আমার প্রিয় পোস্ট

তাকায় সবাই, কিন্তু দেখে খুব কম লোকই।

প্রথম পোস্টে প্রতিবাদ

১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৬

শেয়ারঃ
0 0 0

গতকাল প্রকাশিত প্রথম আলোর বিনোদন পাতায় 'আমার বন্ধু রাশেদ শুরু হচ্ছে জুলাইয়ে' শীর্ষক সংবাদটির প্রতিবাদ।

সংবাদটিতে লেখা হয়েছে কিশোর মুক্তিযোদ্ধাদের নিয়ে সরকারী অনুদান পাওয়া এ ছবিটির চিত্রনাট্য করেছেন পরিচালক (মোরশেদুল ইসলাম) নিজেই।

আমার প্রতিবাদ হচ্ছে চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছি আমি। ছবিটি পরিচালনা করছেন মোরশেদুল ইসলাম। এটি মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস 'আমার বন্ধু রাশেদ' থেকে নেয়া।

ছবিটি কয়েকজন দুঃসাহসী কিশোর মুক্তিযোদ্ধাকে নিয়ে।

ছোট্ট এই প্রতিবাদ দিয়ে শুরু করছি আমার ব্লগযাত্রা।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৬
রাজীব রহমান বলেছেন: প্রমাণ হাজির করুন আগে... আজকাল আর কারো কথাই নথিপত্র ছাড়া বিশ্বাস করতে পারি না...

ব্লগে স্বাগতম...
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: ভাই, কিছুই প্রমাণ করতে চাই না।

৩. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:০৩
মারুফ ব্লগ বলেছেন: যাবারই জায়গা নাই! তার আবার এগিয়ে?
৪. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:১০
মেঘবাজি বলেছেন: মোরশেদ'রে গিয়া বলেন, সে যেন প্রথম আলোরে খোলাশা কইরা দেয়
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: তারে কমু না।

সে তো পড়ছেই। আমি নিশ্চিত হইছি যে সে প্রথম আলো পড়ছে।

এখন এইটা তারই দায়িত্ব।

৫. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৭
রাজীব রহমান বলেছেন: মোরশেদ নানার নামে অপপ্রচার তাইলে? ধুর... কই ভাবছিলাম নানারে একটু কোপানির সুযোগ পাইলাম...
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: অপপ্রচার না।

আমি নাখোশ প্রথম আলোতে।

আমি বিশ্বাস করি, মোরশেদুল ইসলাম প্রথম আলোকে বলেনাই, চিত্রনাট্য তার লেখা।

৬. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৯
নাফিস ইফতেখার বলেছেন: আমার বন্ধু রাশেদ আমি পড়েছিলাম। অসাধারণ! জানি না ছবিটা কেমন হবে। আর আপনার বক্তব্যের স্বপক্ষে যুক্তি দেখাতে না পারলে বিশ্বাস করা যাচ্ছে না।
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: প্রমাণ দেখবেন ছবির টাইটেলে।

৭. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩৪
লেখাজোকা শামীম বলেছেন: প্রথম কথা, আপনে প্রতিবাদ পাঠাবেন প্রথম আলোতে। সামুতে না।
দ্বিতীয় কথা, আপনে আমার সাথে হাত মিলান, আমিও চিত্রনাট্য লিখি।
আর কিছু জানতে চাইয়েন না।
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: হাত ঝাঁকি।

৮. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আমি তো চিত্র নাট্য লিখি না :( ... তাইলে কি আমার লগে হাত মিলাইপেন্না?
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: হাত ঝাঁকি।

১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: কিন্তু ঘটনা বদলাইতে জানি না।

১১. ১৭ ই জুন, ২০০৯ রাত ১১:১১
হাসান মাহবুব বলেছেন: এত বড় ব্যাপার নিয়া কেউ চাপাবাজি করবে বলে মনে হয়না। নিজের অধিকার আদায় করে নিন এই কামনা করলাম।
ব্লগে স্বাগতম।
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: চাপাবাজী না ভাই, খোদার কসম।

১২. ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৯
ফয়েজ ০৮ বলেছেন: প্রথম আলো ইরাম ভুল রেগুলার করে..........
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: খালি ছোট মাইনসের ক্ষেত্রে। বড় বড় মাইনসের ক্ষেত্রে ওগো কুনু ভুল অয় না।

১৩. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
ফারুক ওয়াসিফ বলেছেন: ঠিক। আমাদের বড় মানুষেরা যে আসলে ছোটো মানুষ, সেই কারণে তাদের পাঠ্যপুস্তক থাকে নির্ভুল। আর আমরা বড় মানুষ তো তাই আমাদের ভুল-ভাল দিয়ে শুদ্ধ করে নিতে বলে বোধহয়।
২১ শে জুন, ২০০৯ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: বড় হওয়ার আশায়ই তো ছোট হইছিলাম। কিন্তু এখন দেখতাছি, ভুলই হইছে।

২১ শে জুন, ২০০৯ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: স্বচ্ছতা দেখা যাচ্ছে। মুখ দেখা যাচ্ছে না।

২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: ভাই মাপ কইরা দিয়েন। চিনা চিনা লাগতাছে। কিন্তু কিছুতেই মুখটা মনে আসতাছে না। ফেসবুকে গিয়া খোমা দেখার চেষ্টা করলাম। দেখলামও। কিন্তু মনের ফেসবুক তো আউট। এখন কি করি?

আমি সাধারণত খোমা মনে রাখি। একদিনের পরিচয় হলেও মনে রাখি। কিন্তু আপনের খোমা হারায় গেল ... মনে হয় শর্ট সার্কিট হইছে কোথাউ।

:(

১৬. ০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
লেখাজোকা শামীম বলেছেন: একটা ব্যক্তিগত প্রশ্ন করি। জাফর ইকবালের উপন্যাস থেকে চিত্রনাট্য করার আগে জাফর ইকবালের অনুমতি নিয়েছিলেন কি ? অনুমতি নেয়ার জন্য উনাকে কি কোন রয়্যালিটি দিতে হয়েছে ? নাকি রয়্যালিটি ছাড়াই উনি অনুমতি দিয়েছেন ?
আমি উনার একটা উপন্যাসের চিত্রনাট্য করতে চাই। কী করব ?
০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:৪৯

লেখক বলেছেন: কাজটা চিত্রপরিচালক হিসাবে মোরশেদুল ইসলামই করেছেন। তারপর আমাকে বলেছেন, অনুমতি নেয়া হয়েছে, এবার চিত্রনাট্যের কাজে হাত দিন। রয়্যালটির কথা আমার জানা নাই।

 

মোট সময় লেগেছে ০.৯৬৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখা হয় কি না জানি না, তবে লিখি। কখনও কখনও কেবলই লিখতে বসি। ওই পর্যন্তই। লেখা আর হয় না। আজকাল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ