somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পড়া সর্বশ্রেষ্ঠ সীরাত

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গল্পের বই পড়া যাদের নেশা তাদের একটা গুণ না থাকলে মনে হয় বই পড়াটা উপভোগ্য হয় না। সেটা হল তাড়াতাড়ি পড়া। আর সেই গুণটা আছে জন্য অনেক কম বয়সে অনেক বই পড়ে ফেলেছিলাম। সবাই বলতো বিয়ের পর সংসারের চাপে নাকি এই নেশা হাপিস হয়ে যায়। আমার ক্ষেত্রে আল্লাহ এত্তো নির্দয় হন নাই। বরং উপযুক্ত পার্টনারের গুণে আরো বেড়েছে আর সবচে মজা হইল এখন আর নীলক্ষেতের ধূলিময় বই কেনার জন্য আম্মু বকা দিতে পারে না।
যা হোক, আগে আম্মু যা বই কিনে দিত তার ৫০% থাকতো ইসলামী বই। ওইগুলা শেষ না করে গল্পের বই ধরা নিষেধ ছিলো। এজন্য গোগ্রাসে না গিলে উপায়ও ছিলো না। কিন্তু জীবনে প্রথম যে বইটাতে আটকে গিয়েছিলাম সেটার কথা আজকে বলবো।
বইটা একটি সীরাত গ্রন্থ। মানে রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর জীবনী নিয়ে লেখা। নাম আর রাহীকুল মাখতূম। লেখক সফীউররহমান আল-মুবারকপূরী, অনুবাদকঃ খাদিজা আখতার রেজায়ী। বইটার যে দিকটার কারণে আমার সবচে ভালো লেগেছে তা হোল বর্ণনাভঙ্গী। একদম মনে হয় গল্পের মত রাসুলের জীবনের অলিগলিতে হেঁটে বেড়াচ্ছি। চোখের সামনে দেখতে পাচ্ছি মক্কা আর মদীনার পথে পথে তিনি দাওয়াত দিচ্ছেন, হুদায়বিয়ার সন্ধির পরের মহা সঙ্কটময় অবস্থায় আয়েশার পরামর্শে মাথার চুল কেটে ফেলছেন, কিংবা অনেক প্রলোভনের মুখেও আছেন অটল- অবিচল।
বইটার আকার খুব একটা ছোট না। কিন্তু বিশ্বাস করেন শুরু করে ফেললে টেরই পাবেন না কখন রাসুল(সা) এর মৃত্যূর বর্ণনায় চোখ ভেসে গেছে।
ডাউনলোড লিঙ্ক
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×