somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

***ইসলামী সংস্কৃতি বনাম মুসলিম সংস্কৃতি***

২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার শান্তি ও রহমত রাসূল ﷺ এর উপর, তার পরিবার ও সাহাবীদের উপর এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসরণ করবে তাদের উপর অর্পিত হোক।

বর্তমান পৃথিবীতে অধিকাংশ মুসলমানরা কোন বিষয়ে কম জানে এই প্রশ্ন যদি করা হয় তাহলে উত্তর হবে, “ইসলাম”! আর যে কারণেই, ইসলামী সংস্কৃতি এবং মুসলিম সংস্কৃতির মাঝে যে বিস্তর পার্থক্য রয়েছে সে বিষয়টি অনেকেরই অজানা। অনেকইে বলেন অমুক দেশের মুসলিমরা এইটা করে, তমুক দেশের মুসলিমরা ঐই উৎসব উৎযাপন করে তাহলে তোমাদের করতে বাধা কোথায়? বিষয়টি সম্পর্কে পরিস্কার একটা ধারণা থাকা উচিত। তাই, বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমি শুধুমাত্র কতগুলো মৌলিক পার্থক্য তুলে ধরব, ইনশাল্লাহ একটু হলেও মুসলিম ভাইয়েরা বুঝতে সক্ষম হবেন।

ইসলামী সংস্কৃতিঃ
* ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি হলো কুরআন এবং সহীহ সুন্নাহ।
* ইসলামী সংস্কৃতি কোনভাবেই কুরআন এবং সুন্নাহ বহির্ভূত কোন সংস্কৃতি গ্রহণ করে না।
* ইসলামী সংস্কৃতি কুরআন এবং সুন্নাহ বর্ণিত উৎসব ব্যাতীত অন্য কোন উৎসব গ্রহণ করে না। যেমনঃ মুসলমানদের উৎসব মাত্র দুইটি, ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আযহা।
* ইসলামী সংস্কৃতি কুরআন এবং সুন্নাহ অনুযায়ী একই থাকে, কোন পরিবর্তন সাধিত হয় না।
* ইসলামী সংস্কৃতি একজন মুসলমানকে আল্লাহর প্রতি আরো আনুগত্যশীল করে তোলে, সে আরো বেশী রাসূল ﷺ এর সহীহ সুন্নাহ অনুযায়ী তার কাজ করতে তৎপর হয়।


মুসলিম সংস্কৃতিঃ
* মুসলিম সংস্কৃতির ভিত্তি হলো সেই এলাকায় প্রচলিত মুসলমানেরা যা করে তাই।
* মুসলিম সংস্কৃতি তার আশেপাশে প্রচলিত বা বিশ্বে আলোচিত অনেক কিছুই নিজেদের মধ্যে আপন করে নেয়।
* মুসলিম সংস্কৃতি বিভিন্ন উৎসব সাদরে গ্রহণ করে নেয়। যেমনঃ শবে বরাত, থার্টি ফাস্ট নাইট, ভ্যালেন্টাইনস ডে প্রভৃতি।
* মুসলিম সংস্কৃতি বংশানুক্রমে অতিবাহিত হতে থাকে, যদিও এর মধ্যে কুফরী কোন সংস্কৃতি থাকে তবুও বংশানুক্রমে তার ধারা বজায় থাকে।
* মুসলিম সংস্কৃতি একজন মুসলমানের ঈমানী চেতনাকে নষ্ট করে দেয়, ফলশ্রুতিতে সে আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যায় এবং রাসূল ﷺ এর সহীহ সুন্নাহ তার কাছে ভালো লাগে না।


ইনশাল্লাহ, আশাকরি একটু হলেও মুসলিম ভাই এবং বোনেরা বুঝতে সক্ষম হবেন এবং ইসলামী সংস্কৃতি জানতে আগ্রহী হবেন।

আল্লাহ তাআলা আমাদের মুসলমান ভাই-বোনদের হিফাজত করুন এবং কুরআন-সহীহ সুন্নাহ অনুযায়ী জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন। আমীন।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×