somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

***(MULTI-LEVEL MARKETING)MLM ইসলামী শরীয়াতে হারাম***

০৪ ঠা মার্চ, ২০১০ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিসমিল্লাহির রহমানির রাহিম


ডায়াগ্রামটি দেখুন, জন প্রতি ১০ জন করে আর এভাবে বাড়তে বাড়তে তা একসময় ধরলাম ১০ বিলিয়ন(১০০০কোটি) হয়ে গেল বা ধরলাম পৃথিবীর সবাই এতে অংশগ্রহণ করলো। আরেকটু পরিস্কার করে বলি, যদি সমগ্র পৃথিবীর জনসংখ্যা ৫ বিলিয়ন (৫০০কোটি) হয় আর সবাই এই পিরামিড স্কিমে অংশগ্রহণ করে তখন একদম নীচের স্তরে লোক সংখ্যা থাকবে মোট জনসংখ্যার ৯০% অর্থাৎ ৪.৫বিলিয়ন (৪৫০কোটি)। বাকী থাকে ৫০ কোটি। এই ৪৫০ কোটি মানুষ আর কোন মানুষকে পাবে না তাদের নীচে অন্য কাউকে যোগ করার জন্যে। যার ফলশ্রুতিতে ৫০০ কোটি মানুষের মধ্যে মাত্র ৫০ কোটি মানুষ লাভবান হবে আর বাকী ৪৫০ কোটি মানুষ কোন লাভ পাবে না, LOSERS. অর্থাৎ এরা সবাই ক্ষতিগ্রস্থ হবে। স্পষ্ট জুয়া খেলা।

এখন চলুন, দেখি ইসলামী শরীয়াহ কি বলে।
প্রথমত, ইসলামী শরীয়াতে এই ধরণের (MULTI-LEVEL MARKETING)MLM হারাম। এই ধরণের স্কীমে জুয়া খেলার প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াতে প্রতারণা করে মানুষকে অংশগ্রহণ করানো হয় (কারণ তাদেরকে বলা হয় না একটা বিরাট অংশ লাভ থেকে বঞ্চিত হবে) এবং তাদের লোভ দেখানো হয় যে তারা অল্প সময়ের মধ্যে অনেক লাভবান হবে, এক কথায় = জুয়া খেলা।

হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। (সূরা মায়িদাঃ ৯০)

দ্বিতীয়ত, একটি বিরাট জনগোষ্ঠী ক্ষতির সম্মুখীন হবে(অর্থাৎ এরা কোন লাভ পাবে না) যা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করার শামিল। কারণ এই প্রক্রিয়াতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে অংশ গ্রহণ করতে হয় কিন্তু পরবর্তীতে তারা কোন লাভই পাবে না।

তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। (সূরা বাকারাঃ ১৮৮)

তৃতীয়ত, রাসূল ﷺ বলেছেনঃ তোমরা কি জান এটি কোন মাস? তারা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেনঃ এটি সম্মানিত মাস। নবী ﷺ বললেনঃ এ মাস, এ শহর, এ দিনটি তোমাদের নিকট যেমন সম্মানিত, তেমনিভাবে আল্লাহ তাআলা তোমাদের জান, তোমাদের সম্পদ ও তোমাদের ইযযত-আবরুকে তোমাদের পরস্পরের জন্যে সম্মানিত করে দিয়েছেন। ( সহীহ বুখারী, সহীহ মুসলিমেও প্রায় একই ধরণের হাদীস রয়েছে)।
এই হাদীসটির মাধ্যমে MLM প্রক্রিয়াটিকে আরো জোড়ালোভাবে নিষেধ করে দেয়। কারণ, এক মুসলিমের সম্পদ অন্য মুসলিমের নিকট ঠিক তেমনি সম্মানিত যেমনটি সম্মানিত জিলহজ্জ্ব মাস, মক্কা নগরী, আরফার দিন। কাজেই অন্য মুসলিমের সম্পদ প্রতারণা করে, ঠকিয়ে নেওয়া হারাম। আর MLM প্রক্রিয়াতে তাই হয়ে থাকে, অন্যের সম্পদ প্রতারণা করে, ঠকিয়ে নেওয়া হয়।

চতুর্থত, এই ধরণের লেনদেন এ হারাম বিষয়টাকে অন্য নাম দিয়ে আকর্ষণীয় করে চালানো হয় যদিও আসল জুয়া খেলার সিস্টেমটাই বলবৎ থাকে। এভাবে স্পষ্ট হারাম কাজকে পরিবর্তন করে অন্য নামে চালিয়ে দেওয়া আল্লাহ ও তাঁর রাসূলের সাথে প্রতারণা করার শামিল।

পঞ্চমত, প্রত্যেক মুসলমানের উচিত সত্য জানা মাত্রই হারাম কাজ থেকে বিরত হওয়া বাস্তবে সেটা তার জন্যে ক্ষতির কারণ হোক না কেন।
“যে কেউ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যে কোন কিছু পরিত্যাগ করবে, আল্লাহ তাআলা তার চেয়েও উত্তম কিছু দিয়ে তাকে ক্ষতি পুষিয়ে দিবেন।” (আহমদ, সহীহ)

ষষ্ঠত, আরো বিস্তারিত জানতে এই লিংকটি পড়ে দেখুন।

মহান আল্লাহ তাআলার রহমত ও শান্তি রাসূল ও তার পরিবারের উপর, সাহাবীদের উপর এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসরণ করবে তাদের উপর অর্পিত হোক। আমীন।
১৩টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×