somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার বিজ্ঞানীরা এমন পাঁচটি চায়ের কথা জানালেন যা কমাবে ওজন।

২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বেইজিং, ১২ সেপ্টেম্বর: ইতিমধ্যে বিভিন্ন গবেষণায় প্রকাশ পেয়েছে যে, চা স্ট্রোকের ঝুঁকি কমায়, দূরে রাখে গেঁটে বাত এবং ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিকে। আর এবার বিজ্ঞানীরা এমন পাঁচটি চায়ের কথা জানালেন যা কমাবে ওজন।

গ্রিন টি

গবেষকরা জানান, গ্রিন টি-তে আছে ইজিসিজি নামের একটি কেমিকাল। যা দেহের বিপাক ক্রিয়াকে সক্রিয় করে এবং দেহের অতিরিক্ত ক্যালরি কমাতে সাহায্য করে। এর ফলে দেহে অতিরিক্ত চর্বি জমতে পারে না। এতে আছে অ্যান্টি-অক্সিডেন্টও। গবেষণায় বলা হয়, গ্রিন টি প্রতিদিন আমাদের দেহের ৭০ ভাগ ক্যালরি ঝরিয়ে দেয়। তবে গ্রিন টি’র কার্যকারিতা আরো বাড়ানোর জন্য একে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেয়া উচিত।

পুদিনার চা

পুদিনার চা যেমন সুপেয় তেমনি স্বাস্থ্যকরী। আর যদি গ্রিন টি’র মধ্যে কয়েকটি পুদিনা পাতা দিয়ে দেয়া যায় তাহলে এর উপকারিতা বেড়ে যায় আরো বহুগুণ। এই চা আমাদের পরিপাক ক্ষমতাকে আরো সক্রিয় করে, ক্লান্তি দূর করে এবং অতিরিক্ত মেদ ঝরায়। পুদিনার চা তৈরির করতে হলে, এক টেবিল চামচ শুকনো পুদিনা পাতা এক কাপ ফুটানো পানিতে ছেড়ে তা চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিন। চাইলে গ্রিন টিতেও পুদিনা পাতা ফুটিয়ে একে পুদিনার চা বানানো যেতে পারে।

ওলং টি

চীনের অতি পরিচিত একধরনের চা ওলং টি। এ ব্যাপারে গবেষকরা বলেছেন, এটা গ্রিন টি’র চেয়ে বেশি উপকারি এবং দ্রুত কার্যকারী। এটা দেহের মেদ কমানোর পাশাপাশি কোলেস্টোরেলও কমায় এবং দেহের গড়নকেও করে আকর্ষনীয়। এই চায়ের সুফল গুলো পুরোপুরি লুফে নেয়ার জন্য প্রতিদিন এক কাপ চা-ই যথেষ্ঠ। মাত্র ৩০ সেকেন্ডেই তৈরি হয়ে যায় এই চা। কিন্তু বেশি গাঢ় করে খেতে চাইলে একে পাঁচ মিনিট পর্যন্ত ফুটানো যেতে পারে।

রোজ টি

ইতিহাসে চায়ের সবচেয়ে পুরোনো ফ্লেভারটির নাম হচ্ছে- রোজ টি। গোলাপের পাপড়ি এক চায়ের কুড়ি- এই দুটোকে মিশিয়ে তৈরি করা হয় রোজ টি। সেই প্রাচীনকাল খেকেই রোজ টি বিভিন্ন রোগের পথ্য হিসেবে ব্যবহার হয়ে আসছে। দেহের বিষাক্ত পদার্থগুলো বের করা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ত্বককে সুন্দর ও কোমল রাখার জন্য এই চা অনেক উপকারী। রোজ টি-তে আছে ভিটামিন এ, বি৩, সি, ডি এবং ই। এই চা দেহকে বিভিন্ন ছোঁয়াচে রোগ থেকে দূরে রাখে। এটি কোষ্ঠকাঠিন্যও দূর করে এবং ওজন কমাতেও সাহায্য করে।

স্টার আনিসে টি

স্টার আনিসে একটি চীনা ফল। যা আমাদের দেশে খুব একটা সহজলভ্য নয়। ইলিসিয়া ভেরাম নামের গাছে এই ফল টি হয়। গরম পানিতে এই ফল দশ মিনিট ফুটিয়ে ধোঁয়া ওঠা স্টার আনিসে টি পান করলে সঙ্গে সঙ্গেই কেটে যাবে দিনের সব ক্লান্তি। এর সঙ্গে দূর হবে হজমের সব সমস্যাও এবং ঝরে যাবে সারাদিনে দেহে জমে থাকা মেদ ও কোলেস্টোরেল।
(আমার কোন ক্রেডিট নাই ....আপনারা জানলে উপকার হতে পারে ভেবে দিলাম..........
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×