আমার প্রিয় পোস্ট
- আমি কোথাও থাকবো না, তাই শব্দ সাজাই আজ ...... - নস্টালজিক
- অঝোর ধারায় বৃষ্টি শুধু তোমার কথা বলে!... - নস্টালজিক
- তোমার টানে সারা বেলার গানে ; যদি না শুনতে চাই বেশ হয় ! - মেহবুবা
- ছোট গল্প- ''প্রত্যুত্তর'' - স্বপ্ন ও সমুদ্র
- আরও এক টুকরো শৈশব : যে কবিতা একাই একশো
- পৃথিলা আফনান
- বাবা ও মেয়ে - অনিক
- আজও ডানা ভাংগা একটি শালিক হৃদয়ের দাবি রাখো-প্রিয় গায়ক- দ্যা আলটিমেট সন্জীব চৌধুরী সমগ্র - প্লিওসিন অথবা গ্লসিয়ার
- একটা সামাজিক ক্যাম্পেইন শুরু করতে চাই, সেটা সকল বাংলা ব্লগ থেকেই! সাথে কেউ না থাকলে আমি একাই এগোবো - উদাসী স্বপ্ন
- একটি রাজকন্যার গল্প এবং সামুর রূপকথার গল্পের সংকলন
(আপডেট হয়েছে, হচ্ছে, হবে) - কি নাম দিব
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- হ্যালো এটা কি ২৪৪১১৩৯ -প্রিয় অন্জন এবং অন্জনের জনপ্রিয় ,অজনপ্রিয় গান সমুহ - প্লিওসিন অথবা গ্লসিয়ার
- এভরিথিং উইল বি পারফেক্ট - ড়ৎশড়
- রাত্রি - ড়ৎশড়
- আমার মন খারাপের পরেও ... - নস্টালজিক
- শোনাতে পারিনা তাই - সুনীল সমুদ্র
- আমার ভীনদেশী তারা [পোস্ট সমগ্র] - ওসিরিস টিমোন
- প্রিয় প্রেমের কবিতারা...প্রথম কিস্তি - বাবর মোহাম্মদ
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- ভালবাসার জন্যে কারন ............... - ইরফান হোসাইন
- একদিন - স্বদেশ হাসনাইন
- শত জনমের ঐ এক রাত ... - ""শ্রাবণী""
- কে ভালবেসে জেগে থাকে রাত নেই যেন জানার উপায় - স্বদেশ হাসনাইন
- নিখোঁজ সংবাদঃ একটি নাম খুঁজে পাওয়া যায় নি..... - শ্রাবনের ফুল
- আকাশকে দুঃখ দিতে নেই! - সুনীল সমুদ্র
- এই গল্পটার নাম দেয়া যায় যারা বৃষ্টিতে ভিজে নাই অথবা জ্যোৎস্নার দেয়াল ভেঙে যাওয়ার গল্প - অমিত চক্রবর্তী
- জীবনটাকে এই মুহূর্তে যাদের কাছে অর্থহীন মনে হচ্ছে তাদের জন্য............ - ৃৃৃশান্ত
- মুক্তগদ্য: যে বৃষ্টির ভিতর তুমি, সে অথবা তারা এবং আমি প্রতিদিনই হারিয়ে যাই - নির্ঝর নৈঃশব্দ্য
- আকাশের ঠিকানায় ভাসিয়ে দেওয়া চিঠিগুলি........ - শায়মা
- প্রিয় কবিতা-১ - বটগাছ
- আঙ্গুলগুলো আঙ্গুল খোঁজে,কই! - নস্টালজিক
- সাঁতার দিও দিঘীর জলে, সাঁতার দিও মনে - কখনো মেঘ, কখনো বৃষ্টি
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- আমি, নিজস্ব একটা দিন আর ছোট্ট পরী - চতুষ্কোণ
- প্রেমকথা: তোমার দীঘল নিশ্বাস জুড়ে লেবুপাতার যে রঙ আছে - নির্ঝর নৈঃশব্দ্য
- ডাহুকের নিমন্ত্রণে ঘুম ঘুম নীড়, পরীর চোখ জোছনা মাখা... - শ্রাবনের ফুল
- আউট অব দ্য ব্লু.... - জীবনানন্দদাশের ছায়া
- সপ্তর্ষীমন্ডল ঝুলে আছে প্রশ্নবোধক হয়ে - সমুদ্র কন্যা
- মুক্তগদ্য: ওগ্গাটিঁয়া - নির্ঝর নৈঃশব্দ্য
- স্বপ্নঃ অতন্দ্রিলা - ৫ - অদ্ভুত শূন্যতা
- এটি একটি পিচ্চি-পাচ্চা পোস্ট - শাওন
- আধ ঘন্টায় প্রেম, অতঃপর বিয়ে... - ড়ৎশড়
- সংকোচে জানাই আজ, একবার মুগ্ধ হতে চাই ( নাটক থেকে পাওয়া কবিতা) - সাগর ঢাকা
- প্রতীক্ষা (কেউ কথা রাখেনি কবিতাটির মতো হৃদয় ওলটপালট করা একটি কবিতা।) - হা...হা...হা...
- এই মোম জোছনায়--আরতি - রাশেদ
- বৃষ্টি বিলাসঃ বৃষ্টি দিনের গানের অনলাইন সংগ্রহ। (প্রথম কিস্তিঃ৬০ টি গানের ডাউনলোড লিংক) - এ. এস. এম. রাহাত খান
- তোকে খুব দেখতে ইচ্ছে করে.................. - প্রতিফলন
- রবীন্দ্রসংগীত -শামা রহমান - দীপান্বিতা
- আড়াই বছর বয়সী পুত্রের সাথে পিতার কথোপকথন-৩ - আবু সাঈদ আহমেদ
- একটাই আমার… - কাঠের খাঁচা
- একা হেঁটে চলে যায় একজন... - কাঠের খাঁচা
- বিষণ্নতায় একা........ - সুলতানা শিরীন সাজি
- দেবদূতের বিবাহনামা ----- ৭ - শান্তির দেবদূত
- কেউ ডাকে নি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি- - tukunxill
- ~ তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো! ~ - পাপী
- *~*পরশমণির ছোঁয়া লাগাই এ প্রাণে:: সেই বুড়োটার দু'শো গান*~* - রুবাইয়াত ইসলাম সাদাত
- নীল - তারার হাসি
- তুমি জানবেও না যে এই লেখাটা তোমায় নিয়ে... - ছন্নছাড়ার পেন্সিল
- নতুন বিবাহিতা নারীদের জন্য কিছু টিপ্স......


- নাজনীন১
- কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে - ২ - পাপী
- আপনি বাংলাদেশী না? এত গর্ব কীসের আপনার? - আকাশ_পাগলা
- সে তোমাকে পাবে না। - পেন্সিল
- গল্প: ছায়ার ডানা - নির্ঝর নৈঃশব্দ্য
- তুই মেঘ হয়ে ছিলি আমার ভেতর - আবদুল ওয়াহিদ
- হেরে যাওয়ার গল্প। - পেন্সিল
- পিচ্চি সংক্রান্ত এক হালি - আতিকুল হক
- কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে - ১ - পাপী
- কেউ দেয় না মুঠোর ভিতর রোদের রুমাল - নির্ঝর নৈঃশব্দ্য
- মধুর গুনাগুন - রূম্মান
- খুঁজে পাওয়া নোটবুক এবং কিছু পংক্তিমালা......... - সুলতানা শিরীন সাজি
- আয় না আবার মন ভেজাই! - ফারা তন্বী
- আঁধার তুই এসে অন্তহীন জেগে থাকা - নির্ঝর নৈঃশব্দ্য
- #** যে কথাটি জিজ্ঞেস করো না **# - নিবিড়
- তোমার দুচোখে রেখ নিস্বার্থ ভালবাসা - জিনাত
- সেদিন যারা বৃষ্টিতে ভিজেছিলো...... - কঁাকন
- আধা ডজন জানের টুকরা...[কাউরে দিমুনা কইলাম!] - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- গল্পঃ সবুজ রঙের মেঘ - আকাশ_পাগলা
- প্রজেক্ট রুমমেট
- হাসান মাহবুব
- সুখস্বপ্ন তোমার থাকুক..(লিরিক) - হাসান মাহবুব
- জীবনানন্দ দাশ: যদি আমি ঝরে যাই একদিন - নির্ঝর নৈঃশব্দ্য-২
- দেবদূতের বিবাহনামা ---- ৪ - শান্তির দেবদূত
কোঁকড়া চুলওয়ালী বলে -- আমি নাকি খুব যন্ত্রনা করি
- অনন্ত দিগন্ত
- *** ~ ভায়োলিনের মূর্ছনায় হারিয়ে যাই কিছুক্ষন ~*** - অনন্ত দিগন্ত
- ** || ** একটুকরো উজ্বল আলোর হাতছানি ** || ** - অনন্ত দিগন্ত
- এই তো, মেঘাচ্ছন্ন দিনে... ভেজা দিন গান গেয়ে যা - মৃন্ময় আহমেদ
- পুরুষতম - ঊশৃংখল ঝড়কন্যা
- .......ধুয়ে যাবে যত আছে অভিমান,ধুয়ে যাবে সিঁদুরের টিপ....... - এ. এস. এম. রাহাত খান
- প্রিয় কবিতা-৫ - বটগাছ
- **|| *~** বৃষ্টির ফোটায় আঁকা স্মৃতি **~* ||** - অনন্ত দিগন্ত
- ভোরের একটু আগে - ছন্নছাড়ার পেন্সিল
- মাথায় চেপেছে পুতুল ভূত - অপ্সরা
- এক ঝাঁক ডিমপুতুল - অপ্সরা
- তুমি চলে গেলে এমন হয়... - সুনীল সমুদ্র
- বৃথাই ভালোবাসার গল্প - ভাঙ্গা পেন্সিল
- হয়তো ভালোবাসা গল্পে ছিল... - ভাঙ্গা পেন্সিল
- ভালবাসার মেঘে ঘেরা - নীল আলো
* | * | *~* কোকড়া চুলওয়ালী আমাকে বেষ্ট ভ্যালেন্টাইন গিফট কিনে দিয়েছে *~* | * | *
- অনন্ত দিগন্ত
পিচ্চিদের জন্য~~~~~~~
- জেরী
- তখন না হয় আমায় ডাকিস....................। - প্রতিফলন
- ঠিক বলেছ
- ভাঙ্গা পেন্সিল
- জীবনানন্দ হয়ে: নিয়াজ মোহাম্মদ চৌধুরী - রিয়াজ শাহেদ
- ...অসমাপ্ত দিনের গল্প। - ...অসমাপ্ত
- দৃষ্টি জুড়ে আকাশ আমার, আকাশ জুড়ে তুমি..... - জিহাদ
- তিথি, লেখাটি শুধু তোমার জন্য...দীর্ঘশ্বাসগুলো নয়... - জিহাদ
- যখন চাঁদ হেসেছিলো................. - সুলতানা শিরীন সাজি
- সোনা রোদে ভাসিয়েছি আমার ছোট তরী......... - নীল আলো
- বাচ্চাদের ছবি (পর্ব-০১) - চাররঙা রঙিন-কষ্ট
- বৃষ্টি ছোঁয়না যাদের... - সুনীল সমুদ্র
- জীবনানন্দই যেনো বাজিয়েছে বেদনার সুর! - শেরিফ আল সায়ার
যে শহরে তুমি আছো, কি করে খবর সেথা পৌছে দেই!
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৭
সেই শহরে এক সময় প্রচুর বৃষ্টি হতো। শালিকগুলো ডানা ঝাপটাতে ঝাপটাতে কারো কারো বারান্দার রেলিং ঘেষে এসে বসতো। বৃষ্টি জল কখনোবা তোমাকে ভিজিয়ে দিতো, কখনোবা আমাকে ভিজিয়ে দিতো। তোমার আমার হৃদয়ে ভিজে মাটির গন্ধ ভেসে আসতো তখন।
এই শহরে বৃষ্টি হয় না। এই শহরে খরা হয়....মনো-জমিন ফেঁটে চৌচির হয়...শালিক তবুও ডানা ঝাপটায় না। শালিকগুলো হয়ে যায় নৌকো...পানি ছাড়া যেই নৌকো ভাসে না। বুকের মাঝখানটায় পড়ে থাকে সেই নৌকো। সেই নৌকো বয়ে বেড়াতে অনেক কষ্ট।
তোমাকে জানানো হয়নি। তোমার শহরে আমার শহরের মেঘগুলো ভেসে ভেসে চলে যায় না আমার না বলা কথাগুলো নিয়ে। আমি মেঘের বুকে বৃষ্টির ছবি আঁকতে আঁকতে এক সময় ক্লান্ত হয়ে মেঘের মাঝেই ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙাতে বৃষ্টি ঝরে না।
তবুও ঘুমের মাঝে আমি এক ঝাঁক জোনাকীর ঘুম ভাঙানিয়া গান শুনে যাই
"কলা বেচো, কয়লা বেচো, বেচো মটরদানা
বুকের জ্বালা বুকেই জ্বলুক
কান্না বেইচো না।
ঝিঙে বেচো পাঁচসিকেতে
হাজার টাকায় সোনা
বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেইচো না।"
Click This Link
*******************
দেশের জন্য মনটা পুড়তেছে। কবে যাবো?
অপেক্ষা জিনিসটা আমার কখনোই ভালো লাগতো না। আমার জন্য কেউ একজন বেলী ফুল নিয়ে অপেক্ষা করছে-তার অপেক্ষা করতে ভালোই লাগে। কিন্তু আমার না।
বৃষ্টিতে ভিজার কথা আমাদের....আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছি। এক আকাশ জোছনার আলো গায়ে মাখার জন্য আমি বসে আছি।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নাঈম বলেছেন:
প্রতীক্ষার পালার অবসান ঘটিয়ে আগামী দিনগুলো সুন্দর হোক, এই কামনায়..........
লেখক বলেছেন: আমিন
মেহবুবা বলেছেন:
অপেক্ষার পালা সাঙ্গ হোক । লেখাটা ভাল লাগল ।
লেখক বলেছেন: ধন্যবাদ
হাসান মাহবুব বলেছেন:
লেখাটা মন ছুঁয়ে যাওয়া।
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
পিচ্চি তোমার হলো কি ? মন খারাপের ঝাঁপি । এই শহরের বৃষ্টি আর ওই
শহরের ধূলো, কিচ্ছুরি যে অর্থ নাই পিচ্চি।
দিন পার করে যাওয়া। যাই। ভালোভাবে যাই। খারাপ ভাবে যাই।
এই।
লেখক বলেছেন: এইভাবে শুধু জীবনটাকে চালিয়ে যেতে ভালো লাগে না
তুমি কেমন আছো?
লেখক বলেছেন: ক্লাস নেই এখন, কিচ্ছু করার নেই (অথবা থাকলেও করছি না) খুবই বাজে সময় কাটছে। শুধু ঝিমাচ্ছি
ভালো লাগছে না
আপনি কেমন আছেন? কেমন চলছে সব?
আকাশনীল বলেছেন:
ভাল লাগল, আপনার ইচ্ছা খুব দ্রুত পূরন হোক
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
স্পর্শহীন কিছুদিন বলেছেন:
অনেক সুন্দর লিখেছেন।
লেখক বলেছেন: আবোল তাবোল যা মনে এসেছে লিখে ফেললাম আর কি
লেখক বলেছেন: বিদেশে আরামে আছি জানি। কিন্তু স্বপ্নগুলো পূরনের চাবি সেই শহরেই আছে যে
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন:
অনেকদিন পর লিখলেন, আপনি সব সময়েই চমৎকার লেখেন এইবার ও অনেক ভাল লিখেছেন। একটা সময়ে পড়াশুনার জন্য বেশ কয়েক বছর পরবাসি হতে হয়েছিল। প্রতিদিন আক্ষরিক অরথেই দিন গুনতাম কতদিন হলো কয়মাস হলো কয় বছর হলো কবে দেশে একেবারে ফিরে আসবো। একটা সময়ে এই অপেক্ষা শেষ হয়, অনেকেই বলে ঢাকায় জাম গরম আরো কতকিছু কিন্তু আমার এই ঢাকা অনেক পছন্দ। আপনার অপেক্ষা ও শেষ হবে। ভালো থাকবেন সবসময়েই।
লেখক বলেছেন: আরে কি অবস্থা আপনার। ভালো লাগলো আপনাকে ব্লগে দেখে। ফ্লু নিয়ে কাজ কেমন চলছে?
দেশের বাইরে কত বছর ছিলেন? আমার আপনার মত দিন গুনে গুনে আনন্দটা অন্তত পাওয়ারও উপায় নেই। এখানেই হয়ত থেকে যাবো ![]()
শুভ কামনার জন্য ধন্যবাদ।
আমিতো উল্টা পাল্টা লিখে একটা পোষ্ট দিলাম, আপনিও নতুন একটা পোষ্ট দিন।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
যে শহরে আমি নেই, আমি থাকবোনা সে শহরে যুদ্ধ শেষের
ভাঙ্গা পোড়ো একটা এয়ারপোর্টের মতো বেঁচে থাকবে তুমি
---------------------------------------আবিদ আজাদ ।
লেখক বলেছেন: চমৎকার তো!
পুরো কবিতাটা আছে? থাকলে শেয়ার করেন প্লিজ
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন:
দিন দিন বাড়ছে, রাতদিন আপাততঃ ফ্লু নিয়েই আছি।সামনে বিপদ দেখতে পাচ্ছি, চেস্টা করছি আমরা। দোয়া করবেন যেন কিছুটা হলেও মানুসের কস্ট কমাতে পারি।
লেখক বলেছেন: দোয়া রইলো
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন:
আমি পরবাসি ছিলাম আট বছরের একটু বেশি।
লেখক বলেছেন: অনেক লম্বা সময়। আমার হয়েছে পাঁচ বছরের একটু বেশি
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
মুখপুস্তিকায় দ্যাখ পিচ্চি; বৃষ্টি আর ধূলো কিংবা সবুজ কিংবা ফুটপাথ-
সওওব অর্থময় অর্থহীনতা।
লেখক বলেছেন: সব অর্থময় অর্থহীনতা!
অনন্ত দিগন্ত বলেছেন:
তোমার অপেক্ষার পালা শেষ হোক !!!!!
লেখক বলেছেন: আমিন
লেখক বলেছেন: হয় নাতো ![]()
এন এইচ আর বলেছেন:
অপেক্ষা গুলো বড়ই কঠিন আর নির্মম হয়..............সকাল এলে দুপুর আসতে চায় না............।
শনি বার এলে বরিবার আসতে চায়না........।
অফলাইনে আপনার পোস্ট পড়েছি আগেই............. বৃষ্টির লেখা পড়তে পড়তে খেয়াল হলো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সাইকেল নিয়ে পাক্কা ২০ মিনিট ঘুরলাম। ভিজে একাকার হয়ে বাসায় ফিরলাম.............
অপেক্ষার সময় গুলো তারাতারি শেষ হোক........
লেখক বলেছেন: বৃষ্টিতে ভিজা হয় না আমার। এখানকার বৃষ্টিগুলো মন ভিজিয়ে যায় না
অনেক অনেক ভালো থাকুন
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন:
সবাই দেখি একই জ্বরে ভুগছে ,ভাই থাকেন কই ?
লেখক বলেছেন: জ্বর খুবই খারাপ ![]()
আছি ফ্লোরিডা, ইউ.এস.এ.
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
চমৎকার লেখা হয়েছে ।
প্রায় কাছাকাছি থিমে একটি গল্প দু'চারদিনের মধ্যে ছাড়বো । অগ্রীম দাওয়াত ।
ভালো লাগা প্রিয় কবিতারা-৪১ ( যে শহরে আমি নেই আমি থাকবো না--আবিদ আজাদ )]
যে শহরে আমি নেই আমি থাকবো না
আবিদ আজাদ
যে শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে যুদ্ধ শেষের
ভাঙা-পোড়ো একটা এয়ারপোর্টের মতো বেঁচে থাকবে তুমি
তোমাকে ঘিরে সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে স্কার্ট পরা বুড়ি-
বার্মিজ মহিলার মতো ভৌতিক নির্জনতা;
তোমাকে ঘিরে সারাক্ষণ ঝুলে থাকবে তছনছ তারের জটিলতা
লতাগুল্মময় ক্রেনের কংকাল, জং পড়া লোহালক্কর আর হিংস্র
ঘাসের মধ্যে ধু-ধু করবে তোমার জীবন
ভয়ার্ত সব মিলিটারী ভ্যান আর উল্টে থাকা ট্রলির পাশে ক্ষত-বিক্ষত
একটা চাঁদ ওঠা রানওয়ের মতো
তুমি মুখ লুকিয়ে রাখবে গা ছম-ছম করা জ্যোৎস্নায় ।
যে শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে জনহীন কোন
পেট্রোল পাম্পের দেয়াল ঘেঁষে
একটা মরা শিউলি গাছের মতো বেঁচে থাকবে তুমি
তোমাকে ঘিরে হা- হা করবে নিদাঘ রাত
দেখবে পর্যুদস্ত একটা হেলমেটের ফাটল দিয়ে দিয়ে মাথা
তুলছে একগুচ্ছ সবুজ তৃণ
শুনবে ধ্বংস্তুপের মধ্যে অর্ধডোবা সূর্যাস্তের মতো
আগুনলাগা বিলুপ্তপ্রায় লাউঞ্জ থেকে ভেসে আসছে
প্রেত হাসির শব্দ
তোমাকে ঘিরে নামবে এক জোড়া জনশূন্য বুটের স্তব্ধতা ।
যে শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে প্রতিদিন
দুর্ঘটনা দিয়ে শুরু হবে তোমার ভোর
সকাল সাতটা থেকে অনবরত টেলিফোন আসতে থাকবে
'সান স্ট্রোকে'র সংবাদ
তোমার পাশের সাততলা জানলা থেকে লাফিয়ে পড়বে
কোঁকড়া চুলের যুবক
একদিন গলায় খুর চালাতে চালাতে ঘুমিয়ে পড়বেন সেই বুড়ো
সবুজ রঙ্গের গলাবন্ধ পরে স্টিক হাতে যিনি মর্নিংওয়াকে
বেরুতেন রোজ
একটি কিশোরী তার আব্বার রেজর থেকে লুকিয়ে নেবে ব্লেড
গভীর জ্যোৎস্নাঙ্কিত স্ট্রীটের মাথায় হঠাৎ দাঁড়িয়ে পড়বে
কালো রঙ্গের একটি গাড়ি
একজন মানুষ শিরিষ গাছের ভিতরে টিপে ধরবে আরেকজন মানুষের গলা
পার্কের ঝরাপাতার উপর সারারাত ধরে শিশিরে ভিজে যাবে
মৃত তরুণীর হাঁটুর ভাঁজ ।
যে শহরে আমি নাই আমি থাকবো না সে শহরে চরম
দুর্বোধ্যতম হয়ে বেড়ে ওঠবে তোমার বিষন্ন সন্তান
বার বার ক'রে বদলাতে হবে তার ঝাপসা চোখের চশমার গ্লাস
তুমি তাকে পৌঁছে দিয়ে আসবে ভোরের ইস্কুলে
কিন্তু কাঁধে ব্যাগ নিয়ে আর কোনদিন ফিরে আসবে না
নীল হাফ প্যান্ট পরা তোমার ছেলে, আসবে না , আসবে না
তুমি দাঁড়িয়ে থাকবে ইস্কুল বাড়ির সামনে, রাস্তার ওপারে ।
যে শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে নিয়মিত
দুধের বোতল দিয়ে যাবে গাড়ি
কিন্তু সে দুধে মেশানো থাকবে গুঁড়ো বিষ
তোমার ফ্রিজের ভিতরে মরে পরে থাকবে শাদা ইঁদুর
তোমার ড্রেসিং টেবিলের আয়নায় বসে থাকবে একটা তেলাপোকা
তার রঙ হবে মারাত্মক রকম লাল
তোমার ওয়ারড্রোবের ভিতর থেকে হ্যাঙ্গার শুদ্ধ ঝাঁপিয়ে পড়বে মধ্য রাতে কাপড়-চোপড় ।
তুমি পালাতে চাইবে পালাতে চাইবে পালাতে চাইবে
ছুটে পালাবে
ছুটবে
ছুটতে ছুটতে ছুটতে তুমি নিচতলার জানালার একখন্ড পর্দার
মতো আটকে যাবে বারবার
তুমি উদ্র্ধশ্বাসে ছুটে পালাবে ঘুমের ভিতর
কিন্তু মৃতশহর শাণিত করে রাখবে তার সমস্ত রাস্তার বালি
তারার ভিতর থেকে সারারাত ধরে খ'সে পড়বে চূন
হঠাৎ লক্ষ লক্ষ হাতের করতালি বেজে উঠবে আতংকিত মোড়ে মোড়ে
দেখেব শাদা ট্রাফিক দাঁড়িয়ে আছে বাজপড়া তাল গাছের মতো
তার হাত দু'টো ঝুলছে চাঁদহীন মরা ডালের মতো
চোখে লোমহর্ষক দুটো গর্তের ভিতর দিয়ে চলেছে
বিষাক্ত পিঁপড়ের বাহিনী
তার মাথার ফাটলে গজিয়েচে একটা বটচারা
তোমার ভয়ার্ত চিৎকারে শুধু সেই মৃত ট্রাফিকের লাল
হা-এর ভিতর থেকে উড়ে যাবে একটা বনটিয়া ।
যে শহরে আমি থাকবো না সে শহরে
লিফট তোমাকে নিয়ে নেমে যাবে পাতালে
তোমাকে নিয়ে মন্ত্রমুগ্ধের মতো
পার্কের ধারের খাদে ছিটকে পড়বে বাস
লেকের হাঁসগুলি গুগলির মতো ঠুকরে খাবে মানুষের চোখ
আর খুব বিকাল বেলায় তুমি ক্লান্ত হ'য়ে
ক্লান্ত হ'য়ে
ক্লান্ত হ'য়ে
ফিরবে ঘরে
কিন্তু তোমার ঘরের নিঃসঙ্গ দরোজা
তোমাকে খুলে দিবে হু -হু শীতার্ত প্রান্তর
তোমার সোফা তোমাকে বসতে দিবে না
পাঠিয়ে দেবে বিছানায়
কিন্তু বিছানা তোমাকে শুতে দেবেনা
দাঁড় করিয়ে রাখবে হিমশীতল জানালায়
তুমি বাথরুমে যাবে, শাওয়ার খুলে দিলে ঝরবে রক্ত
তুমি বেসিনে নুয়ে পড়বে, পানির ঝাপ্টা দিতেই মনে হবে
কার গলা যেন পাটিয়ে দিচ্ছে যক্ষার ফুল
তুমি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াবে,
দেখবে বিভৎস চিড় ধ'রে আছে আয়নায় ।
সেই চিড় ধরা আয়নার ভিতরে তারপর ক্রমশঃ
হারিয়ে যাবে তোমার আর্তনাদ
আর তোমার মনে হবে , আমি নেই ।
লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ কবিতাটা পড়ার সুযোগ করে দেয়ার জন্য
লেখক বলেছেন: থ্যাংকুস ![]()
কোন শহরের নাম ক্কোহেকাফ?!
ফ্রুলিংক্স বলেছেন:
শহরটাকে দুর থেকে ভালো লাগে। কাছে গেলে অবস্হাদৃষ্টে মন খারাপ হয়ে যায়। চেষ্টা করি কতো তাড়াতাড়ি ওখান থেকে পালানো যায়।ভালো থাকুন।
লেখক বলেছেন: কোন শহরটার কথা বললেন?
আপনিও অনেক অনেক ভালো থাকুন
জনৈক আরাফাত বলেছেন:
যে শহরে তুমি আছো, কি করে খবর সেথা পৌছে দেই!
লেখক বলেছেন: কি করে? ![]()
লেখক বলেছেন: মন খারাপ করিয়ে দেয়ার ইচ্ছে ছিলো না ![]()
রাতের বৃষ্টির শব্দ বলেছেন:
দরুন লিখেছেন ভাই খুব ভাল লাগলো। আপনার নিক টা ও খুব সুন্দর।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: আইসক্রিমমমমমমমমমমমমমমমমমমমম ![]()
দেশে আসি, গুনে গুনে সবগুলো আইসক্রিমই নিবো ![]()
লেখক বলেছেন: সুইট জেরীদের মন খারাপ করতে নেই। হাসো ![]()
তাজা কলম বলেছেন:
ভাল লাগল শৈল্পিক কথামালা। +++++++++++
লেখক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো
লেখক বলেছেন: বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেইচো না।
লেখক বলেছেন: কি বলো এইসব আপু? তুমি যে কত ভালো লিখো সেটা তুমি নিজেও জানো না। আর তোমার এত এত গুনাবলী দেখে হিংসে লাগে
ভালো থেকো সুইট সুইট আপু
কঁাকন বলেছেন:
কী অবস্থা
লেখক বলেছেন: এইতো আপু, চলছে। দুই সপ্তাহ বন্ধ ছিলো, আজ আবার ক্লাস শুরু হয়ে গেলো।
ব্যস্ততা...কষ্ট...সুখ....সব মিলিয়ে ভালোই আছি
আশরাফ মাহমুদ বলেছেন:
অপ্সরা বলেছেন: হুম!!!কিছু বলার পাচ্ছিনা। এত ভালো লিখতে পারিনা কমেন্ট করি কিভাবে?
লেখক বলেছেন: কেউ যখন চাপা মারে সেটা ভীষন অসহ্য লাগে।
লেখক বলেছেন: তোমাকেও রমজান মোবারাক
লেখক বলেছেন: ছ্য় বছর হয়ে গেলো ![]()
সৌরভ সাখাওয়াত বলেছেন:
গানের এমপি থ্রি লিংকটা পেলে ভালো হতো।|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন "পিচ্চি" ?
লেখক বলেছেন: ব্লগার রাতমজুর থেকে নিয়ে আসলাম চুপি চুপি
Click This Link
পথিকের কথায় কান দিতে হয় না
সৌরভ সাখাওয়াত বলেছেন:
লেখা ভলো লেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ
সুনীল সমুদ্র বলেছেন:
চমৎকার আবেগময় কথামালা।
ভালো লাগলো ভীষণ লেখকের অসাধারণ এই অনুভূতি।
আপনার নিক-টিও খুব চমৎকার!
লেখক বলেছেন: ভালো লাগছে আপনার মন্তব্য দেখে
ভালো থাকুন
আমি ত সারাজীবন চেষ্টা করলেও পারবনা এটার অর্ধেক লিখতে।
আমি ত আপনার ফ্যান হয়ে যাচ্ছি। আপনার ই মেইল অ্যাড্রেস টা কি দেয়া যাবে?
লেখক বলেছেন: ফ্যান হয়েছেন! এখন তো অনেক শীত! গরমকালে অবশ্য সিলিং ফ্যানের বাতাস ব্যাপক কাজে লাগতো।
ভাই, লেখালেখি তো আমি শুধু ব্লগে করি। ই-মেইলে তো লেখা আদান প্রদান করি না। লেখা ভালো লাগলে, আমার ব্লগে এসেই যে পড়তে হবে।
রাজসোহান বলেছেন:
আইসা পৈরো
লেখক বলেছেন: তুমি বললে তো আর হবে না। তুমি বললে আমি আসবোও না
টানজিমা বলেছেন:
ওয়াও, আপনি এত্ত সুন্দর করে লেখেন কিভাবে??আমি ত সারাজীবন চেষ্টা করলেও পারবনা এটার অর্ধেক লিখতে।
আমি ত আপনার ফ্যান হয়ে যাচ্ছি। আপনার ই মেইল অ্যাড্রেস টা কি দেয়া যাবে? ......পিলিপ্চ..........
লেখক বলেছেন: আরেকজনের মন্তব্য কপি পেষ্ট করো কেন?
লেখক বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























