somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের ১৪ টা বছর পার করে ফেলসি, আসলে কি প্লাম আর কি প্লাম না দেখা দরকার...!

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের অনেকটা সময় পার করে ফেলছি, একটু দেখা দরকার কি প্লাম আর কি প্লাম না (কি পেলাম আর কি পেলাম না)। একটা জন্মদিন ও সেলিব্রেট করি নাই। একটা মনে হয় করসিলাম ক্লাস টুতে থাকতে। তাও ঐ রকম ভাবে না। অন্যদিকে আমার বোনের জন্মদিন গুলো সব সময় ছোট খাটো বিয়ের মত করে পালন করা হইসে। দুই একতার তো ভিডিও আসে এখনো। আমরা যখন মফস্বলে ছিলাম তখন আমার বোনের জন্মদিনে আমার চাচারা ঢাকার সুইস থেকে কেক নিয়ে যাইতো। তখন অবশ্য আমি কুটি-বাচ্চা। আর এখন আমার জন্মদিন কারো মনে তো থাকেই না। বরং আমার জন্মদিনেও মানুষ ভুলে আমার বোনকে ঊইশ করে। আমার মজাই লাগে।

জীবনে অনেক মিথ্যা বলসি। এখনো বলি। তবে মন থেকে অনেক ভালো কাজ করসি। এখনো চেষ্টা করি। মাইর খুব কম খাইসি। তবে এই চৌদ্দ বছরের এক বছর কাটাইসি আমি হোস্টেলে। ঐ সময় সামান্য কিছু কাইসিলাম। অনেক ভালো বন্ধু পাইসি। তবে বেশির ভাগ আমাকে মনে রাখসে, আমি ভুলে গেসি। এখনো মাঝে মাঝে ফোন করে সেই ওয়ান-টুর বন্ধুরা। কারো মন জয় করতে পারি নাই কখনো (গার্লফ্রেন্ড না)। তবে আমার বিশ্বাস আছে, আমি পারবো। আমার বাবার আমার উপর অনেক আশা ভরসা। উনি আমাকে প্রায় সময় বলে, “দেখো, তোমার দাদারা ছিলো অনেক অনেক গরীব। তোমার দাদা আমাদের মধ্যে কিছু সততা আর স্বপ্ন দেখার ক্ষমতা দিয়ে গেছে বলে আজকে তুমি সুপার স্টোর থেকে বাজার করতে পারছো। আমি চাই না তুই বড় কিছু হও। শুধু সবার মাঝে মাথা উচু করে জীবন-যাপন কর এটাই আমাদের জন্য যথেষ্ঠ”। এই আশা প্রত্যাশার কতটুকু পূরন করতে পারবো জানি না। তবে ইদানিং মানুষ-জন আমাকে তেমন একটা ভালো ভাবে না। কেন...সেটা ও জানি না। জীবন নিয়ে সব সময় খুশি আমি। নিজেকে বিলগেটসের নাতী মনে করি। স্বপ্ন বিলাসী। সব সময় অন্যের জন্য কিছু করার ইচ্ছা রাখি মনে। একটু তাড়াতাড়ি সব কিছু করতে চাই বা পেতে চাই। একটু নাদানী করি। সমস্যা খুবই অপছন্দ করি। সমস্যা দেখলে সমাধান করার চেষ্টা করি। তর্ক বা কথা কাটাকাটি করি, তবে এই সব না করে সরাসরি সলিউশন খুজে এই রকম মানুষ খুজি।

আমি সব সময় আমার টাইপের মানুষ খুজে আসছি বিগত ২-৩ বছর ধরে। খুব কম পাইসি। দুর্ভাগ্য, আমাকে মানুষ অনেক অনেক বেশি ভুল বুঝে। ইনাদিং ফোনে আড্ডা মারার একটা অভ্যাশ হয়ে গেসে। মিরপুরের নুতুন বাসাতে উঠার পর বন্ধুই পাইলাম না। অবসর, সাইবার বন্ধুদের সাথে কাটাই। লিখালিখি ছেড়ে দিসিলাম। এখন বুঝলাম, লিখালিখিটা করা দরকার। যেহেতু কথা বার্তা বলার মানুষই নাই, তাই লিখলে অনুভুতি গুলো শেয়ার হবে। বাংলালিঙ্ক বলসে, আনন্দ ভাগ করলে বাড়ে। আর আমার কাছে অনেক অনেক আনন্দ আছে।

আবল-তাবল লিখতেসি অনেক..., এখন আর না লিখাই ভালো। ১ অক্টোবর আমার জন্মদিন। দোয়া না করলেও উইশ কইরেন....!

এই লেখাটা নগর বালকে আছেঃ Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২১
২৪টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×