somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধারণ মুসলিমদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি লিংক

০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনকার দুঃসময়ে, আমরা সাধারণ ও "নাম মাত্র" মুসলিমরা, নিজেদের দ্বীন, অর্থাৎ, ইসলাম সম্বন্ধে বলতে গেলে কিছুই জানি না। অথচ, অনেকেরই উত্তরাধিকার অথবা অভ্যাসবশত ইসলামের প্রতি এক ধরনের মমত্ববোধ থাকে। কোন একটা ইস্যুতে যখন কাফির-মুশরিক-নাস্তিকরা,** ইসলাম বা ইসলামকে-ভালোবাসা কোন মুসলিমের উপর চড়াও হন, তখন তাদের হৃদয়ে একধরনের রক্তক্ষরণ হয়। অথচ, তারা বোঝেন না, বা ভেবে পান না যে, কোথায় গেলে তারা একটু আশ্রয় পাবেন - কে তাদের মনে নাস্তিক-সৃষ্ট সংশয় বা সন্দেহগুলো নিরসন করে একটু প্রশান্তি এনে দেবে।
এই তো দু'দিন আগেও হঠাৎই একটা ফিৎনা দেখা দিল। সারা জনমের জানা তথ্যের ভিত যেন নড়ে উঠলো - একদম অনাকাঙ্খিত একটা গোষ্ঠী থেকে কেউ "ফতোয়া" দিতে চাইলো: ইসমাঈল (আ.) নন বরং ইসহাক (আ.)-কে কুরবানী করার কথা ছিল।

মাননীয় পাঠক - আমি নিজের জীবনের ইসলামের পথে যখন চলতে শুরু করি, তখন আমারও এমন অবস্থায় বহুবার পড়তে হয়েছে - বিশেষত ইসলামের উপর পশ্চিমা লেখক তথা orientalist-দের বই পড়তে গিয়ে। তাদের অনেকেই ইসলামকে খুব সুন্দর ও ইতিবাচকভাবে উপস্থাপন করে থাকেন - যা পড়তে গিয়ে, অনেক সময়েই মুসলিমরা মুগ্ধ ও কৃতার্থ বোধ করেন। তথাপি, ঐ সব লেখায়ই দেখা যায় যে, খুব সুচারুভাবে এমন কিছু বক্তব্য সংযোজিত হয়, যা পড়লে একজন সাধারণ ও "নাম মাত্র" মুসলিমের মনে এমন সংশয় বা সন্দেহ দেখা দিতে পারে - যা থেকে তিনি ultimately ঈমানও হারাতে পারেন। এসব সমস্যার সমাধান একটাই - জ্ঞান অর্জন! কিন্তু সেই জ্ঞান অর্জন করতে একজন "ব্যস্ত" মানুষের যত সময় লাগবে, তাতে সন্দেহের পোকাটা হয়তো তার ঈমানের "হাল-খাতা" পুরোটাই কুরে কুরে খেয়ে ফেলবে। ইসলামের ওপর আহলে কিতাব (ইহুদী/খৃষ্টান) ও অন্যান্য কাফির-মুশরিকদের cunning attack-এর বিষয়বস্তুগুলো বেছে নিয়ে, সেগুলোর অনেকগুলোর জবাব দেয়া হয়েছে নীচের সাইটে:

www.islamic-awareness.org/

আশাকরি আপনাদের কাজে লাগবে ইনশা'আল্লাহ!

**Disclaimer: অন্য কোন লেখায় আগে বলেছিলাম - আবারো বলছি, কাফির বা মুশরিক কোন গালি নয় - বরং ঈশ্বরে বিশ্বাস করেন না, এমন যে কারো state of being, ঠিক যেমন "মুসলিম"ও হচ্ছে, যিনি আল্লাহ্ ও তার রাসূল(সা.) এবং তাঁর আনীত বাণীতে বিশ্বাস করেন, তার state of being। "কাফির"-এর সাদামাটা অর্থ হচ্ছে "অবিশ্বাসী" - একজন অবিশ্বাসীকে, অবিশ্বাসী বললে তার রাগ করা উচিত নয় - ঠিক যেমন আমাকে "মুসলিম" বা "বিশ্বাসী" বললে আমার রাগ করার প্রশ্নই ওঠে না!
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×