জি. এইচ. হাবীব-এর রণ(ভঙ্গ) সঙ্গীত
২০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জি. এইচ. হাবীব সম্পর্কে যা বলব কম বলা হবে। দুদিন আগে পোঁটলাতে এটা এল। ওর অনুমতি ছাড়াই পোস্টায়েছিলাম। পরদিন তিনি একটু পরিমার্জনিয়েছেন। সেটাও পোস্টিয়েছিলাম। পরে আজ (২৫.০৪.০৮) মেইল খুলে আরেক খসড়া পাই। এটাও খুব হাবিবীয়। কী আর করা!
রণ (ভঙ্গ) সঙ্গীত
========
জি এইচ হাবীব
(বাংলা প্যারডি সঙ্গীতে জি. এইচ. হাবীবের অবদান)
চাল চাল চাল!
ঊর্ধ গগনে ওঠে যে ডাল,
নিম্নে উতলা ভাতের থাল,
অরুণ প্রাতে একি আকাল!
চাল রে, চাল রে, চাল
চাল চাল চাল ॥
বিডিআর শপে গিয়া সকাল,
আমরা আনিব সস্তা চাল,
আমরা টুটাব ক্ষুধার কাল,
কিনিয়া তেল ও ডাল।
কাঁদিয়া ককিয়া গাহিয়া গান,
সজীব করিব ন্যাতানো প্রাণ,
যদিও জানি যে কমিবে কাল
চুলায় ভাতের জ্বাল!
চাল দে, নও-জোয়ান,
জলদি খুলে দোকান,
কত আর রবে লাইনে দাঁড়ায়ে
হিন্দু, মুসলমান।
চাল রে চাল রে চাল।
চাল চাল চাল ॥
(এই বেচাল প্যাচালের জন্যে কাজী নজরুল ইসলামের কাছে মাপ্রার্থনাপূর্বক)
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন