আমার প্রিয় পোস্ট

নবান্ন উৎসব খুঁজি

০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৪

শেয়ারঃ
0 0 0

নবান্ন উৎসব খুঁজি অতীতের মোহন পৃষ্ঠায়
যখন আমার ঘরে নেই আর ভাতের সুবাস
একদিন ছিল নাকি প্রীতি ফূর্তি মাঠে ও দাওয়ায়
জারিগান শুনে পুলকিত নদীতীরবর্তী ঘাস
নক্ষত্র অধীর হতো আহা কখন নামবে সন্ধ্যা
গাঁয়ের বধূর মুখে কত শান্তি কত না সুষমা
ধানের মাড়াই-ধ্বনি, পিঠাপুলি আনন্দ-উপমা
জাগর-জমিন_ এই মন তখনও হয়নি বন্ধ্যা!

অঘ্রাণে নবান্ন ঘ্রাণ যে পেয়েছে জীবনে একবার
জীবনে নতুন গান ও প্রেরণা তার বারেবার
ফিরে ফিরে আসে_ এ কথা বলেছে তাকে কাকভোরে
একটি গোলাপ মৃতপ্রায় দরোজায় কড়া নেড়ে নেড়ে
আমি সেই গোলাপের পাপিড় চুম্বন করে বলি :
বাঙালি নবান্ন-মেলা মেলে তার নব নব কলি।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৪
নিবিড় বলেছেন: বাহ !! বড়ই সুন্দর !!!
২. ১৬ ই মে, ২০০৯ ভোর ৪:৫৪
মোসতাকিম রাহী বলেছেন: এতো অনিয়মিত কেন্‌ আপনি? নতুন না হয় না-ই দিলেন, পুরনো কবিতাগুলো পোস্ট করুন না!
ভালো এবং সুন্দর থাকুন, সবসময়!

 

মোট সময় লেগেছে ০.৯০১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাহিত্য-প্রেমিক,চালু করেছি অনলাইন ম্যাগাজিন বাংলামাটি www.banglamati.net
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই