আমার প্রিয় পোস্ট

সামহোয়ারইন এ এসব কি হচ্ছে?

২০ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৫২

শেয়ারঃ
0 0 0

কি হচ্ছে এসব এ ব্লগে কে জানে। কিচ্ছু ভাল্লাগছে না।
কতদিন ধরে এ ব্লগ পড়ছি, লিখতে জানি না তাই লিখি না।
কতশত ঘটনা ঘটে যাচ্ছে এ ব্লগে। একটা পোষ্ট দেখলাম মাহবুবা মাহবুবা, ব্যস এ জান ... কেমন তরো পোষ্ট এটা কে জানে... গতকালকে আগের একজনের করা একটা পোষ্টের জবাবে এটা দেয়া হয়েছে বলে মনে হচ্ছে। এ ব্লগে একটু মতবিরোধ হলেই যা শুরু হয়ে যায়, তাতে কোন মন্তব্য করাই ভয়ের। একদল স্বাধীনতা বিরোধী পোষ্ট দিয়ে যাচ্ছে। আরেকদল ইসলাম বিরোধী পোষ্ট দিয়ে যাচ্ছে। কতৃপক্ষকে বুঝতে হবে বাংলাদেশের ৮৫ শতাংশ মানুষ মুসলমান, তাই এ ধরনের পোষ্ট তাদের মনে আঘাত করবে। তাই এর বিরোদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। আমি এখনও দেখলাম না আস্তিকরা এ ব্লগে নাস্তিকদের আক্রমন করে কোন পোষ্ট দিয়েছে, কিন্তু নাস্তিকরা সমানে দিয়ে যাচ্ছে।

ব্লগের মত মত প্রকাশর খোলামেলা জায়গায় আসলে কাউকেই মত প্রকাশে বাধা দেয়া উচিত না। যদি সবাই সহনশীল হত তবে সমস্যা ছিল না। কিন্তু এ ব্লগে ব্যান করার বিধান আছে। অথচ দেখা যাচ্ছে কেউ কেউ গালি গালাজের বন্যা বসাচ্ছেন অথচ কিচ্ছু হচ্ছে না।

এতে করে ব্লগের ভারসাম্য নষ্ট হচ্ছে। কারও কারও মধ্যে সেচ্ছাচারিতা এসে যাচ্চে, তারা লোক হিসেবে খারাপ এটা বলব না, তাদের উদ্দেশ্য এ হয়ত মহত, কিন্তু যেহেতু তারা বুঝতে পারছেন তাদের পছন্দ না হলেই একজন ব্লগারকে হেনস্তা করে তাকে নিস্ক্রিয় করা যাবে, তাই তারা তা করে যাচ্ছেন।

আমার ধারনা, এমনটা না হলে তারাও এমনতর ভাবতেন না আর যেকোন মন্তব্য সহনশীলভাবে নিতে পারতেন।

 

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৫৬
মুনিয়া বলেছেন:
আপনার চিন্তা ভাল। তবে অরণ্যে রোদন আরকি। সামহ্যোয়ারে এইরকমই চলে।
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০৫

লেখক বলেছেন: ভাল চিন্তা হলে তো তার প্রসার প্রয়োজন

২. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৫৭
সমালোচনাকারী বলেছেন: ইসলাম আর জামাতে ইসলামের ডিফারেন্সটা বুঝেন?
৩. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৫৮
জেনারেল বলেছেন: আতঁলামির জন্য মাইনাচ
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০৪

লেখক বলেছেন: এইযে আপনি মন্তব্যটা করলেন, কি দরকার ছিল এটির? আপনি আমার মতের সাথে একমত না হল যুক্তি দেন। তা না হলে - দিয়ে চলে যান, কিন্তু এটা কেন উল্লেখ করলের আতলামী? এখন আমি আপনাকে বলতে পারি ফাজলামীর জন্য -..কিন্তু তাতে লাভ কি বলেন? আমাদের কিছূ ব্যাপারে মতের অমিল থাকতে পারে , কিছু ব্যাপারে মিল থাকতে পারে, তাই না?

৫. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০১
মারিয়া তাবাসসুম বলেছেন: কেন নয়। এটা ই তো কষ্ট দেয়। কেন লোকজন জামাতের মত একটা ভন্ড দলের জন্য ইসলামকে দোষারোপ করবে?
আমি দেখেছি এখানে যারা ইসলাম নিয়ে রসিকতা করেন তারা নানা জিনিস কোট করেন জামাতীদের হাস্যকর বয়ান থেকে আর আমাদের দেশের তথাকথিত অশিক্ষিত বর্বর মোল্লাদের থেকে। ইসলাম নিয়ে তাদের মাঝে যত ক্ষোভ তার অনেকাংশ এসেছে ওইদলটা আর মোল্লাদের কাজকর্ম দেখে। কিন্তু একটা ধর্মকে অবমাননা করার আগে জানা উচিত ধর্মটা আসলেই কি বলেছে বা কি চায়।
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০৬

লেখক বলেছেন: সমালোচনাকারী ব্লগারকে লীখা উপরের মন্তব্য

৬. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০২
জেনারেল বলেছেন:

কেপি টেষ্ট পজেটিভ
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:১২

লেখক বলেছেন: এইটার মানে কি?

৭. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০৩
বি পজেটিভ বলেছেন: মারিয়া তাবাসসুম, আপনাকে ধন্যবাদ পজেটিভ মতামতের জন্যে। ভালো থাকুন।
৮. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০৬
ফেল্টুস বলেছেন: স্বাধীনতার বিরোধী পোষ্ট দিলেই ব্যানড হওয়া উচিত।
কেন জানেন?
কারণ এই ব্লগ বাংলা ব্লগ বাংলাদেশীদের ব্লগ তাই এখানে রাজাকার থাকতে পারে না।
বাংলাদেশের মানুষ ৮৫% মুসলিম হলেও এটি কোন ইসলামী দলের ব্লগ না কিংবা ইসলাম ধর্ম প্রচারের ব্লগ না তাই এখানে ধর্ম প্রচার করা উচিত না।
আমি মুসলিম এবং আস্তিক তারপরও এসব মানুষের ধর্মীয় পোষ্ট দেখলে আমার অসহ্য লাগে। কারণ ধর্মকে আমার ভিতরে বহন করে চলি। লোক দেখানো বক ধার্মিক হতে চাইনা।
আশা করি বুঝাতে পেরেছি।
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:১০

লেখক বলেছেন: হুম আমার আপত্তি সেখানেই। আপনার দেশের প্রতি ভালবাসা থেকেই ব্যান চান তাদের। আর আমারও খারাপ লাগে আমার ধর্মের প্রতি এসব দেখলে। এটা ইসলামী ব্লগ হতে যাবে কেন? বাংলাদেশের ৮৫ %মানুষ মুসলীম বলেই ইসলাম বিরোধি কিছু আসলে আপত্তি আসার কথা

৯. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:১১
মারিয়া তাবাসসুম বলেছেন: আরেকটা কথা এই ব্লগে যারা ধর্মীয় পোষ্ট দেন দারা আসলেই গাধা। তারাই সমস্যা বেশী তৈরি করেন। কিন্তু ধর্মবিরোধী পোষ্ট দেবারও কি কোন দরকার আছে?
১০. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:১৬
ফেল্টুস বলেছেন: শুনেন ধর্মীয় পোষ্ট আসে বলেই ধর্মবিরোধী পোষ্ট আসে।
আমি যখন পরথম আসছিলাম এসব দেখে আমার ও খারাপ লাগত কিন্তু এখন আর লাগে না। এসব ধর্মীয় ব্যবসায়ীরাই ধর্মের ইমেজ নষ্ট করতেছে।
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:১৭

লেখক বলেছেন: একমত। কিন্তু এর সমাধান হওয়া উচিত। কতৃপক্ষ যোগ্য হলে এ সমস্যাটা বাধব না

১২. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২০
কৌশিক বলেছেন: ধর্মীয় পোস্ট বা ধর্ম বিরোধী পোস্ট দেবার দরকার নাই কেন?

এসমস্ত বিষয়গুলো আলোচনা হওয়া দরকার। জ্ঞানের বিকাশের জন্যই দরকার। কোন বিষয়ে আলোচনা না করার সিদ্ধান্তে উপনীত হওয়া মানেই উহাকে এবস্যুলেট বলে ধরে নেয়া। অথচ ধর্ম ও সমাজ সব কিছুই ক্রমশ বিকাশমায়ন একটা প্রসেস ফলো করে।
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২৩

লেখক বলেছেন: দরকার তো আছে। কিন্তু এখানে যা হচ্ছে তাতে বোঝাই যায় এখনও এখানে এরকম স্পর্ষকাতর বিষয়ে আলোচনার ভাল প্লাটফর্ম তৈরি হয়নি। আর ধর্ম ব্যবসায়ীরাও আছে যে। তারা আবার মওদুদীর জীবনী সিরিজ দিয়ে বসবে।

২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২৬

লেখক বলেছেন: যেমন ধরুন আপনার গত পোষ্টটি। এটা কি ধর্ম এ সমাজ বিষয়ে কোন সুস্থ আলোচনার খোরাক দিবে? এটা তো কেবলি একটি রসিকতা। যারা এক্সট্রিমিস্ট তারা আপনাতে গালি দিবে, আর যারা আলোচনা করতে আগ্রহী তারা আপনার লেখাটা এড়িয়ে যাবে।

১৩. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২১
ফেল্টুস বলেছেন: একমত হওয়ার জন্য সাধুবাদ।
সবাই হতে পারে না।
১৪. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২৪
সমালোচনাকারী বলেছেন: মারিয়া,

আপনাকে জামাতি ভেবেছিলাম। আমার ধারনা ভুল তা বুঝলাম। আপনি যা বললেন আমিও ১০০% তাই বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ!!
১৫. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২৬
কৌশিক বলেছেন: মওদুদীর জীবনি দিলে এমন কি ক্ষতি হবে? সেটাতে কি সত্যিই এমন কোন সম্মোহনী শক্তি আছে যে দলে দলে লোকজন মওদুদীবাদী হয়ে যাবে?

স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা প্রচুর হয়েছে। অলরেডি এটা একটা প্রস্তুত ক্ষেত্র। সুতরাং বৈচিত্র এখানেই থাকা উচিত।
১৬. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২৬
আরণ্যক যাযাবর বলেছেন:
আপনার কমেন্ট দেখেই আপনার রং ধরতে পারছি।
সবখানে ধর্ম নিয়ে আসেন কেনো?
ধর্মবিরোধিতা করে কয়টা পোস্ট হয়েছে, এক মাসে? লিস্ট তৈরি করে একটা পোস্ট দিন, সেইসব পোস্টে সাধারণ ব্লগারদের সমর্থন দেখাতে পারলে দেখান।
ডিসগাস্টিং এইসব কথা আর কতোদিন বলবেন?
নতুন কিছু বলেন।



মেহবুবা মেহবুবা .. শুধু এই টাইটল দিয়ে কয়েকশর মতো হিন্দি গান আছে। কেউ সেটা পোস্ট দিলে, কারও সাথে যোগসূত্র খোঁজার চেষ্টা করাটা খুব নির্লজ্জ্ব বোকামি। তাতে নিজের নতুন নিকের আসল পরিচয় বেরিয়ে পড়ার সম্ভাবনা আছে।

আর আপনি যদি ফারজানা মাহবুবা র সমর্থক হন, তাহলে অফ যান। আপনি নিজেই ফারজানা মাহবুবা হলে কিছু বলার নাই। রাজাকারপুত্র, যে আমার মাতৃভূমির সম্মানিত মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, তাকে ব্লগ ছাড়া করা হয়েছে, দরকার হলে দেশছাড়া করা হবে - আমি ঘোষণা দিলাম।
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৩২

লেখক বলেছেন: আপনার আবেগ প্রশংশাযোগ্য।
গানের ব্যাপারে আপনি যে ব্যাংখাটা দিলেন তা নিজে কি বিশ্বাস করেন? আমি কিন্তু বলিনি এটা ফারজানাকে নিয়ে লেখা।
আর আমি ধর্ম নিয়ে আসলাম কোথায় দেখলেন। আমি কি ধর্ম প্রচার করছী? আমি চাচ্ছি আমার প্রিয় ব্লগটা ঝামেলা মুক্ত থাকুক। এমনকি এটি ধর্মীয় কথা বার্তামুক্ত হোক। ধর্ম নিয়ে জানার জন্য আরও ।নেক সাইট আছৈ।

১৭. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২৮
আরণ্যক যাযাবর বলেছেন:
কৌশিকের পোস্টে ধর্মের সাথে যোগসূত্র খোঁজার চেষ্টা, গল্পের গরুকে জোর করে নদীতে টেনে নামানোর মতোন একটা ব্যাপার।

সাহিত্য আর তথ্যবর্ণনার মধ্যে যে বা যারা পার্থক্য বোঝেনা, তাদেরকে ত্রিভুজডটকমে যাওয়ার অনুরোধ করা হলো।
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: আপনি কৌশিকের পোষ্টটি কি পড়েছেন? পড়েননি মনে হয়। লিংক নেন।
পড়েন
আর আমাকে ধর্ম টেনে আনার অভিযোগ করলেও আপনি কিন্তু ইতিমধ্যো আমার এখানে অযাচিতভাবে ফারজানা আর ত্রিভুজকে টেনে আনলেন...কেন?

১৯. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৩২
আরিফুল হোসেন তুহিন বলেছেন: ব্লগের প্রথম দিকের কথা মনে পরে,
আমিও গর্জে উঠেছিলাম আপনার চেয়ে উচু কন্ঠেই।


কিছুদিন থাকুন আপনিও এইসকল রাজাকার পার্টির ঔদ্ধত্য দেখে মাথা ঠিক রাখতে পারবেন না।

আরেকটু পড়ুন দেখুন ব্লগটাকে।আরো বুঝতে পারবেন।
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: এখানে সেই বিখ্যাত লাইনটি আবার ব্যবহার করা যেতে পারে। না করি না। এমনি বলি....তারা যদি কুকর্মগুলো করে আমরা ঠেকাব, বাধা দিব কিন্তু আমরাও যদি পশুর মত আচরন করি তবে তাদের সাথে আমাদের পার্থক্য থাকবে কোথায়?

২০. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৩৫
কৌশিক বলেছেন: রসিকতা কিভাবে বুঝলেন? আমার ঐ লেখায় যে চরিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তেমন চরিত্র এই ব্লগে আমি ভুরি ভুরি দেখেছি। বাস্তবে প্রতিদিন দেখি।

একজন ইমানদার মানুষ, যার জ্ঞান সীমিত, যে বুঝতে শুরু করেছে ধর্মের প্রয়োজনীয়তা - সে কিভাবে বিবর্তিত হয় সেটা লেখার চেষ্টা করছি।

লেখকের ব্যক্তিগত জীবন নয়। ওটা একটা চরিত্র, মানে ব্লগীয় গল্প। বিষয়টা বোধহয় বুঝতে ভুল করেছেন। অবশ্য এখানে ব্লগীয় গল্প বলতে কমেন্টসহ বুঝতে হবে। একধরণের রিয়েলেটি গল্প।

জীবনের নিগূঢ় তত্ত্ব তালাশের জন্য একজনকে অবশ্যই সব্বোর্চ্চমাত্রায় জীবনের অসারতা ও গুরুত্ব জানা চাই। যে যেভাবে জানে, তা একই হবার কথা নয়।
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: এটা আপনার রিয়েলিটি নয় তা তো বুঝছি।
আর একজন মুর্খ ইমারদার মানুষ আপনার লেখার মত হতে পারে। একজন সচেতন ইমানদান নন।

২১. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৩৭
সামী মিয়াদাদ বলেছেন:

তাহলে ব্লগের পরিবেশ কেমন চান? আমি একটা কিছু লিখলাম, তারপর সবাই এসে বললো খুব সুন্দর খুব সুন্দর...তোষন করে গেল। এরকম? কেউ কোন সমালোচনা করলোনা, আমার প্রজ্ঞা, মনন, সৃজনশীলতা ভিন্ন দিক দিয়ে আলোচিত হলোনা। আপনি কি ওটাই চান?

কোনকিছুই আলোচনার উর্দ্ধে নয়। আজ ইসলাম সম্পর্কে এতো ভুল ধারনা কেন জানেন? এই আলোচনা না করার মন মানসিকতা। আমার মনে নানা প্রশ্ন থাকতে পারে। অন্য অনেকের মনেও থাকতে পারে, আবার কেউ যদি আক্রমন করে আপনি তাকে ওভাবে জবাব দিন। মানুষের মনের প্রশ্ন, কৌতুহল কি আপনি বন্ধ করতে পারবেন?

আমি জানতে চাই, তাই প্রশ্ন করি। আর সবসময় প্রশ্ন কি মোলায়েম কোমল সুরে করতে হবে নাকি?

আপনি নিজেই বলছেন ব্লগের মতো মত প্রকাশের খোলামেলা জায়গায় সবাইকে মত প্রকাশের সুযোগ দেয়া উচিত, আবার মওদুদীর জীবনী সিরিজ দিলে আপনার আপত্তি।

সেল্ফ কন্ট্রাডিক্টরি হয়ে গেলনা?
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: মওদুদীর জীবনীতে আমার আপত্তি নেই। এতে অযাচিতভাবে ইসলাম টেনে এনে একজন বিতর্কিত ব্যক্তিকে ইসলামের মুখপত্র বানাতে আমার আপত্তি।
আলোচনা, সমালোচনায় আমার আপত্তি নেই। নোংরা ভাষা ব্যবহারে আমার আপত্তি।

২২. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৫১
সামী মিয়াদাদ বলেছেন:

কৌশিকদা, আপনারে কেউ কইছে নাকি কৈফিয়তের লাগি? যা মাথা আছে সে বুঝবো
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: এটা কেমনতর কথা হল? নিজে ইয়া লম্বা এক কমেন্ট করলেন আর কৌশিককে বাধা দিচ্ছেন?

২৩. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৫৫
আরণ্যক যাযাবর বলেছেন:
কৌশিকের পোস্ট বোঝার মতোন ক্ষমতা না থাকলে, সেটা নিয়ে আলোচনা না করাই ভালো। কৌশিকের অনেক বিষয়ে একমত হওয়ার সুযোগ পাই না যদিও, কিন্তু তার লেখা নিয়ে কোন দুইদিনের সন্ন্যাসী এসে এইটা ধর্ম নিয়া, এইটা জলপাই নিয়া, বুঝাইয়া দেয়, তাইলে বুঝতে হবে, তার সমস্যা আছে অন্যকিছু।
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: আপনি যে দুদিনের সন্নাসী বলছেন, আপনি কি আমাকে চেনেন?
আর আমি যদি অবুঝ এ হই তবে কি আমার আলোচনার অধিকার নাই? কৌশিক তো বাধা দিচ্ছেন না, আপনারা কেন এমন করছেন? নিজেরা তো ঠিকই কথা বলছেন।

২৪. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:০৪
আরণ্যক যাযাবর বলেছেন:
আপনাকে চিনি না অবশ্যই, চেনার বিন্দুমাত্র আগ্রহও নাই।
ভার্চুয়াল এই প্লাটফরমে আপনার পরিচয় আপনার লেখা, অন্য ব্লগারদের সাথে আপনার মিথস্ক্রিয়া। আপনি ১৬ বছর বয়েসি ফারজানা না, ৩২ বছর বয়েসি মর্জিনা, অথবা ৪৫ বছর বয়েসি মধ্যপ্রাচ্য প্রবাসী মি. চৌধুরি,,, কিচ্ছু যায় আসে না।

আপনার লেখাই আপনার আইডেন্টিটি।
আপনাকে কোনদিন অন্য ব্লগারদের পোস্টে মিথস্ক্রিয়া অংশ নিতেও দেখিনি।

তাহলে আপনাকে কেন দুইদিনের বৈরাগি বলবো না?
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:০৮

লেখক বলেছেন: আপনার পর্যবেক্ষন ভাল হয়েছে। কিন্তু আমি গত ৬মাস ধরে এ ব্লগের মনোযোগি পাঠক। রেজিষ্ট্রেশন করেছি ৩ মাস হয়। সবসময় আসতে পারিনা, পড়ার চাপ থাকে। কিন্তু তাই বলে আমার বেসিক সেন্স থাকবে না কেন

২৫. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:০৫
আরিফুল হোসেন তুহিন বলেছেন: লেখিকারে কিসু কই নাই ঐ খানে কিছু বিল্ট ইন নানা পদের "পুরী" এর মুরিদরা হাজির হইছিলো তাগো কইছি।

আর লেখিকারে কই......

আরেকটু কড়ি কুড়োন,মনের কাঠামোগত বিবর্তন সঠিক পথেই এগোচ্ছে যাস্ট একটু স্টিমুলেশন দরকার।
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:০৬

লেখক বলেছেন: সরি আপনার আগের কমেন্টটা অসাবধানতা বশত কেটে গেছে, আপনি ইচ্চে করলে আরেকবার দিতে পারেন। সরি এগেইন।

২৬. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:০৭
আরিফুল হোসেন তুহিন বলেছেন: সারোয়ার রে অনেকদিন দেখি না,
চতুর রেও!

চতুর রে গাইল পাইরা আমি ব্যান খাইতে খাইতে বাচছিলাম,কই গেলো সে?
২৭. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:০৮
আরণ্যক যাযাবর বলেছেন: আপনাকে কোনদিন অন্য ব্লগারদের পোস্টে মিথস্ক্রিয়া অংশ নিতেও দেখিনি।

>
আপনাকে কোনদিন অন্য ব্লগারদের পোস্টে মিথস্ক্রিয়ায় অংশ নিতেও দেখিনি।
২৮. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১২
অপর মানব বলেছেন: Click This Link


এইটা আরন্যক এবং অন্যান্যের জন্য
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৫

লেখক বলেছেন: একদিন আমরাও জাগব। ছিড়ে ফেলব সব ষড়যন্ত্রের দেয়াল।

২৯. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৪
আইকমবাইকম বলেছেন: সারাদিন খালি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকরেন ক্যান??????

আ কি আপ্নাদের কোন কাজ নেই......

আপ্নাদের মুক্তিযুদ্ধ এর কথা সুনলেই আমার মাথাঝিম ঝিম করে!!!!

মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ এইবার থামান!!! এমন টপিক নিয়ে আলোচ না করেন যাতে আপ্নাদের মতো দরিদ্র দেশের উন্নতি হয়!!!!

মুক্তিযোদ্ধা দের আল্লার কোলে ঘুমোতে দ্যান!!!!!

যতো সব বাল ছাল টপিক!!!!!!!!!!!!!!
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৮

লেখক বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা থাকত না যদি না এ দেশে স্বাধীনত্ বিরোধীরা এভাবে দাপিয়ে না বেড়াত। নতুন প্রজন্ম আসছে, মনে হয় স্বাধীনতা বিরোধীদের সময় ঘনিয়ে আসবে। দেশ এগিয়ে যাবে।

৩০. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৬
মনিটর বলেছেন: কামারুপুত্র ব্যান হওয়ার পরে প্রতিদিন নতুন আমদানি। কালকে সারাদিন দিদালুল বান্না ডিউটি করছে, আজকে এইটা।

সারা মাস দেখি না।এখন ব্লগে বিবেক হয়ে বিটলামি করতে আসছে। এরম ছাগুকে গদাম লাত্থি ছাড়া টৃটমেন্ট নাই।
৩১. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৬
গান্ডীব বলেছেন: মারিয়া আপু, জানেন কি হয়েছে আজ সকালে? কাল রাতে কাঠাল এনেছিলো আব্বা, বেশ কিছু বীচি জমেছে। আমি বেশ কয়েকটি লাগিয়েছি উঠোনে, মনে হয় কয়েকদিনে পাতা গজিয়ে যাবে, কি মজা তাই না?
৩২. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৭
নগর বাউল বলেছেন: আমার একটা মেয়ে নিক দরকার । তাহলে আমিও বেশি বেশি কমেন্ট পাবো:(
৩৩. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৮
মনিটর বলেছেন: আইকমবাকম নামক ভাড়তিয় সমকামি - তুই কোন হনু, বাংলাদেশ নিয়া কথা কছ?
৩৪. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২০
আরণ্যক যাযাবর বলেছেন:
আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন, আমাদের ইতিহাস নিয়ে গর্ববোধ করেন, তাহলে বলবো, একটু রোলব্যাক করে কালকের সব পোস্ট ঘুরে আসুন।
আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধর্ষণ করে কুড়ির মতোন পোস্ট হয়েছে।

এদের জন্যেই আমাদের গালিবাজ হতে হয়েছে। আমি একজন গালিবাজ, আমি এদেরকে মানববিষ্ঠা থেকে জন্ম নেয়া অধম কীটপতঙ্গ ছাড়া আর কিছু মনে করি না।
আমি প্রতিদিন ব্লগে আসি, ভালো কিছু লিখবো বলে, ভালো কিছু পড়বো বলে। এই প্রতিক্রিয়াশীলদের জন্যে আমার সে অনুভূতিটুকু নষ্ট হয়ে যায়।

আবার বলি, আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, তাহলে অল্পকয়েকদিনের মধ্যে গালিবাজ হয়ে যাবেন । আর আপনি যদি ওদেরই কেউ হয়ে ছদ্মবেশ নিয়ে এসে কিছু ভালো কথা বলে সহানুভূতি আদায় করতে চান, তাহলে বলবো আপনার সে আশার গুড়ে বালি।
আমরা সবসময় জেগে আছি।
(দুঃখিত আপনাকে সন্দেহ করার জন্যে, কারণ আপনাকে চেনার জন্যে যথেষ্ট পোস্ট আপনার নেই!)
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৫

লেখক বলেছেন: আপনার চমৎকার মন্তব্যটা দেখে খুব ভাল লাগছে।
আমি প্রতিদিন ব্লগে আসি, ভালো কিছু লিখবো বলে, ভালো কিছু পড়বো বলে। এই প্রতিক্রিয়াশীলদের জন্যে আমার সে অনুভূতিটুকু নষ্ট হয়ে যায়।

সত্যি। যখনই আসি তখনই এমন চলতে থাকে। আমাদের এগুলা এড়িয়ে যেতে হবে। কিছু ভাল পোষ্ট করতে হবে। তবেই ফিরে আসবে সুস্থতা। আসলে এখন দেখা যায় এখানে বিতর্কিত বিষয় ছাড়া পোষ্ট দিলে কেউ পড়েই না। তাও শুরু করতে হবে।
ধন্যবাদ।

৩৫. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২০
মারিয়া তাবাসসুম বলেছেন: ধুর। এই আশংকাই করছিলাম। কেউ কেউ এমন শোর তুলবেন নতুন নিক । গান্ডীব যা বললেন তা তো সরাসরি ত্রিভুজকে নির্দেষ করে(ত্রিভুজ মাইন্ড করবেন না)
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৩০

লেখক বলেছেন: তবে বিষয়টি খুব মজার আর ক্রিয়েটিভও বটে। কাঠাল পাতা.....হিহি

৩৭. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৩
আইকমবাইকম বলেছেন: @মনিটর, আপ্নারা মুক্তিযুদ্ধ করেছেন তার প্রমাণ আছে আপ্নাদের কাছে!!!!!?????????? নেইইইই!!!!!

সবি তো ভারত করলো, আপ্নারা সুধু পেছনে থেকে নেচেছেন। আপ্নাদের না ছিল আস্ত্র না ছিল সাহস! মুক্তিযুদ্ধ বলে যদি কিছু হযেই থাকে তার পুরো ক্রেডিট ভারতের।
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন: ও আচ্ছা। আপনারা তাহলে এসে গেছেন?
সাহস ছিল না? ভারত কবে যুদ্ধে যোগ দিছিল সেটা জানেন? আগে ইতিহাস জানুন , তারপর আসুন

৩৮. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৯
মারিয়া তাবাসসুম বলেছেন: মনিটার, আপনার দেয়া কমেন্টটা নিশ্চই সংশ্লিষ্ট ব্যাক্তি দেখে নিয়েছেন, আমি এখন এটি কেটে ফেলছি সেন্সরজনিত কারনে।
৩৯. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৪১
সামী মিয়াদাদ বলেছেন:

কগু দেখি আবার ফালাফালি শুরু করছে?

কগু যাও তুমি আইকমবাইকম খেলোগা....তোমার জন্য এই ব্লগ না

কগু আমার ক্যান জানি মনে হয় তুমি পশ্চিম বন্গীয় না। এইখান থাইকাই তুমার নিকগুলা ম্যানিপুলেট হয়
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৫২

লেখক বলেছেন: কগু কি?

৪০. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৫৫
স্করপিয়ন্স বলেছেন:
কেপি টেষ্ট পজেটিভ , আর কিচু বলা লাগতোনা
২০ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:০১

লেখক বলেছেন: ভাই কেপি টেষ্ট কি?

৪১. ২০ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:১৩
লংকার রাজা বলেছেন: "একদল স্বাধীনতা বিরোধী পোষ্ট দিয়ে যাচ্ছে। আরেকদল ইসলাম বিরোধী পোষ্ট দিয়ে যাচ্ছে। কতৃপক্ষকে বুঝতে হবে বাংলাদেশের ৮৫ শতাংশ মানুষ মুসলমান, তাই এ ধরনের পোষ্ট তাদের মনে আঘাত করবে"..................সাবধান এধরনের কথা বলবেন না।রাজাকার খেতাব জুটতে পারে।
২০ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: মনে রাজাকারি চিন্তা থাকলে জুটবে, না থাকলে জুটবে না। কিন্তু মত প্রকাশ তো করতে হবে।

০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ৩:২৭

লেখক বলেছেন: হুমম কি?

৪৪. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৩২
উম্মু আবদুল্লাহ বলেছেন: মুনিয়া বলেছেন:
আপনার চিন্তা ভাল। তবে অরণ্যে রোদন আরকি। সামহ্যোয়ারে এইরকমই চলে।

মুনিয়ার কথাটা বড় সত্যি।
৪৫. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৩৪
রন্টি চৌধুরী বলেছেন: উম্মু আবদুল্লাহ বলেছেন: মুনিয়া বলেছেন:
আপনার চিন্তা ভাল। তবে অরণ্যে রোদন আরকি। সামহ্যোয়ারে এইরকমই চলে।

মুনিয়ার কথাটা বড় সত্যি।''

আশা করতে দোষ কি? @মুনিয়া ও উম্মু আবদুল্লাহ
আপনার চিন্তাধারা ভাল@ মারিয়া
৪৬. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৩৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: আশা করতে দোষ কি? @মুনিয়া ও উম্মু আবদুল্লাহ

রন্টি, আপনি এখনও আমাদের আশা করতে বলেন? আশা করার কোন লক্ষন আছে?
৪৭. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৩৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: রন্টি, লেখার রেটিং দেখুন। বলুন, আশা করা উচিত?
৪৮. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৪৬
রন্টি চৌধুরী বলেছেন: মারিয়ার মত চিন্তা করা লোক কিন্তু কম না। একেবারে যুদ্ধাংদেহী কথা বললে তো ঝামেলা বাধবেই। মারিয়া বোধহয় নতুন।
সবাই একটু নমনীয় হলে সমস্যা অবশ্যই মিটবে। আপনি নিজে নমনীয় হোন, অন্যরাও নিশ্চই হবে। মুখোমুখি অবস্থানে গেলে তো মতবিরোধ চরম হবেই। আর আপনি কি সত্যি স্বাধীনতা বিরোধীদের পক্ষে? যদি তাই হোন তবে তা সত্যিই অস্বস্তিকর। আমার অবশ্য আপনার আগের লেখা পড়ে সেরকম মনে হয় নি।
৪৯. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৫০
উম্মু আবদুল্লাহ বলেছেন: "আপনি নিজে নমনীয় হোন, অন্যরাও নিশ্চই হবে। মুখোমুখি অবস্থানে গেলে তো মতবিরোধ চরম হবেই"

আমি কখনই অনমনীয় ছিলাম না। ইদানিং কিছুটা অসহিষ্ণু হতে বাধ্য হয়েছি। আমার নামে কি সব পোস্ট পড়ে তা বোধ হয় আপনার চোখ এড়িয়ে গেছে। আমি খুব কম মানুষের ব্লগে যাই। তাও রেহাই পাই না।

আমার চিন্তাধারা যাই হোক, যতক্ষন নীতিমালা মানব ততক্ষন আমার সুস্থ পরিবেশ পাওয়ার অধিকার থাকা উচিত।
৫০. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৫৪
রন্টি চৌধুরী বলেছেন: মনে হয় আমি সেসব পোষ্ট দেখিনি। কিন্তু কথা হচ্ছে আপনি সেসব পোষ্ট এড়িয়ে গেলেও তো পারেন। লেখালেখির বিষয়বস্তু তো শুধু এসব না তাই না?
৫১. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৫৭
উম্মু আবদুল্লাহ বলেছেন: রন্টি চৌধুরী বলেছেন: মনে হয় আমি সেসব পোষ্ট দেখিনি। কিন্তু কথা হচ্ছে আপনি সেসব পোষ্ট এড়িয়ে গেলেও তো পারেন।

এত সহজ নয়। খুব বেশী নোংরামি মানুষের স্বাভাবিক চিন্তাধারা ব্যহত করে। আর একতরফাভাবে আমি কেন নোংরামি সহ্য করব? ভিক্টিমকে এসব কথা শোনানো কি উচিত?
৫২. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৮:০৫
রন্টি চৌধুরী বলেছেন: কি জানি। আমি জটিল করে চিন্তা করতে পারি না। হয়ত আমার ক্ষেত্রে এমন হলে আমিও তাই করতাম যা আপনি করছেন। কিন্তু তারপরও মনে হচ্ছে এর কোন মানে হয় না।
৫৩. ৩১ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৬
আবু সালেহ বলেছেন: কােল কালে আরো কতো দেখবেন.....

তয় নতুন পুস্ট কই??
০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ৩:১৮

লেখক বলেছেন: এস্কিমো রাশেদ ব্যান বিষয়ক নতুন পোষ্ট ছিল, কিন্তু এখন নাই, বোধহয় কেটে ফেলা হয়েছে।

৫৪. ০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ৩:২৩
মনের কথা বলেছেন: জটিল ঘটনা মাথায় ডুকেনা তাই মাইনাচ।
০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ৩:২৭

লেখক বলেছেন: কই মাইনাস? ১৩ থেকে সংখ্যাটা বাড়ল না তো।


মনের কথা, আপনাকে চেনা চেনা লাগে...

 

মোট সময় লেগেছে ০.৯৫৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই