বিজ্ঞাপন বউঃ ধুলো ধুলো হয়ে গেছে
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৩৭
বেণু এসে জোছনা ভর্তি সন্ধ্যা দিয়ে গেছে
তুলো জোছনা ঝুলো জোছনা
শার্টের হাতায় লেগে গলে যায়,
বেণুকে যেমন একদিন দেখেছি বিজ্ঞাপন সন্ধ্যায়।
আমার সাথে এমন সম্পর্ক নয়,
অথচ ধুলো হয়ে গেছে।
জনতা গুনতে গুনতে বেণু নগর স্বরাজে
নিজেকেই পরিমাপেনি।
শিখেছিল শুধু ব্যক্তি-মানুষ জনতা হয়েই আছে।
বেণুর দাদা বিজ্ঞাপন পাড়ায় কাজ করে,
সে ভাল আবৃত্তি জানে,
জনতা গুনতে গুনতে ও ভীষণ প্রকৃত;
প্রাকৃত হয়ে ছিল।
বিজ্ঞাপন পাড়ায় এসমস্তই যোগ্যতা হয়ে গেছে।
নিজেকে গুনতে শিখিয়েছে তাকে দাদা।
বেণু এখন বিজ্ঞাপন বউ- তবু
সে জোছনা দিয়ে গেছে। জনতা গুনতে ভুলে- ব্রীড়ায়
নতুন কবিতা আবৃত্তি করে গেছে
রবীন্দ্র স্বরলিপি'র সে কিয়ৎ ভুলে নাই। আমার সাথে এমন সম্পর্ক নয়,
আমার কথা-কর্তব্য ভাঁজ হয়ে গেছে জেবে
অথচ বেণু ধুলো ধুলো হয়ে গেছে।
বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জটিল বলেছেন:
বেশ করেছে বেণু
লেখক বলেছেন: বেণু এসে জোছনা ভর্তি সন্ধ্যা দিয়ে গেছে-
প্রকৃতই বেশ করেছে বেণু।
সুদীপ চৌধুরী বলেছেন:
মরিয়ম,
আপনাকে যতই পাঠ করছি ক্রমশ ভালো লাগায় জড়তাগ্রস্ত হচ্ছি। এই কবিতাটা এককথায় অনন্য মনে হল। তাই আমি প্রিয় পোস্টের দৈর্ঘ্য বাড়াই।
লেখক বলেছেন:
আপনার মন্তব্যর পাহাড় আমাকে মুগ্ধ করছে।
তনুজা বলেছেন:
বেণু এসে জোছনা ভর্তি সন্ধ্যা দিয়ে গেছে
তুলো জোছনা ঝুলো জোছনা
শার্টের হাতায় লেগে গলে যায়,
বেণুকে যেমন একদিন দেখেছি.....
++++++
লেখক বলেছেন:
আমার সাথে এমন সম্পর্ক নয়,
আমার কথা-কর্তব্য ভাঁজ হয়ে গেছে জেবে
অথচ বেণু ধুলো ধুলো হয়ে গেছে।
হাসান মাহবুব বলেছেন:
মুগ্ধ হলাম পড়ে।
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
নকীবুল বারী বলেছেন:
অসাধারন
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন:
ধন্যবাদ অনেক।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














