আমার প্রিয় পোস্ট

::: যুদ্ধাপরাধীদের বিচার চাই :::

আসুন একটি দাবিকে আরো জাগ্রত করি, ছড়িয়ে দেই সবার মাঝে

২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:২১

শেয়ারঃ
0 0 0



আপনারা অনেকেই অবগত যে, আগামী কাল ২৫ মার্চ বিকাল ৩টা থেকে শুরু হচ্ছে বিশাল আকারে দাবি প্রকাশের জ্বলন্ত শিখার প্রজ্জ্বলন। আমরা জাতিকে জাগাতে চাই, সবাইকে জানাতে চাই, "একাত্তরের যুদ্ধাপরাধীদের ক্ষমা নেই, তাদের চরম ভাবে বিচার করে শাস্তি দিতে হবে"।


আমি আপনাদের সবাইকে নিজ নিজ নৈতিকতার তাড়নায় তাগিত হতে আহবান জানাচ্ছি। আমি আপনাদের বিবেককে আরো বেশি করে উজ্জেবিত করার আহবান জানাচ্ছি। আসুন, এই গণজাগরণ কে আরো প্রজ্জ্বলিত করি।

সারা সাংবাদিক আছেন, তাদের প্রতি আমার আহবান, তুলে ধরুন বিশ্ব বাসির কাছে, যে আমরা কোন হার মানা জাতি নই। আমরা সংগ্রামী বাঙালি জাতি। আমরা চিত্বে আমাদের দেশ প্রেমকে লালন করি। এই দেশ আমাদের মা। এই মা-কে যারা অপমান করেছে, যারা রক্তাত্ব করেছে, যারা এই দেশটির জন্ম হতে দিতে চায় নি, তাদের বিচার হবেই, হবে। এই প্রজন্ম করবে তাদের বিচার

বিকাল ৩টা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়ে একটানা চলবে সন্ধ্যা ৮টা পর্যন্ত। হবে মানব-বন্ধন, প্রতিবাদ, শ্রদ্ধা, বিচার দাবি আর ঐসব যুদ্ধাপরাধীদের কৃত-কর্মের প্রমাণ প্রদর্শন।

=============================================

দৃষ্টি আকর্ষণ করছি :: ২৫ তারিখের কার্যক্রম > অন্যদের আমন্ত্রণ জানান :::

 

প্রকাশ করা হয়েছে: এন্টি লাদিবিভাগের নাম  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৮
বোকাসোকা বলেছেন: আসব বন্ধু। হাতে হাত রেখে দাবিটাকে করব আরো শক্ত। যাতে দাবি সফল হয়।
২. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৪
অরণ্য আনাম বলেছেন: সবাই কি এখনো ঘুমন্ত? জাগরণের কোন পালা দেখছি না কেন?

ব্লগাররা, আপনারা কি ঘুমন্ত অবস্থায় ব্লগিং করেন?
৪. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৮
রিক্সাওয়ালা বলেছেন: আজই প্রথম মন্তব্য করার সুযোগ পেলাম...তাই মন্তব্য লিস্ট দেখে এখানে এলাম।
২৬ শে মার্চ, ২০০৯ সকাল ৯:২০

লেখক বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ.........

 

মোট সময় লেগেছে ০.৯৩৮০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন
একজন সচেতন বাংলাদেশি নাগরিক
একজন বন্ধু
একজন প্রতিবাদী মানুষ.....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই