মাঝে মাঝে কোন এক তারা ঝরে যায়
ঝরে যায় কপালের নীল টিপ হতে
আমি রূপালী মেয়ে হয়ে পথে হেঁটে যেতে যেতে দেখি
জোনাকের ডানা পড়ে থাকে ধূলোতে!
আমাকে জ্যোৎস্নামাখা রাতে,
সোনার কাঠি-রূপার কাঠি তার জাদুর মাঝে বেঁধে ফেলে
সারা শহর ঘুমিয়ে পড়লে বনের মাঝে শঙ্খ কান্নার ঢেউ উঠে
কেউ ডেকে যায়......ডেকে যায় আমায়
আমি তখন জাদুর মায়ায় ঝিনুকের বুকে বন্দী!
*************
আমাদের প্রথম দেখা, শেষ দেখা বলে কিছুই নেই। তাকে দেখার অদম্য ইচ্ছা প্রায়ই কষ্ট দেয়। তার কাছে আমি যেতে চাই---যতটা কাছে গেলে তার নিঃশ্বাস প্রশ্বাস টের পাবো। যতটা কাছে গেলে তার বুকের মাঝের ডাহুকের বিলাপ আমি শুনতে পারবো।
বাস্তবতা কঠিন তবে মায়া তার চেয়েও গভীর আর প্রকট।
Click This Link
**************
আমি জানি সে আছে, সে থাকবে। আমার চার দেয়ালের সাদা আর হালকা গোলাপীর সবটা জুড়েই সে মিশে আছে। শুধু হাত বাড়ালে আমার হাতের উপর তার হাতের ছুঁয়া পরে না।
*************
ইচ্ছাপূরনের দেবতা কোথায় থাকে তা আমার জানা নেই। জানা থাকলে ইচ্ছাপূরণের দেবতার কাছে দুটো ডানা চাইতাম।
পাখি উড়ে অজানায় মিলায় না। পাখি তার প্রিয় আকাশের বুকেই ফিরে এসে ঘুরে ঘুরে উড়ে বেড়ায়।
আমি পাখি হয়ে চাঁদের দেশে চলে যেতাম তাহলে....ঝুলন্ত চাঁদের পাশে তারা হয়ে যেতাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

