১.
আমার কন্যা নীরামণির ছয়মাস পুরো হলো।
মেয়েটাকে ঘুম পাড়ানোর সময় যখন তাকিয়ে থাকতে থাকতে আস্তে আস্তে ঘুমের জগতে চলে যায়, কেমন যেন শান্তি শান্তি লাগে।
মেয়ের কালো কালো দুষ্টু চোখের দিকে তাকিয়ে আমার/ওর মায়ের/ওর নানুর উচ্চারিত নানান রকম বিচিত্র শব্দাবলীতে তাকে যখন খিলখিলিয়ে হাসতে বাধ্য করে তখন প্রতিটি বু-বু-বু ম-ম-ম আধো আধো অপ্রস্ফুটিত বোল আর অপার্থিব হাসির ছটা প্রাণটা জুড়িয়ে দিয়ে যায়।
আমার এই মেয়েটা এতো লক্ষী যে, ফ্রম ডে ওয়ান, সে রাতে ঘুমায়ে যায় আর একদম সকালে ওঠে। মাঝখানে কারেন্টের যন্ত্রণায় গরমে সে কয়েকদিন মাঝে উঠে গিয়েছিলো। ওর চাচ্চুর কিনে দেয়া একটা আইপিএস আসার পরে শী ইস স্লিপিং হ্যাপিলি এভার আফটার।
কন্যার বয়স ছয় মাস তো হলো। জানি এই বয়সে তার উঠে বসা প্রাকটিস করার কথা।
হচ্ছেও তাই। আশা করি খুব শিগ্রীই নীরামণি বসতে পারবে।
আমার নীরাটা
বাবুটা দুষ্টুটা
লক্ষীটা হীরাটা... এন্ড শী স্মাইলজজজজজজ!!
২.
নতুন জবে ঢুকলাম।
আইটিতে অবশ্যই। তবে, ব্যাংক। প্রাইভেট ব্যাংক।
যদিও আগের জবের থেকে কম সেলারি; ডেজিগনেসন নিচে।
তবুও...কারণ ব্যাংক।
এই সেক্টরে প্রবেশ করা ... নতুন করে শুরু করা... ফেমিলি প্রেশার... দুই দিন অফডে।
দুই বছর পরে সেলারি সম্মানজনক পর্যায়ে চলে আসার সুনিশ্চিত সম্ভাবনা।...
এগুলোই হয়তো নিয়ামক।
...
এখনকার জবটা এনজয়ই করতেছি... হালকা ডাটা এন্ট্রি... একাউন্ট অপেনিং... ব্যাংকের সফটওয়ার এ-টু-জেড জানার চেষ্টা করা... এলসি.... পেওর্ডার/ডিডি ইত্যাদি ইত্যাদি....টার্মিনোলজি ভেতরে ঢোকার চেষ্টা.... চলছে গাড়ি যাত্রাবাড়ি!!!!
এছাড়া, সোনালি ব্যাংকে সিনিয়র অফিসার (আইটি) পর্যায়ে ভাইভা দিয়েছিলাম।
রেজাল্ট হয়নি। ওয়েটিং...
আপডেট... গতকাল বাসায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে দুটি এপয়েন্টমেন্ট লেটার পেলাম। দুটোই ফ্রম সোনালী ব্যাংক!...
সিনিয়র অফিসার (আইটি) পদে আমার চাকরী মিলগ্যায়া!!!!!
আল্লাহ যখন দেয় ....
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১০ ভোর ৫:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


