somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... পিরিতি পুরান

মরিয়ম বেগম
১৮০৭৯৬

হঠাৎ বিদ্যুত গেল কলেজের প্রেমের মতন
কড়া নড়ার ভদ্রতায় এল মরিয়ম
মোমের জিহ্বায় আগুন লাগিয়ে,
আলোর লীলা লেহ্য প্রকৃতির দেখে গুমোট বাতাসও লাল
নতুবা আলোও নিবিয়ে দেবার ভ্রুভঙ্গিতে-
‘ওমা! কবিরও কি উত্তাপ উছলে’
বলল মিনার মার্কা খোঁপা ভেঙ্গে মরিয়ম বেগম।



চা তবু জুড়ায়েছে- পড়িতেছেনা
২৪০৫৯৮

মরিয়ম একখানা বই খুলিয়া রাখিয়াছে- পড়িতেছেনা
গোমরা মুখো বাষ্প তুলিয়া চায়ের পিয়ালাখানা
জুড়ায়ে গিয়েছে তার টেবিলের ‘পরে

মরিয়ম চা তো বড় ভালবাসে জানি, ভালবাসে গল্পে গল্পকেও

তারাদের জামা গায়ে দিয়ে আছে রাত
পরণেতে পরে আছে নিজস্ব আঁধার
আজ ঘরে আলনায় আগোছালো নেই
নিয়মিত পাঞ্জাবী-পাজামা ‘টিও

মনেপড়া জোছনার পরমাণু উড়িতেছে জোনাকি হয়ে

চা তবু জুড়ায়েছে -পড়াশোনাও
]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/29384238 http://www.somewhereinblog.net/blog/mariam/29384238 2011-05-20 16:28:49
ভেতরবাড়িতে




ভেতরবাড়ি পোড়েনা কখনো আগুনে, পাপ যে; আগুন শিখেছে হত্যা
আমি পুড়ে গেলে, তুমিও সে শেখোনা পোড়া
আমি চলে গেলে, শীতাতপ ঘরে যেওনা, করুণ ভিক্ষায়
ভেতরবাড়িতে ব্রাত্য মানুষ জমে মরে, ওখানে বাঁচেন কর্তা


আমি তানিয়া, এই নামে, ‘হা-মীমে’ ‍আর পাঁজরভাঙ্গা গ্রামেতে চেনে সবাই
পদ্য লিখতে শিখেছি রুমালে, সুঁই-সুতোয়
তোমাকে জেনেছি পোষাক-শিল্পে, কারখানায়;
এই প্রেমে, মাপ করে দিও;
যদি চলে যাই তেমন ভেতরবাড়িতে, আর মৃত্যু নাই
]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/29290288 http://www.somewhereinblog.net/blog/mariam/29290288 2010-12-15 20:24:43
জলের সাথে বাস

আমার তখন জলের সাথে বাস
ইচ্ছে হলে বিপ্লব দিয়ে যেতো
প্রাণের মাঠে ওড়াওড়ি কার্পাস
জলের ভয়ে স্বৈরাচারী মৃত


আমার যখন স্বৈরাচারী বিলয়
তার ছিল ঠিক নদীর মত সকম
গড়িয়ে যাবে মিছিল যেমন হয়
কারফিউতে নিজের বুকে যখম


আমার এখন জলের সাথে বাস
স্বৈরী পাপে আজন্ম বৈভব
পৌরুষ ঢঙ্গে দিয়েছি সর্বনাশ
তোমার এখন বেহাত বিপ্লব
]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/29286076 http://www.somewhereinblog.net/blog/mariam/29286076 2010-12-08 23:42:47
সূচীপত্র


চুল খোলা রেখো তুমি,
ওটি একটি সূচীপত্রের মতন
মহাকালের পাঠ নেবো এসো
এসো আবৃত্তি শেনাবো- ইচ্ছে যতক্ষণ।

শুধু তুমি চুল খোলা রেখো,
বাঁধা চুলে ঘূর্ণি ঘনায়ে আসে
বাকী সব তোমার স্বাধীনতায়;
আমার ভাবনা ছাড়ো- ঠিক আসবো সন্ত্রাসে।

পঠন-পাঠনে আদিম মনন লাগে,
তোমার পছন্দে থাক- পরো অধুনা উত্তরীয়
আমার আজকাল উদ্ভ্রান্তের দিন
পাঠ দেবে এসো, আমায় একটি সূচীপত্র দিও।
]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/29283769 http://www.somewhereinblog.net/blog/mariam/29283769 2010-12-05 00:08:15
হাট করে খোলা মন


উনুন ধরে কাঁপছো যে
ভাতের রঙটা হলদেটে

তোমার সাথেই জীবন পা
আমার পৌরুষ মূর্ছা যা

আমি কেমন পুরুষ হই
ভাতের জন্য হারাই ছই

তুলোর হাতটা আমায় দেন
মিছে উনুনে কাঁপছো কেন

মনের এখন হাট খোলা
বিষ্টি বাদল দিক দোলা
]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/29277444 http://www.somewhereinblog.net/blog/mariam/29277444 2010-11-25 00:46:29
আমি কেবল নারী এবং..

জেনেছি ভিষণ স্বৈরাচারী হবে
জাগবে তোমার জীবন খেকো চুমো
তোমার যখন ফুরোবে যৌনতা
বলবে ডেকে মৌনতা, তুমি ঘুমো


ঘুমের জন্যে আমার বেঁচে ওঠা
আমার কিছু বিপ্লব আছে বেঁচে
যতই তুমি বীর্য-ভূমি-পুরুষ
তোমার মর্ম আমার থেকেও নীচে


জীবন বাঁচে রক্তে- স্রাবের নদী
জানো যদি তোমার এ বিজ্ঞান
আরো তুমি গূঢ় অন্যায় দিও
আমার অথৈ খুলিলাম আফগান


আমার বাড়ি আইসো ভ্রমর জলে
বসতে দেবো স্থলে পেতে পিড়ি
ধর্মে এসো, এসো ফর্সা বর্ণে
আমি বুভুখ নারী কেবল নারী এবং..]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/29158271 http://www.somewhereinblog.net/blog/mariam/29158271 2010-05-19 17:55:54
তোমার ধর্ম বুঝেছি রতন




তোমার জন্য রাখ-ঢাক করে নিলাম
তুমি ভিষণ করছো মুনাফিকি
প্রাণের সাথে গড়েছো সখ্যতা
বলছো মানুষ তোমার ধর্মটা কি?


তুমি কেমন ধর্ম বুঝেছো যে
বস্তু ধর্ম ভেতর থেকে আসে
মানুষ ধর্ম রদ্দুরে পোড়া পাখি
উড়তে পারে নানান সর্বনাশে


তোমায় কেমন ছুটি দেব বল
তোমার সাথে আমার প্রণয় কিযে
বংগে তুমি বার মাইস্যা ভুত
তোমার সাথে বুদ্ধিতে যাই যুঝে


তোমার বুঝি মর্মান্তর নেই
বিষয় ফেরি করছো যত দিনের
তা থৈ ঘটে ধর্মান্তর তত
আদ্যাশক্তি নিজেই খোঁজে নিজের


তোমার ধর্ম বুঝেছি রতন
যত্ন করে হাতপাখাটা রাখি
বিষয় যাবে মতান্তরে নিলে
মানুষ কেবল রদ্দুরে পোড়া পাখি
]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/29154451 http://www.somewhereinblog.net/blog/mariam/29154451 2010-05-13 22:53:58
ছুঁয়ে বলো


ছুঁয়ে বলো শিশির হবে কাল
জোছনা রাতের প্রেমে অথবা পীড়ায়
আমার জন্য আসমস্ত সকাল
ছুঁয়ে থাকবে- শরীর হবে কাল


কৃষ্ণচূড়া যেই প্রণয়ে ঝরে
নিগূঢ় প্রেমতো আমার জন্য নয়
আমার পতন শরীর ছুঁয়ে থাক
ভুলেই যাব আর-সব অভিনয়


শরম হতে সময় লাগে ঢের
শুরু হবে স্পর্শে, বাঙাল
ছুঁয়ে বলো আমার পতন নেবে
ছুঁয়ে বলো ব্রীড়া ভুলে যাবে কাল]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/29151770 http://www.somewhereinblog.net/blog/mariam/29151770 2010-05-09 14:15:42
এই দূর ততদূর


দিনাতিপাত করি যেভাবে
সেখানে সংগীত জীবনের কুলীণ অর্থ আনে
যাপনে মনুষ্যজীবী এইযে যতদূর ঠাওরে আসে
তারও দূর অধরা নয় জীবনের সম্ভ্রান্তি,
জলের ভেতরে থেকে জল নই মাটি নই লতাগুল্মও
তুমি নও কেবল পাখি বৃক্ষ হাওয়া
বিভেদ বুঝতে পারি- আমি নই এম্নি আয়ুষ্কাল

জলের ভেতরে থেকে জল নই মাটি নই লতাগুল্মও
হদ্ দিয়ে রাখি- এই দূর ততদূর আমার জীবন
লতাগুল্ম পাখি- তাহাদেরও প্রাণ আছে শুনিয়েছে
লতাগুল্ম পাখি- তাহাদেরও সুর আছে সারেগামাপা
বিভেদ বুঝতে পেরে- তাহাদেরও শ্রুতিরে নিয়ে মানুষের সংগীত আসে
-এই দূর ততদূর মানব জীবন
]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/29149143 http://www.somewhereinblog.net/blog/mariam/29149143 2010-05-05 15:33:47
ওর বুঝি আছে অন্তর



সেবার যেমন মনেও এসেছিল
তোমাকে অর্ধেক বাটি সমুদ্র দেবো
তোমার সময়ে স্থাপিব মহাকাল
তোমাকে সুরের থেকে জগম্ময় মিত্র
সেবার যেমন মনেও এসেছিল
পত্র-পুষ্পে সবুজ খুলবো ডানা


সবার তখন ওড়াউড়ি শেষ হলে
আমিও ভুলেছি এম্নি যেমন হয়
সবার তখন ঘরেতেই বসে চা
বউ’এর দেয়া বিস্কুট সাথে করে
সবার তখন বিস্কুট শেষ হলে
ঘুমোতে গিয়ে খুলে রাখে পাখনা


সবার তখন ওড়াউড়ি শেষ হল
মেহদী নতুন পেয়ে গেছে পাখনা
ডানা খুলে রেখে ডানাতেই করে ভর
ওর বুঝি আছে অন্তর-অগ্নুৎপাত;
আমিতো ভুলেছি এম্নিতে যেমন হয়
মনে করি তবু বারবার, মনে এলে-
উড়েছিল কবে ফরিদুদ্দিন আত্তার!]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/29137993 http://www.somewhereinblog.net/blog/mariam/29137993 2010-04-19 19:34:34
তুমিতো জাগবে যেভাবে


তুমিতো জাগবে যেভাবে
উদ্ভিন্নের মতন, দুটি পাতা
সর্বস্ব নিরবতা হয়ে থাকে,

তুমি তো জাগবে যেভাবে
বৃক্ষের অভ্যন্তর হতে গভীরতা।


ওভাবে রিয়্যাক্ট করা, তেমন
শালিকের মত ঘাড় তুলে রোদলা
উষ্ণতা এনে ঠোঁটে আর ঘামে,
তুমি কি জাগবে ওভাবে সরবে।


তুমিতো জাগবে নিরবে তোমার
বুকের শেকড়ে নেবে জোছনা-কুচি,

তুমিতো জাগবে যেভাবে মৃত্যু
জোনাকীর নিরবতা।
]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/29017282 http://www.somewhereinblog.net/blog/mariam/29017282 2009-09-29 01:07:09
তুমি তো নির্জনতা কোথায় উঠলো চাঁদ..

"...বন মাঝে কি মন মাঝে"

মানুষের প্রশ্ন গুলো চাঁদের স্বরূপে উঠে পৃথিবীর চেতনা বানায়


উঠলে কোথাও কোন
প্রকৃত প্রশ্ন নিয়ে তোমাদের গাঢ় নিস্তব্ধতা,
প্রতিবাক্যের বিজ্ঞান ভীষণ বারোয়ারী লাগে


তোমাকেও, তোমার প্রেমের খেয়াল লজিকেরই লীলাই যখন


অথবা উদাস বেহুদা চাঁদ হৃদয়ে নিরপেক্ষ হলে
জিজ্ঞাসা তবুও নানান প্রণয় নিয়ে আসে;
তুমিও পার না যেমন,
রাষ্ট্র পারেনা যেমন ধর্মের প্রশ্ন থুয়ে উন্মনা হতে


কোথায় উঠলো চাঁদ-
বেহুদা প্রশ্ন নিয়ে তুমি তো অপার জাগো নির্জনতা।]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/29014846 http://www.somewhereinblog.net/blog/mariam/29014846 2009-09-23 22:05:39
শুনলাম তুমি খুব সম্ভ্রান্ত হয়েছো তোমার প্রযত্ন ভুলে বর্ষায় জল ডুবু হয়ে আছি প্রাণ
শুনলাম তুমি খুব সম্ভ্রান্ত হয়েছো এখন
গণিত-গন্ধী পাপে সুবাতাস বয়ে নাও সংসারে


বর্ষায় আহা বর্ষায়
মাটির ঘ্রান উঠে এলে হাওয়ায়
মামলা-মোকদ্দমা পাহাড়ের ঢল বেয়ে প্রেম হয়ে শহরে নামে
কোর্টহিল, চট্টগ্রাম
প্রানের প্রযত্ন ভুলে সুবাতাস বয়ে নাও সংসারে তোমার
এবং শুনলাম তুমি খুব সম্ভ্রান্ত হয়েছো আবার


সারাদিন মেঘ গেলে পরে আবার আকাশ ঝিমুলো,
দিন চলে যায়, বর্ষায় আর বর্ষায় আর বর্ষায়..
]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28985937 http://www.somewhereinblog.net/blog/mariam/28985937 2009-07-30 00:37:28
একদা বলবে যখন গাছেরা সমেত

বিমূঢ় হতে গিয়ে পাখীরা কন্ঠ খুলে নির্বাক হয়ে থাকে-
লোকালয়ের পানে চেয়ে,
মানুষের কথা-সৌন্দর্য্যের কাছে পরাজিত হয়ে থাকে জল।


আহা প্রতিবেশী!
তাহাদের নৈঃশব্দের ভেতরে সুস্থির জীবন পারি,


পাখীরা নির্বাক হয়ে ঢেকে রাখে মানুষের নগ্ন গোপন।


একদা বলবে যখন গাছেরা সমেত-
মানুষের সভ্যতা ফুরোলে,
ওগো প্রতিবেশী ওগো জল
আমার প্রত্ন খুলোনা, এ যে লজ্জার বিজ্ঞান।]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28953122 http://www.somewhereinblog.net/blog/mariam/28953122 2009-05-20 08:54:08
তোমারে অন্ধ-ভাবে না করি পিরিতি যদি এক.
বস্তু ভেদে গিয়ে সেদিন কবিতা বিহ্বল হয়ে গেছে
চুড়ান্ত হয়ে গেছে মৌনতা-
সে জবর অর্ধম শিখেছে

চিন্তার পথে তাকে ‍আমার আর কিসসু বলবার থাকল না

ভাবনায় পড়েছে য্খন, বুতাম খুলে সে আর কোন্
অমোঘ বাক্য আছে যে দাঁড়াবে-জিরোবে?


দুই.
বলিব চৈতন্য তাকে, যদি তুমি থাক
পিরিতির বাক্য আমি চেতনায় গিলি নাকো
সাথীরে আমার তোমায় মর্মান্তরে নেব
তোমাতে সহায় ‍আমার, এবাদতে যদি থাক।


তিন.
তোমারে অন্ধ-ভাবে না করি পিরিতি যদি
তাইলে ধর্ম নাই,
কতদূর দৃশ্য পারে জৈবিক চোখ।
আমার শোকর নিও, আমি যা
দৃশ্য দেখিওবা- তারই জন্য যাহা বুদ্ধির মুখ।


চার.
প্রণয় মাপিওবা যদি ইনসাফে, বুঝি সেমত
পিরিতি সহজ নয়; বন্ধু মাশেক, কোথায় রাখি সে ওজর?
তোমার প্রশংসা করি- ততোধিক ন্যায্য ভাবি
হাজার শোকর।
]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28938306 http://www.somewhereinblog.net/blog/mariam/28938306 2009-04-15 09:42:01
সেক্যুলার হতে থাকা বৃষ্টি
এমন বিহীন থাক যে কি করে
মাঝে আমার শংকা রি রি করে ওঠে
দ্রোহের সংবাদ ক্রমশঃ ঘণিভূত হয়- বিদ্রোহ.. বিদ্রোহ..

তুমিও কি?
অনেকদিন বোঝনি নিজেকে- যোয়ান তুমি!

সিকি রুণুঝুণ সিকি রুণুঝুণ করে সংসার চলে
বাবার পিরিচে চা ঢেলে দিয়ে গোধূলী দাড়াঁও
শ্রান্তি বা মেঘ অথবা মরারোদ
মাঝে আমার শংকা রি রি করে ওঠে
তোমার হত্যার কাছে আমি ক্রমশঃ নির্বাপিত অগ্নি

অতঃপর বর্ষা গ'লে যায়

সন্ধ্যার পর বৃষ্টি অমনি সেক্যুলার হতে থাকে
সন্ধ্যার পর বুঝ নিয়ে নাও- জোৎস্না অনেক ভাল।]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28917481 http://www.somewhereinblog.net/blog/mariam/28917481 2009-02-27 15:20:02
আর্কিওলজি গহীন

ঢল নেমে গেছে, ঢল নেমে গিয়ে গেছে গহীনে আরো
সম্ভ্রমে ভুলেছে যথা অযথা খেলেছে যে পুরুষ
তারও গহীন আছে, ঢল তার অদূরে গহীনে গেছে

তাড়া নেই ভেবে অথবা নিজস্ব গুমরে
গড়েছে প্রত্নভূতল- প্রেম আর অপেক্ষাতে;
আকাশ উলটে দেবে
আঙুলে সেমত অনুভব আছে।

পৃথিবী কতটা পারে ঢেকে নিতে ইতিহাসাদি
ঢল নেমে গেছে, ঢল নেমে গিয়ে যাবে গহীনে তারও।

শেখো

ঢল নেমে গেছে, ঢল নেমে ধুয়ে যাক লিটেরেরী মন
তোমার পড়নে- পাঠে ইংরেজি ধুলো

পুরুষেরও গহীন আছে- সঘন গহন

ফু দেয়া শিখে নাও পাখী
চুম্বনে খনন শেখো, শেখো প্রত্নবিজ্ঞান।

]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28913546 http://www.somewhereinblog.net/blog/mariam/28913546 2009-02-19 23:17:06
ঘাসফুল চাওয়া ঘাসফুল চাওয়া- একটি অপরাধের শিরোনাম।
একটি অপরাধের শুরু আর শেষ অবধি আমরা দুজন
এমত সম্পর্কের দম্পতি-
দ্রব্যমূল্যের খবর পড়েও চাল কিনে খাই, দেখি
বিছানা চাদর আওলা হয়ে গেছে কখোন

আহা! ঘাসফুল চাওয়া আমার
একটি অপরাধের শিরোনাম হয়ে গেছে

পে-রোল সভ্যতা জানি বলে নির্ভীক আছি এখনো
এখনো- তুমি ভালো থাকো।

বিবাদী প্রবনতায় ঘাসফুল চেয়ে পূণঃ পিটিশন দেবো]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28911579 http://www.somewhereinblog.net/blog/mariam/28911579 2009-02-15 13:53:19
সোশ্যাল কনট্রাক্ট ও অন্যান্য এক. সোশ্যাল কনট্রাক্ট

নতুবা রাষ্ট্রেরই বৈধতা দ্বিধালীন থাকে; চলুন
নিসর্গ সাথে- তাহাদের কনসার্ন ল'য়ে,
নতুন আবদ্ধ জ্ঞানে সম্পৃক্ত হই - এটিও সোশ্যাল;
মনুষ্য সমাজে বৃক্ষরা আদিবাস নিয়ে থাকে।

দুই. তোমার সাথে রাজনৈতিক সর্ম্পক

তোমার সাথে আমার সর্ম্পকটা রাজনৈতিক-
বিষয়টি সংসারের অন্যসব টানাপোড়নের মতন
তুমি কি বুঝতে পারো?

ইন্সটিটিউশন হিসেবে পরিবার তোমার আর আমার সম্পর্কের পূরোধা
ইন্সটিটিউশন হিসেবে পরিবার আমাদের সংহতির মা

পুরুষের প্রকৃতি ঘুরে তুমি যদি গোপনে বানাও অযথা পাপড়,
গুড়োদুধ কেনো যদি গোপন খরচে-
দুদক তোমাকে নিয়ে পীড়িত হবে।

তিন. অরাজনৈতিক

গাছেদেরও বীর্যানুভুতি আছে-
এবিষয়ে কেউ কোন সামাজিক সম্পর্কে যায়নি কখনো।

আমি বিজ্ঞানী নই অথবা
এসকল রাজনৈতিক পঙতিও নয় বটে; তাই এবিষয়ে
আর কোন বাক্য বরঙ দ্ব্যর্থক শুনাবে।]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28861824 http://www.somewhereinblog.net/blog/mariam/28861824 2008-10-30 00:40:09
মনের মধ্যে কুয়াশা হলে আমি
মিসকল দিলে আকাশ দেখতে বেরিও কাজ রেখে
মনের মধ্যে কুয়াশা হলে তুমি-


মধ্যবিত্ত সময়ে যখন রুচিশীল কর্মজীবী
ধুমপান নিয়ে নারীরা যেমন যুক্তি প্রবণ পাখী,
ভাবি- প্রণয় কি করে পারো
তেমন সিগারেটগন্ধী ঠোঁটে রেখে প্রারম্ভ চুম্বন,


মধ্যবিত্ত রুচিতে আসলে প্রবৃত্তি পরিপাটি; তবু
মিসকল দেবো মনের মধ্যে কুয়াশা হলে আমি।]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28860217 http://www.somewhereinblog.net/blog/mariam/28860217 2008-10-26 22:50:18
রাষ্ট্র অনেকে বলে যে
রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান-
বিষয়টি শতবার পড়েও ভুলে যাই
বোকা ও বিমূঢ় হয়ে যাই

অফিসের নিচতলাতে
শিশুরা নাচ শেখা শেষ করে ক্লান্ত ঘুঘুর খুলতে গেলে
রাষ্ট্রের রাজনৈতিকতা ভুলে যাই

আমাদের সংলাপগ্রাহী রাষ্ট্র অথবা নীতির শিল্পকলা সকল
শত্রুতা ভুলে যখন নুয়ে থাকে যেকোন অভিমূখে।

এবিষয়ে তোমার পিতাকে একবার চুরুট জ্বালাতে বইলো।
]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28858332 http://www.somewhereinblog.net/blog/mariam/28858332 2008-10-22 22:21:45
কলকাতা শ্রবণ ভূগোলের ভ্রান্তি কিবা-
যদিবা মানুষ সকল
কেবল একটি শ্রেণীর তরে-ই নিপতিত হই।


বিষুব রেখায় বসি
তুমুল লোক হেথা একটি শ্রেণীর তরে কবিতা পড়ি,
গল্প তো নিকট বোন- বুদ্ধির দয়িতা হয়ে
বিবিধ মননে সহজ সিনেমা বানায়,
অথবা ডায়ালগে ফরমাল মত-
মধ্যবিত্ত রূপে অচেতন মঞ্চস্থ হয়ে পড়ি কথ্য নিয়নে।
ক্রণলোজীক্যালী
আমরা সকলে মিলি একটি শ্রেণীর তরে নিপতিত হই।


ভাবি, যাপনের নৃত্য নিয়ে মূদ্রার্থ থাক,
সকলে তো সুবোধ আছি বরং- শ্রুতিতে নৃত্যগানে বিমুগ্ধ রকম।]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28854171 http://www.somewhereinblog.net/blog/mariam/28854171 2008-10-13 14:02:04
অধোবদন
একেকটি অধোবদনে কত কী অর্থ নিরক্ষর হয়ে থাকে
মা’র মত; আমার পিতার শিক্ষিত মন বিনীত হয়ে যায়,
যেমন সমগ্র একটি দিনের অধোবদন হয় সন্ধ্যা
সন্ধ্যায় সমস্ত দিনের অর্থ কনসোলিডেটেড থাকে।


তুমি আর আমার অক্ষর থেকে স্বদেশ,
বিমোহিত বিশ্বায়ন নিয়ে পুরোদস্তুর মেথডোলজী- মূলতঃ
সারাদিন সূর্য্যকণার মত সোনারোদ টুকরো বিতন্ডা হয়;
এবং একবার ইউক্যালিপটাস ছায়ায় প্রেম এবং
সংসারের জন্য বেসিক্যালি তোমার অক্ষর গুলোর তিতিক্ষা-
সকলি সোনারোদ টুকরো বিতন্ডা মূলতঃ। আর
একটি অধোবদন নিরক্ষর হলে সন্ধ্যায় জোছনা হয়।
]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28852488 http://www.somewhereinblog.net/blog/mariam/28852488 2008-10-09 00:19:28
জলেরও সত্য সময় নদীতে থাকা
তাকে সেই তখন থেকে সমূদ্র-নীল জলবতী দেখে আমার স্বপ্ন গুলোর প্রমূর্তি এলো যখন
ওকে মেঘরূপ নৈঃশব্দ জাগালো
ওকে মেঘরূপ নৈঃশব্দ জাগালো যে
পরিপাশে একটি বৈসাদৃশ্য চুল খুলে রেখে গিয়ে নিস্তরঙ্গ ফটো


কী যে অযথা লাগে কী যে
দীনতা যখন আমার স্বপ্ন সমূহ এমন সময়ে জাগে যখন
জলের ভেতরে- জলবতী হয়ে থাকার ভেতরে সরীসৃপ আসে


জলেরও সত্য সময় হল নদীতে থাকা আমারই অভ্যন্তরে
]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28851440 http://www.somewhereinblog.net/blog/mariam/28851440 2008-10-06 10:49:02
শাড়ী পরতে ভাল লাগেনা সুমন

শাড়ী পরতে ভাল লাগেনা সুমন, এটি একটি চরম রকম মায়া
আমাকে আশ্চর্য লিপ্ত করে রাখে

সময়ের মেঘপুঞ্জ হতে কুয়াশাচ্ছন্ন আমি নিজেকে হারাই,
যুগান্তর হতে সময়ের অনুরেনুকনা
নানান শিল্প ক'রে ইতিহাসের বিশুদ্ধি বানায়।
পাথরের যুগ বয়ে অথবা এমনতর বহুধা শিরোনামে
আমাকে নির্ণয় করা সহজ মত নয়।
প্রগতি বা তৎপরবর্তিরও কিছু নাম আছে শুধু,
আমি নাই;
আমাকে লিপ্ত করে আছে সেটি একটি চরম রকম মায়া।

এবার তাই নির্দ্বিধ হবো, এসো আমাকে চিহ্নিত করে দাও।]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28850175 http://www.somewhereinblog.net/blog/mariam/28850175 2008-10-01 21:53:51
কিছু গান শুনি মৌমাছি শ্রুতিরে নিয়ে অথবা মনকে কি নিয়ে যেতে বলি তাকে মৌমাছি অনুরণনও বোঝাইনি কোন ছলে; দেখ আনন্দ হয়ে আছে দেহবতী গুনজন

জানো, পূঁজিতে আলস্য পায়নি মানুষের কোন কালে
এটি তার পশ্চাতবর্তী পাপে সহজাত হয়েছে কোন প্রাচীনে স্বার্থ'র কুঠিরে তা কেবল বিধাতা জানে; আমি তার সামাজিক ইতিহাসে জ্ঞান সঁপে রাখি
আরো যা দ্রষ্টব্য সমূহ আমাদের পরতে ছিল মন মেলে নেইনি তুলে

মানুষের তুষ্টি প্রারম্ভ হতে দেহবতী হয়ে গেছে
প্রাণ হয়ে থাকা শুধু বেঁচেবর্তে ফিটেস্ট হয়ে- সূর্য্য যায় চন্দ্র যায় বয়ে
একান্নবর্তীজন পূঁজিতে বা অযথা সুরের কালে আনন্দ বুঝে নিয়েছে

চল সেই আলস্য রেখে উঠি
আরো কিছু গান শুনি মৌমাছি শ্রুতিরে নিয়ে
প্রাণ হয়ে থাকা শুধু বেঁচেবর্তে থাকার চেয়ে ভক্তিয়ে বিনম্র হয়ে উঠি]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28849026 http://www.somewhereinblog.net/blog/mariam/28849026 2008-09-28 22:57:30
চড়ুইপাখীটি চড়ুইপাখীটির ডানা ঝাপটানো দেখে
তোমার
পৃথিবী-দোলানো আড়মোড় ভাঙ্গিবার
কথা মনে মনে পড়ে গেল।


তুমি এবং চড়ুইপাখীটি
তোমরা দুজনই
জলে ভিজে গেলে শরীর ভাঙগো
এবং জলে ভিজে যাওয়া হেতু
বিষয়গুলো মনে পড়ে যায়


দেখলাম, চড়ুইপাখীটি
তোমর মতন
শুধু ও’র একটি কোন বিছনাটি নেই।

]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28848071 http://www.somewhereinblog.net/blog/mariam/28848071 2008-09-26 11:25:49
মেয়েটি তার সমূহ সাদৃশ্য গাছটিতে আমলকি যেমন সূর্যের আলোয়
এরকম অনেকগুলো নিরালম্ব ব্যাপার আমার ভেতরে
মেয়েটিকে নিয়ে বসবাসে


যেমন মেয়েটি ওড়না খুলে দিয়ে নিরন্তর হয়ে পড়ে
যেমন মেয়েটি চুল খুলে দিয়ে বৃক্ষ
যেমন মেয়েটি ডানা মেলে দিয়ে ওড়াউড়ি


তো একদিন প্রজাপতি ছুঁতে গিয়ে
আমাদের জোনাকী অন্যায় গুলোর কোন সাদৃশ্য পাইনি।]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28844835 http://www.somewhereinblog.net/blog/mariam/28844835 2008-09-18 15:46:26
চুল ও চর্বিঃ লিবার্টি মূর্তির উদ্বৃত্ত’র মত অপবিত্র ধাতব কাঁচির কিচির মিচির শব্দ হয়।
মানুষের সভ্যতায় এই গুনগুন তার পবিত্র হওয়ার
ধারনার মত প্রাচীন। এটি মানুষের সভ্যতার
একটি অর্জন যে, চুল কাটলে মানুষ পবিত্র হয়।
মূলতঃ এজন্য মানুষ সব ধরণের চুল কাটে।
তাই কাঁচির কিচির মিচির পাখীদের গুনগুনানির চেয়ে
কম নান্দনিক নয়; যেদিকে আমাদের চোখ কখনো
বিহ্বল হয়নি যথা মানুষ কখনো কাটেনি তার অপবিত্র চর্বি।

তাই চুলকেটে এসে আজ সন্ধ্যার জোছনায়
আমার লজ্জার নিচে জমানো চর্বি
লিবার্টি মূর্তির উদ্বৃত্ত’র মত অপবিত্র মনে হল।
]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28844322 http://www.somewhereinblog.net/blog/mariam/28844322 2008-09-17 12:57:26
শ্রেণীশত্রুর কনসেপ্ট’এ অবিকল তুমি তোমার কনসেপ্ট থেকে বেরুতে চেয়ে জহির দেখেছে-
ফের কোন রকম নেপথ্যে তুমি থাক।

জহির যে পুতুলে খেলে অবিকল তুমি,
সে ভীষণ রকম চেয়েছে এই উল্লেখযোগ্যতা খুলে নিতে।

প্রকৃত তোমায় এখানে বানানো পরম বেগের।

জহির পুতুলে শাড়ী পরিয়েছে দুপুরে
পায়ের কাছে কবজি আপন নুপুরে
দেখেছে তুমি তেত্রিশ রকম নেপথ্য হয়ে থাক।

শ্রেণীশত্রুর অবজ্ঞাতেও
দেখেছি তুমি কনসেপ্ট থাক, বাস্তব থাক অবিকল।
]]>
http://www.somewhereinblog.net/blog/mariam/28843186 http://www.somewhereinblog.net/blog/mariam/28843186 2008-09-14 21:16:32