আমার প্রিয় পোস্ট
- চৌদ্দগ্রাম শাখা ব্র্যাক অফিসে খুন রিক্সা চালক আব্দুর রশিদের সন্তানদের মুখ - অণৃণ্য
- রাহেলা বিষয়ক দু'টো তথ্য - ফয়সল নোই
- রাহেলার মৃত্যুকালীন ঘোষণা - ফয়সল নোই
- রাহেলা হত্যা মামলার নিখোঁজ আলামত ও অন্যান্য দলিল - ফয়সল নোই
- আলামত সংরক্ষিত নেই বলে রাহেলার খুনিরা পার পেয়ে যাচ্ছে... - ফয়সল নোই
- সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ....! - মানবী
- রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে - ফয়সল নোই
- মোনাজাত উদ্দীন - আমাদের চারণ সাংবাদিক - আপনার জন্য ভালবাসা - মোস্তফা আমিন
- "গণহত্যা": এ্যান্থনি মাসকারেনহাসের অবশ্যপাঠ্য প্রতিবেদন (বিদেশী পত্রিকায় মুক্তিযুদ্ধ, পর্ব ৩০) - ফাহমিদুল হক
- একটি পংক্তির জন্য - প্রণব আচার্য
- অনেক দিন পর আবার active হচ্ছি... - মুতাসিম
- যায় না পোড়ানো ভালোবাসা - শেখ জলিল
- আবার আসিলাম ফিরিয়া
- নাদান
- প্রিয় কবিতা-৪// পূর্ণেন্দু পত্রী (বাসরঘরে ঢোকার সময় যাকে ফেলে এসেছিলে পোড়া ধূপের পাশে ) - শফিউল আলম ইমন
- ফিনিক্সের জীবন! - মানবী
- আফ্রিকার পাহাড়ী অরণ্য আর কালো মানুষের কথা (পর্ব-১) - আশিক হাসান
- কষ্টও রঙ বদলায় - মৃন্ময় আহমেদ
- মায়াবতীকে...... - মাহবুবা আখতার
- মা..! আমার মা..!(উত্সর্গ- মানবী ! আপনার জন্য পুনঃ পোষ্ট)! - আবদুর রাজ্জাক শিপন
- সে আসে সে যায় - কালপুরুষ
- মুক্তিযোদ্ধাদের শপথ - অমি রহমান পিয়াল
- আদল - কালপুরুষ
- ব্যবধানে ব্যবধান - এহেছান লেনিন
- প্রণমী তোমায় - কালপুরুষ
- স্থিরচিত্র - ফয়সল
- ১৯৭১ :: কিভাবে দেখে পাকিস্তানী তরুন-তরুনীরা - অরূপ
চেনা জানা
১৮ ই জুলাই, ২০০৭ সকাল ১১:২৭
কাউকে চেনা আর জানা এক নয়। চেনা অধিকাংশ ক্ষেত্রেই বেশ সহজ তবে জানা নয়। দুজন মানুষ ৩০/৪০ বছর এক সাথে একই ছাদের নীচে কাটিয়েও এক জন আরেকজন কে জানতে পারেননা, নিজের সন্তান জন্মদাত্রী মায়ের কাছে, পিতার কাছে অজানা থেকে যায়। আবার, কোনদিন দেখা সাক্ষাত না হলেও কোন কোন সময় কাউকে গভীর ভাবে জানা যায়।
নাম, পরিচয়, ঠিকানা এক জনকে চিনিয়ে দেয় তবে জানা বেশ কঠিন। চেনার ব্যপারটি বেশ স্থুল, এখানে গভীরতার প্রয়োজন নেই। জানার ব্যপারটি পুরোপুরি অনুধাবনের বিষয়, একজন মানুষকে জানতে তার চিন্তা ভাবনা, ধ্যান ধারনা, পছন্দ-অপছন্দ, মন মানসিকতা গভীর ভাবে বুঝতে হয়।
যে কোন সম্পর্কে জানার চেয়ে চেনার আধিপত্য বেশি হলে সম্পর্কের গভীরতা আসেনা। অন্যজনকে জানা সাধারন বন্ধুত্বের ক্ষেত্রে যেমন প্রয়োজন তেমনি স্বামী স্ত্রী, ভাইবোন, প্রেম ভালোবাসা সকল ক্ষেত্রেই জরুরী।
নাম, পরিচয়, বাসস্থান, পেশা, পরিবার এধরনের ইনফমেটিভ ব্যপারগুলোর মাধ্যমে ব্যাক্তিকে চেনা যায়। আবার সম্পূর্ণ অদেখা এক জনের আঁকা ছবি/লেখা দেখে/পড়ে সেই মানুষটিকে অনেক খানি জানা যায়। ছবি আঁকা, লেখার মতো ক্রিয়েটিভ মাধ্যমে ব্যক্তি সত্ত্বার অনেকখানি প্রকাশিত হয়, মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারনার রিফ্লেকশন ঘটে তার সৃষ্টিতে।
এসব ক্ষেত্র উদাহরন স্বরূপ বলা যেতে পারে একটি আর্ট exhibition এর চিত্রকর্ম দেখে শিল্পীকে কিছুটা জানা যায়, একটি বই পড়ে জানা যায় লেখককে। ইন্টারনেটও মানুষ কে জানার জন্য একটি সুন্দর মাধ্যম, হাজার হাজার মাইল দুরে বসে মানুষ খুব সহজেই এক জন আরেকজন কে জানতে পারেঅনেক খানি; অনুধাবন করতে পারে বহুদুরের কারো মন মানসিকতা, ভালো লাগা, মন্দ লাগা। সারা জীবনে কখনও দেখা না হয়েও খুব ভালো বন্ধু হয়ে উঠে এক জন আরেকজনের।
চাকুরী, পড়ালেখা ইত্যাদির ক্ষেত্রে চেনা জরুরী তবে অধিকাংশ ক্ষেত্রেই নয়। ব্যক্তিগত ভাবে আমার কাছে চেনার চেয়ে জানার ব্যাপারটি বেশি গুরুত্বপূর্ণ। যদিও একজন মানুষ কে সম্পূর্ণ জানা প্রায় অসম্ভব একটি ব্যপার, তবু যেটুকু জানা যায় তা অধিকাংশ সময় চেনার চেয়ে ঢের বেশি গভীর এবং সুন্দর।চেনার ব্যপারটি অনেক ক্ষেত্রেই বড় বেশি স্থুল মনে হয়।
গতকিছু দিনের জ্বরে আমি প্রায় চোখে শর্ষেফুল দেখছি, নিজের মাথা পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে কখনও কখনও। মাথা যে স্বাভাবিক ভাবে কাজ করছে না তা বুঝতে পারছি কারণ হঠাৎ করে তেলেগু গান শুনতে বেশি ভালো লাগছে, কথা কিছুই বুঝতে পারছিনা, তবে খুব ভালো লাগছে। যে গানটি সব চেয়ে বেশি শুনছি তা হিন্দি ভাষায় আছে, তবে তেলেগু ভার্সনটি বেশি এনজয় করছি।
এমন অবস্থায় কোন কিছু না লেখাই নিরাপদ। যদিও প্রায় অসংলগ্ন প্রলাপের মতো তবু মনে হলো লিখে রাখি, সব সময় তো এমন লেখা হবেনা, স্মৃতিটুকু থাক এই অস্থির সময়ের।
শিরোনাম হবে "যদি জ্বরের মেঘের মতো আমি ধাই -চেনা জানা "
আন্ধার রাত বলেছেন:
জ্বরের মধ্যে তো ভালই লিখেছেন, জ্বর না থাকলে নিশ্চয় আরো সুন্দর হতো লেখাটা।জ্বর তাড়াতাড়ি দূর হোক।
জ্বিনের বাদশা বলেছেন:
জ্বর ভাল হয়ে উঠুক তাড়াতাড়ি ... ভাল ভাল লেখা আসুক আরো
মানবী বলেছেন:
ভালো প্রশ্ন, ধনবাদ আশেক ইব্রাহীম। গতকাল একটি ব্লগে একটি দাম্পত্য অস্থিরতার কথা পড়েছিলাম, আগেও এমন মনে হয়েছিলো তবে এবার ব্লগের পাতায় এলো।কমপ্লিমেন্ট ও শুভকামনার জন্য ধন্যবাদ আন্ধার রাত।
শুভকামনার জন্য ধন্যবাদ জ্বিনের বাদশা।
কালপুরুষ বলেছেন:
ভাল বিশ্লেষণ। আপনার কথার সূত্র ধরেই বলছি, আমি আপনাকে মোটেও চিনিনা তবে কিছুটা হলেও জানি। আর আপনাকে জানা হয়েছে আপনার লেখার মধ্যে দিয়েই। তবে কতখানি জানি সেটা বলতে পারবো না। তবে কিছুটা হলেও জানি। যেমন আপনি অত্যন্ত লিবারেল, অমায়িক, মিশুক, সবার প্রতি যত্নবান এবং ব্যক্তি হিসেবে অনেকর প্রিয়। পরিবারে ও বাইরে সবখানেই আপনার একটা আলাদা জায়গা তৈরী আছে যা আপনার সকল কাজের প্রেরণা যোগায়। অনুমান সর্বক্ষেত্রেই যে সত্যি হবে এমন কোন কথা নেই। অতি শীঘ্র আপনার সুস্থতা কামনা করছি। আপনার লেখা মিস করছি।
অন্ধকার বলেছেন:
আপনার চেনা জানা মতবাদটা পছন্দ হয়েছে... সহমত...আশু আরোগ্য কামনা করছি... ভালো থাকুন।
আশেক ইব্রাহীম বলেছেন:
হুম।বিষয়টা মন্দ না। এ সম্পর্কে আপনার বিস্তারিত ভাবনা আমাদের ভালো লাগবে আশা করছি।
তার আগে সুস্থ হওয়াটা জরুরী। বেশী বেশী লেবুর সরবত খান, মাথার ওজন কমে যাবে।
যীশূ বলেছেন:
সুন্দর প্রলাপ। :-)
মানবী বলেছেন:
জানা সঠিক না ভুল সেসব নিয়ে কিছু বলতে চাইছিনা, ব্লগে আমরা যার লেখা পড়ি প্রত্যেকের সম্পর্কে নিজেদের একটি ধারনা আছে, নিজের মতো করে জানা। কালপুরুষ, জ্বিনের বাদশা, সময়ের প্রান্তরে ব্লগাররা যে আমার এই অতি সাধারন মানের লেখা পড়তে আগ্রহ বোধ করেন বা লেখার জন্য অপেক্ষা করেন, জেনে কৃতজ্ঞ বোধ করছি ও নিজেকে ধন্য মনে করছি। চমৎকার মন্তব্য ও শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ কালপুরুষ।আমার মতবাদ পছন্দ ও সহমত প্রকাশের জন্য অনেক ধন্যবাদ অন্ধকার।
শুভকামনার জন্য ধন্যবাদ আশেক ইব্রাহীম।
ধন্যবাদ যীশূ :-)
মাহবুব সুমন বলেছেন:
চেনা ও জানার বিশ্লেষনটা ভালো লেগেছে। আমার এক বন্ধু বলেছিলো " একি সাথে , একি ছাদের নীচে যুগ যুগ থেকেও একজন আরেকজনকে খুব ভালো করে জানতে-চিনতে পারলেও এক সময় আবিস্কার করে যে চেনা-জানার মহাউপন্যাসের প্রথম অধ্যায়টুকুই পড়া হয়েছে, বাকিটুকু অধরাই রয়ে গিয়েছে"---------
শরীর সুস্থ হয়ে যাক খুব তাড়াতাড়ি, ছু মন্তর ছু....ভালো থাকবেন অনেক অনেক।
মানবী বলেছেন:
মন্তব্য, শুভকামনা এবং যাদু মন্ত্রের জন্য ধন্যবাদ মাহবুব সুমন লেবুর সরবতের প্রেসক্রিপশনের জন্য ধন্যবাদ আশেক ইব্রাহীম।
এহেছান লেনিন বলেছেন:
তারারাও অনেক দূরে। তবুও তাদেরকে চেনা হয়েছে। জানাটা বাকি। তাইতো বিজ্ঞানীদের এতো মাথা ব্যথা। অস্থির সময়ে নিজের অসয়াস্থি অন্যের ঘাড়ে চাপিয়ে ভালো থাকি, গড়ি সম্পর্ক। মনে মনে ভাবি তোমাকে অনেক চেনা হয়েছে জানাটা এখনো অনেক বাকি।
মেনে নেই তবুও, অল্প বিস্তর চেনার মাঝেও মেনে নেওয়ার এই আকালের যুগে অকর্মা হয়ে পড়ে থাকি ঘূণ খাওয়া সমাজের রঙিন মলাটে।
ভালো লাগলো আপনার লেখাটা। একেবারে মনে ধরেছে আবার মেনেও নিয়েছি।
কালপুরুষ বলেছেন:
এহছান লেনিন, আপনার কথাগুলো ভাল লাগলো। আপনার লেখা পড়ি নিয়মিত। ভাল লেখেন।
আশেক ইব্রাহীম বলেছেন:
লেবুর সরবতে কাজ হয়েছে?
আশেক ইব্রাহীম বলেছেন:
eSnips এর জন্য ধন্যবাদ।
কালপুরুষ বলেছেন:
সুস্থ আছেন আশা করি।
মানবী বলেছেন:
কিছুদিন আগের চেয়ে ভালো, ধন্যবাদ কালপুরুষ।
মাহবুব সুমন বলেছেন:
শরীর কেমন এখন ?
মানবী বলেছেন:
মনে হয় ভালো, ধন্যবাদ মাহবুব সুমন।
আশেক ইব্রাহীম বলেছেন:
প্প্ব্রপ্প্ম্বপ্প্বগুপ্প্বক্ষ্ম,প্প্বপ্প্বেষপ্প্বজ্জপ্প্বক্ক প্প্ব্বপ্প্ম প্প্ব্বপ্প্ম্ক প্প্ব্রপ্প্ম প্প্বক্কপ্প্ব্ত্রপ্প্ম্ব প্প্ব্তপ্প্বজ্জপ্প্ব্য প্প্বপ্প্ব্রেপ্প্বক্ষ্মপ্প্ম্কপ্প্ব্ব প্প্বঙ্প্প্বক্কপ্প্মপ্প্বেন্প্প্ব্ত্রপ্প্মম প্প্ব প্প্ব েপ্প্ব প্প্ব্ত্রপ্প্বঙ্প্প্বজ্জপ্প্ব্যপ্প্বজ্জপ্প্ম্ব প্প্ব্রপ্প্বজ্জপ্প্ব্লপ্প্মপ্প্ব্যে
যঃঃঢ়://িি.িবংহরঢ়ং.পড়স/বিন/রনৎধযরসধংযবয়ঁবংইঁংরহবংংঋরষবং
অমিত আহমেদ বলেছেন:
আপনার সব লেখাই একে একে মনোযোগ দিয়ে পড়েছি। আপনার লেখার দুইটা জিনিস ভাল লাগে:১) অহেতুক জ্ঞানের গরীমা আপনার নেই। যা মনে আসে তা নিজের মত একটানে লিখে ফেলতে কিন্তু সবাই পারে না... লেখার মধ্যে আবছা ভাবে অন্যচিন্তার একটা ছাপ থেকে যায়। আপনার লেখায় সে দোষ একদম নেই।
২) কোন বিষয়ে লেখার তাগিদটা সম্ভবত আপনার মন থেকেই আসে। কিছু বেদনা আছে, কিছু চাওয়া-পাওয়া-না পাওয়া, কিছু ক্ষোভ যেগুলো নিজে আগে অনুভব করতে হয়। নিজে অনুভব করতে না পারলে লেখায় উঠে আসে না। এই ব্লগের অনেকের মধ্যেই দেখি কেবল লেখার জন্য, মন্তব্য পাবার জন্য লেখার প্রবনতা লেখা। সে নগ্নতা আপনার লেখায় অনুপস্থিত।
এমনিতে আপনার লেখার ধরনটা বেশ সাবলিল। আগে বানান ভুলের একটা উৎসব চলতো, এখন সেটাও কমে এসেছে। আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর লেখা আশা করছি।
সামান্য পাঠকের মন্তব্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সেইটেই কাম্য।
অনেক ধন্যবাদ আপনাকে!
(এখন কেমন আছেন?)
মানবী বলেছেন:
আমার লেখা এই চমৎকার কথাগুলো কতোটুকু ডিজার্ভ করে জানিনা, তবে সামহোয়্যারের জনপ্রিয় গল্পকারের এমন বিশ্লেষনধর্মী মন্তব্য পড়ে ভালো লেগেছে, ধন্যবাদ অমিত আহমেদ। বানান ভুলের উৎসবের জন্য পুরোপুরি আমি দায়ী নই, আমার লাইভ স্পেল চেকার হঠাৎ করে আউট অফ ওর্ডার হয়ে যাওয়ায় উৎসব এখনও চলছে (আল্লাহ্'র রহমতে এখন আগের চেয়ে ভালো, ধন্যবাদ)
মাহবুব সুমন বলেছেন:
ভাবি জ্বর কমেছে ?
লেখক বলেছেন: আংকেল এতো তাড়াতাড়ি খোঁজ করলেন, আর দেড় মাস পর খোঁজ নিলে ভালো বলা যেতো.. এক বছর পুরো হতো :-)
আল্লাহ্'র রহমতে জ্বর কমেছে, ধন্যবাদ আপনাকে।
সোমেশ্বর অলি বলেছেন:
ডায়েরি পড়লাম যেন। চেনা- জানা নিয়ে আলোচনা থেকে সত্যি কিছু জানতে পারলাম...
মানবী বলেছেন:
মাহবুব সুমন, ধন্যবাদ।সোমেশ্বর অলি, কয়েকটি পোস্ট ছাড়া আমার ব্লগের সব লেখাই ডায়রীর পাতা :-) আমি যেহেতু কবি সাহিত্যিক নই তাই নিজের কথা/ভাবনা লিখে যাই। এই পোস্ট পড়ে কিছু জেনেছেন মনে করায় খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।


















এই অস্থির সময়ে হঠাৎ 'চেনা জানা'র বিড়ম্বনা কেন?