আজকে বলি আমার পিছনের মানুষটার কথা। আমার পেছনের মানুষটা আসলে এই মুতাসিমের মত না। এই মুতাসিমের আকাশ জুড়ে স্বপ্ন। এই মুতাসিম মনের রাজ্যে ভবঘুরে। আসলে নরমাল লাইফে আমি এই রকম মোটেও না। অন্য দশটা ছেলের মতই। তেমন কিছুই নেই আলাদা ভাবে দেখার মত। আমার লাইফ বরং আমার অন্যান্য বন্ধুদের চেয়ে বোরিং। আজকে বন্ধু দিবস। বন্ধুত্বর টানে এই পোস্টটা লিখতেই হল।
জীবন কে একটু অন্যভাবে দেখি
===================
ধর তোমার জীবনটা একটা কাঁচের পাত্র। তুমি এই কাঁচের পাত্রটা কিছু গলফের বল দিয়ে পূর্ন কর। তোমার জীবন কি পূর্ন? তাহলে কিছু ছোট ছোট কাচের টুকরা দিয়ে আবার পূর্ন কর। এখন? আচ্ছা এই বার কিছু বালি দিয়ে আবার পূর্ন কর। এখন তো পূর্ন হল। নাহ.. এখনো তুমি অসম্পূর্ন। এখন ঐ কাচের পাত্র এক কাপ কফি ঢালো। এখন তোমার জীবন পূর্ন।
এখন ব্যাপারটা ব্যাখ্যা করি। তোমার জীবনে গলফের বল গুলো হচ্ছে তোমার মা বাবা, কিছু রিলেটিভস, এরা। কাচের টুকরা গুলো হল তোমার জীবনের মেজর কাজ গুলো। যেমনঃ পড়ালেখা, ধর্ম এই রকম আরো কিছু। বালি হল তোমার জীবনের মাইনর কাজ গুলো যেমনঃ আমার জন্য নগর বালক, অনেকের জন্য ছবি আঁকা, অনেকের জন্য গান। এই রকম। এগুলো দিয়ে তোমার জীবনকে সাজিয়ে নিতে হবে। এর একটিও যদি আগে পরে হয় তাহলে কি হবে দেখ।
তোমার জীবন যদি মাইনর কাজ গুলো দিয়ে পূর্ন কর তাহলে বাবা মা কিংবা মেজর জিনিশ গুলো তোমার জীবন থেকে দূরে সরে যাবে। ব্যাপারটা কি ক্লিয়ার ? আচ্ছা তাহলে ঐ কফিটা কি?
জীবন শুধুমাত্র এই সব দিয়ে পূর্ন করা যায় না। ঐ কফিটা হল একটা ভালো বন্ধু। জীবনে প্রতিটা মূহূর্তে ,প্রতিটা প্রয়োজনে প্রয়োজনে কাছে থাকবে এই রকম একটা বন্ধু বেছে নাও। বন্ধুত্ব হোক চিরকালের। তাই, বন্ধুর খোঁজে যারা এখনো মনের রাজ্যে ভবঘুরে তাদের কে বলি "বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও"। বন্ধুহীন জীবন আসলেই সাদা কালো।
অফ টপিকঃ একটা সময় মানুষ বুঝতে পারে মানুষের সীমাবদ্ধতা; সামনে দাঁড়িয়ে যে ভালবাসার কথা বলে সেটা আসলে কতটা সত্যি সেটা তো তার ভেতরে গিয়ে দেখা যায় না! তাই কেউ কেউ চোখ বন্ধ করে স্বপ্ন দেখেই তৃপ্ত, তাকাতে ভয় পায়, জানে তাতে স্বপ্ন দেখার ইচ্ছেটুকুও চলে যাবে...আর তাই ভালবাসার অনুভুতি মনে থাকলেও, ভালবাসার জন্যই ভালবাসা থেকে পালিয়ে যাওয়া...
আমি পারবো। আমি শুধু প্রকাশ করতে পারি না আমাকে। চিনে নিতে পারবে আমাকে ?
[এই পোস্টটার থিমটা একটা ইংরেজী লেখা থেকে নেওয়া। আইরিন আপুর একটা মন্তব্য থেকে কয়েকটা লাইন নিসি।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

