৭ সকাল ১০:০৯
যীশূ বলেছেন: চমৎকার লেখা। অনেকদিন পর চোখে পড়লো।
৭২. ১৬ ই জুলাই, ২০০৭ সকাল ১১:০১
কালপুরুষ বলেছেন: আপনার নতুন লেখা না পেলে পুরোনো লেখাই নতুন করে পড়ে যাই। আপনার মধ্যে সুন্দর একটা গুন লক্ষ্য করেছি আপনি সবার লেখাই পড়েন, মন্তব্য করেন এবং সেটা আন্তরিক ভাবেই করেন। সবার মধ্যে এই গুনটা বিরল। "মানবী" নিকটার সার্থকতা এখানেই।
৭৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৩
কমল বলেছেন: i don't have any words that can express my feelings. u r great
৭৫. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৩৩
মানবী বলেছেন: আশেক ইব্রাহীম, লক্ষ্য করলে দেখবেন পোস্টে কুরআনের আলোকে ধর্মান্ধতার বিরোধীতা করা হয়েছে। কুরআন না পড়লে সঠিক বক্তব্য জানবো কিভাবে! তাই উল্লখ করা। প্রাসঙ্গিক ভাবেই এসেছে, অন্য কিছু নয়, ধন্যবাদ। (এই পোস্ট সম্পর্কে অন্য কোথাও করা আপনার প্রশ্নের জবাব)

যীশূ, ধন্যবাদ।

কালপুরুষ, অন্যের মাঝে সুন্দর কিছু, ভালো কিছু খুঁজে পাবার ক্ষমতা একটি বিরল গুন, আপনার সেই ক্ষমতা আছে। ধন্যবাদ :)

মদন, ধন্যবাদ।

কমল, গর্বিত বোধ করছি। অনেক ধন্যবাদ আপনাকে।
৭৬. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৩৮
রাশেদ বলেছেন: এতো দেরি করে পড়লাম! ৫ দেয়া ছাড়া আর কি বলি!
৭৭. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ২:০৭
ফারহান দাউদ বলেছেন: গতকালই পড়লাম,আমেরিকার বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে। না,আমেরিকার সরকার আর জনগণ এক না। মূর্খ,অর্বাচীন লোক কোন দেশে না আছে? আবার নোয়াম চমস্কি আর অ্যালান গীন্সবার্গের মত মানুষও তো আছেন,আমেরিকার মাটিতে বসেই যারা আমেরিকার নীতির সমালোচক,ফারেনহাইট ৯/১১ ও আমেরিকাতেই বানানো,শন পেনের মত অভিনেতা ইরাকের মাটিতে নেমে তাদের যুদ্ধের নীতির বিরুদ্ধে মিছিল করেছেন। জর্জ বুশ বা ডিক চেনিকে ঘৃণা করতে পারি,হিলারির ইরাক বা ইরান নীতির সমালোচনা করতে পারি,কিন্তু মার্টিন লুথার কিং বা চমস্কির দেশকে কিভাবে ঘৃণা করি? আর আরব? ঐগুলির জন্যই মুসলিমদের এই দুর্দশা,নিজেদের আত্মা বিকিয়ে যারা বসে থাকে ওদের জন্য আমরা দুঃখ করতে পারি,এর বেশি কিছু না। অসাধারণ লেখাটা অনেকদিন পরে পড়লাম।
৭৮. ০৮ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৪৯
মানবী বলেছেন: রাশেদ, দেরিতে হলেও পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

ফারহান দাউদ, ভালো বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
৭৯. ০৮ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫৬
ফারহান দাউদ বলেছেন: মানবী আপা,আপনার লেখাটা আরো অনেক বেশি ভালো ছিল,সে তুলনায় কিছুই বলতে পারিনি।পরীক্ষা না থাকলে এখানে আপনার আরো কিছু সময় নষ্ট করতাম:(
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫২

লেখক বলেছেন: পরীক্ষাতো সেই কবেই শেষ ভাইয়া :-)

এসম্পর্কে আপনার বিস্তারিত মতামত সময় করে জানালে পড়ার আগ্রহ রইলো, ধন্যবাদ।


 

মোট সময় লেগেছে ১.১৫৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই