আমার প্রিয় পোস্ট

শীতনিদ্রা থেকে ফিরে: পুরাতন কবিতা

১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০১

শেয়ারঃ
0 2 0

ইনফুয়েঞ্জা

সকালে যখন রোদ্দুর উঠেছে কাঁসার মতন
আমি বেমালুম ভুলে গেছি সব, গত দুদিনের ধোঁয়াশায় ভরা সব ভাবনা।
গুলিস্তানের ফুটপাতে কেনা বিলাতি কম্বলের সব রোঁয়া এখনো উঠে যায়নি, তার ভেতরে শুয়ে শুয়ে কফালো গন্ধে আমি ছটফট করেছি। তখনই ভাবলাম কবে আবার সেই কাঁসা-রোদ উঠবে আর আমি ছাদের এধারে--
আমার কম্বলখানা রোদে দেব।
রোদ্দুর অন্তত শ্লেষ্মার গন্ধ থেকে আমায় ছুটি দেবে।

ইউরোপের সহকর্মী বাংলাদেশী রোদ্দুরের তারিফ করছিল। আর আমি
তখন পরম আনন্দে বহুদিন পরে জাতীয়তাবাদী হয়ে গেছিলাম। তারপর আবার যখন কম্বলের ভেতরে শুয়ে শুয়ে
শুকনা বিস্বাদ পাঁউরুটির দুঃস্বপ্ন দেখি--
আমার মনে ঘুমছোটা প্রশ্ন ঠেলা দেয়
রোদেরা কি কখনো জাতীয়তাবাদী হয়, কিংবা পাঁউরুটিরা?

আজকের রোদ্দুরে পয়লায় পাঁউরুটির কথা, তারপর এমনকি কম্বলের কথা ভুলিয়ে দিল। আর আমি চাদর মুড়ে কাঁসা-রোদে নেমে পড়ি। এপাড়া ওপাড়া আমার ঘোরাঘুরির নিমিত্ত শুধু রোদ--কিংবা অন্যকিছু আমার তা মনে পড়ে না। কোথাও কফালো গন্ধগুলো নেই।

চাবি ঘুরিয়ে দরজার পাল্লা খুলতেই আমার মনে পড়ে যায় কম্বলের কথা--
শ্লেষ্মার গন্ধের কথা। অথচ আবার কাঁপুনি উঠতেই আমি কম্বলের ভেতরে ঢুকে পড়ি আর আবার রোদ্দুরের কথা ভাবতে থাকি।

কম্বলটা রোদে দিতে হবে।

.....
শ্যামলী, ঢাকা।। ৪ঠা ফেব্রুয়ারি ২০০৪

 

সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:১৮
রুখসানা তাজীন বলেছেন: আপনি জাপানে ছিলেন? বিশ্বজিত দা-র বাসায় আপনার ছবি দেখলাম।
২. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৬
মানস চৌধুরী বলেছেন: হ্যাঁ আড়াই বছর ছিলাম, তাও ৫ মাস কম। বিশ্বজিৎকে কীভাবে চেনেন?
৩. ২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫২
রেটিং বলেছেন: *****
অনেকদিন পরে আপনাকে দেখলাম। আপনি আর লিখেন না কেন ?
৪. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৪
রুখসানা তাজীন বলেছেন: বিশ্বজিত দা-র স্ত্রী শাবি-তে আমার পরিচিত ছিলেন। এখন সাইতামা ইউনি-তে ভর্তি হয়েছেন। দুই সূত্রেই চেনাজানা।

 

মোট সময় লেগেছে ১.০৪৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার প্রফাইলের পুরাটাই বৃত্ত। অন্ত নাই।
(নিবন্ধন করার পর সামহোয়্যারে আমি শীতনিদ্রায় ছিলাম ৬মাস। আবার কখনো ঘুম এলে ...প্রতিটি জন্ম একবার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ