যখন লিখছি আমার সোনাবাবুটা ছোট্টো ছোট্টো হাত পা দিয়ে তার অস্তিত্ব জানান দিচ্ছে। এক মাস ধরে এটা শুরু হয়েছে। সাথে সাথে আমাকেও অনেক বড় একটা দ্বন্দ্বে ফেলে দিচ্ছে। সামনে আমার বিএসসি ফাইনাল। বুয়েট এর শেষ কয়টা দিন ওকে নিয়েই ক্লাস করেছি। এখন ওকে নিয়েই ঘুরে বেড়াই, নানান রঙ্গিন স্বপ্ন দেখি। কিন্তু আমার দ্বন্দ্বের কোনো সমাধান পাই না। ফোরথ ইয়ারে স্ট্রিকচার মেজর নেয়ার পর থেকেই স্বপ্ন দেখেছি পিএচডি করব, নিজেরা একটা ডিজাইন ফারম করবো।কিন্তু যেটা নিয়ে ভাবি নাই তা হল আমার সন্তানের সারাদিন।ও কার কাছে বড় হবে? কে খাওয়াবে? কে কথা শেখাবে? খেলতে খেলতে হয়রান হয়ে কাকে জড়িয়ে ধরবে?গোসলের পর কে মাথা মুছে দিবে? যখনি দেখি আমাদের চারতলার ৫ বছর বয়েসী মেয়েটা বুয়ার হাতে খায়, বিকালে না ঘুমিয়ে কারটুন দেখে আর সন্ধায় ঝিমানর জন্য সারাদিন পর পাওয়া আম্মুটার ঝাড়ি খায়, একটুও ভাল লাগে না।আমার মানিকটা হয়ত গর্ব করতে পারবে ওর আব্বু সফ্ট্অয়ার ইন্জিনিয়ার আর আম্মু সিভিল ইন্জিনিয়ার,সাথে সাথে ওর মনটা কি আমার ওপর একটু অভিমানেও ভরে যাবে না? আমার আম্মু এখনো আমার যেরকম যত্ন নেন,আমার অসময়ে খাবার জন্য ও একটু কিছু বানিয়ে রাখেন,ঘুমালে পায়ের নিচে একটা বালিশ দিয়ে যান, আমি কি আমার সন্তান কে এর সিকিভাগ ভালবাসা ও দেখাতে পারবো?স্কুলে আমার একটা বান্ধবী ছিল, জেবা।ওর পানির বোতলটা সবসময় ময়লা থাকতো।আমার বাবুটার ও কি এমন হবে?একলা ঘরে খেলতে খেলতে হঠাৎ আমার কথা মনে করে কেঁদে উঠবে না তো?
জাফর ইকবাল স্যার এর ‘শান্তা পরিবার’ বইটা পরে আমার ও মনে হত আমারো যদি শান্তার মত অনেকগুলা বাবু থাকতো!কিন্তু তাহলে আমার পড়াশুনা আর পিএচডি ? আমি কি করবো? আমার কোন স্বপ্নটা ভুল?
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।