আচ্ছা তোমাদের কি মনে হয় এই সব করে বাংলাদেশ দূর্নীতি মুক্ত হবে ? আচ্ছা করুক। আমার তো মনে হইলো এটা একটা মশকরা। আজকে টিভিতে দেখলাম ব্যপারটা। কিছু বাচ্চা পোলাপান নিয়ে আসছে কোন এক স্টেডিয়ামে। রিপোরটাররা প্রশ্ন করতেসে....
-এই মেলায় আসার উদ্দেশ্য কি তোমার?
-আমি দূর্নীতি মুক্ত বাংলাদেশ গরবো। [গড়বো না]
-কি শিখলা এই মেলা থেকে?
- বাংলাদেশ কে কিভাবে দূর্নীতি মুক্ত করা যায় সে সম্পর্কে জানলাম আমরা।
সবার সেইম ডায়লগ....
এই সকল ধুন ফুন, কিছু কাগজ পড়াইলে আর দূর্নীতি বিরোধী নাকট অভিনয় করে দেখালেই বাংলাদেশের মানুষ সচেতন হয়ে যাবে নাকি ? মেলায় এই সবই হচ্ছিলো। একটা মানুষ বা বাচ্চা কোন একটা জিনিষ শিখে তার পরিবেশ থেকে। আর পরিবেশটার নিয়ন্ত্রক এখন সেই বাচ্চাটা না, যে শিখবে। আমার মনে হয় এই সচেতনতাটা আর একটু উপরের স্তরের বয়সের মানুষের মাঝে সৃষ্টি করা দরকার।
কারে কি শিখাইতেসে ? এই পোলাপানের কাছে এটা একটা মজা। আমি টিভিতে দেখলাম ব্যপারটা। আরে ঐটা তো ডেটিং স্পট হইয়া গেসিলো। দেখলাম তো পোলা-মাইয়া সব কি যে করতাসে। লাইভ দেখতে পারলে ভালো লাগতো।
আসলে ব্যাপারটা তা না। এরা মনে হয় না এই সব রোড শো থেকে কিছু গ্রহন করতে পারছে না। আর যে গ্রহন করতে পারছে সে আগে থেকেই সচেতন ছিলো দেশ সম্পর্কে। সে মনে হয় না কখনো দূর্নীতি করবে। ঐসকল জাউরা [সরি, খারাপ কথা লিখার জন্য। অনুভূতিটা প্রকাশ করলাম] পোলাপান গুলান রে এইভাবে কি শিখানো যাবে? আমার তো মনে হয় এরাই আমাদের দেশের ভবিষ্যতের বাঘা বাঘা দূর্নীতিবাজ।
আমি যে বুঝলাম দূর্নীতি জিনিষটা আমার জন্য সাময়িকভাবে ভালো হইলে ও আসলে এটা করে দেশকে আমি গরীব করে ফেলছি, এটা কি আমি মেলা থেকে শিখসি। নাহ.. এই সাধারন মূল্যবোধটা আমি মনে হয় আমার পরিবেশ থেকে গ্রহন করেছি। গ্রহন করেছি আমি আমার বাবা-মার কাছ থেকে। আমাদের, মানে.. এই টগ বগে নতুন প্রজন্মের আসলে ভালো পথ-প্রদর্শক দরকার। বসে, শান্তভাবে একটু বুঝাবে এই রকম মানুষ দরকার। আর নাহলে ভালো ভালো বন্ধু।
আমার কাছে এই রোড শো "এসো বাংলাদেশ গড়ি" যা মনে হয়ঃ
-ট্যাকা খরছের একটা নতুন ষ্টাইল
আর কিছু না... এই যে সারা বাংলাদেশে এত গুলা টাকা খরচ করলো সেটা আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালি করার জন্য ব্যয় করলে ভালো হত।
এটা ছাড়াও এই রোড় শোর কিছু উপকারিতা থাকতে পারে। ঐ সব পত্র-পত্রিকায় দেখ। পাবা...
[আমি ক্লাশ এইটের ছোট এক বাচ্চা। আমার চিন্তা ধারায় ভুল থাকতেই পারে ভুল থাকলে ধরিয়ে দিন]
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



