আমার কলীগের ছয় বছরের প্রেম।
প্রেম না ইনফ্যাচুয়েশান তা বোঝা যাচ্ছে না।
কারণ, তার গার্লফ্রেন্ডের বিবাহ হয়ে যাচ্ছে।
জানুয়ারি ২০১১ তেই।
অথচ, দুজনই ম্যাচিউরড। দুজনই ডিজ্যুস যুগের পারফেক্ট কাপল।
অথচ, হিন্দী সিরিয়ালের শাদীর আফটার এফেক্টটা, হয়ে গেলো শাদীর প্রিএফেক্ট।
মানে, বউ-শাশুরীর ঝগড়া!!
বোঝা গেলো????
ওকে ক্লিয়ার করতেছি .......
আগেই বলছিলাম, কলীগের প্রেম চলতেছিলো। সে তার ফ্যামিলি নিয়া গেলো কইন্যার বাসায়। ফরমালি দেখা পর্ব শেষ করতে... কিন্তু ঐখানেই লাগলো ফ্যাকড়া।
-----
কলীগের প্রেমিকার পিতা-মাতা আবার আমার কলীগকে পছন্দ করেন না, কারণ কলীগ নাকী শর্ট (৫'-৬'')!!
দুই, কলীগের বাড়ি নারায়ণগন্জ!!! এই এলাকার মানুষেরা নাকি ঝগড়াঝাটি বেশি করে!!!
তো, কলীগের মা তারপরেও বাসায় দেখতে গিয়ে ধৈর্য্য ধরেই ছিলেন। কিন্তুক এই বাধখানাও অটুট রহিল না! যখন, কলীগের আম্মা মেয়েকে প্রশ্ন করলেন, মা তোমার কী মতামত।
কন্যার রিপ্লাই ছিলো, " আসলে ও তো আমার পিছে পিছে ঘুরে...."
ব্যস কাহিনী খতম। .... আমার ছেলে তোমার পিছে ঘুরে!!... বিবাহ ঝুলিয়া ভাংগিয়া গেলো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


