আমার প্রিয় পোস্ট

অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই

শূন্যতা আর এক শালিকের গল্প

২৭ শে মে, ২০১০ রাত ১০:২৭

শেয়ারঃ
0 0 0



১.
নীলবাবু ছিলেন আমাদের ইসকুলের বাংলা টিচার। ক্লাসের বাইরের সময়ও উনার বুক পকেটে একটা ফাউন্টেন কলম থাকত।
স্যার বলতেন: "গঠন-গাঠনে আর লম্বায় সব মানুষই বড় হয়। শুধু মাত্র মনুষত্যে সবাই বড় হয় না।"
বুক পকেটে একটা ফাউন্টেন পেন নিয়ে আমি স্যারের মত হতে চাইতাম। আমি আকাশ ছোঁয়ার মত বড় হয়েছিলাম। শুধু আমার বুক পকেটে ভরদুপুরে একটা ব্যাঙাচি ঘুমায় আজকাল। ঘুমের ঘুরে মাঝে মাঝে লাঠিতে ভর দিয়ে চলা স্যারের খট খট খট শব্দ শুনে আমি জেগে উঠি। আমার কপালে জমতে থাকে বিন্দু বিন্দু ঘাম।

২.
আমার জন্য সে এক হাজার একটা কবিতা লিখবে বলেছিলো। কবিতার মাঝ পথে আমি তাকে ফেলে এসেছিলাম। আমি সবসময় একজন প্রেয়সী হতে চাইতাম, শুধুমাত্র কারোর প্রেরণা নয়। সে আজো এচোখ থেকে ওচোখ কবিতা খোঁজে বেড়ায়।
আর আমি কবিতাকে ঘৃনা করি। শাড়ির আচলে বেঁধে রেখেছি নিঝুম এক কোয়া।

৩.
মল্লিকাদের বাড়ির উঠোনে পরে কাতরাচ্ছিলো শালিকটা। আমি শালিকটাকে ঠিক ঠিক চিনতে পারছি। হ্যাঁ তাকেই তো আমি অভিশাপ দিয়েছিলাম। আমার মেয়ের গালে কি নির্মম নখের দাগ বসিয়ে দিয়েছিলো! আমি লাথি দিয়ে দূরে সরিয়ে দিলাম শালিকটাকে। আমার মেয়েকে শক্ত করে বুকের মাঝে আগলে ধরে চুমো খাই আমি। পৃথিবীর সব সুন্দরের প্রতি মায়া জন্মাতে নেই।

একটা ডানা, একটা লাল ফ্রক, আর একটা নোলক পাশাপাশি শুয়ে থাকে কবরে।

৪.
ঈশ্বর আর আমি
মুখোমুখি...
আমি: আমাকে স্বপ্ন গড়ার ক্ষমতা দাও নয়ত মৃত্যুর।
তাহলে একজন পিতা, একটা লালচুড়ি, আর একটা স্বপ্নকে আমি মারবো।
.
.
.
অবশেষে আমি ঈশ্বরকে খুন করেছিলাম। I had forgotten that miracle does happen. আমি পরী থেকে একটা ছারপোকা হয়ে গেলাম! ঈশ্বরের সর্বশেষ অভিশাপের ফলশ্রুতিতে, আমি আর বৃষ্টি ছুঁতে পারিনা।

৫.
আমি তুকে একটা শুভ্র সকাল, একটা স্বর্ণালী সন্ধ্যা, আর একটা বেলী ফুলের মালা গুঁজা খোঁপা দিবো। শুধু বিষন্ন দুপুরটাকে দিবো না। পড়ন্ত দুপুরটা ভাসিয়ে দিবো মায়াদীঘির জলে। সারাবেলা আমার ঘরে যেই মাছরাঙা পাখিটা উড়ে চলে সে যদি দুপুরটাকে ঠোঁটে করে ফিরে আসে তবে সে হবে একটা নাকফুল। আর যদি অভিমানে ফিরে যায় তবে সে হবে একটা নাটাইবিহীন ঘুড়ি।

বাস্তবপক্ষে, মাছরাঙা পাখিটা হয়েছিলো একটা কাকতাড়ুয়া!

 

সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে মে, ২০১০ রাত ১০:৪৯
""ফয়সল অভি "" বলেছেন: দ্রোহ এর দ্বিতীয় সংখ্যার জন্য আপনার উক্ত লেখাটি প্রকাশের অনুমতি চাইছি এবং আশা রাখি অনুমতি প্রাপ্ত হবো ।


দ্রোহ এর প্রথম সংখ্যার লিংক>>http://www.chittagongnews.org/droho/

আন্তরিক শুভ কামনা রইল ।
২৭ শে মে, ২০১০ রাত ১১:১৬

লেখক বলেছেন: :-B বলেন কি!!! তাও আমার লেখা!! পুরাই জোক! :(


অনুমতি অবশ্যই দেয়া হলো

২. ২৭ শে মে, ২০১০ রাত ১০:৫২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবিতাকে ঘৃনা করতে নেই..........

সময় আর প্রকৃতিকে নিয়ে লেখা ভালো লাগলো।
কেমন আছো তুমি?

শুভেচ্ছা নিও।
২৭ শে মে, ২০১০ রাত ১১:১৭

লেখক বলেছেন: আমি কবিতাইতো বুঝি না আপু :(

আমি ভালো আর মন্দ দুটো মিলিয়ে অনেক ভালো আছি আপু।

তুমি অনেক অনেক ভালো থেকো

২৭ শে মে, ২০১০ রাত ১১:১৮

লেখক বলেছেন: শূন্যতার সাথে শূন্য উপত্যকা! দারুন মিল তো!

২৭ শে মে, ২০১০ রাত ১১:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ২৭ শে মে, ২০১০ রাত ১১:১৬
সোনালীডানা বলেছেন: ভাল্লাগ্সে রেএএএ...

পিলাচ দিয়া গেলাম :)
২৭ শে মে, ২০১০ রাত ১১:১৯

লেখক বলেছেন: পিলাচ পেয়ে এত্ত খুশি হইছি। এখন আইসক্রীম দাও B-))

৬. ২৭ শে মে, ২০১০ রাত ১১:২২
সমুদ্র কন্যা বলেছেন: খুব সুন্দর একটা উপহার মেঘ বৃষ্টি।


আমি তুকে একটা শুভ্র সকাল, একটা স্বর্ণালী সন্ধ্যা, আর একটা বেলী ফুলের মালা গুঁজা খোঁপা দিবো। শুধু বিষন্ন দুপুরটাকে দিবো না। পড়ন্ত দুপুরটা ভাসিয়ে দিবো মায়াদীঘির জলে।

মনটা কেমন হয়ে গেল!
২৭ শে মে, ২০১০ রাত ১১:৩২

লেখক বলেছেন: মাছরাঙা পাখিটা দুপুরটাকে ঠোঁটে করে ফিরে আসনি আপু

৭. ২৭ শে মে, ২০১০ রাত ১১:২৩
সুরঞ্জনা বলেছেন: বলেছেন কবিতা বোঝেননা। তা আপনার এই অকবিতাটি খুব ভালো লাগলো।
++++++++++++++++++++++++++++++++++++++++
২৭ শে মে, ২০১০ রাত ১১:৩৪

লেখক বলেছেন: আমি শাড়ির আচলে বেঁধে রেখেছি নিঝুম এক কোয়া।


ধন্যবাদ আপু

৮. ২৮ শে মে, ২০১০ রাত ১২:০০
ফাহাদ চৌধুরী বলেছেন:

লেখা দারুন লাগলো!!

আমি সবসময় একজন প্রেয়সী হতে চাইতাম, শুধুমাত্র কারোর প্রেরণা নয়।

আর আমি কবিতাকে ঘৃনা করি। X( X(
২৮ শে মে, ২০১০ রাত ৩:৩৭

লেখক বলেছেন: আর আমি কবিতাকে ঘৃনা করি কারন শাড়ির আচলে বেঁধে রেখেছি নিঝুম এক কোয়া।

২৮ শে মে, ২০১০ রাত ৩:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ মুন

২৮ শে মে, ২০১০ রাত ৩:৩৫

লেখক বলেছেন: কইছে তোমারে

২৮ শে মে, ২০১০ রাত ৩:৩৫

লেখক বলেছেন: ওরেরে!! কে আসছে রে!!!

ঐ কেডায় কই আছস? ইন্দুর আফার লাইগা খানা পিনার ব্যবস্থা কর

২৮ শে মে, ২০১০ রাত ৩:৩৪

লেখক বলেছেন: হুমম

১৩. ২৮ শে মে, ২০১০ রাত ১:০৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

এই হইলো আলসেমীর নমুনা /:)

গঠন-গাঠনে আর লম্বায় সব মানুষই বড় হয়। শুধু মাত্র মনুষত্যে সবাই বড় হয় না।

চমৎকার।
২৮ শে মে, ২০১০ রাত ৩:৩৪

লেখক বলেছেন: বাচ্চারা কথা বলে না শশশশশশশশশশশশ

|-)


:P

২৮ শে মে, ২০১০ রাত ৩:৩১

লেখক বলেছেন: ভালো লাগা আগলে রাখলাম

১৫. ২৮ শে মে, ২০১০ রাত ১:১৬
অরুনাভ বলেছেন: Jesus Christ...........

তোমার লেখাটা পড়ে খুবই মজা পেয়েছি.......+ এর সাথে আইসক্রীম আর চকলেট থাকলো......
২৮ শে মে, ২০১০ রাত ৩:৩১

লেখক বলেছেন: কষ্ট দেখলেই খালি তোমার মজা লাগে না? X(

আচ্ছা আইসক্রীম আর চকলেটের জন্য এইবার মন খুশি হয়ে গেছে, আর বকবো না :D

১৬. ২৮ শে মে, ২০১০ রাত ২:৫৭
মতিউর রহমান সাগর বলেছেন: সত্যি সুন্দর সত্যি সুন্দর সত্যি সুন্দর । তিনবার করে কিরা কেটে বললাম।
ধ্যাত , আপনারা এত ভালো লিখেন কিভাবে!!!!

আ.ট: ছাড়পোকা = ছারপোকা হবে আপু।।
২৮ শে মে, ২০১০ রাত ৩:২৬

লেখক বলেছেন: আমারো এইটাই মনে আসছিলো, তারপর ছাড়পোকা লিখে গুগলে সার্চ দিলাম দেখি এইভাবেই লিখেছে :(

আর আমার অন্যদের লেখা পড়ে হিংসা লাগে :((

১৭. ২৮ শে মে, ২০১০ রাত ৩:১৯
হাসান মাহবুব বলেছেন: তুমি নাকি লেখা ভুইলা গ্যাসো? এই তার নমুনা? মিছা কথা কওনের্লিগা তীব্রভাবে মাইনাস X( X((
২৮ শে মে, ২০১০ রাত ৩:২৩

লেখক বলেছেন: সরি, তোমার উপহারটা ফেরত নেয়া হলো


ইচ্ছামত মাইনাস দাও সমস্যা নাই

২৮ শে মে, ২০১০ রাত ৩:৪০

লেখক বলেছেন: ৫!?


অনেক ধন্যবাদ আপনাকে :)

২৮ শে মে, ২০১০ রাত ৩:৪১

লেখক বলেছেন: ওই, আমার ডায়ালগ মারো কেন? X( :((

২৮ শে মে, ২০১০ রাত ৩:৫৯

লেখক বলেছেন: ওওওওওওওওওওওও :)

২৮ শে মে, ২০১০ রাত ৩:৫৯

লেখক বলেছেন: ধন্যসহ মিতা

২২. ২৮ শে মে, ২০১০ রাত ৩:৪৪
পলাশমিঞা বলেছেন: ৫.

আমি তুকে একটা শুভ্র সকাল,
একটা স্বর্ণালী সন্ধ্যা আর একটা বেলী ফুলের মালা গুঁজা খোঁপা দিবো।
শুধু বিষন্ন দুপুরটাকে দিবো না।
পড়ন্ত দুপুরটা ভাসিয়ে দিবো মায়াদীঘির জলে।
সারাবেলা আমার ঘরে যেই মাছরাঙা পাখিটা উড়ে চলে
সে যদি দুপুরটাকে ঠোঁটে করে ফিরে আসে
তবে সে হবে একটা নাকফুল।
আর যদি অভিমানে ফিরে যায় তবে সে হবে একটা নাটাইবিহীন ঘুড়ি।
বাস্তবপক্ষে, মাছরাঙা পাখিটা হয়েছিলো একটা কাকতাড়ুয়া!


এটা হল কবির ভাবনা, কবিদের ভাবনা পড়ে আমি সত্যই অবাক হই।
২৮ শে মে, ২০১০ ভোর ৪:০১

লেখক বলেছেন: এত সুন্দর কথা শুনে আমিও অবাক হই, আনন্দিত হই

২৩. ২৮ শে মে, ২০১০ ভোর ৪:০০
অন্ধ আগন্তুক বলেছেন: I had forgotten that miracle does happen. আমি পরী থেকে একটা ছারপোকা হয়ে গেলাম! ঈশ্বরের সর্বশেষ অভিশাপের ফলশ্রুতিতে, আমি আর বৃষ্টি ছুঁতে পারিনা।

অবাক অনুভূতি!!! ভালো লেগেছে ।
২৮ শে মে, ২০১০ ভোর ৪:০৯

লেখক বলেছেন: কারন আমি ঈশ্বরকে খুন করেছিলাম

২৪. ২৮ শে মে, ২০১০ ভোর ৪:০৬
রাজসোহান বলেছেন: অনেক ভালো লাগসে নিয়া গেলাম
২৮ শে মে, ২০১০ ভোর ৪:০৯

লেখক বলেছেন: ধন্য হলাম

৩১ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: চাপা কম মারেন বুশ সাহেব X(

২৬. ২৮ শে মে, ২০১০ ভোর ৫:০১
আকাশ অম্বর বলেছেন: দারুণ! - এটা ছাড়া এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। শব্দ নাই। (ব্লগীয় ডায়ালগ নয়)


কবিতা ঘৃনা। শালিকপাখিকে লাথি। ঈশ্বরকে খুন।

আর কিছু না করলেও চলবে আপনার জীবনে!!
৩১ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: জীবন একটা থেমে যাওয়া রথ!

২৭. ২৮ শে মে, ২০১০ সকাল ১১:১৮
অমিত চক্রবর্তী বলেছেন: সারাবেলা আমার ঘরে যেই মাছরাঙা পাখিটা উড়ে চলে সে যদি দুপুরটাকে ঠোঁটে করে ফিরে আসে তবে সে হবে একটা নাকফুল। আর যদি অভিমানে ফিরে যায় তবে সে হবে একটা নাটাইবিহীন ঘুড়ি। সারাবেলা আমার ঘরে যেই মাছরাঙা পাখিটা উড়ে চলে সে যদি দুপুরটাকে ঠোঁটে করে ফিরে আসে তবে সে হবে একটা নাকফুল। আর যদি অভিমানে ফিরে যায় তবে সে হবে একটা নাটাইবিহীন ঘুড়ি।

আকাশ অম্বর বলেছেন: দারুণ! - এটা ছাড়া এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। শব্দ নাই। (ব্লগীয় ডায়ালগ নয়)

আমিও অম্বর ভ্রাতার মতোই বলছি।

শুভেচ্ছা।।
৩১ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ অমিত

২৮. ২৯ শে মে, ২০১০ রাত ১২:৫৪
তারার হাসি বলেছেন:
বিষন্ন দুপুর আমি কাউকে দিব না...

অনেক অনেক অনেক সুন্দর কিছু ভাবনা, কিছু কষ্টেরও।
ভাল থেকো মেঘ-বৃষ্টির মেয়ে।
৩১ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: শাড়ির আচলে বেঁধে রেখেছি নিঝুম এক কোয়া(কান্না)!

৩১ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: স্বপ্নের কথা বলো আজ....

৩০. ২৯ শে মে, ২০১০ দুপুর ১:২৭
শবনম-০৫ বলেছেন: পৃথিবীর সব সুন্দরের প্রতি মায়া জন্মাতে নাই। দারুন !!!
৩১ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: বাস্তবতা কঠিন তবে মায়া তার চেয়েও গভীর আর প্রকট।

৩১. ২৯ শে মে, ২০১০ রাত ৮:১১
অলস ছেলে বলেছেন: সুন্দর। এবং তার সাথে সাথে, কেন জানি আপনারে চেনা চেনা লাগে।
৩১ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: অচেনা লাগারই বা কি আছে!

৩০ শে মে, ২০১০ সকাল ১০:১৪

লেখক বলেছেন: দাঁতে ময়লা তোমার :-P X((

৩৩. ৩০ শে মে, ২০১০ সকাল ১০:২৩
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:

শাড়ির আঁচলে বেঁধে রেখেছি নিঝুম এক কূয়া।

দুইহাজার তিনশো কবিতা লেখা হোক তোমার জন্যে।
তোকে কে বলেছে আমি কাকতাড়ুয়া?
৩১ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: আমি কবিতাকে ঘৃনা করি।

৩৪. ৩০ শে মে, ২০১০ সকাল ১০:২৪
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আমি জানি, জেনেছি একদিন সত্যি সত্যি তুমি আকাশ ছুঁয়ে দেবে। আর আকাশ তার শূন্যতা হারাবে।
৩১ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: শূন্যতাটুকু আমার চোখের ভাজে

৩৫. ৩১ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
করবি বলেছেন: সারাবেলা আমার ঘরে যেই মাছরাঙা পাখিটা উড়ে চলে সে যদি দুপুরটাকে ঠোঁটে করে ফিরে আসে তবে সে হবে একটা নাকফুল। আর যদি অভিমানে ফিরে যায় তবে সে হবে একটা নাটাইবিহীন ঘুড়ি।


অনেক ভালো লাগলো লেখাটা।
০৪ ঠা জুন, ২০১০ রাত ২:০৪

লেখক বলেছেন: কবি!! শুভেচ্ছা রইলো

৩৬. ০২ রা জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৮
টানজিমা বলেছেন:
সক্কাল বেলা ইট্টু জালাইতে গেছিলাম...গিয়া দেহি কয়...

The page you requested was not found..........

কেন???????????????????????????????????
:( :( :( :( :( :( :( :( :( :( :( :( :(( :(( :((
০৪ ঠা জুন, ২০১০ রাত ২:০৫

লেখক বলেছেন: জ্বালাইতে গেছো বলেই পেইজ উধাও হয়ে গেছে X(( :-P

০৪ ঠা জুন, ২০১০ রাত ২:০৯

লেখক বলেছেন: :)

০৪ ঠা জুন, ২০১০ রাত ২:১০

লেখক বলেছেন: আকাশ হয়েছে চুরি
হলো ছিনতাই স্বপ্নপুরী

০৪ ঠা জুন, ২০১০ রাত ২:১১

লেখক বলেছেন: :#)

১০ ই জুন, ২০১০ সকাল ৮:০৩

লেখক বলেছেন: অনেকদিন পর দেখলাম।

আছেন কেমন?

৪১. ০৪ ঠা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
শূণ্য উপত্যকা বলেছেন: নতুন লেখা দিচ্ছেন না কেন? আপনার নতুন লেখা পড়তে চাই
১০ ই জুন, ২০১০ সকাল ৮:০৪

লেখক বলেছেন: সময়, মুড কোনটাই ঠিকমত পাচ্ছি না :(

লেখালেখি পারি না :(

৪২. ০৬ ই জুন, ২০১০ সকাল ১১:১৭
টানজিমা বলেছেন:
টিকাছে আর জালামুনা......
ফিরা আসো.....(পিলিচ)..
:( :( :( :(( :(( :(( :(( :((
১০ ই জুন, ২০১০ সকাল ৮:০৫

লেখক বলেছেন: হইছে হইছে, কান্না থামাও। সামু ব্লগতো তোমার চোখের পানিতে ভেসেই যাবে :P :-P

১০ ই জুন, ২০১০ সকাল ৮:০৬

লেখক বলেছেন: সকাল!

১০ ই জুন, ২০১০ সকাল ৮:০৬

লেখক বলেছেন: বাবুটা বেশ্শি কিউট :)

১১ ই জুন, ২০১০ রাত ১:১৭

লেখক বলেছেন: দুঃখ ছিলো, আছে, থাকবে....
তার অস্তিত্ব রয়ে যাবে চিরদিনই। তাই ঘুরে ফিরে দুঃখকথাই চলে

১১ ই জুন, ২০১০ রাত ১:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ নিমা

৪৭. ০৮ ই জুন, ২০১০ রাত ১১:২৭
পাহাড়ের কান্না বলেছেন: সুন্দর লেখার জন্য সুন্দর করে একটা যোগ দিলাম। কিন্তু
আমি কবিতা ঘৃনা করি! এই লাইনটা। :(( :((
১১ ই জুন, ২০১০ রাত ১:১৯

লেখক বলেছেন: আর আমি কবিতাকে ঘৃনা করি কারন শাড়ির আচলে বাঁধা আছে নিঝুম এক কোয়া।

৪৮. ১০ ই জুন, ২০১০ সকাল ৮:২০
সোহরাব সুমন বলেছেন: ঈশ্বর আর আমি
মুখোমুখি...

I had forgotten that miracle does happen.
১১ ই জুন, ২০১০ রাত ১:২০

লেখক বলেছেন: ঈশ্বরের সর্বশেষ অভিশাপের ফলশ্রুতিতে, আমি আর বৃষ্টি ছুঁতে পারিনা।

৪৯. ১১ ই জুন, ২০১০ রাত ১:০২
নৈশচারী বলেছেন: মেয়েটা গেল কোথায়? সাড়াশব্দ নাই! নতুন লেখাও নাই!
১১ ই জুন, ২০১০ রাত ১:২১

লেখক বলেছেন: সবকিছুই নাই নাই নাই
শুধু নিঃশব্দ ঘুণপোকাদের আনাগোনা :(

৫০. ১১ ই জুন, ২০১০ রাত ২:৫৩
হিবিজিবি বলেছেন: আপনাকে বৃষ্টি ছুঁতে হবে না, আপনি আকাশে মেঘ হয়ে ভেসে বেরান আর মাঝে মাঝে সূর্যের খর তাপ ঢেকে দেবেন সবার স্নিগ্ধতার জন্য......

দারুন একটা মুগ্ধতা নিয়ে গেলাম।
১১ ই জুন, ২০১০ ভোর ৫:৩৩

লেখক বলেছেন: আপনার নাম হিবিজিবি তাহলে এত গুছিয়ে সুন্দর করে মন্তব্য করেন কিভাবে?

পৃথিবীর সৌন্দর্যগুলো একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করে, তাই বৃষ্টি ছুঁতে চাই।

৫১. ১২ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:০০
নীল কষ্ট বলেছেন: valo laglo,
ektu onno rokom shad pailam mone hoy!
০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:৩৬

লেখক বলেছেন: কষ্টগুলো নীল!

০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:৩৭

লেখক বলেছেন: শালিক পাখি

০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:৩৬

লেখক বলেছেন: শূন্যতা!

০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:৩৫

লেখক বলেছেন: কান্দো কেনু?

৫৫. ৩০ শে জুন, ২০১১ বিকাল ৫:৪২
রিয়েল ডেমোন বলেছেন: ছাড়পোকা ভীষন জ্বালাতন করে :(
৩০ শে জুন, ২০১১ রাত ১১:২৫

লেখক বলেছেন: রিয়েল ডেমোন হলেই শুধু ছাড়পোকা জ্বালায় =p~

 

মোট সময় লেগেছে ১.০৯৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হাজার মেঘলা দিনেও কোনদিন একফোঁটা, এক কণা বৃষ্টি ছোঁয়না যাদের-আমি তাদের দলে

তবুও, কেউ দেয় না মুঠোর ভিতর রোদের রুমাল।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই