আমার প্রিয় পোস্ট

যা আমি ধারণ করি, যা আমি বিশ্বাস করি, তা আমি নিদ্্বর্িধায় বলতে পারি

অনেক দিন পর ! ! !

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২১

শেয়ারঃ
0 2 0

অনেক দিন পর এলাম.....

মানে একটা কিছু লিখলাম .... সামহোয়্যার ইন ব্লগে....

মাঝে মাঝেই ইচ্ছা হয় ....

লিখি, কিছু একটা লিখি....

লেখা আর হয় না....

হাতটা বোধয় মরেই যাচ্ছে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অবশ্য ক্রমেই তো সব কিছু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে...
যায়....

এই যে এখন গলা বসে গ্যাছে...
কথা বলতে পারছি না...
তিন চারদিন এরকম থাকবে....
তারপর হয়তো ঠিক হবে..
আবার গলার ওপর অত্যাচার হবে..
গলাবাজি হবে....
তারপর একদিন ঠিক...ঠিক-ই..... ! ! ! ! ! ! !

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ফিরে আসার জন্য ধন্যবাদ।
৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪
এস.কে.ফয়সাল আলম বলেছেন:
http://foysalju.blogspot.com/

আমার কিছু ছবি দেখে আসেন , হয়তো ভাল লাগতে পারে।
৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪১
ধ্রুবমেঘ বলেছেন: আমি অনেক নবীন একজন ব্লগার। তারপরও বলি নিজের ভেতরের সঙ্কোচ- বাঁধাগুলোকে অতিক্রম করুন দ্বিধাহীনভাবে। ধন্যবাদ ফিরে আসার জন্য।
৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৫
মাহবুব মাতিন বলেছেন: @ধ্রুব মেঘ...

কোন সংকোচ বাধা তো নেই.....

সত্যকে ধারণ করুন.... প্লিজ..!!!
৯. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: মাহবুব, এভাবে চলে যাওয়া মানা যায় না।
১০. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৩
পারভেজ বলেছেন: "অবশ্য ক্রমেই তো সব কিছু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে...
যায়...."
যেখানেই থাকুন। ভালো থাকুন। পরম করুনাময়ের কাছে এই টুকু চাই।
১১. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৩
প্রদীপ কুমার রায় বলেছেন: মেনে নেয়া খুবই কঠিন, এই ব্লকটি আর লেখা হবে না! মৃত্যু অসম্ভাবী, কিন্তু তারও তো একটা সময় আছে! মাহবুব মতিনের সাথে সরাসরি পরিচয় হয়নি, কিন্তু সংবাদটা যখন শুনলাম এবং বয়সটা জানলাম, খারাপ লাগলো খুবই! একই বয়সে বাস করছি আমি। তাহলে কি চলে যাওয়ার সময় এসেছে?
একটি সম্ভাবনার মৃত্যু এভাবে - মেনে নেয়া বড়ই কষ্টকর!
১২. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৫
রনি রাজশাহী বলেছেন: "অবশ্য ক্রমেই তো সব কিছু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে...
যায়...."
যেখানেই থাকুন। ভালো থাকুন। পরম করুনাময়ের কাছে এই টুকু চাই।
১৩. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১২
কৌশিক বলেছেন: এত নিষ্ঠুর একটা পোস্ট কিভাবে লিখে গেছিলেন?
১৫. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১১
পাভেল করচাগিন বলেছেন: এত কাছের মানুষ। আর কখনো দেখা হবে না। কি অযৌক্তিক নিষ্ঠুরতা।
১৬. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: "এই যে এখন গলা বসে গ্যাছে...
কথা বলতে পারছি না...
তিন চারদিন এরকম থাকবে....
তারপর হয়তো ঠিক হবে..
আবার গলার ওপর অত্যাচার হবে..
গলাবাজি হবে....
তারপর একদিন ঠিক...ঠিক-ই..... ! ! ! ! ! ! "




..........................................

এমন নির্মম সত্যকথাগুলো বলে যখন কেউ সত্যিই সত্যিই হারিয়ে যায় , নির্বাক হয়ে যাই
১৭. ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৪
যীশূ বলেছেন: মানুষ বোধহয় কিছু জিনিস আগেই টের পায়।

শ্রদ্ধা রইলো।
১৮. ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৬
ভাঙ্গন বলেছেন: আরেকবার ফিরে আসেন এইখানে।
শুধু একবার..!
১৯. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৪
সাধারণমানুষ বলেছেন: ভাই আরেক বার ফিরে আসেন ...... সামুর এই ব্লগটিতে ...।
২০. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১০
উমর বলেছেন: তারপর একদিন ঠিক...ঠিক-ই..... ! ! ! ! ! ! !

অপেক্ষা করুন আমরাও একদিন আসব!


২১. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১২
""শ্রাবণী"" বলেছেন: শ্রদ্ধাঞ্জলি...কত সহজেই না মানুষ চলে যায়!
২২. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৩
উমর বলেছেন: আপনার দুষ্টপ্রিয়টা ভালো থাকুক, মহান আল্লাহ তাকে নিরাপদে রাখুন। আমীন।
২৩. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৭
কক বলেছেন: কিছু বলার কোনো ভাষা নাই।
২৪. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৯
গুপী গায়েন বলেছেন: কন্ঠটা নিজের অজান্তেই রোধ হয়ে আসছে, চোখে ঝাপসা দেখছি কেন? তবে কি কাঁদছি?...

সমস্ত অন্তর দিয়ে দোআ করছি। ভাল থাকুন। চিরতরে....
২৫. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২০
আমি মনির বলেছেন: ভাবতেই কষ্ট লাগছে এই ব্লগে কখনো আর কেউ নতুন পোষ্ট দেবেনা, কোন মন্তব্যের জবাব দেবেনা।

এভাবেই সবাই হারিয়ে যাবে মহাকালের স্রোতে। একে একে আমরা সবাই।
২৬. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৬
ফয়সল নোই বলেছেন: ভাল থাকবেন মাহবুব ভাই।
২৭. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১০
দূর্ভাষী বলেছেন: এমন পোস্ট লিখে সত্যিই আমাদের কাঁদিয়ে চলে গেলেন মাহবুব ভাই, খুব মিস করছি আপনাকে হয়ত এই মেস করতে করতে একদিন আমি ও পৌছে যাব আপনার কাছে।

পরম করুনাময়ের কাছে একটাই প্রার্থণা, যেখানেই থাকুন ভালো রাখুন আপনাকে।
২৮. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩০
কাব্য বলেছেন: আপনি কোন অজানায় পাড়ি জমিয়েছেন জানা নেই,যেখানেই থাকুন ভালো থাকুন।আজ আপনি নেই,কিন্তু ঠিকই আপনার ব্লগ রয়ে গেছে,রয়ে গেছে আপনার লেখা।চোখের পানি আটকে রাখা সত্যই দূরুহ হয়ে পড়ছে।হ্য়তো সেদিন বেশী দূরে নয়,যেদিন আমার কোনো সহব্লগাররা আমার ব্লগ পাতায়,এরকম শ্রদ্ধাঞ্জলি লিখবে।

আপনার আত্মার শান্তি কামনা করছি।
২৯. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৭
প্রাকৃত বলেছেন: মৃত্যুর পর এখানে যেন অতীতের কথাগুলো শেল হয়ে ছিল
ভেঙে চুরমার করছিল স্মৃতিহারা বুক।
একবার, হয়তো একবার ইতিহাস হয়ে ছিল কষ্টের দিন
দুটো কথাতেই যেগুলো আজ রেখে চলে গেছে!
৩০. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১১
ফজল বলেছেন: ভাল থাকুন ওপারে.............
৩১. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৩
মুকুট বলেছেন: ওপারেও শান্তিতে ঘুমান, আল্লাহ আপনার শোকাহত পরিবারকে শোক সইবার শক্তি দিক।
৩২. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৯
মানুষ বলেছেন: মৃত্যুর ওপারে কি থাকে? যেখানেই থাকুন, ভাল থাকুন।
৩৩. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৩
তোমোদাচি বলেছেন: আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক!
৩৪. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫০
হমপগ্র বলেছেন: শুভকামনা, সেই সাথে ভালোবাসা রইল ভালো থাকুন!
৩৫. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:


এভাবে কেউ কেউ চলে যায় চলে যেতে হয়, কেউ কেউ বেছে নেয় পৃথক প্লাবন...


এভাবে একদিন আমিও থাকবোনা, ব্লগটা থেকে যাবে ! অদ্ভুত অনুভূতি ।

আপনার আত্মা শান্তি পাক ।
৩৬. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
জেনন বলেছেন: ভালো থাকুন সর্বদা।
৩৭. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩১
ফুয়াদ০দিনহীন বলেছেন: আল্লাহ সুবাহানাতালা, আপনাকে আমাকে ও আমাদের সবাইকে ক্ষমা করুন । আল্লাহ র হাওলা, তিনি আপনাকে দেখবেন । তিনি আমাদের সবাইকে দেখবেন । আমীন ।
৩৮. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪০
একরামুল হক শামীম বলেছেন: শ্রদ্ধাঞ্জলি.....

যেখানেই থাকুন অনেক অনেক ভালো থাকুন......
৩৯. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৮
অ্যামাটার বলেছেন: ঘুমোও বন্ধু পরম নিশ্চিন্তে, আজ কেউ ভাঙ্গাবেনা।
৪০. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৯
ব্রাইট বলেছেন: ......
......
অবশ্য ক্রমেই তো সব কিছু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে...

যায়....
.....
....
৪১. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: হায়..আল্লাহ !!! এই পোষ্টে আমিই দেখি প্রথম মন্তব্য করেছিলাম।

ভাবতে খুবই কষ্ট হচ্ছে এই মানুষটি আজ নেই।

আপনি তো আর এই কমেন্ট পড়বেন না, জবাব ও দিবেন না। তারপরও আপনার জন্য প্রার্থনা রইল আল্লাহ আপনাকে শান্তি প্রদান করুন।


***চলে যেতে হবে ভেবে কেঁদে ওঠে মন প্রাণ,
(এপিটাফ-গান এর লাইন - জেমস্)
৪২. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪২
আসাদ /পারেভজ বলেছেন: ঘুমোও বন্ধু পরম নিশ্চিন্তে.....
মাহবুব, এভাবে চলে যাওয়া মানা যায় না।
৪৩. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১০
ফকির ইলিয়াস বলেছেন:
কবি,
জানি এই লেখার জবাব কোনোদিনই পাবো না
আপনার কাছ থেকে ........

বড় বেদনার গান শুনিয়ে
চলেই গেলেন আপনি !
আপনি তো জেনেই গিয়েছিলেন !

আর এটাই একজন কবির দৃষ্টির আয়তন ।

পরম শান্তিতে থাকুন , কবিবর ।
পরম শান্তিতে ... মীরপুরে ... বুদ্ধিজীবি কবরস্থানে ......

একটা গোলাপ আপনার জন্য ......
৪৪. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫১
আরেফিন জিটি বলেছেন: আপনার আত্মার শান্তি কামনা করছি। পরমকরুনামের কাছে এই প্রার্থনা, আমিন।
৪৫. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫৯
সৈয়দ আমিরুজ্জামান্ বলেছেন: ঘুমোও বন্ধু পরম নিশ্চিন্তে.....
মাহবুব, এভাবে চলে যাওয়া মানা যায় না।
৪৬. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:০০
আশিক হাসান বলেছেন: আজ সবার মত আমি ও এই ব্লগে এসে মন্তব্য দিয়ে যাবো।আর হয়ত কখনো আসা হবেনা এই ব্লগে ভুলে যাবো ব্যস্ত নাগরিক জীবনের ব্যস্ততায় মাহবুব নামে এই ব্লগারকে।এভাবে আমরা যারা একে একে হারিয়ে যাব ,তাদেরকে সবাই ভুলে যাবে।

প্রিয় মডারেট আমরা কি পারিনা এই সামহোয়ারইনে একটি ব্যতিক্রম বিষয় যোগ করতে ।আমাদের এই ব্লগার জগতে মাহবুবের মত যারা হারিয়ে গেছে অথবা ভবিষৎ এ আমাদের কাছ থেকে যারা একদিন হারিয়ে যাবে তাদের স্মরনে একটি আলাদা বিভাগ রাখা । যেখানে সেই হারিয়ে যাওয়া ব্লগারদের স্মরন করা হবে ।তাদের অতীতের পদচারনা একদিনের জন্য হলেও অন্যরা স্মরন করবে।বিষয়টি একান্ত আমার নিজের মতামত ।আশা করি বাকীরা ও বিষয়টি ভেবে দেখতে পারেন।

মাহবুব আপনি যেখানে থাকুন ভাল থাকুন ।আল্লাহ আপনার পরিবারকে শান্তিতে রাখুন।
৪৭. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৭
আমিই জিনিয়া বলেছেন: "অবশ্য ক্রমেই তো সব কিছু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে...
যায়...."

চলে যাওয়াটা অনেক তাড়াতাড়ি হয়ে গেলো।আল্লাহ আপনার বিদেহী আত্নার মাগফিরাত দান করুন আর ছোট্ট মৌনপ্রিয় ও তার আম্মুকে সব দূঃখ সহন করার শক্তি দিন।
৪৮. ১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৬
কুঙ্গ থাঙ বলেছেন:







তারপর একদিন ঠিক...ঠিক-ই..... ! ! ! ! ! ! !
৪৯. ১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১০
মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: জীবিত থাকতে আপনার লেখা পড়তে পারলাম না। আজ আপনি নেই। অবাক হচি্ছ আর অবাক হচি্ছ।
৫০. ১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২১
মুহিব বলেছেন: আজ আপনি নেই।ব্লগেও নেই, টিভির পর্দাতেও নেই। আপনি কম লেখার কারনে আপনার লেখা আগে পড়া হয় নি। এখন বসে বসে পড়ছি। কোমল হৃদয়ের কত দায়িত্ববান কর্মী ছিলেন আপনি। আফসোস আপনার সাথে পরিচয়ের সুযোগ হল না।

আপনি যেখানেই আছেন, শান্তিতে থাকুন।
৫১. ১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৯
অন্যমনস্ক শরৎ বলেছেন: ভালো থাকুন, মঙ্গলময় শান্তিতে থাকুন।
৫২. ১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫১
সাদা মনের মানুষ বলেছেন: অবশ্য ক্রমেই তো সব কিছু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে...
যায়...


এই কথাগুলো পড়লে সব কিছু কেমন এলোমেলো হয়ে যায়, আমার ভীষণ কান্না পাচ্ছে , ভীষণ..............
৫৩. ১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
সহীদুল হক মাণইক বলেছেন: হাতটা বোধয় মরেই যাচ্ছে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অবশ্য ক্রমেই তো সব কিছু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে...
যায়....
৫৪. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৮
এম আই টু বলেছেন: অবশ্য ক্রমেই তো সব কিছু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে...
যায়....

তারপর একদিন ঠিক...ঠিক-ই..... ! ! ! ! ! ! !

উত্তর পাওয়া যাবে না। তার পরও কমেন্টস করলাম। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন।
৫৫. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০৬
শেরজা তপন বলেছেন: আপনার বিদেহী আত্মার শান্তি এ মাগফেরাত কামনায়.............
৫৬. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৩
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন.. আমিন..
৫৭. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪১
রাত্রী বলেছেন: ওপারের যাত্রা নিস্কন্টক হোক, আল্লাহ আপনাকে চিরশান্তি দান করুন... আমীন।।
৫৮. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৯
কালপুরুষ বলেছেন: আপনার আত্মার প্রতি রইলো গভীর শ্রদ্ধা।

হয়তো দেখা হবে একদিন, না'ও হতে পারে। সবাইকে অশ্রুসিক্ত করে নশ্বর দেহটাকে রেখে গেলেন অন্তিম শয়ানে। আত্মাকে পাঠিয়ে দিলেন পরকালের ঠিকানায়। আমার নশ্বর দেহটা একদিন আপনাকে খুঁজে নেবে নিভৃত কোন কবরের- আর সুড়ঙ্গ বেয়ে আমার অবিনশ্বর আত্মা ঠিক পৌঁছে যাবে আপনার পরকালের ঠিকানায়। সেদিন আমাকে চিনবেনতো!

আল্লাহ্ আপনার আত্মাকে শান্তিতে রাখুন।


৫৯. ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:০৮
হাশেম বলেছেন: হাতটা বোধয় মরেই যাচ্ছে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
অবশ্য ক্রমেই তো সব কিছু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে...

মৃত্যুর আগে কি মানুষ কিছুটা অনুমান করতে পারে? হয়তোবা...
আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক, আমিন।
৬০. ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৩
নিবিড় বলেছেন: শ্রদ্ধাঞ্জলি.....
৬১. ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩১
তৃষ্ণার্ত বলেছেন: চোখে ঝাপসা দেখছি কেন?
৬২. ১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৯
ইউসুফ আলমগীর বলেছেন:
চলে যাওয়া মানে প্রস্থান নয়..
অন্তত: মাহবুব মতিন আপনার বেলা
আপনি থাকবেন আপনার কাজে
স্মৃতিময়তায়
ভালো থাকুন
দূর পরবাসে
যেখান থেকে কেউ শরীরি অবয়বে ফেরে না...
৬৩. ১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৪
এস এম এ যাহিদ ফুয়াদ বলেছেন: চোখ কেন ঝাপসা হয়ে আসে!
তার আত্মার শান্তি হোক!
৬৪. ১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৩
স্পর্শহীন কিছুদিন বলেছেন: কি আর লিখবো, আপনার কাছে পৌছাবেই না।



আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
৬৫. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২১
শিবলী রহমান বলেছেন: বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
৬৬. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৮
আমি পৃথিবী রচে যায় বলেছেন: এ কেমন চলে যাওয়া.....আমরাও কি তবে এভাবেই.....আল্লাহ যেন সকল কবরবাসীকে শান্তিতে রাখেন...
Click This Link
৬৭. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৬
সািদক বলেছেন: হাহাকার.....একটা মানুষের অস্তিত্ব....সাম্ মনে রাখবে
৬৮. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৫
হোসাইন আব্দুল হাই বলেছেন: মাহবুব মাতিন স্মরণে

হে দুঃসাহসী কলম সৈনিক,

তুমি আছো ধুসর কাশবনে
তুমি আছো যমুনার তীরে
কৃষকের ফালে
পাহাড়ি মানুষের বুকে।

রাজধানীর ফুটপাতে
কারওয়ান বাজারের চা আড্ডায়
আছো ই-পাতায়
আছো মোদের হৃদয় গহীনে।

তোমার ক্যামেরা
তোমার কলম
দৃষ্টি আর কণ্ঠনালি
দেখেছে কতো মৃত্যু
বস্তিবাসীর হাহাকার
পথিকের আর্তচিৎকার।

অপরাধীর দুষ্ট রণ
আর শাসকের রুদ্ররোষ
করেছে তোমায় ক্ষিপ্র
করেছে তোমায় বিপ্লবী
লড়েছো সারাক্ষণ
শুধুই সুন্দরের তরে।


তোমার তরে হাজার শ্রদ্ধাঞ্জলী
তোমারই পথের পথিক মোরা
অনাগত অতিথিদের তরে
উৎসর্গিত জীবন-মরণ।
৬৯. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:০০
মানবী বলেছেন: ‌আরো অনেক দিন পর মৌনপ্রিয় এই ব্লগটি পড়বে এমন আশা করি। পাঠক মৌনপ্রিয়র জন্য তার চমৎকার বাবার প্রতি ভালোবাসা জানানো পোস্টগুলোর লিংক এখানে রেখে যাওয়া...



Click This Link


Click This Link


Click This Link



ভালো থেকো মৌনপ্রিয়। অনেক অনেক বড় হও, ঠিক বাবার স্বপ্নের মতো.. দোয়া করি।

৭০. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫০
অদৃশ্য বলেছেন:

শান্তিতে ঘুমিয়ে থাকুন...........প্রার্থনা
৭১. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৭
প্রিয়া বলেছেন:
এ কষ্ট বোঝাবার নয়
ছবি'টার দিকে নির্বাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া,
আর বাবু'টার কথা ভেবে কলিজা পুড়ে যাওয়া ছাড়া
কিছুই বলার নেই................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
৭২. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৩
হাবিব রাজু বলেছেন: "চশমা ছাড়া মাহবুব মতিন কে মাহবুব মতিন মনে হয় না "

চিন্তাম না তাকে । সেদিন চ্যনেলে তার সংবাদ দেখলাম,জানলাম তাকে কিন্তু তখন তিনি হারিয়ে গেছেন সেই খানে যেখানে আমিও কিছুটা দিন পর যাব।



৭৩. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০১
বুলবুল আহমেদ পান্না বলেছেন: প্রার্থনা করি চিরশান্তির.......
৭৪. ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৬
রণদীপম বসু বলেছেন: কী আশ্চর্য ! যেখানে মন্তব্য করছি এখন, যাঁর জন্যে, তিনি কখনোই তা পড়বেন না আর !

সেই চিরায়ত সুর...! একদিন আমরাও...........................
৭৫. ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৫
ইরোর বলেছেন: মাহবুব... আপনি কেন চলে যাওয়ার কথা বললেন? কেন চলে গেলেন? আপনারা কি বুঝেন না, আপনার মতো লোকদের এভাবে চলে যেতে নেই?
৭৬. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৩
রাশেদ বলেছেন: ভালো থাকুন সব সময়ে। আপনার আত্মার শান্তি কামনা করি।

আপনার মেয়ে একদিন এই ব্লগ পড়বে হয়তো, মানবী আপুর মতো একই আশা রেখে গেলাম আমিও।
৭৭. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০৪
আরিফুর রহমান বলেছেন: আত্মা ব্লগ পড়ে....!!!


(তবে সন্তানদের জন্য শুভকামনা রইলো..)
৭৮. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৫
মামুন বিদ্রোহী বলেছেন: বড় কষ্ট..... ....... কেন মৃত্যু নিয়ে লিখতে গেলেন........
৭৯. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৫১
কামরুজামান বলেছেন: সেখানেই আছেন ভাল আছেন আশা করি। মনটা খুব খারাপ লাগতাছে। আল্লাহ আপনার ভাল করুক।

চোখেতে এখনো জল কিছু লিখতে পারতাছি না।

৮০. ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৯
প্রেমাস্পদ বেস্ট বলেছেন: মানুষ লিখেছেন" মৃত্যুর পবে কি আছে ? যেখানে থাকুন ভাল থাকবেন।"

মৃত্যুর পবে কিছু না থাকলে, ভালথাকার প্রশ্ন আসে কি করে?




আল্রাহ তাকে ক্ষমা করেদিন
বেহেশত নসিব করুন........... আমিন
৮২. ১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫১
ঊননের মুখ থেকে বলছি বলেছেন: "একদিন সব ব্যাথা মেনে নেব হাসিতে
তবু্ও থাকবো শুয়ে এই ঘর ভাঙ্গা মাটিতে
কালের পন্জীতে নাম রাখবেনা লিখে কেউ
আবার আসবে ফের খাপছাড়া মহাঢেউ
তুমি আমি চলে যাব বেয়ে ভব তরণী
এইতো আসল রূপ বিধাতার ধরণী"
৮৩. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১২
হাসান শরিফ বলেছেন: মাহবুব মতিন ভাই, জানি আপনি ঘুমিয়ে আছেন শন্তিতে। এও জানি ভালো মানুষগুলোই খালি মরে যায় অসময়ে।
৮৪. ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০২
মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: হঠাৎ লিখতে ইচ্ছে হলো।
হ্যাঁ, অনেক দিন পর আবার লিখতে ইচ্ছে হলো।
আপনাকে লিখছি,
কেমন আছেন মাহবুব ভাই।
জানি ভালো নেই।
সব প্রিয়জনদের ছেড়ে কেউ কখনও ভালো থাকতে পারে না।
৮৫. ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৫
নীলতারা বলেছেন: আল্লাহ!
মাহবুব মতিন ভাইকে তুমি জান্নাতে দিয়ো...
ভগ্ন আমি কীই বা আর বলতে পারি! দেখা হবে ভাইয়া... আমাদের দেখা আবারও হবে... আমরাও আসছি...
৮৭. ১২ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫১
ইয়াহু বলেছেন: রুদ্ধশ্বাসে সবগুলো কমেন্ট পড়লাম। জানতামনাতো এত কিছু ঘটে গেছে।
৮৮. ১০ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:০৬
ফয়সল নোই বলেছেন: ভাল থাকবেন , মাহবুব ভাই ।
৮৯. ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫২
আজমান আন্দালিব বলেছেন: কি মনে করে জানি মৃত্যুর ওপারে কি আছে লিখে নেটে সার্চ দিলাম আর এই ব্লগটি পেলাম। কমেন্টগুলো পড়ে হতবাক। আপনি চলে গেছেন ওপারে। জানি আমার কমেন্টের জবাবও পাবো না। যেখানেই থাকুন ভালো থাকুন।

 

মোট সময় লেগেছে ১.১১১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভালোবাসি দেশ, ভালোবাসি নিজেকে,
আর ভালোবাসি মৌনপ্রিয়কে,
আমার সন্তান,
আমার অস্তিত্ব,
আমার সমস্ত সত্ত্বা জুড়ে
আছে এই দুষ্টপ্রিয়টা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ