আমার প্রিয় পোস্ট
- কয়লা নীতি নিয়ে কিছু কথা : প্রফেসর নুরুল ইসলামের একটি বিবৃতি - পড়ুয়া_পড়ুয়া
- আমার পছন্দের বিটলসের গান - শূন্য আরণ্যক
- ''হেমন্তের মৃত্যু এবং মনমোহনের শিং'' অথবা ''হেমন্তরে মারার দরকারটা কাদের আছিলো? - সুজনবাঙালী
- নিউ জিল্যান্ডের কোন বাসিন্দা আছেন কি এই ব্লগে? - প্রলয় হাসান
- ক্রিকেট - কিছু সেইরকম মূহুর্ত (ভিডিও ব্লগ)
- নাফিস ইফতেখার
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- আমরা সস্তায় ফ্ল্যাট কিনবো ভাবছিলাম - আনোয়ার সাদাত শিমুল
ব্লগীয় আড্ডাঃ অকুস্থল বিউটি বোর্ডিং...
০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
প্রিয় ব্লগারস- আগামী ৬ই জুন শনিবার, প্লিজ সবাই আসুন না একটু আড্ডা জমাই, ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং এ, বিকাল পাঁচটায়!!!
বিউটি বোর্ডিং'এ এক দিনঃ শিরোনামে চমৎকার একটা স্মৃতিচারণ মুলক পোষ্ট লিখেছিলেন ব্লগার জুল ভার্ন Click This Link । সেই ব্লগেই বিউটি বোর্ডিং এ একটা আড্ডার প্রস্তাব উঠেছিল। কৌশিক, কালপুরুষদা আলোচনাটা তুলেছিলেন, অনেকেই তাতে সায় দিয়েছিলেন।
আমার নিজেও অজুহাত খুজছিলাম বিউটি বোর্ডিং এ আড্ডা জমানোর, ব্লগার ভাই-বোনেরা আছেন নাকি? আপনারা কি বলেন?
ইতিমধ্যে ঢাকা মেডিক্যালের ছাত্রী নাহিদার অসুস্থতা নিয়ে অণৃণ্য, প্রত্যুৎপন্নমতিত্ব, সাহারা তুষার সহ অনেকেরই বেশ কয়েকটা পোষ্ট এসেছে। নাহিদার চিকিৎসায় সাহায্য করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়-- এ ক্ষেত্রে আমরা বিউটি বোর্ডিং এর আড্ডায় এ নিয়ে কিছু পরিকল্পনাও নিতে পারি...
প্লিজ এ সব প্রস্তাবের সাথে, আরও কারো কোন প্রস্তাব থাকলে নির্দ্বিধায় যোগ করে ফেলুন। আসুন সবাই মিলে আড্ডার বিশদ পরিকল্পনাটাও সেরে ফেলি।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগীয় আড্ডা ;
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কৌশিক বলেছেন:
ওয়াও! গ্রেট! বিউটি বোর্ডিং এর আশেপাশে অসংখ্য ঐতিহাসিক ঢাকার নিদর্শন আছে। সেগুলা ভিজিটও একটা অপসন রাখতে পারেন।
লেখক বলেছেন: কোশিক ভাই, পুরান ঢাকা নিয়ে আমি তত পরিচিত নই, বিস্তারিত একটা প্লান কইরা ফালান বস্...
লেখক বলেছেন: হ, লন বিউটি বোর্ডিং এর কাটলেট টেস কইরা দেখি...
কৌশিক বলেছেন:
নর্থব্রুকহল, মিলব্যারাক, বাকল্যান্ড ব্রিজ, ঢাকার প্রথম মসজিদ যেটাকে বলে নারিন্দার মিনতবিবির মসজিদ, লালকুঠি, নীলকুঠি সহ নানা এলাকা দেখা যাইতে পারে। সবই রিকশা বা হন্টন ডিস্টান্সের মধ্যে আছে।
লেখক বলেছেন: আমরা যদি বিকাল পাঁচটায় শুরু করি, ঘন্টাদুয়েক ঘুরাঘুরির পর রাত দশটা পর্যন্ত বিউটি বোর্ডিং এ আড্ডা হইতে পারে...
![]()
লেখক বলেছেন: হ, আইসা পড়েন...
অমাবশ্যার চাঁদ বলেছেন:
ভাল আইডিয়া।
লেখক বলেছেন: জ্বী, "ক্র্যাম্ব চাপ" আর কাটলেট, এমন মজা মিস করা ঠিক হবে না...
লেখক বলেছেন: খাইছে আমারে...।
ঈমানে কই, আমি আরও ভাবতেছিলাম ইটা মাইয়াগো লিপস্টিক বুঝি...,
দ্যাহেন না কেমুন নিরীহ ভঙ্গীতে কাইত হইয়া পইড়্যা আছে।
![]()
লেখক বলেছেন: হ, এইবার সিরাম হইছে, আর মিছটেক হওনের কুনো চান্স নাই...
![]()
কৌশিক বলেছেন:
ক্র্যাম্ব চাপ খাইতে মুন্চায়! তবে ঐখানে বা আশেপাশে ডালপুরি আর দুধের চা কিন্তু এ-ক্লাস!
লেখক বলেছেন: হপে হপে, ছব হপে। ক্র্যাম্ব চাপ, ডালপুরি, দুধের চা, ছব হপে......
![]()
কালপুরুষ বলেছেন:
কৌশিক, এবারের আড্ডার স্পন্সর আপনি। বেশ যুৎসই একটা আড্ডার গন্ধ পাচ্ছি। আমি আছি। জুল ভার্ণ একটা মাইক্রোবাস দেবে, আমিও অফিসের একটা গাড়ীর ব্যবস্থা করার চেষ্টায় আছি। তবে আড্ডার জন্য সবার কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকবে তাতে আপনার স্পন্সরশীপ জোরদার হবে। আমি আছি আড্ডায়, অন্যদেরও আমন্ত্রণ জানাচ্ছি।
লেখক বলেছেন: খুশ আমদেদ, কালপুরুষদা...।
কৌশিক বলেছেন:
বস, আমি অবশ্যই স্পন্সর হইলাম। এক বোতল টাটকা মিনারের ওয়াঠার, বুড়িগংগায় রিফিল করা 
গাড়ী কি লাগবে? যার যার মতো চইলা আইলেই ভাল হয়। খালি ফেরার সময় বরঞ্চ লিফট দেবার ব্যবস্থা করতে পারলে মনে হয় ভাল হইতো। কারণ কারা যাইবো, কেমনে যাইবো, ইত্যাদি কমিউনিকেশনের জন্য নইলে আজাইরা সময় যাইবে। যারা যাবার তারা ঐখানে পাঁচটায় হাজির থাকলেই হইলো। কেউ না গেলেও চারজন তো নিশ্চিত হইতেছে। একান্ত আমার আইডিয়ার কথা কইলাম।
লেখক বলেছেন: জ্বী স্বীকার করি, আপনার গোলাপ জলের বোতল গুলি দেখতে খুবই সুন্দর, বোতল গুলিও বেশ হ্যান্ডি... লম্বা গলায় ধরে গোলাপ পানি ছিটাইতে হুজু্রদের সুবিধাই হবে।
কিন্ত ভাই সাব, লালবাগ পারফিউমারী ওয়ার্কসের গোলাপ জল কিন্ত একেবারে খারাপ না! আমরা বহুত মিলাদে টেস করছি।
আমরা তো লালবাগের কাছাকাছিই যাইতেছি...... গোলাপ জল নিয়া চিন্তা কইরেন না......
কালপুরুষ বলেছেন:
কৌশিক,আইডিয় একদম ঠিক আছে। যে যার মতো বিকেল পাঁচটার মধ্যে বোর্ডিং-এ পৌঁছাইলেই হলো। উত্তরা থেকে যারা যাবেন তারা "আজমেরী" বাসে উঠে সোজা সদরঘাট নেমে বাংলাবাজারের মোড়ে (নর্থব্রুক হল রোডের শেষ প্রান্তে, ভিক্টোরিয়া পার্কের দক্ষিণ-পূর্ব দিকের রাস্তা) চলে আসলেই হবে।তবে কেউ যদি যাবার পথে গাড়ীর সুবিধা পেতে চান তবে আমাকে কল করলেই হবে।
গাড়ী সম্ভবত বনানী থেকে শাহবাগ হয়ে বাংলাবাজার যাবে।
যোগাযোগের জন্য মোবাইল নং - ০১৭১১৮১৩৩২৬।
লেখক বলেছেন: ধ্যাততেরি...
![]()
মিছটেক কর্যা ফেলচি......![]()
লেখক বলেছেন: চলে আসেন, অনেক ঐতিহাসিক ব্যপার ঘটসে এখানে, আমাদের শিল্প সংস্কৃতি আর ঐতিহ্যের নানান ঘটনার স্বাক্ষী এই বিউটি বোর্ডিং।
না দেখে থাকলে এই সুযোগে একবার ঘুরে যান।
লেখক বলেছেন: খুব দুঃখের কথা পারভেজ, আমরা সবাই আপনাকে মিস করবো......
(চেষ্টা চালিয়ে যান, দেখেন ঐদিন ঢাকায় থাকতে পারেন কিনা...)
রবিনহুড বলেছেন:
বিউটির সাথে দেখা করতে মঞ্চায়
কালপুরুষ বলেছেন:
তারিখটা ১৩ই জুন করা হয়েছিল সম্ভবত। ১৩ই জুন, শনিবার হলে অনেকেই আড্ডায় অংশ নেবার মতো প্রস্তুতি নিতে পারবে। সুতরাং তারিখটা পুনর্বিবেচনা করা যেতে পারে। জুল ভার্ণের পোস্টে ১৩ই জুন উল্লেখ ছিল সম্ভবত। পারভেজ, ১৩ই জুন হলে আপনি হয়তো আসতে পারবেন এবঙ আরো অনেকে।
পারভেজ বলেছেন:
ধন্যবাদ কালপুরুষ। ১৩জুন হলে আমি আসতে পারবো ইনশাল্লাহদেখেন না সবাই তারিখটা পরিবর্তন করা যায় কিনা ?
কালপুরুষ বলেছেন:
আরো কয়েকজনের সাথে কথা হলো। তারাও ১৩ই জুন আড্ডার তারিখ ধার্য্য করতে অনুরোধ করেছে। তাই আমার পক্ষ থেকে ১৩ই জুন আড্ডার তারিখ ও সময় বিকেল ৪টা করার প্রস্তাব রইলো।
যীশূ বলেছেন:
যেদিনই হোক, আসার ইচ্ছা ১০০%।
কৌশিক বলেছেন:
মার্কভাই, জনমত দেখা যাইতেছে ১৩ তারিখের বিষয়ে প্রবল, কি বলেন?
লেখক বলেছেন: কৌশিক ভাই/কালপুরুষদা, আমি শুক্রবার একটু ঢাকার বাইরে থাকবো, ফিরবো শনিবারে (১৩জুন)।
সে ক্ষেত্রে আমার কিঞ্চিত বিলম্ব আগমন যদি আপনারা সবাই মাফ করে দেন--তবে জনমত যা চাচ্ছে--১৩ই জুন আড্ডার তারিখ নির্ধারনে আমার সমস্যা নাই......।
জুল ভার্ন বলেছেন:
প্রিয় মার্ক জুবাবের, অনেক আন্তরিকতার সাথে আপনার দাওয়াত গ্রহন করেছি। কিন্তু দুর্ভাগ্য আমি ঐদিন থাকতে পারছিনা। কারন, আমি আমার ব্যবসায়ীক একটা জটিলতার জন্য আজ ৪/৫ দিন যাবত চট্টগ্রামে আছি-কাসটমস কর্তিপক্ষের সাথে আইনী দেনদরবার করার বিশয়ে।তবে ১৩ তারিখে হলে আমি অবশ্যই থাকতে পারবো।
আপনার পোস্ট আমি আগেই দেখে খুব খুশী হয়েছি। কিন্তু কোন মন্তব্য করতে পারছিলামনা-কারন , আমার বাংলা লেখা হচ্ছিলনা।
লেখক বলেছেন: কোন সমস্যা নাই, আমাদের আড্ডা ১৩ তারিখে শিফট করে ফেলছি...
আড্ডার নতুন তারিখ ১৩ইজুন শনিবার বিকাল ৫টা।
কৌশিক বলেছেন:
তেরো তারিখ তাইলে হেভি একটা খাই-দাই হইতেছে। আমি অবশ্যই বুড়িগংগার তীড়ে ভ্রমণ করতে চাই....
কালপুরুষ বলেছেন:
১৩ই জুন আড্ডার তারিখ ফাইনাল। বিকেল ৪টা থেকে আড্ডায় উপস্থিত থাকার অনুরোধ রইলো কারণ আশে পাশে একটু ঘোরাঘুরির পর আড্ডাটা জমবে ভাল। আর বিকেলের নাস্তার একটা পর্ব আছে, সেটা বিউটি বোর্ডং-এ নয়, কাফে কর্ণার-এ। সেখানে কিছুটা সময় ব্যয় হবে।
কৌশিক বলেছেন:
উমমমম! আইজকা থাইক্কা দাঁতে ধার দিতাছি
মিলটন বলেছেন:
চলে আসতে পারি। আমার পছন্দের মানুষগুলোকে আবারো সব একসাথে দেখতে চাই।
কালপুরুষ বলেছেন:
কৌশিক, আরো একটা কাম কইরেন- সিগারেট, পান, বিড়ি আর লালপানি না খায়া সেই টাকাগুলান পকেটে জমা রাইখেন, ঐদিন কাফে কর্ণারের বিল পেমেন্টে কামে লাগবো। আর যদি জমাইতে না পারেন তাইলে কইলাম হাতে খিলাল ধরায়া দিমু, দাঁত খোঁচাইতে খোঁচাইতে বাড়ী যাইবেন। বউ যদি জিগায় কি খাইছো কইবেন, বুড়িগঙ্গার হাওয়া সাথে সোয়ারী ঘাটের চুবানি। তয় একখান টিস্যুও লগে দিমু, রাইতে নাকের সামনে নিয়া ঘুমাইবেন- স্বপ্নে আরামে কাটলেট খাইতে থাকবেন।
কৌশিক বলেছেন:
ঐসব মানি না। খাবারের আগে, মাইরের পিছে আমারে সবসময় পাইবেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















