ছোটবেলায় আমি ছিলাম কিছুটা গ্রাম টাইপের একটা জায়গায়। এটা ছিলো ফেনী। ইচ্ছা মত ঘুরা-ফেরা করতে পারতাম, আগেই একবার লিখসিলাম, মন চাইলেই মাঠের মাঝখান দিয়া দিতাম দৌড়। আমি ছিলাম বিচ্ছু টাইপের পিচ্চি। কিন্তু বন্ধু ছিলো না তেমন একটা। আর ঐ বয়সে বন্ধু কি জিনিষ সেটা ও বুঝতাম না মনে হয়। ক্লাস থ্রি কি ফোরে উঠার পর স্কুলের বাহিরে কিছু বন্ধু হইলো। বন্ধুত্ব আর বান্দ্রামীর শুরু ঐখানেই। আমাদের বাসাটা ছিলো একটা মস্ত ঢাউস সাইজের দীঘির পাড়ে। সব সময় ঐ দীঘিতে বর্শি দিয়ে মাছ ধরতো জয়নাল হাজারী আর তার সাংগু পাংগুরা। জয়নাল হাজারী কে চিনো নাই? আব্বুকে জিজ্ঞেস কর। একটা না একটা উত্তর পাবাই। এক কালের বিরাট গড ফাদার ছিলো। বর্তমানে পলাতক। খুইজা পাইলেই ব্যটার ফাসি হইবো শুনসিলাম। তো ঐ দীঘি তে আর কেউ অনুমতি ছাড়া মাছ ধরতো না। আমি আমার আমার তিন কি চার দোস্ত একবার সাহস করে না না সাহস করে না বান্দ্রামী করে একটা বর্শি যোগাড় করে বিসমিল্লাহ.. বলে মাছ ধরার ট্রাই দিসিলাম। (মাছ আমি ধরতে পারি, এখনো দাদু-নানু বাড়ি গেলে ধরি) তারপর আধা ঘন্টার মধ্যে একটা মাছ পাইসিলাম ও। মাগার, মাছ বর্শিতে লাগার সাথে সাথে আশে পাশে লোক জনের ভিড় লেগে গেসিলো। হায় হায়... তারপর ঐ দীঘির দারোয়ান কৈ থিক্কা উড়াল দিয়া আসলো...সে কি দৌড়। শেষে ধইরা ফেলসিলো....তারপর আর কি সবাই রে একসাথে কানে ধইরা উঠ-বস করাইলো দশ বার, ভাবসিলাম বাপের কাছে ও মাইর খাইতে হইবো। পরে আর কিচ্ছু বলে নাই। আর একবার হইসিলো কি আমি সাইকেল দিয়া এক ব্যটারে মাইরা দিসিলাম। ঐ বার সাইকেল ফালাইয়া দৌড় দিসিলাম। আজব ব্যাপার হইলো যারে সাইকেল দিয়া মাইরা দিসিলাম সে ই সাইকেলটা আমার বাসায় দিয়া গেসিলো।
এই রকম বান্দ্রামীর দিন আর বেশি কাটাইতে পারলাম না। উচ্ছ (উচ্চ) শিক্ষা লাভের আশায়, আমার বাবা নিয়ে আসলো ঢাকায়। অনেক বন্ধুদের সাথে এখনো যোগাযোগ আচ্ছে। আমি ফোন করি না কাউকে, হঠাৎ হঠাৎ ফোন করে। বেশ ভালো কিছু বন্ধু হারাইসি, ঢাকা আসার পর পরই।
ঢাকা আসার পর তো প্রথম এক বছর শুধু টাস্কির উপর আসিলাম। কি রে... ভাই এই কোন দেশে আইলাম। ঘর থেকে বাহিরই হইতে ভয় লাগে। সব রকমের বান্দ্রামীর শেষ ঐখানেই। ভালো স্কুলে ভর্তির জন্য যুদ্ধে নামলাম। বন্ধু বইলা তেমন কিছুই ছিলো না ঐ একবছর। তারপর থেকে আর বান্দ্রমী করি না। কেমন ওদাইন্না বিস্কুট হইয়া গেলাম। আবার বাসা বাদলাইলাম, মোটামটি ভালো স্কুল, কিছুটা বান্দ্রামী.... ঢাকার বান্দ্রামী নিয়া পরের পর্বে লিখমু.......


নগর বালকের বন্ধুদের জন্য লিখসি তো তাই তুমি করে লিখসি। আপনারা মনে কিচ্ছু নিয়েন না। এই পোস্ট সামহোয়ারে পাত্তা পাবে না জানি, তাও লিখতে ইচ্ছা করে আপনাদের সাথে, তাই আর কি লিখলাম।