আমার প্রিয় পোস্ট
- ঘুরে আসলাম এ বি সি রেডিও! - মুতাসিম
- নিজেই বানান ফেসবুক অ্যাপ্লিকেশন - 'লেনিন'
- শিশুদের জন্য দুপুরের খাবার চাই (নতুন ধান্দাবাজি)! - মুতাসিম
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- "এসো বাংলাদেশ গড়ি"-- মশকরা নাকি? - মুতাসিম
- অনেক দিন পরে ভাল লাগা বাংলা গান। - মঈন
- জীবনকে অন্যভাবে দেখা যায়, দেখা জরুরী... - মোস্তফা আমিন
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- আয় করুন Google Adsense এর মাধ্যমে - গাজী মো: সাইফুল ইসলাম
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- ছার একডা কতা হুনবেন... - নাদান
মুতাসিমের ফালতু ব্লগে আপনাকে স্বাগতম! দুনিয়ার সব ফালতু ফালতু লেখা গুলা পাবেন এখানে।

অনেক দিন পর আবার active হচ্ছি...
০১ লা মে, ২০০৮ সকাল ১১:১৪
আসলে somewhereinblog এ স্কুল ছাত্র তেমন একটা নেই। আর থাকারও কথা না। আমি,মুন্না আর অল্প কয়েক ছাড়া কেউ তেমন কেউ অংশগ্রহন করে না এই গ্রুপে। আমারতো দুই চোখে খালি স্বপ্ন আর সপ্ন। আমি ক্যাডেট কলেজ ভাইভা থেকে ফিরে আসার পর এখন মাথায় ভূত চাপসে বাংলাদেশের বিখ্যাত কেউ একজন হতে হবে। বাংলালিঙ্ক একদিন আমাদের নিয়ে বিজ্ঞাপন করবে। এখন আমি কত কি করতেসি। ব্লগ, নগর বালক, স্কুল, কোচিং, স্যার আর কত কি নিয়ে যে ব্যস্ত হয়ে আছি। তবে কিছু একটা তে তো আমাকে বিখ্যাত হতে হবেই। আমি ইন্টারনেটেই পড়ালেখা করতে চাই। খুব দ্রুত আমারা কিছু স্কুলছাত্র মিলে বাংলাদেশের প্রথম বাংলা students' ফোরাম ছাত্রসভার কাজ শুরু করবো। সেখানে somewhere এর একজন দক্ষ প্রোগ্রামারের পৃষ্ঠপোশকতা পাবো। আমরা বন্ধুরা মিলে সেখানে নানা বিষয়ে আলোচনা করবো। অবশ্যই সেটা হবে আমাদের পড়াশুনা নিয়ে। পরীক্ষা ও দেওয়া যাবে। এই জন্য আমি somewhere এর একজন দক্ষ প্রোগ্রামারকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় এই প্রকল্পটা বাস্তবায়ন করতে পারলে,আমার মার মত অনেকের মা আর তার ছেলেকে কম্পিউটারে বসার জন্য ৬০ মিনিটে ৬০০ বার বকা দিবে না। আর বাংলাদেশের নুতুন প্রজন্ম আরো Advanced হবে। আমরা বাহিরের দেশের দিকে তাকালেই বুঝতে পারি আমরা কত পিছিয়ে। আমরা পরিকল্পনাও করে ফেলেছি। গ্রীষ্মের ছুটিতে আমরা কাজ শুরু করবো। আর আমি ঘোষনা করছি ছাত্রসভার developer blog আজ থেকে ইশকুল বয় গ্রুপ।
এখন কথা হল আমার সাথে কে কে আছেন হাত তুলেন। একটা জরিপ করা দরকার। এই প্রকল্প বাস্তবায়ন না করতে পারলে আমাকে ইন্টারনেট ছাড়তে হবে।
এই পোস্টটি আমাদের নগর বালকে ও পাওয়া যাচ্ছে। http://www.nogorbalok.com
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৮ সকাল ১১:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মানচুমাহারা বলেছেন:
মুতাসিম এগিয়ে যাও...
লেখক বলেছেন: থাংকু... ভাইয়া আপনি আমার সাথে আছেন, তাহলে আমার কোন ভয় নাই।
মানবী বলেছেন:
"আমি ক্যাডেট কলেজ ভাইভা থেকে ফিরে আসার পর এখন মাথায় ভূত চাপসে বাংলাদেশের বিখ্যাত কেউ একজন হতে হবে। "- ক্যাডেট কলেজের ভাইভা থেকে ফিরে আসার পর মানে! আপনি ক্লাস সেভেনে পড়েন? এই পোস্টটি ক্লাস সেভেনের ছাত্রের লেখা!!! অবিশ্বাস্য এবং অসাধারন!
যদি সত্যি ক্লাস সেভেন এইটের ছাত্র হয়ে থাকেন, লেখালেখিতে মন দিলে ইনশাহআল্লাহ্ অবশ্যই আপনি একদিন অনেক বিখ্যাত হবেন!
অনেক অনেক শুভকামনা রইলো মুতাসিম।
লেখক বলেছেন: হুম.. আমি ক্লাস এইটে পড়ি। Motijheel Govt. Boys'
লেখক বলেছেন: হুম.. মুন্না আমার খুবই ভাল বন্ধু। আমার মতে যে কোন কাজের জন্য একটা ভালো বন্ধু লাগে আর সেটা আমার আছে।
মানবী বলেছেন:
আগেই + দিয়েছি, এই পোস্টটি প্রিয় পোস্টে যোগ করছি, আপনার ব্লগ নিয়মিত পড়তে চেষ্টা করবো।আপনার লেখার স্টাইল এবং ভাবনা প্রকাশের ক্ষমতা চমৎকার!
ক্যাডেত কলেজের ভর্তি পরীক্ষার জন্য আন্তরিক শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন মুতাসিম।
লেখক বলেছেন: আমি তো আর কখনো army কিম্বা এই রকম কিছুতে try করবো না। কারন মুক্ত জীবন আমার ভালো লাগে। আমি একবার এক জাযগা থেকে পালায়ে বাসায় চলে আসছিলাম। সিক্স এ থাকতে। কি যে মজা লাগে ঐ দিনটার কথা চিন্তা করলে...
বৃত্ত বলেছেন:
চমৎকার উদ্যোগ। আমরা বুড়ো হয়ে গেলাম- তবু কিছু করতে পারলাম না। তোমরা কর। ভালো কাজ। এগিয়ে যাও।মুন্না তো এখন ক্লাস নাইনে, তাই না?
লেখক বলেছেন: হুম.. নাইনে
মানবী বলেছেন:
"আমি তো আর কখনো army কিম্বা এই রকম কিছুতে try করবো না। কারন মুক্ত জীবন আমার ভালো লাগে। "- ক্যাডেট কলেজ মানেইতো আর্মি নয়। তবে মুক্ত জীবন খুব বেশি ভালো লাগলে সেখানে না যাওয়াই ভালো মনে হয় :-)
আচ্ছা, ক্যাডেট কলেজের এডমিশন টেস্টের জন্য শুভকামনা ফিরিয়ে নিলাম
লেখক বলেছেন: হে হে..
নিঃসঙ্গ মিঠু বলেছেন:
মুতাসিম কেমন আছ? তোমার চিন্তা ভাবনার মধ্যে একটা দিক ফুটে উঠেছে, যে তুমি একদিন অনেক বড় হবে।এগিয়ে যাও। আমরা এই দোয়াই করি। ভাল থেকো ভাইয়া।
লেখক বলেছেন: ইনশাল্লহ... আপনারা সাথে থাকবেন। আমি অনেক বড় হবই...
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
চালায়া যা মুতাসিম। আমি আছি।।।
লেখক বলেছেন: তুই আমার সমালোচনা করবি বেশি কইরা। আমি চেন্তা কইরা দেখলাম তোর সমালোচনা কামে লাগে..
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
ঠিকাছে।
আরিফ থেকে আনা বলেছেন:
ওয়্লেকাম ব্যাক ।
লেখক বলেছেন: ধন্যবাদ...
লেখক বলেছেন: ধন্যবাদ...
লেখক বলেছেন: ধন্যবাদ...
নূর-ই-হাফসা বলেছেন:
ছোট ছেলের মাথায় চমৎকার ভাবনা।স্বাগতম জানাচ্ছি আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু...
আইরিন সুলতানা বলেছেন:
ছোটবেলায় দুইটা লাইন পড়েছিলাম -আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে ।
মনে হচ্ছে সেই ছেলের দেখা এবার মিলবে
লেখক বলেছেন: এই মন্তব্যটুকু প্রকাশিত হইতে কত কষ্ট হইচে তা আমি আর আপনি জানি।
মূল উত্তরঃ দোয়া করেন যাতে মারা না যাই। আমার উপর দিয়ে ইদানিং ঝড় যাচ্ছে। সে দিন গাড়ির নিচে পড়তে লাগসিলাম... হে হে আপনাদের দোয়ায় বেচে গেসি।
লেখক বলেছেন: ধন্যবাদ.. ভাইয়া..
একরামুল হক শামীম বলেছেন:
শুভকামনা মুতাসিম।
লেখক বলেছেন: দোয়া করবেন..
বোকামাষ্টার বলেছেন:
অনেক ভালো আইডিয়া। চালিয়ে যাও, এগিয়ে নাও এই দেশটাকে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















