কোথায় উঠলো চাঁদ..
"...বন মাঝে কি মন মাঝে"
মানুষের প্রশ্ন গুলো চাঁদের স্বরূপে উঠে পৃথিবীর চেতনা বানায়
উঠলে কোথাও কোন
প্রকৃত প্রশ্ন নিয়ে তোমাদের গাঢ় নিস্তব্ধতা,
প্রতিবাক্যের বিজ্ঞান ভীষণ বারোয়ারী লাগে
তোমাকেও, তোমার প্রেমের খেয়াল লজিকেরই লীলাই যখন
অথবা উদাস বেহুদা চাঁদ হৃদয়ে নিরপেক্ষ হলে
জিজ্ঞাসা তবুও নানান প্রণয় নিয়ে আসে;
তুমিও পার না যেমন,
রাষ্ট্র পারেনা যেমন ধর্মের প্রশ্ন থুয়ে উন্মনা হতে
কোথায় উঠলো চাঁদ-
বেহুদা প্রশ্ন নিয়ে তুমি তো অপার জাগো নির্জনতা।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



